| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ, ২০১৯ সাল থেকে আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করে আসছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ক্বাজা সাধারণত হয়না, আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা, পারি আলহামদুলিল্লাহ । ছোটবেলায় নিয়মিত মকতবে যেতাম যার কারণে আলহামদুলিল্লাহ তাজবীদ সহ শুদ্ধ ভাবে পড়তে পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
চশমা ইউজ করি মাইনাস 1.75 এর এছারা আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
আকীদাগত দিক থেকে আমি মনে করি, মাজারে সেজদা দেওয়া বা মাজারের মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া 'শিরকে আকবর' বা বড় শিরক, যা একজন মানুষকে ঈমান থেকে বের করে দেয়। আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর পাকা করতে বা এর ওপর সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবরকে সাধারণ ও সাদামাটা রাখার নির্দেশ দিয়েছেন। তাই মাজার সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর-রাহীকুল মাখতূম (রাসূলুল্লাহ ﷺ এর সীরাত গ্রন্থ), আল-আদাবুল মুফরাদ, ধূলিমলিন উপহার: রমাদান, গুরাবা, ফাযায়েল আমল
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ আহমাদ মুসা জিবরিল, ইমাম আনোয়ার আল-আওলাকী, মুফতি হারুন ইজহার, শায়খ আহমাদুল্লাহ, শায়খ সালমান ফারসি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
ব্যক্তিগত রুচি, পছন্দ ও অপছন্দ: শখ: আমি একজন এথলেটিক মানুষ। ফিটনেসের দিকে আমার বেশ ঝোক। আল্লাহ তা'আলাও শক্তিশালী মুমিনকে পছন্দ করেন। তাই চাই নিজেকে সবসময় ফিট রাখতে এবং ইন শা আল্লাহ বার্ধক্য পর্যন্ত এটা ধরে রাখতে চাই। আমি এখন যেখানে জব করছি সেখানে আলহামদুলিল্লাহ জিম ফ্যাসিলিটি আছে এমপ্লয়ীদের জন্য এমনকি নিয়মিত জিম না করলে আরো বেতন থেকে টাকা কাটা হয়। তবে আমার থেকে আলহামদুলিল্লাহ টাকা কাটতে হয়না আমি আমার ইচ্ছা থেকেই নিয়মিত যায়। এবং অফিস শেষে করে সপ্তাহে ৪ দিন আমি মার্শাল আর্ট এবং বক্সিং ট্রেইনিং করি। আমি মনে করি, প্রতিটা পুরুষ এবং নারীরই উচিৎ আসলে নিজেকে সেলফ ডিফেন্সের জন্য প্রস্তুত করা। আর এক্ষেত্রে আমি আমার ভবিষ্যৎ স্ত্রীর সহযোগিতা অবশ্যই কাম্য করি এবং আশা করি সেও নিজের ফিটনেসের বিষয়ে যথেষ্ট সচেতন হবেন বা হওয়ার ইচ্ছা রাখেন। আর, ইনশাআল্লাহ, ভবিষ্যৎ স্ত্রীকে সাথে নিয়ে দেশ-বিদেশ ভ্রমণের তীব্র ইচ্ছে আছে। বাইতুল্লায় যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই। অপছন্দ: দ্বীনের কোনো বিষয় নিয়ে ট্রোল বা উপহাস করা, আল্লাহর হালাল কোনো বিধানকে অপছন্দ করা, অহংকার, মিথ্যাচার, অপরিচ্ছন্নতা- নিজের ব্যাক্তিগত হাইজিন মেইনটেইন না করা। নিজের ভুল স্বীকার না করার মনমানসিকতা (তবে এই বিষয়টা আমি চেষ্টা করছি অপছন্দের তালিকা থেকে বাদ দেয়ার কারণ শুনেছি মেয়েরা নাকি সবসময়ই ঠিক) স্বপ্ন: জীবনটাকে দ্বীনের আলোয় খুব সাদামাটাভাবে সাজাতে চাই। তবে বোরিং না। হালাল ভাবে যত আনন্দ করা যায় তার এক্সপেরিয়েন্স নিতে চাই। আর আমার জীবনের সর্বোচ্চ চাওয়া হলো ঈমানের সাথে হাকিকি শহীদ হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়া।
|