জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি স্বপ্ন দেখি এমন একজন সঙ্গিনীর, যে পর্দা ভালোবাসে, নম্রতা ধারণ করে, যে আধুনিকতা নয়, বরং সরলতাকে সম্মান করে, যে কোরআন-সুন্নাহর আলোকে জীবনকে গঠন করতে চায়, যার সন্তান হবে ওমর,হামজা,আলী,খালিদ,সালাহুদ্দিন আইয়ুবি ,মুহাম্মদ বিন কাসেম,মাহমুদ গজনভিদের মত ইসলামের জন্য হবে নিবেদিত প্রাণ আল্লাহ তাঁর রাসূল থাকবে সবার আগে।সংসারকে সম্পূর্ণ দ্বীনের উপর প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা থাকা। ভবিষ্যতে কন্যা সন্তান হলে তাকে বাইরে প্রাতিষ্ঠানিক শিক্ষা না দিয়ে ঘরে বসেই ইসলামী ও প্রয়োজনীয় জ্ঞান প্রদান করার মতো মনমানসিকতা থাকা। সন্তানদের ছোটবেলা থেকেই মাহরাম-ননমাহরাম পার্থক্য শেখানো। মেয়ে সন্তানকে শিশু বয়স থেকেই মাহরাম-ননমাহরাম মেইনটেইন করিয়ে বড় করা, যাতে ননমাহরাম কেউ তাকে লক্ষ্য না করে। ছেলে সন্তানকে সত্যবাদী, দ্বীনদার ও সাহসী মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা থাকতে হবে। ইন শা আল্লাহ, তাকে দ্বীনের পথে অবিচল রাখার চেষ্টা করতে হবে এবং এমনভাবে মানুষ করার ইচ্ছা থাকতে হবে যাতে সে দ্বীনের একজন প্রকৃত মুজাহিদ হয়। যে ঘরকে জান্নাত বানাতে চায়—লোক দেখানো সংসার না।আমি চাই না সে সাজগোজ করে সবাইকে দেখাক আমি চাই, সে আমার জন্য সাজুক। আমি চাই না সে হাজার লোকের সামনে হাসুক, আমি চাই সে শুধু আমার সামনে সেই নিঃশব্দ হেসে বলো তুমি আছো বলেই আমি ভালো আছি।আমি চাই না সোনা-দানা, বা সৌন্দর্যের মাপকাঠিতে মাপা কোনো রমণী। আমি চাই এমন একজন, যার সাথে মিলেমিশে নামাজে দাঁড়াতে পারব, একসাথে কোরআন পড়তে পারব, কাঁধে মাথা রেখে আখিরাতের গল্প করতে পারব। সে ক্লান্ত হলে আমি তার পাশে চুপচাপ বসে থাকব।সে অসুস্থ হলে আমি গভীর রাতেও তার জন্য দোয়া করব।সে চোখের পানি ফেললে আমি কাঁদতে না পারলেও ভেতরটা কেঁপে উঠবে কারণ সে হবে আমার হৃদয়ের অর্ধেক।সে যদি একদিনও বলে আমার দিনটা খুব কঠিন ছিল,আমি বলব চলো, দু’জন মিলে আল্লাহর কাছে সেজদা দেই… ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে,,,,, আমার একটাই চাওয়া তুমি আমাকে ভালোবাসে, আমার প্রতি বিশ্বস্ত থাকবে।আমি কোনো প্রতিদান চাই না। চাই শুধু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থেকে দায়িত্ব পালন করতে চাই।আল্লাহ জানেন, আমি কাকে চাচ্ছি আর আমি তাঁর কাছেই প্রার্থনা করি হে রব, আমাকে এমন একজন দাও, যার সঙ্গে আমি শুধু দুনিয়া নয়, আখিরাতেও থাকব। আমি অপেক্ষায় আছি....... কারণ আমি এমন এক সত্তার বান্দা, যিনি কারো দোয়া কখনোই বৃথা যেতে দেন না। তিনি অন্তরগুলোকে বদলে দেন, আর সঠিক সময়েই সঠিক মানুষ পাঠান। বি:দ্রু: অবশ্যই তাওহিদ এবং শেষ জামানা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে।
|