| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই, তবে মাঝখানে কিছু বছর গ্যাপ ছিলো। করোনার সময়কালীন ২০২১থেকে আবার কন্টিনিউ হচ্ছে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
চেষ্টা করছি না করার, মাঝেমাঝে ২-১ ওয়াক্ত হয়ে যায়, বিশেষ করে ফজর |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, আরো ভালো করে শিখছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ছোটবেলা থেকে বই পড়তে পছন্দ করি। বই পড়া এবং সংগ্রহ করা আমার একটা শখ। বাবাকে দেখে এই অভ্যাসটা শুরু হয়েছে। ছোটবেলায় বাবার সব হাদিসের বইগুলো পড়া হতো, এখন আমি একটা বই রিলেটেড ইসলামিক প্রতিষ্ঠানে জব করি। আমি বছরে ৫০টা বই পড়ার ট্রাই করি, রিসেন্টলি পড়া সেরা বইগুলোর মধ্যে, চিন্তাপরাদ, অবাধ্যতার ইতিহাস, তাম্বীহুল গাফিলীন, নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে, শিকরের সন্ধানে, ফেরা-১ও২, প্রডাক্টিভ মুসলিম, ইসলাম ও আধুনিকতা, অবক্ষয়কাল, ধূলিমলিন উপহার রমাদান, Time management, Alchemist, Atomic habit,
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আমি লেকচার শুনতে পছন্দ করি দেশি আলেম এবং বাহিরের স্কলারদের, আমার পছন্দের আলেমরা হলো- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন সাঈদী, শায়খ আহমাদুল্লাহ, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। পছন্দের ইসলামী স্কলার- Dr Zakir Naik, Yusuf Estes, Maolana Tarek Jamil, Noman ali khan, Sheikh Assim Al Hakeem, Mufti Menk
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার মনে হয় একজন লেখকেও যদি নিজের সম্পর্কে লিখতে বলা হয়, সেও নিজের সম্পর্কে গুছিয়ে লিখতে পারবেননা। কারন আমরা আমাদের নিজেদের মাঝে ডুবে থাকতে পারিনা। তাছাড়া একজন মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তনের মাঝেই যে সকল ব্যাপারগুলো আমরা আমাদের সাথে নিয়ে চলতে পছন্দ করি তা লিখছ- আমার ঘুরাঘুরি করার অনেক ইচ্ছে, আল্লাহ তৌফিক দিলে পুরো পৃথিবী সফর করতে চাই, বই, চা, কফি, বৃষ্টির দিন, মেঘলা আকাশ, চাদের আলো, নদী এসব ভালো লাগে আমার। আমার ছেলেবেলা কেটেছে গ্রামে, গ্রামের মানুষের ইমোশন একটু প্রখর হয়, এবং বই পড়ে সেটা বেড়ে গেছে আরো বহুগুন। ইসলামিক জ্ঞান অর্জন করতে ভালো লাগে, তাফসিরে বসি সময় পেলে। এছাড়া বই পড়ে ভিবিন্ন জায়গা থেকে ইসলামিক জ্ঞান অর্জন করার প্রচেস্টায় থাকি। বাকি জীবনটা ঈমান নিয়ে ভালো আমল দিয়ে পরিপূর্ন করতে চাই। আমি যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে জানি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা বিশেষ গুন। মানুষকে বুঝি, এবং বুঝাতে সক্ষম হই। আমি পরিপাটি থাকতে পছন্দ করি। আল্লাহর উপর ভরসা করি।
|