| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
নামাজ পড়া হয় ছোট বেলা থেকেই তবে নিয়মিত হয়েছি ২০২০ থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত কাযা হয় না, দৈনন্দিন রুটিন স্বলাতভিত্তিক রাখার চেষ্টা করি তারপরও কখনও কোন জরুরি কাজে দীর্ঘ সময় বাহিরে থাকতে হলে ২/১ ওয়াক্ত কাযা হয়ে যায়, আর মাঝে সাঝে ফজরটা। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, আলহামদুলিল্লাহ। অবতল লেন্সের চশমা পড়ি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাযার শব্দের অর্থ দুটি : যিয়ারত করা এবং যিয়ারত স্থল। তাই যে কোনো মুসলমানের দাফনস্থলকে যেমন কবর বলা যায় তেমনি যে কোনো মুসলমানের কবরকে আভিধানিক অর্থে মাযারও বলা যায়। কেননা, সকল মুসলমানের কবরই যিয়ারত করা বৈধ। তবে মাযার বা কবর যা বলিনা কেন তা কখনই ইবাদত বা উপাসনার স্থান নয়। কবর সংক্রান্ত যে সব বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন (যথা যিয়ারত, সালাম ও দুআ) সেগুলো ছাড়া অন্য কোনো কিছু করা বৈধ নয়।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
🔰 ইহইয়াউ উলুমিদ্দীন ( ইমাম গাযযালী রহ), 🔰 তাসাউফ ও আত্মশুদ্ধি ( শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তকী উসমানী), 🔰 আর-রাহিকুল মাখতূম (সফিউর রহমান মোবারকপুরী ), 🔰 সময়কে কাজে লাগান (ইমাম ইবনে রজব আল-হাম্বলী রাহিমাহুল্লাহ) 🔰 প্রোডাক্টিভ মুসলিম (মুহাম্মদ ফারিস)
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
Allama Zulfiqar Ahmad Naqshbandi (Roh.), Dr Israr Ahmed(Roh), Dr. Umar Suleiman, Ustad Mohamad Baajour, Shaykh Hisham Abu Yousuf, Dr Haifaa Younis
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটি ধাপে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে এবং রাসুল ﷺ–এর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টাই আমার জীবনের মূল লক্ষ্য। ইবাদতের মধ্যেই আমি প্রশান্তি খুঁজে পাই। ফরজ ইবাদতের পাশাপাশি নিয়মিত তাহাজ্জুদ আদায়ের চেষ্টা করি। রোজা আমার খুব প্রিয় ইবাদত; তাই সোম ও বৃহস্পতিবারের নফল রোজা এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখার চেষ্টা করি। নিজের কথা, কাজ এবং ইন্দ্রিয় ব্যবহারের ক্ষেত্রে আল্লাহভীতি সবসময় হৃদয়ে রাখার চেষ্টা করি। নফ্সের সাথে সংগ্রামকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করি এবং নিজেকে হিফাজতে রাখার ব্যাপারে সচেতন থাকতে সর্বদা প্রয়াস থাকে। ব্যক্তিগতভাবে আমি বিনয়ী, সবরশীল এবং কিছুটা চুপচাপ স্বভাবের। নির্জনতা ভালোবাসি, তবে মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারি। অপ্রয়োজনীয় শপিং বা আউটিংয়ের চেয়ে পরিবার ও বইয়ের সাথে ঘরে সময় কাটানোই আমার কাছে বেশি প্রিয়। পরিচ্ছন্ন, গোছানো ও মিনিমালিস্টিক জীবনযাপন করতে পছন্দ করি। খাবার এর বিষয়ে বেশ সচেতন। আমি অন্যের প্রতি শ্রদ্ধাশীল এবং সহমর্মী স্বভাবের। সবসময়ই মানুষের অনুভূতিকে গুরুত্ব দিতে চেষ্টা করি। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর হিক্বমাহ খুঁজি এবং নিজেকে মানিয়ে নেওয়া এবং আল্লাহর উপর তাওক্কুল রেখে সন্তুষ্ট থাকার মানসিকতা লালন করি। বান্দার হক্বের বিষয়ে আল্লাহ তাআ'লাকে ভয় পাই এবং খুবই সতর্ক থাকার চেষ্টা করি। নিজের জন্য যা পছন্দ করি, অন্যের জন্যও তা-ই পছন্দ করি। ⚪ সখ: ▫️বই পড়া, নতুন কিছু শেখা ও শেখানো আমার খুব প্রিয়। সুযোগ পেলে আত্মউন্নয়নমূলক, ইসলামিক ও স্কিল ডেভেলপমেন্ট-সংক্রান্ত ছোট কোর্সে যুক্ত থাকতে ভালো লাগে। ▫️কুরআন তিলাওয়াত, তাদাব্বুর ও হিফয-এই তিনটির সঙ্গে সময় কাটানো আমার জীবনের সবচেয়ে প্রশান্ত মুহূর্তগুলোর একটি। ▫️পরোপকারে প্রশান্তি পাই এবং প্রতিদিন কারও উপকারে আসার সুযোগকে আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত মনে করি। ▫️রাঁধতে ভালোবাসি। মেহমানদারী করা বেশ পছন্দ। মানুষকে খাওয়ানো, হাদিয়া দেওয়া ভালোলাগার ক্ষেত্র। ▫️পাশাপাশি নতুন জায়গায় ভ্রমণ, হাঁটা এবং জার্নালিং করতে বেশ পছন্দ করি। ⚪ অপছন্দ: আত্মকেন্দ্রিকতা, দাম্ভিকতা, প্রতিশ্রুতি ভঙ্গ।
|