Profile

বায়োডাটা নং : 7506

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গয়হাটা
বর্তমান ঠিকানা নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গয়হাটা
কোথায় বড় হয়েছেন? গ্রাম এবং শহর উভয়েই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নাগরপুর সরকারি কলেজ, টাঙ্গাইল
এখন কোন বর্ষে পড়ছেন? ২য় বর্ষে (কলেজে ফ্রি মিক্সিং পরিবেশ তাই কোনোদিন ক্লাস করিনি, শুধু পরীক্ষা দেই।)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী (সৌদি আরব)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বড় বোন- এইচএসসি পাশ, বিবাহিত, হাসবেন্ড বিজিবি এবং তাদের এক ছেলে এক মেয়ে আছে আলহামদুলিল্লাহ। ২. আমি ৩. ছোট বোন- ২০২০ সালে করোনার জন্য স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। এখন হিফয করছে আলহামদুলিল্লাহ। ৪. ছোট বোন- ২য় শ্রেণীতে পড়ছে। কিছুদিন পর ওকেও মাদ্রাসায় দিবে ইনশা আল্লাহ।
চাচা মামাদের পেশা ১. বড় কাকা- সৌদি আরব প্রবাসী ছিলেন। ২০২৫ সালের জানুয়ারির ৩ তারিখে রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ২. আমার আব্বু ৩. সেজো কাকা- ফার্নিচারের ব্যাবসা। ৪. ছোট কাকা- মালয়েশিয়া প্রবাসী ছিলেন। হঠাৎ ভীষণ অসুস্থতার দরুণ ফিরে এসেছেন। এখন ব্যাবসা ও পাশাপাশি কৃষি জমি চাষাবাদ করেন। ৫. ছোট কাকা- নিজস্ব কৃষি জমি চাষাবাদ করেন। আপন কোনো মামা খালা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ স্বচ্ছল।আমরা আমাদের নিজস্ব বাড়িতে থাকি।দাদার বসতভিটার সাথেই লাগোয়া জমি কিনে আব্বু বাড়ি করেছেন।এছাড়াও কিছু জমি আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? অন্যান্য পরিবারের মত আমিও এমন পরিবারের একজন সদস্য যেই পরিবারে ইসলাম বলতে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ ও রমজানের রোযা পালনেই সীমাবদ্ধ। আলহামদুলিল্লাহ রক্ষনশীল পরিবার।পরিবারের সবাই নন মাহরাম মেনে চলেন না। কিন্তু লাস্ট কয়েকবছর যাবৎ আমাকে পর্দা পালনে কিছুটা সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। পরিবারের সকলের জন্য দু'আ চাই। আল্লাহ যেন আমাদেরকে উত্তমরূপে কবুল করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আমি অনেক ছোট থেকেই সলাত আদায় করতাম দাদি ও অন্যান্য বড়দের সাথে। এরপর ক্লাস 3 নাকি 4 থেকে নিয়মিত ও পাঁচ ওয়াক্ত সলাত আদায়ের চেষ্টা করতাম। কিন্তু তখন মাঝেমধ্যে কাযা হতো, বিশেষ করে যুহরের সলাত। এরপর তো কলেজে যেতাম না সমস্যাও হতো না আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরও ইম্প্রুভের চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হঠাৎ কখনো মাথাব্যথা, ঠান্ডা লাগে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? রাসূলুল্লাহ ﷺ বলেন: لا تُجْلِسُوا على القبور، ولا تُصَلُّوا إليها
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাত محمد ﷺ, কুররাতু আইয়্যুন ১-২, প্যারাডক্সিকাল সাজিদ ১-২, বেলা ফুরাবার আগে, এক দীঘল দিনে নবীজি ﷺ, সেপালকার ইন লাভ, কাশগড় কত না অশ্রুজল, জীবন ও কর্ম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন উস্তায মুহতারাম হযরত মাওলানা হাসিবুর রহমান হাফিযাহুল্লাহ, উস্তায হযরত মাওলানা হাসিবুল ইসলাম হাফিযাহুল্লাহ, উস্তায হযরত মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম আজহারি হাফিযাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ হাফিযাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি নিজেকে গোপনীয় রাখতে পছন্দ করি। মনে হয় পৃথিবীতে কেউই যদি আমাকে না চিনত, কতই না ভালো হতো। এছাড়াও রিয়া হবে কিনা সেই কারণে নিজেকে আরও প্রকাশ করি না।একটা প্রবাদ পড়েছিলাম,"مَن كَتَمَ سِرَّهُ بَلَغَ مُرَادَهُ" এটাও অন্যতম একটা কারণ। তবে এখন প্রয়োজন বোধে বলতে হচ্ছে। আল্লাহর কাছে পানাহ চাই, সকল ধরনের মিথ্যা ও কোনো কথা বাড়িয়ে বলা থেকে। আমি সাধারণ জীবনযাপন করি যা আমার খুবই পছন্দনীয়, এজন্য অনেকে আমাকে ব্যাকডেটেড বলে। কোলাহলমুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যবোধ করি। মাঝেমাঝে একা নিরিবিলিতে থাকতে পছন্দ করি। কারো সাথে খুব দ্রুত মিশে যেতে পারি না,আমার একটু সময় লাগে। তবে ম্যান্টালিটি ম্যাচ করলে আর সে যদি খুব মিশুক প্রকৃতির হয় তাহলে বেশি সময় লাগে না। অহংকারী, লোভী, বদমেজাজি মানুষদের থেকে আমি দূরত্ব বজায় রাখি। অলস, অপরিচ্ছন্ন, অগোছালো মানুষ অপছন্দ করি। অবসরে বই পড়ি, কুরআন তেলাওয়াত করি অথবা শুনি, পরিবার বা পরিচিতদের সাথে গল্প করি, আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাদের সাথে খেলি। যারা কথা দিয়ে যারা কথা রাখে না, কথায় ও কাজে কোনো মিল থাকে না তাদের থেকে যথাসম্ভব দূরত্ব বজায় রাখি। মিথ্যা এবং মিথ্যাবাদী কোনটাই পছন্দ না। পশু-পাখি, প্রকৃতি অনেক পছন্দের। আমি ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি। বাইরে যেতে একদম ভাল্লাগে না। মনে হয় ঘরের এক কোণে পড়ে থাকবো। আল্লাহর ইবাদত করবো, স্বামীর খেদমত করবো, তার সন্তানদের লালনপালন করবো আর ইলম অর্জনের তৃষ্ণা মেটাতে কিতাবের মাঝে বুদ হয়ে থাকবো। আমার শখ বলতে তেমন কিছুই নেই আলহামদুলিল্লাহ। তবে আমি একজন আদর্শ স্ত্রী হতে চাই। যেই স্ত্রীর কাছে একজন স্বামী আর কিছু না হোক অন্তত একটু মানসিক শান্তি পাবে। সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে সব সিচুয়েশনে পাশে থাকতে চাই। তার বাচ্চাদের একজন আদর্শ মা হতে চাই। যে মাকে নিয়ে সন্তানেরা কখনো অভিযোগ করার কারণ খুজে পাবে না। জানি না এটা কতটুকু সম্ভব তবে ওইযে বললাম খুউউব ইচ্ছে। আমার ছিল একটা সুন্দর সোনালী অতীত। যেই অতীতে ছিল না কোনো জাস্ট ছেলে ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড, প্রেম এগুলো কি জিনিস তা তো বুঝতামই না। ছোট্ট থেকেই ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছি। ইন্টার ১ম বর্ষ পর্যন্তও আমার ঘ্যাচাং বাহিনীদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটিয়েছি। আর ছিলাম চরম লেভেলের বইপোকা। যখনি অবসর পেতাম নিজে নিজেই বিভিন্ন কিতাবাদি পড়ে দু'আ, হাদিস, কুরআন, মাসয়ালা শেখার চেষ্টা করতাম। ছোট্ট থেকে আজপর্যন্ত যতটুকুই ইসলামিক জ্ঞান অর্জন করেছি এবং মেনে চলেছি সম্পুর্ন আমার নিজের ইচ্ছা ও প্রচেষ্টায়। আল্লাহর ইচ্ছায় আমি আমার জীবনটাকে ছোট্টপরিসরে বাড়ি আর স্কুলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম আলহামদুলিল্লাহ। ফোন ইউস করতে চাই না। কিন্তু আব্বু আর আমার মাদ্রাসার দরস যেহেতু অনলাইনে সেজন্য ফোন ইউস করতে হচ্ছে। ইচ্ছে আছে ভবিষ্যতে এন্ড্রয়েড ফোন ব্যবহার না করার ইনশাআল্লাহ। আমার আরেকটা তীব্র ইচ্ছা আমি এখন কুরআনের সাথে যেমন শিক্ষা অর্জন করছি এটা থেকে কখনো বিচ্ছিন্ন হতে চাই না। হোক সেটা আমি নিজে শিখছি বা অন্যকে শিখাচ্ছি যেভাবেই হোক আমি কুরআনের সাথে লেগে থাকতে চাই। আমি এই জীবনে কোনোদিন উত্তম ব্যাক্তিত্ত্ব ছাড়া কারো সৌন্দর্য, টাকা পয়সা, প্রভাব-প্রতিপত্তি দেখে আকৃষ্ট হই নি। এসবের প্রতি আমার বিন্দুমাত্র কোনো আগ্রহই নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার শুধু একটু বিশ্বাস, নিখাঁদ ও অকৃত্রিম ভালোবাসা আর একটু প্রায়োরিটি চাই। আর কিচ্ছু না সত্যি বলছি আর কিচ্ছুউউ চাই না। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? হাত-পা মোজাসহ কালো বোরকা নিকাবে পরিপূর্ণ আবৃত। এমনকি চোখ জোড়াও ঢাকা হয় আলহামদুলিল্লাহ। হাই-স্কুলে নেভি ব্লু রঙের বোরকা ছাড়া জীবনে কোনোদিন অন্য কোনো রঙের বোরকা পড়িনি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ক্লাস 6 এর মাঝামাঝি সময় থেকেই আলহামদুলিল্লাহ। এছাড়া আমি ছোট্ট থেকেই হিজাব পড়তাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ছোট থেকেই যেহেতু মাসয়ালা-মাসায়েল, হাদিস ইত্যাদি বিষয়ে জানার বেশ আগ্রহ ছিল। তখন এই রিলেটেড হাদিস সম্পর্কে জানার পর থেকেই আরও বেশি সতর্কতা অবলম্বন ও নজরের হিফাযতের চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে আমি মাঝে মাঝে কার্টুন দেখি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নেই, কিন্তু ইচ্ছে আছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ একটা কওমী মহিলা মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ খেদমতে ছিলাম। স্থানপরিবর্তনের জন্য কিছুদিন আগে ছেড়ে দিয়েছি। বর্তমানে একটা নূরানী মাদ্রাসায় পড়াই এবং একজন ত্বলেবা আলহামদুলিল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বিতীয়ত সন্তান লাভ, যারা আমার মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হবে ইনশা আল্লাহ। বিয়ে রাসূল ﷺ এর একটি সুন্নাহ। যা আকড়ে ধরে বাকিটা পথ পাড়ি দিতে চাই, ইনশা আল্লাহ। মনে হচ্ছে জীবনটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। পরিপূর্ণ দ্বীন পালনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিয়ের মাধ্যমে একজন বিশ্বস্থ ও নির্ভরযোগ্য সহযোগি পেতে চাই ইনশা আল্লাহ। তবে আমি চাই না আল্লাহ ব্যাতিত অন্য কেউ আমার প্রতি শুধু মাত্র দয়া করুক। যদি তার কনফিডেন্স না থাকে যে আমার প্রাপ্যটুকু আমাকে দিতে পারবে তাহলে অনুরোধ থাকবে সে যেন যোগাযোগ না করে এবং আমার জন্য একটু দু'আ করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা ৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে অন্তত এইচএসসি/স্নাতক আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে অন্তত শরহে বেকায়া। (আমার কাছে দুনিয়াবি সার্টিফিকেটের শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না। বরং তার মন মানসিকতা কেমন,তার চিন্তা ভাবনা, আচার-আচরণ, ব্যাবহার, কথা বলার ধরণ, পারিবারিক শিক্ষা কেমন এটাই মূখ্য বিষয়।)
জেলা ঢাকার মধ্যে হলে ভালো হয়। তবে অন্যান্য হলে বিবেচনা সাপেক্ষ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড
পেশা সরকারি-বেসরকারি জব, শিক্ষকতা, ব্যাবসা। অন্যান্য পেশা হলেও বিবেচনা সাপেক্ষ্য। কিন্তু শর্ত হলো উক্ত পেশায় হারামের ছিটেফোঁটাও থাকা চলবে না। এমন জব যার জন্য বেশিরভাগ সময় পরিবার থেকে দূরে/বাইরে থাকতে হয় এধরনের পেশা ব্যাক্তিগত ভাবে আমি অপছন্দ করি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যেমন প্রত্যাশা করি ১০০ তে ১০০ তো মিলবে না এটা স্বাভাবিক। আশা করবো যাকে আল্লাহ কবুল করবেন সে যেন অন্তত এরকম হয়। একজন গায়রতওয়ালা সাহসী দ্বীনদার পুরুষ। আত্ননির্ভরশীল, নিজের সকল বিষয় বা কাজের ব্যাপারে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার সক্ষমতা রাখে। কেয়ারিং, হাসি-খুশি, ধৈর্যশীল, পরিশ্রমী, সৎ। যে আমাকে ঘরের কাজে সাহায্য করবে। এমন কেউ যে আমার সেই কালো অতীত নিয়ে কখনো কথা বলবে না। কটুক্তি বা খোটা দিবে না। যে সবসময় সব কাজে হালাল হারাম অতি গুরুত্ব ও কঠোরতার সাথে মেনে চলেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রতি পদাঙ্কে অনুসরণ করেন, আপ্রান চেষ্টা করেন। । আমার যে বিষয়-আচরণ ভালো লাগবে না ডিরেক্টলি আমাকে বলে সংশোধিত হতে সাহায্য করবে। দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যাক্তিকে প্রবেশ করতে দিবে না। আবারও বলছি দুজনের মধ্যে কখনোই তৃতীয় কাউকে আসতে দিবে না এটা আমি আবশ্যকিক ভাবে প্রত্যাশা করি। আরেকটা কথা, যদি মনে হয় আমার বা তার (যদি থাকে) অতীতকে ভুলতে পারবে না। এখন মেনে নিলেও পরবর্তীতে মনে ওয়াসওয়াসার সৃষ্টি হতে পারে। আরও ভালো কাউকে ডিজার্ভ করে, চাইলেই অবিবাহিত সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে পারতো ইত্যাদি।এরকম মনে হওয়ার আশংকা থাকে এবং শুধুমাত্র পরিবার আর সামাজিকতার জন্য বিয়ে করবে এমন কাউকে যোগাযোগ না করার জন্য বিশেষ অনুরোধ। জীবনে একবার ভেঙ্গেছি, সেটাও এমনভাবেই যে নিজেকে যতই জোড়া লাগাতে চাই দাগগুলো যেন আরও বেশি করে ফুটে ওঠে। আমি আর ভাঙ্গতে চাই না আর না। আমাকে নতুন করে গড়ে দিতে সফলতার সম্ভাবনা যদি না-ই থাকে তাহলে প্লিজ, প্লিজ অবশিষ্টাংশটুকুও ভেঙ্গে দিতে না আসার অনুরোধ থাকবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাগরপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9369

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7723

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6485

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6329

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10200

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4948

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন