Profile

বায়োডাটা নং : 7666

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: হাউজিং এস্টেট
বর্তমান ঠিকানা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: হাউজিং এস্টেট
কোথায় বড় হয়েছেন? আব্বুর চাকরির সুবাদে ছোটবেলায় কুষ্টিয়া, নড়াইল ও খুলনায়। ২০০৬ সাল থেকে কুষ্টিয়া শহরে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এমবিবিএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রংপুর মেডিকেল কলেজ
পাসের সন ২০২১ ( সার্টিফিকেটে অনুযায়ী নভেম্বর ২০২০ ; কিন্তু করোনার কারণে পরীক্ষা ২০২০ এ হয়নি, ২০২১ এ হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বুয়েটে EEE এ পড়া শেষ করে স্কলারশিপ পেয়ে এখন পিএইচডির জন্য USA তে নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে আছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা: ১) সহকারী শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং খতিব, কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ। ২) ব্যবসায়ী ৩) চাকুরীজীবী মামা: ১) প্রাক্তন স্কুল শিক্ষক (মৃত) ২) কৃষিজীবী ৩) প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর (মৃত) ৪) প্রাক্তন প্রিন্সিপাল, সরকারি কলেজ (মৃত) ৫) অবসরপ্রাপ্ত অ্যাসিসটেন্ট প্রফেসর, সরকারি কলেজ ৬) ব্যবসায়ী এবং কৃষিজীবী ৭) ব্যবসায়ী এবং কৃষিজীবী (মৃত)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ শহরে নিজস্ব দোতলা বাড়িতে থাকি। শহরে আরও দুই স্থানে জমি আছে। তার মধ্যে একটিতে নির্মাণ কাজ চলমান। আর গ্রামে জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবারই ইসলামের প্রতি বিশেষ ভালোবাসা আছে। সকলেই দ্বীনি নাসিহা/উপদেশ শুনার মানসিকতা রাখে। সালাত, সাওম, যাকাত নিয়মিতভাবে আদায় করা হয়। মাহরাম নন-মাহরামের বিষয়ে আরও সচেতনতা দরকার।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি। ক্লাস থ্রি থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামাজ কাজা হয় না। তবে সপ্তাহে আনুমানিক ২ দিন ফজরের জামাত মিস হয়; চেষ্টা করছি জামাত মিস না করার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পরি (মায়োপিয়া)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? রাসুলুল্লাহ সা. মৃত্যুর আগ দিয়েও এবিষয়ে দিকনির্দেশনা দিয়ে গেছেন। কুরআন হাদিসে রয়েছে সুস্পষ্ট বিধান। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, বিভিন্ন স্থানে মাজারকেন্দ্রিক শিরক চর্চা হয়ে থাকে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল কুরআন, ঈমান সবার আগে, ইসলামী আকীদা, আর রাহিকুল মাখতুম, রাসুলে আরাবি, সিরাতে ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, রাসুলুল্লাহর বিপ্লবী জীবন, মানবতার বন্ধু মুহাম্মদ রসুলুল্লাহ, ফিকহুস সীরাহ, আল আদাবুল মুফরাদ, ফেরা, প্যারাডক্সিকাল সাজিদ ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) এমন কোনো আলেম যিনি খুব বেশি পরিচিত নন (হয়তোবা আমি চিনি না) কিন্তু আল্লাহর একান্ত প্রিয় ২) মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ৩) আহমদ মুসা জিবরিল ৪) শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন মুসলিম উম্মাহর ঐক্য খুব গুরুত্বপূর্ণ মনে করি। ঐক্যের প্রক্রিয়ায় অংশ নিতে পারলে (যেমন, দুই মুসলিমের ভুল বোঝাবুঝি দূর করে মিলিয়ে দেয়া) ভালো লাগে। দ্বীনি ভাইদের সাহচর্যে আনন্দ পাই। জাঁকজমক, বিলাসিতা পছন্দ করি না। ছোটোবেলা থেকে বই পড়া খুব পছন্দের। স্কুলজীবন থেকেই বিভিন্ন কম্পিটিশনে অংশ নিয়েছি এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় রচনায় জাতীয় পর্যায়ে পদকসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছি আলহামদুলিল্লাহ। এখনও বিভিন্ন অনলাইন ইসলামিক কম্পিটিশনে অংশ নিই। শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অনেকগুলো প্রতিযোগিতায়ও পুরস্কৃত হয়েছি আলহামদুলিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৫ এ 'গ' গ্রুপে প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ। টেক্সট বুক, মেডিকেলের বই, বিসিএসের বই, ইসলামি বই - সবই পড়তে ভালো লাগে। এমন কাউকে চাইছি যে আমার পড়ারও সাথী হবে। একসাথে কুরআন পড়তে চাই। আত্মসমালোচনা, মুসলিম উম্মাহর জন্য কাজ করার এবং দাওয়াতি কাজের দরদী মানসিকতা- নিজে আগুন থেকে বাঁচা এবং অন্যকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করার মানসিকতা থাকাটা জরুরি মনে করি। মহাসমুদ্রতুল্য আখিরাতের অনন্তকালীন জীবন আর ঐ মহাসমুদ্রের একবিন্দু জলতুল্য দুনিয়ার সংক্ষিপ্ত জীবন। যাকে আগুন থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে- সে-ই তো হবে সফল। সেই সফলতার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো আবশ্যক। সবসময় মৃত্যুর জন্য এবং আখিরাতের প্রকৃত জীবনের জন্য প্রস্তুত থাকা খুব গুরুত্বপূর্ণ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি। এইচএসসির আগ থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? জি। ক্লাস টেন থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মুসলিম উম্মাহর ঐক্য খুব গুরুত্বপূর্ণ মনে করি। সকল ঘরনার ভাইদের সাথেই সুসম্পর্ক আছে। মেডিকেলে ভর্তির পর থেকে তাবলীগের ভাইদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। হোস্টেলে থাকাকালীন দাওয়াতি কাজে যথাসম্ভব সময় দিতাম।
পেশাগত তথ্য
পেশা ডাক্তার
পেশার বিস্তারিত বিবরণ বিসিএস (স্বাস্থ্য) [৪৫ তম এবং ৪৮ তম উভয় বিসিএসে সুপারিশপ্রাপ্ত] মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি। জুন,২০২২- রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্নশিপ শেষ করি। তারপর ৪৫ তম, ৪৬ তম, ৪৭ তম এবং ৪৮ তম- চারটি বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছি। ৪৫ এবং ৪৮ তম উভয় বিসিএসেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতিও নিচ্ছি।
মাসিক আয় উপরে উল্লেখ করেছি
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়াশোনা তো সারাজীবনই করার বিষয়
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেয়া সীমারেখার মধ্যে সম্ভব হলে হতে পারে। অন্যথায় নয়। উল্লেখ্য, এমবিবিএস বা বিডিএস শেষ করার পর রোগী দেখার কাজে নিয়োজিত না হয়েও পোস্ট গ্রাজুয়েশন এর জন্য পড়াশোনা এবং গবেষণামূলক কাজ করেও উম্মাহর খেদমত করার সুযোগ আছে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাসায় অথবা পোস্টিংস্থলে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কুরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ রব্বুল আ'লামিন তাঁর প্রবর্তন করা স্বাভাবিক ব্যবস্থা সম্পর্কে আমাদের জানিয়েছেন। যেমন, আল্লাহ বলেন, " তাঁর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমার তাদের কাছে গিয়ে শান্তি লাভ করো এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।..." (সুরা রুম, আয়াত ২১)। এছাড়াও হাদিসে দ্বীনের অর্ধেক পূরণ করার কথা এসেছে, মুসলিম উম্মাহর সংখ্যাবৃদ্ধির কথা এসেছে, দ্রুত বিবাহের কথা এসেছে। বর্তমান পাশ্চাত্য সভ্যতা বিভিন্ন বিকৃত পদ্ধতিতে বিয়ের চাহিদাসমূহ পূরণের পথ উন্মোচন করছে- যা আল্লাহর শাশ্বত বিধানে হারাম এবং জাহান্নামে যাওয়ার পথ। ক্রমবর্ধমান ফিতনা থেকে রক্ষা পেতে এবং ইসলামের দেয়া চিরকল্যাণকর পদ্ধতিতে জীবনপথের প্রয়োজনসমূহ পূরণ করতে অ্যান্টিইসলাম কালচারগুলো প্রত্যাখ্যান করে ইসলাম-প্রদর্শিত রীতি অনুযায়ী বিয়ে সম্পাদন এবং দাম্পত্যজীবন পরিচালনা করা আবশ্যক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'১"-৫'৪"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে (এবং চান্সপ্রাপ্তির ব্যাপারে আশাবাদী) / সদ্যচান্সপ্রাপ্ত / ১ম বর্ষ (অন্য বিষয়গুলো মিললে ফিফথ ইয়ার পর্যন্তও হতে পারে)
জেলা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশের জেলা। অবশ্য খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বা বরিশাল বিভাগের কোনো জেলাও বিবেচ্য হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষাগত যোগ্যতার ঘরে যেমনটা লিখেছি
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ছোটোবেলা থেকেই ইসলামের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীলা, সালাত ও পর্দা হিফাজতকারিনী, বিনয়-কোমল স্বভাব- উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারিণী, কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করতে এবং অপরকে শিক্ষা দিতে সক্ষম, মুসলিম উম্মাহর মা-বোন-মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করার মানসিকতা ধারণকারিণী, দুনিয়ার জাঁকজমক ও বিলাসিতা অপছন্দ করে, আখিরাতের চিরস্থায়ী প্রকৃত জীবনে মহাসফলতা আকাঙ্ক্ষা করে এমন কাউকে চাই। আমার পড়ারও সাথী হবে সে। কুরআন, মেডিকেলের পড়াশোনা দুইটারই পড়ার সাথী। আল্লাহ যেন আমাদের শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও একসাথে জান্নাতে থাকার তৌফিক দেয়- সেই কামনা করি। সুরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দুআটাই করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কুষ্টিয়া সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4129

বয়স
40 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6798

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7782

বয়স
49 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10883

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9252

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10380

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, খুলনা
কুষ্টিয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন