Profile

বায়োডাটা নং : 751

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কালির বাজার
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মগবাজার, ঢাকা-১২১৭
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ফলের ব্যবসায়ী ছিলেন (Import & Export)
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত (ঘরের রানী) ছিলেন
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক (মাশাল্লাহ, আল্লাহুম্মা ফি বারাকাল্লাহ)। বর্তমানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং পদে কর্মরত আছেন। এছাড়াও ভাইয়া নিয়মিত তাবলীগের সাথে যুক্ত আছেন।
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য ১ম এবং ২য় বোন লেখাপড়া তেমন একটা করেননি, ৩য় বোন নবম শ্রেণি পর্যন্ত পড়েছেন, ৪র্থ বোন ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই বিবাহিতা এবং আদর্শ গৃহিণী, স্বামীর আনুগত্যশীল। (মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিকি) অনেকে দুলাভাইদের পেশা সম্পর্কেও জানতে চান তাদের জন্য নিচে উল্লেখ করে দিলামঃ ১ম দুলাভাইঃ প্রাইভেট গাড়ি চালক। ২য় দুলাভাইঃ বর্তমানে তিনি অসুস্থ থাকায় তেমন কিছু করেন না। ৩য় দুলাভাইঃ ইতালি প্রবাসী। ৪র্থ দুলাভাইঃ সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার।
চাচা মামাদের পেশা আমার আপন কোন চাচা নেই। মামা আছেন দুই জন। বড় মামা গ্রাম পুলিশ (চৌকিদার) এবং ছোট মামা ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের একটি বসতভিটা এবং দুইটি ধানিজমি ছাড়া আর কোন জায়গাজমি নেই। শহরেও কোন কিছু নেই। ভাড়া বাসায় থাকা হয়। তবে যেটুকু আছে তাতেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? জেনারেল ব্যাকগ্রাউন্ড হলেও পারিবারিক দ্বীনি পরিবেশ মোটামুটি বলা যায়। প্রত্যেকে নামাজ পড়লেও পর্দার বিষয়ে যথেষ্ট উদাসীনতা রয়েছে। এখনো তারা (বোনেরা) পর্দার গুরুত্বটা ঠিক বোঝে না (আমি চেষ্টা করে যাচ্ছি বোঝানোর, আল্লাহ সহায় হন)। তবে আমি যেহেতু পর্দার বিষয়ে খুব কঠোর তাই আমার জন্য পরিবারে পর্দার ব্যবস্থা পরিপূর্ণ ভাবে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আমার ভাইয়া এবং মেজো দুলাভাই তাবলীগের সাথে জড়িত। আর পরিবারের ছোট্ট পাখিরা (ভাইগ্না-ভাগনি) সবাই মাদ্রাসাগামী, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়। মায়ের দেখাদেখি অনেক ছোটবেলা থেকেই নামাজ পড়ি তবে তখন ৫ ওয়াক্ত নিয়মিত ছিলনা। ২০১৬ সাল থেকে প্রতিদিন নিয়মিত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? অতিরিক্ত ক্লান্ত থাকলে মাঝেমধ্যে ফজর নামাজ কাযা হয়ে যায়। এছাড়া খুব একটা কাযা হয় না। মাসে এক থেকে দুই বার ফজরের নামাজ কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানা মতে নেই, আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকে ভরা, বিদআতে পরিপূর্ণ আর ভণ্ডামিতে পারদর্শী ছাড়া কিছুই মনে হয় না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন 'কলবুন সালিম, হারামাইনের সুবাস, নারী তুমি সৌভাগ্যের রানী।'
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ এবং মা. তারিক জামিলকে খুবই ভালো লাগে আমার। মিজানুর রহমান আজহারীকে চিনি। এছাড়া আর তেমন কাউকে চিনি না বললেই চলে। আসলে আমি ইসলামিক ভিডিও দেখার চাইতে ইসলামিক বই পড়তে বেশি সাচ্ছন্দ্যবোধ করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি ভীষণই ধৈর্য্যশীলা, ম্যাচিউরড, মিশুক, স্পষ্টভাষী, পরিবারমুখী, আত্মসম্মানবোধসম্পন্ন ও স্বাস্থ্যসচেতন একজন নারী। আমি বিশ্বাস করি, সুস্থতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত গুলোর একটি। তাই আমি হেলথি লাইফস্টাইল মেইনটেইনসহ বিভিন্ন ব্যায়াম করে থাকি। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি। নোংরামি একদমই সহ্য করতে পারি না। কথা বলার চাইতে শুনতে বেশি পছন্দ করি। আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি। দৈনন্দিন জীবনে প্রতিটি সিদ্ধান্তে ইনসাফ বজায় রাখার চেষ্টা করি। অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ করি না। আচার-আচরণ, চালচলন ও কথাবার্তায় ভদ্রতা ও স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি। অসহায় মানুষের বিপদাপদে সাহায্য করতে ভালো লাগে। অতিরিক্ত বিলাসিতা পছন্দ করি না, সাধারণ মধ্যবিত্ত জীবনই আমার পছন্দ। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করি। সর্বাবস্থায় ইসলামি শারীয়াহ অনুযায়ী জীবন-বিধান পরিচালনা করার চেষ্টা করি। যাদের কথা ও কাজের মিল নেই ও সিদ্ধান্ত গ্রহণে ইনসাফ বজায় রাখতে পারে না তাদেরকে আমি অপছন্দ করি। মিথ্যাবাদী, জালিম, অহংকারী, বদমেজাজী, মানুষের সাথে খারাপ ব্যবহারকারীদেরকে ঘৃণা করি। কাউকে তার বাহ্যিক গঠনের জন্য কটু কথা বলা, উপকার করে খোঁটা দেয়া, তুচ্ছ কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অপছন্দনীয়। সমাজে প্রচলিত থাকা বিভিন্ন কুসংস্কার, অন্যায় ও অনাচারগুলোকে বর্জন করি। ধন-সম্পদের প্রতি অতিরিক্ত মুহাব্বাত, লোভ-লালসা, হিংসা, কৃপণতা, অপচয় ইত্যাদি সহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। নেগেটিভিটি, টক্সিসিটি পছন্দ করি না। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, টিকটক, গেইম খেলা পছন্দ করি না। অবসরে বিভিন্ন ইসলামিক বই পড়া, বাগান করা, আপনজনদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আমি বিভিন্ন উপকারী জ্ঞান অর্জন করতে ভীষণ ভালোবাসি। দুনিয়ার জীবনে একজন উত্তম ও চরিত্রবান মানুষ হওয়া, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজের মেধা-বুদ্ধি-শ্রম দিয়ে অবদান রাখতে পারা, ব্যক্তিগত জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে ধারণ করা এবং তা ছড়িয়ে দেওয়া, বেঁচে থাকতে একবার হলেও বাইতুল্লাহর মুসাফির হওয়া, একটি ইসলামী পরিবার গঠন করা, নেককার ও সৎকর্মশীল সন্তানদের মাতা হওয়া এবং সর্বোপরি আমার পরিচিত, অপরিচিত (কাজের মাধ্যমে) সকলকে নিয়ে জান্নাতে যাওয়াই হলো আমার স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আমি নিকাব ব্যবহার করি ২০১৬ সাল থেকে তবে পর্দার গুরুত্ব না বুঝে। কাজেই বাহিরে ফুল কাভার্ড হলেও বাসায় দুলাভাই কিংবা কাজিনরা আসলে দেখা হতো, ইলম ছিল না আমার তাই। কিন্তু যেদিন থেকে আমি পর্দার গুরুত্ব বুঝলাম সেদিন থেকেই পুরো পৃথিবীর বিপরীতে গিয়ে হলেও আমি পরিপূর্ণ পর্দা করা শুরু করি, আলহামদুলিল্লাহ (আল্লাহ তাআলাই তৌফিকদাতা)। আর এই পরিপূর্ণ পর্দা করা হচ্ছে ২০২৪ সাল থেকে। যেখানে কেবলমাত্র আমার মাহরাম ছাড়া আমাকে আর কেউ দেখতে পায় না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, কঠোরভাবে আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীন নিয়ে আমার ব্যক্তিগত পরিকল্পনা আছে। যার দরুন ইংলিশ প্রাকটিসের জন্য ইংলিশ পডকাস্ট শোনাসহ আরও বিভিন্ন জিনিস দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কুরআন শিক্ষাদান ও তালিমের সাথে যুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ রামপুরা, মহানগরের এক অনাবাসিক মাদ্রাসায় সহিহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষাদান+টিউশনি করিয়ে ব্যস্ত সময় পার করছি, আলহামদুলিল্লাহ।
মাসিক আয় ১২,০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করার কারণগুলো হলোঃ ১. আল্লাহর সন্তুষ্টির জন্য ২. আল্লাহর হুকুম পূরণ করার জন্য ৩. রাসূলুল্লাহ (সা) এর সুন্নাহর উপর আমল করার জন্য ৪. গুনাহ থেকে বাঁচার জন্য ৫. নিজের দ্বীনকে পরিপূর্ণ করার জন্য ৬. নিজের একজন অভিভাবকের জন্য ৭. একটি ইসলামী পরিবার গঠনের জন্য ৮. জান্নাতে একসাথে থাকার জন্য বিয়ে একটি পবিত্র আমল। মানবজাতির ইতিহাসে প্রথম সম্পর্ক হলো বিয়ে। হযরত আদম (আ) জান্নাতের সকল নি'আমতের মধ্যে থেকেও একজন জীবনসঙ্গিনীর অভাব অনুভব করেছিলেন। এইজন্যই হয়তো বলা হয়, দেহের ভার বহন করা গেলেও রুহের ভার বহন করার জন্য আরও একটি রুহের প্রয়োজন হয়। সেই প্রয়োজন থেকেই বিয়ে করতে চাই। এছাড়াও বৈবাহিক সম্পর্ক হচ্ছে বিশেষ এক প্রতিনিধিত্ব, অগাধ দায়িত্ববোধ, দীর্ঘস্থায়ী সহযোগিতা, মানবিক সৌভাগ্যের পথে আত্মত্যাগ এবং জীবনকে নিরাপদ গতিপথে পরিচালনা করার মাধ্যম। বিয়ের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা নিশ্চিত হয়। একজন ছেলে ও একজন মেয়ের মধ্যে ভালোবাসার মাধ্যম হিসেবে বিয়ের চেয়ে উত্তম আর কিছুই নেই। বর্তমানের এই ভয়াবহ ফিতনার যুগে নিজের ঈমান-আমল-চরিত্র হেফাজত এবং একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য বিয়ে করতে চাচ্ছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-35
উচ্চতা ৫'৪"-৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অন্তত স্নাতক পাস। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে-অন্তত হাফেজ+আলেম হতে হবে।
জেলা ঢাকা বিভাগের মধ্যে হলে বেশি ভালো হয়। তবে অন্যান্য বিভাগের ক্ষেত্রেও সমস্যা নেই, ইনশাআল্লাহ। পরিবারের সাথে কথা বলেই লিখছি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসা আমার প্রথম পছন্দ। তবে অন্যান্য সম্মানজনক হালাল চাকরির ক্ষেত্রেও সমস্যা নেই। প্রখর মেধাবী ছাত্র হলে বেকার হলেও চলবে ইনশাআল্লাহ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যেরকম জীবনসঙ্গী চাই একজন অনুশীলনকারী মুসলিম, যিনি আন্তরিকভাবে কুরআন ও সুন্নাহ অনুসরণ করেন। যার মাঝে তাকওয়া (আল্লাহর ভয়) আছে। যিনি সদাচারী, দায়িত্বশীল, ধৈর্য্যশীল, নম্র-ভদ্র ও বিনয়ী, বুঝদার, বিশ্বস্ত, উদার, পবিত্র, ম্যাচিউরড, ইতিবাচক চিন্তাধারী, মিশুক এবং গায়রত সম্পন্ন ব্যক্তি। যিনি অবশ্যই হালাল-হারাম বেছে চলেন। যিনি ফরজ ইবাদাত গুরুত্বসহকারে পালন করেন। যিনি আমাকে পরিপূর্ণ পর্দায় রাখতে পারবেন। জ্ঞান অন্বেষণে সাহায্য করবেন। দ্বীনের পথে চলতে উৎসাহিত করবেন এবং আমাকে পর্যাপ্ত সময় দেবেন। যিনি আমার এবং আমার সন্তানদের জন্য হবেন একজন আদর্শবান অভিভাবক। তিনি ভ্রমণপিয়াসু হলে অনেক ভালো। এতে করে তাকে নিয়ে মুসাফির বেশে আল্লাহর সৃষ্টি পুরো দুনিয়া ঘুরে বেড়ানো যাবে (আল্লাহর সৃষ্টি যত দেখবো ততই তো তাঁর প্রতি আনুগত্যশীলতা বাড়বে, তাই না?) অবশ্যই অবশ্যই দাড়ি থাকতে হবে এবং টাখনুর উপরে পোশাক পড়তে হবে। বই পড়ুয়া হলে খুবই ভালো। পরিষ্কার-পরিচ্ছন্ন, শিক্ষিত ও দানশীল হতে হবে আর কৃপণ হওয়া যাবে না। মিতব্যয়ী এবং মধ্যমপন্থা অবলম্বন করে চলতে হবে। দ্বীন ইসলামের প্রতি মুহাব্বাত এবং ডেডিকেটেড থাকতে হবে। দ্বীনের কোন মেহনতে যুক্ত থাকলে আরও ভালো। 🚫 যাদের যোগাযোগ করার দরকার নেইঃ ১. যিনি আল্লাহকে ভয় করেন না বা যার মাঝে তাকওয়া নেই। ২. যারা অমুসলিম দেশে অবস্থানরত এবং যাদের মেয়ে বান্ধুবি আছে তারা নক দিবেন না। ৩. মুসলিম দেশে অবস্থানরত প্রবাসী হয়েও যারা আহলিয়াকে (স্ত্রীকে) সাথে রাখতে পারবেন না তারা দয়া করে নক দিবেন না। (দেখুন, জীবনের অর্ধেকটা সময় তো কেটেই গেল। তারপরও যদি সেই আলাদাই থাকতে হয়, তবে আমার মনে হয় এর চেয়ে বিয়ে না করাই ভালো) ৪. ব্যাংকসহ যারা সুদভিক্তিক ও হারাম কোন কাজ বা হারাম ব্যবসার সাথে যুক্ত। ৫. যারা আহলিয়াকে ইসলামি শারীয়াহ মোতাবেক পরিপূর্ণ পর্দায় রাখতে অক্ষম। ৬. এমন ব্যক্তি যারা মানুষকে অন্তত মানুষ বলে সম্মান করে না এবং যাদের হাত মুষ্টিবদ্ধ অর্থাৎ কৃপণ। ৭. প্রতারক, টক্সিক, শর্ট টেম্পার্ড, দায়িত্বহীন, নির্বোধ, অপবিত্র এবং যারা হারাম রিলেশনশিপে কখনো যুক্ত ছিলেন। (জীবনে প্রেম করা তো দূরের কথা, আমি জীবনে ফ্রি মিক্সিং-এও পড়ি নাই। আমার স্কুল+কলেজ+ইউনিভার্সিটি সবকিছুই ছিলো গার্লস সেকশনে। কাজেই আমিও এমন কাউকেই আশা করি যিনি কখনো হারাম রিলেশনশীপে ছিলেন না) ৮. অন্যের মতামতকে যিনি সম্মান করেন না এবং 'বিচার মানেই তালগাছ আমার' টাইপ লোক যোগাযোগ করবেন না। ৯. যারা পরিবারকে সময় দেওয়ার পরিবর্তে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকা, টিকটকার ও কোন গেইমার ভুলেও যোগাযোগ করবেন না। ১০. অলস, অকর্মক, কাণ্ডজ্ঞানহীন, নোংরা এবং অপরিচ্ছন্ন কেউ নক দিবেন না। ১১. যারা বদমেজাজি, রাগের মুহূর্তে বাজে ভাষায় গালাগালি করা যাদের স্বভাব, গোমড়ামুখো, আনরোমান্টিক এবং একগুঁয়ে, ঘাউড়া কেউ নক দিবেন না। ১২. মহিলা মাদ্রাসায় খেদমত করেন, অথবা মহিলা মাদ্রাসার মুহতামিম এমন কেউ নক করবেন না। তবে সাথে ছেলে মাদ্রাসা থাকলে ভিন্ন কথা। ১৩. যারা অধিক বেশি সুন্দরী এবং লম্বা মেয়ে চান তারা দয়া করে নক দিবেন না। কারণ, আমি দেখতে এভারেইজ এবং শর্ট (চশমাও ব্যবহার করি)। যে আমার শর্টনেস মেনে নিয়ে আগাতে পারবেন, আমার সাথে নির্দ্ধিধায় পথ চলতে পারবেন কেবলমাত্র তাকেই আমন্ত্রণ জানাই, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাদারীপুর সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4388

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5102

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4540

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8525

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1910

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #774

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন