Profile

বায়োডাটা নং : 7559

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আমানউল্যাপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঢাকা উদ্যান, মোহাম্মদপুর
কোথায় বড় হয়েছেন? নোয়াখালী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসসি ইন ম্যাথামেটিকস্
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Shahjalal University of Science & Technology, Sylhet
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএসসি ইন ম্যাথামেটিকস্
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Shahjalal University of Science & Technology, Sylhet
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ কুয়েত প্রবাসী ছিলেন ৩০ বছরেরও অধিক। সেখানে চাকুরী এবং ব্যবসা দুটোই করেছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষা: একাধিক ডিসিপ্লিনে ডিপ্লোমা করেছেন। বৈবাহিক অবস্থা: বিবাহিত (সস্ত্রীক কুয়েতে অবস্হান করছেন)। পেশা: চাকরি + ব্যবসা(কুয়েতে একটি কোম্পানির স্টার্টআপ শুরু করেছেন ২০২৫ এ। আহলিয়াসহ ওখানেই থাকেন)
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. মাধ্যামিক, বিবাহিতা, গৃহীনি। ভগ্নিপতি: স্নাতক, ব্যবসায়ী। ২. স্নাতক, বিবাহিতা, গৃহীনি। ভগ্নিপতি: স্নাতক, কেমিক্যাল ইঞ্জিনিয়ার।
চাচা মামাদের পেশা ৫ চাচা। সকলেই বিবাহিত, প্রবাসী এবং ব্যবসায়ী। ২ মামা। বিবাহিত, চাকরিজীবি এবং মাদ্রাসা শিক্ষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল,আলহামদুলিল্লাহ। তবে আমাদের তেমন কোন জমি নেই। ঢাকায় ভাড়া বাসায় থাকা হয়। বাড়িতে বাবার রেখে যাওয়া ৫ রুমের একটা দালান আছে। আর সব মিলিয়ে হয়ত ১২ শতাংশ জমি আছে। আমরা পাটোয়ারী বংশের। সামাজিকভাবে সম্মানিত পরিবার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আল্লাহর অশেষ রহমতে আগের তুলনায় ভনেক ভালো। বাসায় টিভি নেই। দ্বীন পালনে সবার আগ্রহ আছে। সবাই জেনারেল পড়ুয়া। বড় ভাইয়ের আহলিয়াসহ প্রত্যেক সদস্য মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করে। কিন্ত আমরা যে অনেক প্র্যাকটিসিং তা বলা যাবেনা।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই ৫ ওয়াক্ত পড়া হত এবং এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে গুরুত্ব সহকারে ২০২০ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয়না, ০-১
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ(হুজুরকে কয়েকবার দেখিয়েছিলাম)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জির কিছুটা সমস্যা আছে। আর কয়েকবার রিম্ট টিউমার হয়েছে। আপনাআপনি কিংবা হোমিও ট্রিটমেন্ট এ চলে গিয়েছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর। কিছু চাওয়া বা সিজদা দেওয়া হারাম ও শিরক। তবে জিয়ারত করা যেতে পারে যেন বেশি করে মৃত্যুর কথা স্মরণ হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা, ইবনে তাইমিয়ার জীবনী, শহীদ ফারূক রহি: এর জীবনী(চলমান), ইমলামী জীবনব্যবস্থা, যেমন ছিলেন তিনি(সীরাত স:) রাসূলুল্লাহ এর বিপ্লবী জীবন, গল্পে আঁকা সীরাত, চার খলিফার অডিওবুক, ফাহমুস সালাফ, বারমুডা ট্রায়াঙ্গেল ও দাজ্জাল, ইমাম মাহদির দোস্ত-দুশমন, কারাগারে রাতদিন, ডেসটিনি ডিসরপ্টেড, ডাবল স্ট্যান্ডার্ড ১,২, চিন্তাপরাধ, সানজাক ই উসমান, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, সিতক্রেটস অব জায়েনিজম, সূরা তাওবার তাফসীর ১ ও ২, আরব্য রজনীর নতুন অধ্যায়, মাইলস্টোন(অসম্পূর্ণ), বাংলাদেশে ইমলাম, চেপে রাখা ইহিহাস সহ আরো অনেক।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন সকল হক্কানী ‘আলেম। শায়খ হারুন ইজহার হাফি:, মুফতি তারেকুজ্জামান হাফি:, হযরত শাহ তৈয়ব আশরাফ দ: বা:, মাওলানা মাহমুদুল হাসান গুনবি হাফি: শায়খ উসাইমিন রহি:, শায়খ আহমাদুল্লাহ হাফি: শায়খ জসিমুদ্দিন রহমানি হাফি:, শাইখ ড: আব্দুল্লাহ আযযাম রহি:, শাইখ আসেম উমার রহি: ভাই আসিফ আদনান হাফি:, ভাই জাকারিয়া মাসুদ হাফি:, ভাই ডা: শামসুল আরেফিন শক্তি হাফি:সহ আরো আনেকে।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ব্যক্তিগত বিবরণ আমি আল্লাহর এক গুনাহগার বান্দা; মানুষ আমাকে কত ভালো ভাবে অথচ আমার আসল অবস্থা একমাত্র তিনিই জানেন! আল্লাহ আমাকে মাফ করুন।এখানে যা বলবো, যা লিখবো, তা আমার পছন্দের। আমি যে হুবহু সেরকম তা কিন্ত নয়। আমি চেষ্টা করি। আল্লাহ আমাকে কবুল কুরন এবং রিয়া থেকে হেফাজত করুন। ছোটবেলায় ইসলামিক পরিবেশে বড় না হলেও বাবা নামাজ ও সত্যবাদিতায় অনুপ্রাণিত করতেন। তিনি কুয়েত থেকে ফোনে সবসময় নামাজের কথা বলতেন, নফল রোজার বয়স না হলেও উদ্বুদ্ধ করতেন। মিথ্যা ধরা পড়লে কয়েকদিন কথা বলতেন না—যা সততা ও নামাজের অভ্যাস গড়ে তোলে। তবে গুনাহের ধারাও সমান্তরালে জারি ছিল এবং এখনো আমি গুনাহগার! আল্লাহ মাফ করুন। ক্লাস ৮-এ গিটার কিনেছিলাম, শেখা হয়নি আল্লাহর রহমতে। ২০২০ সালের কোভিড-পরবর্তী সময়ে পরিবারের বড় পরিবর্তন ঘটে, ছোটবোন ছিল বড় উছিলা। তখন থেকে হারাম বর্জনের চেষ্টা করছি। সৃষ্টিকর্তিা যেন এ পথে সফল করেন। রুচি ও আগ্রহ বই পড়া ও ইসলামের ইতিহাস জানা পছন্দ করি। ইবনে বতুতার মতো পৃথিবী ঘুরে ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেখার স্বপ্ন আছে। একসময় কবিতা ও ছোটগল্প লিখতে ভালো লাগতো। ব্যক্তিত্ব কাউকে কষ্ট দেওয়া আমার জন্য কষ্টকর, এমনকি নিজের পাওনা ছেড়ে দিতেও প্রস্তুত। আমার এক বন্ধু বলেছিল এজন্য আমায় জীবনে অনেক ভূগতে হবে। অবশ্য আমার কাছে এগুলো ভালো লাগে যেমন ভালো লাগে বাবার সমসাময়ীরা দেখা হলে যখন বলে, তোর বাবা এই পরিবারের জন্য অনেক করেছে, তোর বাবার জায়গায় অন্য কেউ হলে কোটিপতি থাকতো ইত্যাদি। তখন গর্বে বুকটা ফুলে উঠে। অভিমান বেশি, মুখে কম কথা বলি কিন্তু লিখে ভালো বোঝাতে পারি। পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করি না; অনেকে মনে করে আমি ভাবি না, অথচ বাস্তবে উল্টো। সামাজিক মাধ্যমে নিজেকে সৎ কিংবা মেকিভাবে তুলে ধরা অপছন্দ করি। মাঝেমাঝে নিজেকে এত ছোট মনে হয় যে হীনম্মন্যতায় ভূগি “কে কি বলবে” ভাবনায় বৈধ কাজও ছেড়ে দিই! এটা খুবই ভয়ংকর বিষয়। একটা দোষ বা রোগও বলা যেতে পারে পুরোদমে টুপি-পাঞ্জাবী পড়ার ইচ্ছা থাকলেও ভয় হয় যদি এ পবিত্র পোশাকের হক আদায় করতে না পারি! বন্ধুর সংখ্যা হাতে গোনা; ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে পরিচিতও কম, সহজে মিশতে পারিনা। পাবলিকে পড়লেও ডেপ্টের বাইরে তেমন চেনাজানাও নেই। রাগ বড় দুর্বলতা—সহজে রাগিনা, কিন্তু হলে কষ্টদায়ক কথা বলে ফেলি, পরে অনুতপ্ত হই। ভালো কাজ করার ইচ্ছা থাকলেও সাহস, জড়তা বা ইন্ট্রোভার্ট স্বভাবের কারণে পারি না। জীবনদৃষ্টি ও মূল্যবোধ দুনিয়া স্বল্প সময়ের সফর। সফলতা বাহ্যিক চাকচিক্যে নয়, অন্তরের বিশুদ্ধতায়। রিযিক নিয়ে ভয় নেই— বস্তুবাদে আসক্তি নেই, প্রয়োজনমাফিকেই খুশি থাকি। এমন পেশা চাই যা হালাল রুজি দেবে পাশাপাশি উম্মাহর কাজে লাগবে। অপচয় এবং বিলাসিতা খুবই অপছন্দের বিষয়। অহংকার থেকে আল্লাহ হেফাজত করুন। কাউকে ছোট করে দেখি না; কেউ করলে এড়িয়ে চলি। আমানত রক্ষা ও দায়িত্ব পালন সর্বোচ্চ চেষ্টা করি। সিদ্ধান্তের আগে মাশোয়ারা করি, অন্যের মতামত উপহাস করি না। পারিবারিক সমস্যায় শরীয়তের বিধান মেনে চলার চেষ্টা করি যেন জুলুম এড়ানো যায়। রাসূলের (স.) রওজা জিয়ারতের স্বপ্ন আছে। আমি একটা স্বপ্ন দেখি যেদিন আমাদের সকল দল-মত নির্বিশেষে সবাই কেবল কালিমার ভিত্তিতে এক কাতারে এসে দাঁড়াবে। এই উম্মাহ কেন্দ্রীয় অভিভাবক ছাড়া ১০০ বছরেররও অধিক সময় পার করে ফেলেছে। সামনে আবারো সে সময় আসবে ইন-শা-আল্লহ। তবে সেজন্য অনেক ত্যাগ করতে হবে। যিনি অর্ধাঙ্গিনী হবেন আমরা একসাথে এই ত্যাগের জন্য নিজেদের তৈরী করবো ইন-শা-আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জবী, টিশার্ট, ট্রাউজার, প্যান্ট
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাঁড়ি খুব বেশি না, তবে যা আছে ২০২০ থেকে রেখে দিয়েছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি। তবে স্ক্রীনে কঠিন হয়ে যায়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না দেখার বা না শুনার চেষ্টা করি। ডকুমেন্টারি, ইসলামিক কন্টেন্ট এবং মাঝেমাঝে ইসলামিক কার্টুনও দেখা হয়। তবে মিউজিক এভয়েড করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আহলে সুন্নাহ ওয়াল জামা’আহ। এলাকায় তাবলীগি মেহনত(একমাত্র পথ বলে মনে করিনা এবং বেশ বাড়াবাড়ি ও ভূলও আছে) এবং ডিপার্টমেন্ট এ সকল দল মতের উর্ধ্বে একটি দ্বীনি কমিউনিটিতে শুরু থেকে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে ঢাকায় পরিবারের সাথে থেকে রিযিকের সন্ধানে আছি। আমি অস্ট্রেলিয়ায় Amazon Private Label করেছিলাম এক বছর। কিছু ভূলের কারণে সেখানে উন্নতি করতে পারিনি। বর্তমানে একটি ক্ষুদ্র ব্যবসা খুবই ছোট পরিসরে শুরু করেছি শুকরন লিল্লাহ। এটা স্কেল করতে কিছুটা সময় লাগবে। উৎপাদন এবং বিপনন নিজেই করতেছি। তবে যা-ই করি এক পয়সা হারাম ইনকাম করবোনা ইন-শা-আল্লহ। টিচিং প্রফেশনে যাওয়ারও সুযোগ আছে। কলেজ কিংবা হাইস্কুলে যেন ঢুকতে পারি সেজন্যই মাস্টার্সটা করা। তবে চূড়ান্ত ইচ্ছা পুরোদমে কৃষিতে মুভ করা। আর এজন্যই যত আয়োজন। ২৩ মে ২০২৬ থেকে আল্লাহর রহমতে মুদারাবা পদ্ধতিতে ব্যবসা শুরু হয়েছে। আল্লাহ চায় তো শীঘ্রই রিযিক প্রশস্ত করে দিবেন, আমি বছর দেড়েক এখানে লেগে থাকতে চাই। আশা করি ন্যূনতম ভরণপোষণ এখান থেকে চলে আসবে। সমস্যা হলে দুএকটি টিউশনিও করাবো ইন-শা-আল্লহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন-শঅ-আল্লহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইসলামিক অনলাইন মাদ্রাসায়(আইওএম) এবং নিজের তত্বাবধানে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? মায়ের সাথে যেখানেই কর্মস্থল হয়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মায়ের সাথে যেখানেই কর্মস্থল হয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত আমার জন্য বিয়ে ফরজ, ২য়ত আগামীর জন্য প্রজন্ম তৈরী করা, ৩য়ত মৃত্যুর পর নেক সন্তার রেখে যা্ওয়া, ৪র্থত নিজের মানসিক প্রশান্তির জন্য। বিয়ে মুসলিমদের জন্য একটি অতি প্রয়োজনীয় বিষয়। ক্ষেত্রবিশেষ এটি কারো জন্য সুন্নাতও হতে পারে। তবে বর্তমানে এ সম্ভাবনটা খুবি কম। অধিকাংশের জন্যই এটি এখন ফরজ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫’২’’-৫’৭”
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, আমার চোখে সুন্দর হলেই হবে
পেশা অন্যূন এইচএসসি বা সমমান
জেলা যেকোন তবে নোয়াখালী, লক্ষীপুর, ফেনি ও আশপাশের জেলাসমূহ হলে ভালো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজনীয় জ্ঞান অন্বেষণকারী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, সামাজিকভাবে সম্মানিত পরিবার।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজনকে চাই যিনি হবেন আমার ব্যক্তিগত ডায়েরী। আমার সব ব্যাথা, দু:খ, কষ্ট, হাঁসি কান্না অনুযোগ, অভিমান সমস্ত কথা সংরক্ষিত থাকবে সে ডায়েরিতে। সেটা হবে একান্তই আমার সম্পদ। এমন একজনকে চাই যার সাথে এ দুনিয়ার সফর শেষ করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবো। যাকে চিরজীবনের জন্য আমি আগলে রাখতে পারবো। যিনি হবেন একটি রক্তলাল গোলাপ যা কেবলই ফুলসহ্যা নয় বরং তাতে কাঁটাও থাকবে। তবে সে কাঁটায় রক্ত ঝরলেও মিষ্টি লাগবে। যার সাথে আমি সুন্নাহ’র আমলগুলো করতে পারবো, ভালো কাজ-আমলের প্রতিযোগিতা করতে পারবো। ”আমাদের মাঝে খুনসুঁটি থাকবে, থাকবে মান-অভিমান হেথা আরো অনেক রঙ-ই থাকবে, তবে অবশ্যই থাকবে; ভালোবাসা-ভক্তি, শ্রদ্ধা ও সম্মন।” ”সকালে রাগ হলে বিকেলেই তা হয়ে যাবে বরফ গলা নদী সন্ধ্যায় আমাদের জীবন-নদীতে খরা হলেও রাতেই হয়ে যাবে তা স্রোতস্বীনী।” তিনি হবেন একজন তাকওয়াবান সচ্চিরত্রা নারী যার আদর্শ হবেন আম্মাজান খাদিজা ও আয়েশা রা:, ইমাম শাফেঈ ও হাম্বলী রহি: দের মা, এ যুগের আফিয়া সিদ্দীকিরা। তিনি হবেন ধের্য্যশীল, তিনি মেনে নেয়ার মানসিকতা ও মানিয়ে নেয়ার সক্ষমতা রাখবেন এবং আমাকেও এগুলোতে সাহায্য করবেন। মাঝেমধ্যে আমি খেই হারিয়ে ফেলি, দলছুট হয়ে যাই, কিছু ময়লার আস্তরন জমে যায় আমাতে(গুনাহের কাজ করে ফেলি), তখন তিনি এক পশলা বৃষ্টি হয়ে ধূয়ে মুছে পাক-সাফ করে দিবেন আমায়। একটু শাসনের সুরে আমার বিচ্যূত পাঁ-যুগল সঠিক ট্র্যাকে নিয়ে আসবেন। আমি মাঝেমাঝে নামাজ চুরি করি(দেরীতে জামাতে শরীক হই), আমলে গাফিলতি করে ফেলি, কোন মুভির এক্সপ্লানেশান দেখে ফেলি। যখনই আমার ছোটবোন দেখে তখনই বকা দেয় এবং আমি সরে আসি। যিনি আসবেন তিনি তার মত করে আমায় শাসন করবেন। আমি চাই তিনি আমাকে আগলে রাখবেন আমিও উনাকে আগলে রাখবো। উনার হকের ব্যপারে আমি যথেষ্ঠ পরিমাণ সজাগ থাকবো, তিনিও যেন থাকেন। ভূল হলে স্বীকার করার মানসিকতা আমার আছে, উনারও যেন থাকে। উনি আমাকে সারাজীবন উনার পাশে পাবেন ইন-শা-আল্লহ। যিনি সহশিক্ষাকে তীব্রভাবে অপছন্দ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যিনি ব্যকুল হবেননা(যদি পরিবারের পীড়াপীড়িতে বাধ্য হন তবে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাছ যেমন জমিনে ছটফট করে তেমনি করা এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলা)। ফেমিনিজম, লিবারেলিজম, কম্যূনিজম, হিজাবিজম ইত্যাদি মতবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন যা এ যুগের লাত-উজ্জার বিমূর্ত ভার্সন। যিনি পর্দার ব্যপারে এক বিন্দুও ছাড় দিবেননা(অবশ্যই কালো ঢোলা বোরকা, হাত-পা মোজা), যিনি পুরুষদের সাথে কোমল স্বরে কথা বলবেনানা; কন্ঠের পর্দাও করবেন। মাহরাম নন-মাহরামতো অবশ্যই মানবেন। অবশ্যই তিনি যুহুদ অবলম্বনকারী হবেন। বাবার পরিবারে বনেদী হলেও স্বামীর পরিবারে এসে ন্যূনতম/মাধ্যমিক ভরণপোষণ নিয়ে তুষ্ট থেকে অতিরিক্ত সব উম্মার কল্যাণে ব্যয়ের চিন্তা। যিনি অধিক সন্তানে আগ্রহী এবং তথাকথিত পরিবার পরিকল্পনাকে হারাম মনে করবেন, ইসলামে বৈধ উপায়ের বাইরে যাবেননা। সর্বদা উম্মাহকেন্দ্রিক চিন্তায় বিভোর থাকবেন। গাজ্জা, ইয়েমেন, সিরিয়া, সিংকয়িাং, ইন্ডিয়া, মায়ানমারসহ প্রতিটি নির্যাতিত মুসলিম শিশুদের নিজের সন্তানের মত, মায়ের মত, ভাইয়ের মত, বাবার মত চিন্তা করা। উম্মাহর এতএত সমস্যার মধ্যে দাম্পত্য জীবনে অহেতুক বিষয় নিয়ে ভাবার সময় কোথায়(অবশ্যই দ্বিমত থাকবে, ইখতিলাফ থাকবে। তবে এর সাথে থাকবে সম্মান ও শ্রদ্ধা)? ইরানীদের তথা শিয়াদের ব্যপারে স্পষ্ট ধারণা থাকবে। প্রস্তর যুগে ফিরে যাবার মানসিকতা চাই। পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যপারে ওয়াকিবহাল থাকা চাই। আমার মা অত্যন্ত সরল—প্রায় শিশুর মতো, নিজের কষ্টও বোঝেন না। উনাকে বাচ্চার মতোই খেয়াল রাখতে হয়। উনার প্রতি সদয় থাকবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বেগমগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5037

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4654

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6143

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7072

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2027

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1917

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন