Profile

বায়োডাটা নং : 7755

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মুলাদী, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: বালিয়াতলী, সফিপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মদিনাবাগ, মুগদা
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? MBBS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি চাকরিজীবী ( পোস্ট অফিস) । একটি সেটের সুপারভাইজর হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত, তবে পরিবারের জন্য প্রয়োজনীয় কেনাকাটা সাধারণত তিনিই করে থাকেন।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় বোন - বিবাহিত, এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। ইসলামিক স্টাডিজ নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন, ইসলামিক ইউনিভার্সিটি থেকে। জমজ ছোট দুই বোন। মেঝো বোন - অবিবাহিত , প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিষয়: ইংলিশ। ছোটো বোন -বিবাহিত, ইডেন মহিলা কলেজ।বিষয় :পদার্থবিজ্ঞান, প্রথম বর্ষ।
চাচা মামাদের পেশা বড় মামা : মাওলানা, একটি মাদ্রাসার শিক্ষক এবং ব্যবসায়ী।। ছোট মামা : প্রবাসী। চাচা ৪ জন ১) বাড়িওয়ালা ( পুরান ঢাকা) ২) অবসরপ্রাপ্ত শিক্ষক ৩) কৃষক ৪) সৌদি প্রবাসী ছিলেন, এখন কৃষি কাজ করেন আর নিজস্ব জমি দেখা শোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় ভাড়া থাকি।গ্রামে এক তলা বিল্ডিং আছে।গ্রামে কিছু জমিজমা আছে।বাবা মায়ের মূলত সন্তানদের শিক্ষিত করার মাধ্যমে সম্পদে পরিনত করাই ছিল আসল উদ্দেশ্য। আসলে সরকারি চাকরি করে, সৎ পন্থায় একজন কতই বা উপার্জন করতে পারেন? তাই ওভাবে জায়গা, সম্পত্তি গড়ার দিকে মনোনিবেশ করা হয়ে উঠেনি তাদের।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? জেনারেল লাইন থেকে দাওয়াত ও তাবলীগ( শূরায়ী নেজাম) এর মাধ্যমে দ্বীনের কিছুটা বুঝ পাওয়া ছেলেদের মতো আমিও একজন( আলহামদুলিল্লাহ)। মা, বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তবে মাঝে মাঝে কাজা হয়। । বাবা নামাজ পড়ার চেষ্টা করেন ।তবে উনি বুঝেন পড়া উচিত। সফট কর্নার আছে। বাসায় ফাজাযেলে আমাল এর তালিম হয় মাঝে মাঝে(আমি বাসায় থাকলে করাই, নাহলে বলে করাতে হয়) । মাহরাম নন মাহরাম মেনে চলার চেষ্টা করেন।কিন্তু আত্মীয়দের সাথে মাহরাম নন মাহরাম মেইনটেইন করতে পারেন না, শালীনতার সাথে চলে থাকেন। পরিবারের সাথে থেকে তাদের উপর মেহনত করতে হবে আরো।পরিবারের সাথে থেকে তাদের নিয়ে মাস্তুরাত জামাতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ। আসলে আমার বাবা মা হয়তো আমাদেরকে একটি দ্বীনী পরিবেশ দিতে পারেন নি। কিন্তু আমি চাই আমাদের সন্তানেরা যেন একটি দ্বীনী পরিবেশে বড় হয়ে উঠেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সঠিক ভাবে দ্বীনের উপর চলতে পারে সেই ফিকির করছি এখন,তাওয়াক্কালতু আলাল্লহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী। দশ বছর প্রায়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? 4/5 দিন ( বিশেষ করে যেদিন নাইট ডিউটি থাকে- sleep cycle ই পরিবর্তন হয়ে যায় আসলে)। জেগে আছি অথচ সলাত কাযা হয় এমনটা হয়না বলতে গেলে। আর ঘুমের কারণেই যেহেতু কাযা হয়ে থাকে তাই ঘুম থেকে উঠেই যতদ্রুত সম্ভব আদায় করে নিই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী। তবে ছোটকালে যা জানতাম সেই অনুযায়ী তেলাওয়াতে অনেক ভুল ছিল।তবলীগের সফরে থাকাকালীন একজন হাফেজে কুরআন এর তত্ত্বাবধানে থেকে বিশুদ্ধ করার চেষ্টা করেছি। তবে আরো ভালো করে পড়ার নিয়ত আছে, ইনশাআল্লাহ। ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ। তবে চশমা পড়া হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ধর্ম ব্যবসা, শিরক ( ইন্নামাল আ'মালু বিন্নিইয়াত - মাজারকে কেন্দ্র করে মানুষের নিয়ত যেমন প্রতিদান তেমন)
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন বঙ্গানুবাদ (২১ পারা পর্যন্ত পড়া হয়েছে, এখন সূরা আহযাব চলছে। বঙ্গানুবাদ শেষ হলে ভালো একটা তাফসির পড়ার নিয়ত আছে ইনশাআল্লাহ),ইমান সবার আগে, তাবলীগ কি ও কেন, নবীজির ২৪ ঘন্টা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু এর সকাল - সন্ধ্যার দু'আ ও যিকির।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আব্দুল মালেক, মুফতি মুস্তাকুন্নবি, শায়খ আতিকুল্লাহ, শায়খ আহমাদউল্লাহ, শায়খ হারূন ইজহার
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি মেরিন ইন্জিনিয়ার হতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ফায়সালা ছিল ডাক্তার। তাই দীর্ঘ ছুটি পেলে RC শিপ, লঞ্চ, বোট প্রজেক্ট হাতে নেয়া হয়। অবসর সময়ে সময় নষ্ট করার থেকে এটা করা আমার কাছে বেটার মনে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। লৌকিকতা পছন্দ করি না।সিলেক্টিভ এক্সট্রোভার্ট + সিলেক্টিভ এক্সপ্রেসিভ।তাই বিয়ের উদ্দেশ্যে কাউকে প্রাথমিকভাবে পছন্দ হলেও অ্যাপ্রোচ করতে সংকোচবোধ হয় এই ভেবে যে অপর পাশের মানুষটি আমাকে নিয়ে কি আদৌ ভাবেন কিনা। তাই যারা বায়োডাটাটি পছন্দ করেছেন,পরিবারের সম্মতি আছে, ইস্তেখারা করার পর পজিটিভ মনে হলে কাইন্ডলি একটু কস্ট করে আমার অভিভাবক এর সাথে যোগাযোগ করবেন।এটা একটু অড দেখালেও আমি এমন সিফতের। কি করব বলেন? আমার রব আমাকে এই সিফত দিয়ে পাঠিয়েছেন। হয়তো এই সিফতের জন্য আল্লাহ আমাকে হারাম কাজ থেকে হেফাজত করেছেন। হবু আহলিয়া তার প্রতি আমাকে সর্বোচ্চ লয়াল পাবেন ইনশাল্লাহ। কারন বিশ্বাসঘাতকতা আমি নিজেও করিনা আর পছন্দ ও করিনা। আমি যদি প্রমান পাই যে কেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে আমার যতই আপন হোক তাকে মন থেকে পর করে দিতে বিন্দু মাত্র বিলম্ব হবে না ইনশাল্লাহ।মাখলুকের কাছে কোনো কিছু বারবার চাওয়া পছন্দ করি না যদিও সে অনেক আপন হয় (তবে এক্ষেত্রে মা একটু ব্যতিক্রম)।আমার ব্যবহৃত কোনো কিছু নিলে ইনফরম করে নিলে খুশি হব। । ঘুড়িয়ে পেঁচিয়ে কোন কিছু না বলে ডিরেক্ট বলাকে পছন্দ করি। ছোট খাটো ট্যুর দেই মাঝে মাঝে।ড্রেসআপ ও গেটআপে শালীন এবং স্মার্ট থাকার চেষ্টা করি। কিছু জানতে বই পড়া কষ্টকর লাগে, এজন্য বিভিন্ন কন্টেন্ট দেখা হয় (পড়ালেখা, দ্বীনী বিষয়) । মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করি ।যথেষ্ট গাইরত সম্পন্ন। খাবার অপচয় পছন্দ করি না। টাটকা বিশুদ্ধ, ঘরোয়া খাবার পছন্দ করি। এজন্য আল্লাহ যদি কখনো সুযোগ দেন কিছু হেল্পিং হ্যান্ড রেখে হলেও নিজের প্রতিনিয়ত খাবার এর যতোটুকু সম্ভব উৎপাদন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। গনতান্ত্রিক রাজনীতি, ফেমিনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম পছন্দ করি না। অতিরিক্ত ফোন ব্যাবহার পছন্দ করি না যদি ও আমার স্ক্রিন টাইম তুলনামূলক বেশি, তবে ধীরে ধীরে চেষ্টা করছি কমানোর । শেষ জমানা নিয়ে কিছুটা হলেও সচেতন থাকার চেষ্টা করি। শেষ জমানায় আমাদের করণীয় বিষয় নিয়ে উড বি বেটার হাফ এর সাথে অনেক পরিকল্পনা আছে ইং শা আল্লাহ। বি:দ্র : আমার মোটামুটি সবই বলার চেষ্টা করেছি। যিনি দেখবেন তিনি যেন সব জেনেই সম্পর্কে আবদ্ধ হন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কর্মক্ষেত্রে : পাঞ্জাবি সাথে পায়জামা বা প্যান্ট ( ফিমেল কলিগদের ফিতনা থেকে বাঁচতে, যেহেতু প্রফেশন এর স্বার্থে যতোটুকু প্রয়োজন ততটুকু কথা বলা লাগে)। বাজার/ হাটতে বা ঘুরতে বের হলে/কেনাকাটা করতে গেলে - শার্ট , প্যান্ট , টি শার্ট, পাঞ্জাবি পড়া হয়।।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, তবে এক মুষ্ঠি হতে আরো কিছু দিন লাগবে। প্রায় এক বছর
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। যতোটুকু না করলেই নয় ততটুকু বাদে বাকি পুরোটা সময় মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ছুটি পেলে মাঝে মাঝে ( দিরিলিস আর্তুগ্রুল, কুরুলুস উসমান) তবে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলেম ওলামার তত্ত্বাবধানে (শূরায়ী নেজাম) দাওয়াত ও তাবলীগ এর মেহনতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ।ফাইনাল পরীক্ষার (প্রফের) পর আল্লাহ তা'আলা তাঁর রাস্তায় কিছু দিন( তিন চিল্লা)দেয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ডাক্তার
পেশার বিস্তারিত বিবরণ শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে Intern Doctor হিসেবে কর্মরত আছি . আলহামদুলিল্লাহ হালাল ইনকাম. আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখা গুরুত্বপূর্ণ মনে করছি,, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পর্যাপ্ত পরিশ্রম করার তৌফিক দিয়েছেন। MBBS এর মত hectic একটা journey আল্লাহ যখন পাড় করে দিয়েছেন , ইং শা আল্লাহ সামনে BCS, post graduation সবই হবে..রিজিকের মালিকানা যেহেতু আল্লাহ্র তাই এটা নিয়ে আগাম দুশ্চিন্তা করছি না তবে এ ব্যাপারে সচেতন আছি। আর দুনিয়ার এই সাময়িক প্রচলিত সফলতার অপেক্ষায় থেকে নিজের দ্বীনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলতে চাই না বিধায় আল্লাহ র উপর ভরসা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি। নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনা কারী।
মাসিক আয় 20,000.
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? 1) জেনারেল লাইন যেখানে দ্বীন পালনে অনুকূল পরিবেশ বিদ্যমান / অনাবাসিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করেছেন এমন কেও হলে একাডেমিক পরিবেশ, পারিবারিক মাশোয়ারা করে সিদ্ধান্ত নিবো ইং শা আল্লাহ। 2) আর যদি MBBS / BDS হয় তাহলে সেক্ষেত্রে Graduation complete করা পর্যন্তই।Post graduation করতে দিতে চাই না( যদি আমার কর্মক্ষেত্র ও তার ট্রেনিং পোস্ট এক সাথে হয় তাহলে পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত নিব), BCS ও না।দুজনের পোস্টিং দু জায়গায় হলে সমস্যা মানে আমার কাছে অনেক বড় সমস্যা ।আসলে আমি আমার অর্ধাঙ্গিনী ছাড়া থাকতে পারবো না (এটা বউ পাগল ভাবতে পারে মানুষজন কিন্তু এটা আমার কাছে বাস্তবতা) আর যার মধ্যে দ্বীনের বুঝ আছে তিনি নিজেই জানেন মাহরাম ছাড়া ঘরের বাইরের পরিবেশ তার জন্য কতটা অনুপযুক্ত। ।তবে DMU /CMU করা যায় ultra practice করার জন্য।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? 1)নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর হলে অবশ্যই না 2) আর মেডিকেল background এর হলে যদি সে করতে চান তাহলে বাসার নিচে বা কাছাকাছি শিশু, গাইনি , সনোলজিস্ট, ডেন্টিস্ট হিসেবে স্বল্প পরিসরে প্রাইভেট প্রাক্টিস করতে পারেন ।পর্দা, মাহরাম নন মাহরাম মেইনটেইন করে, সন্তান, পরিবারের হক আদায় করে যদি সম্ভব হয় করবে।যদি কখনো শরিয়াহ হাসপাতাল হয় ( একটির কাজ চলমান আছে বাংলাদেশে) তবে আলোচনা সাপেক্ষে সেখানে ডিউটি করতে পারেন ( যদি তখন ঢাকায় আমার পোস্টিং থাকে) । তবে কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে পরিবারের হক মানতে না পারলে চাকরি করা যাবে না। দাইয়্যুস হতে চাই না। আর বাইরে চাকরি না করতে চাইলে, শুধু ঘরের রানী হয়ে থাকতে চাইলে তো আলহামদুলিল্লাহ( আসলে আমার চাওয়া এটাই)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে।তবে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান এর লোকেশন অনুযায়ী ক্লাস করার জন্য তার সুবিধা অনুযায়ী আলোচনা করে নিব ইনশাল্লাহ। তবে এমবিবিএস/BDS শেষ হওয়ার পর আমার সাথেই রাখব ইনশাল্লাহ। উদাহরণ হিসেবে বলা যায় আমাকে যদি পোস্টিং এর জন্য দূরে থাকতে হয় তাহলে আমার সাথে, যদি ঢাকায় থাকা হয় তাহলে বাবা মায়ের সাথে একসাথে থাকবো । যেহেতু বাবা ঢাকায় চাকরি করেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইহকাল ও পরকালের সফলতার পথে একসাথে চলা জীবন সঙ্গীকে পাওয়ার জন্য( ইনশাআল্লাহ)। ফিতনা থেকে বাচার জন্য। মানবীয় দুর্বলতার জন্য আমলে অলসতা আসলে যেনো মনে করিয়ে দেন, দরকার হলে কঠোর হবেন। দ্বীনী বিষয়ে দুর্বলতা দূরীকরণে একজন সাথী চাই, যিনি সামগ্রিক দ্বীনী যোগ্যতায় আমার থেকে উপরে থাকবেন। আমি চাই আল্লাহ যেন আমার আহলিয়াকে রত্নগর্ভা হওয়ার সম্মানে সম্মানিত করেন। আল্লাহ যেন আমাদেরকে এই জমানার উমার (র:), খালিদ বিন ওয়ালিদ (র:), তারেক বিন যিয়াদ, উম্মাহর প্রতি দরদ ওয়ালা ফিকির নিয়ে চলা, ইমাম মাহাদীর উপযুক্ত সৈনিক হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তানাদি দিয়ে আমাদের চক্ষুকে শীতল করে দেন। এজন্য আমাদেরকেও কুরবানী করার তৌফিক দান করুন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'২"-৫'4"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা +/- আলেমা, জেনারেল হলে Hon's (1st / 2nd year), MBBS /BDS student
জেলা ঢাকা , বরিশাল, ফরিদপুর ,খুলনা , চাঁদপুর, মুন্সিগন্জ , শরিয়তপুর, ময়মনসিংহ, গাজীপুর, সাভার( আসলে উনি তো আমার সর্বোত্তম রিযিক হয়ে আসবেন, নিজের রিযিক কোথা থেকে আসবে এটার সীমানা নির্ধারণ করা সমীচীন নয়, অর্থাৎ উনি যেকোনো জায়গার হলে ও সমস্যা নেই)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা Student
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অল্পে সন্তুষ্ট থাকতে পারা,মাশোয়ারা (পরামর্শ) করে কাজ করা, ধৈর্য্যশীল, আমল দিয়ে জীবন সাজানো যেমন : রাতে ঘুমানোর আগে সূরা মূলক, সূরা বাকারা 'র শেষ দুই আয়াত পড়া,জায়গা ভেদে ইখলাসের সহিত মাসনূন দুআ' গুলো পড়া , প্রেমময়ী, বই পড়ুয়া, রাধুনী( না পারলে শিখে নিবে সমস্যা নেই, এটা এজন্য গুরুত্বপূর্ণ যে বাইরের খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর).যিনি যেকোনো জরুরতে চাই সেটা দ্বীন বিষয় হোক বা দুনিয়াবী বিষয়, আগে মাখলুক নয় বরং খলিক্বের প্রতি মুতাওয়াজ্জু(মুখাপেক্ষী) হবেন। যত্নবান হওয়া,পরিপাটি থাকা ,নিজেকে হালকা সাজিয়ে রাখা (স্বামীর সামনে), যাকে দেখলে চোখ শীতল হবে, তাকে অবশ্যই সুন্দরী হতে হবে *** সুন্দরী বলতে এমন ও নয় যে একেবারে ফর্সাই হতে হবে বা এরকম কিছু, চেহারার অবয়ব / ফেস কাটিং সুন্দর হলে ও হবে(যদিও এটা আপেক্ষিক বিষয় তবুও এটা তাবলীগের সিনিয়র ভাইদের/ স্যারদের সাথে পরামর্শ করে দেয়া, যেহেতু তারা একই প্রফেশনের তাই ভবিষ্যতের সম্ভাব্য ফিতনা ও বাস্তবতা সম্পর্কে তাদের অভিজ্ঞতা বেশি, তাই এই বিষয়ে গুরুত্ব দিয়ে উল্লেখ করা, আশা করি ভুল বুঝবেন না )। যদিও আমি চশমা ব্যবহার করি তাও সে চশমা ব্যবহার না করলে ভালো, হলেও কম পাওয়ার হলে সমস্যা নেই।বংশীয় ও সম্ভ্রান্ত পরিবার থেকে বিলং করেন , সামাজিকভাবে গ্রহনযোগ্য ও সম্মানজনক অবস্থায় আছেন এমনটা হলে ভালো হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও রাখা। ঘর গুছিয়ে রাখা। বিশুদ্ধ তাওহীদবাদী হওয়া। তাবলীগ পরিবারের মেজাজ রাখা(বাধ্যতামূলক না তবে হলে আমার জন্য ভালো হয়) দ্বায়ী মেন্টালিটি রাখা( আমার নন মাহরাম আত্মীয়দের/যাদের সাথে তার দেখা দেয়া জায়েজ তাদের দাওয়াত দিতে হবে)। কুরআন বিশুদ্ধভাবে পড়তে পারা।আমি যেমন গাইরত সম্পন্ন আশা করি আমার আহলিয়াও একজন যথেষ্ট গাইরত সম্পন্না মুমিনা হবেন।ঢাকা শহরে এমনকি যেকোনো জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট এ উঠার পর যে চিত্র ভেসে আসে সেটা একজন গাইরত সম্পন্ন পুরুষ তার ঘরের নারীদের সাথে চিন্তাও করতে পারে না। তাই হবু আহলিয়া যদি ব্যক্তিগত সওয়ারিতে ( বাইক) উঠার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন তাহলে ভালো হয়।ব্যক্তিত্বে মার্জিত, চিন্তায় পরিণত এবং অতীত জীবন নিয়ে জটিলতা নেই—এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করি। যিনি ক্যারিয়ার অরিয়েন্টেড নয় বরং ফ্যামিলি অরিয়েন্টেড হবেন। সন্তানকে যুগসচেতন, দ্বীনের রাহবার হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা।অকারণে রাত না জাগা (খুব গুরুত্বপূর্ণ **) । মোবাইল আসক্তি এবং সিরিয়াল আসক্তি না রাখা ( এটা বাধ্যতামূলক)।সন্তানের লালন পালনে দরকার হলে স্মার্ট ফোন ব্যবহার না করার মানসিকতা রাখা। জমানা নিয়ে আমাদের করণীয়, দাজ্জালের ফিতনা নিয়ে পর্যাপ্ত ধারণা রাখা । নিজের ইমান আমলকে বাঁচাতে হলে হিযরত করার মন মানসিকতা রাখা দরকার হলে প্রস্তুত থাকা। মুড সুইং হলে কাইন্ডলি একটু সরাসরি বলা।আমার কোনো ভুল হলে আমাকে সংশোধনের চেষ্টা করা। আর্থিক ভাবে স্টাবল হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরে পাশে থাকা। আম্মজান খাদিজা রা: এর মত হওয়ার চেষ্টা করা। এতো ক্রাইটেরিয়া দেখে হতাশ হওয়ার কিছু নেই(একজনের মাঝে একসাথে এত গুন না থাকাই স্বাভাবিক।তবে বাধ্যতামূলক, ইম্পরটেন্ট মার্ক করা অংশটুকুতে কোন কনসিডার করা হবে না। একটু Harsh শোনালেও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বলা। নিজের মধ্যে সংশোধনের চেষ্টা থাকতে হবে । মধ্যমপন্থা অবলম্বন করাই হবে বুদ্ধিমত্তার পরিচয়। জীবন সঙ্গীর এত এত গুণাবলীর প্রত্যাশা দেখে আমাকে হয়তো উচ্চাভিলাষী ভাবতে পারেন কিন্তু আমার আল্লাহ তো বেহিসাব দান করেন। তাঁর ভান্ডারে কোনো অভাব নেই। তাই আল্লাহ যখন সবচেয়ে বড় দেনেওয়ালা তখন আমার চাওয়াতে কেন অপূর্ণতা রাখবো?
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মুলাদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3150

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12128

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5495

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12111

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6902

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8604

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন