| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ , ছোটবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাস ছিল। তবে, মাঝেমধ্যে কিছুটা উদাসীনতা কাজ করত। কিন্তু ২০২৩ সাল থেকে আল্লাহর অশেষ অনুগ্রহে আমি আরও সচেতন ও নিয়মিতভাবে সালাত আদায় করছি। নামাজ এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয়না বললে চলে। তবে অসুস্থতা থাকলে অথবা ঘুমাতে দেরি হলে ফজরের ওয়াক্ত কাজা হয়ে যায়। সবসময় না, খুবই রেয়ার। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
ছোটো বেলা থেকে আম্মুর কাছে কুরআান শিখেছিলাম। তখন থেকেই পড়তে পারি। কিন্তু সেইটা পরিপূর্ণ শুদ্ধ ভাবে না। বর্তমানে একজন মহিলা ওস্তাদের কাছে শুদ্ধ উচ্চারণে কুরআন শিখছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
স্পষ্টত শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তাসাউফ ও আত্মশুদ্ধি, আকাশের ওপারে আকাশ, কাসাসুল আম্বিয়া, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আফ্রিকার দুলহান, বি প্রোডাক্টিভ, হিজাবে মোড়ানো শালীন জীবন, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, এনজয় ইয়োর লাইফ, শামায়েলে তিরমিজি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ,আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ড. জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি সাধারণ এবং শান্ত জীবনযাপন পছন্দ করি। আগে আমার অনেক শখ, ইচ্ছা, স্বপ্ন ছিলো। এই যেমন আমার একটা শখ হলো আমার বাড়ির বারান্দায় একটা বড় বইয়ের তাক থাকবে। সেখানে অনেক রকমের বই থাকবে। বারন্দায় আমার পছন্দের ইনডোর প্ল্যান্ট থাকবে, ফুলের গাছ থাকবে। আমি গাছ লাগাতে ভালোবাসি। বই উপহার পেতে ভালোবাসি, আমি ফাঁকিবাজ , বই পড়ার থেকে বই সংগ্রহ করতে বেশি পছন্দ করি। বই সংগ্রহ করা যেনো আমার একটা নেশা। যদিও এখন এইসব ইচ্ছা গুলোকে আমার তুচ্ছ মনে হয়।জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পেরেছি, এতদিন আমার চাওয়া-পাওয়া ছিল শুধু দুনিয়াকেন্দ্রিক। এখন অনুভব করছি, দুনিয়া আমার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়; বরং আমাকে প্রস্তুতি নিতে হবে চিরস্থায়ী আখিরাতের জন্য। আমি কুরআন হিফজ করতে চাই, এইটা আমার একটা তীব্র আকাঙ্ক্ষা। বায়তুল্লাহ ও মদিনায় জিয়ারতের স্বপ্ন আমি সর্বদা অন্তরে লালন করি।আমি অসৎ ও অশালীন আচরণ অপছন্দ করি; বরং সুন্দর, মার্জিত ও পরিশীলিত জীবনযাপনই আমার রুচি। ভবিষ্যতে আমি একজন দায়িত্বশীল, সফল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নারী হতে চাই। নিজেকে একজন সফল মুসলিম হিসেবে প্রস্তুত করতে চাই।নিজের পাশাপাশি পরিবার ও সমাজের জন্য একটি শান্তিপূর্ণ ও দ্বীনি জীবন গড়ে তোলাই আমার স্বপ্ন।
|