Profile

বায়োডাটা নং : 7458

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ভুইঘর, ফতুল্লাহ, নায়ারণগঞ্জ
বর্তমান ঠিকানা নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ভুইঘর, ফতুল্লাহ, নায়ারণগঞ্জ
কোথায় বড় হয়েছেন? বাংলাদেশ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BEng Robotics & Mechatronics/ BSc Computer Science
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Swinburne University of Technology, Sarawak
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দর্জি এবং মুদি দোকানি
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বিবাহিত স্বামীর সংসারে থাকেন
চাচা মামাদের পেশা সকলেই আর্থিকভাবে যথাযথ ভালো পর্যায়ে আছেন তবে সকলের পেশাকে হালাল বলার সুযোগ আছে কিনা আল্লাহ ভালো জানেন (উকিল ইত্যাদি) বিস্তারিত আলোচনা বিবাহের কথা চলাকালীন জানানো হবে যদি মেয়ের পরিবার জানতে ইচ্ছুক থাকেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মধ্যবিত্ত নাকি নিম্ন মধ্যবিত্ত বলতে পারছি না বলেই নিম্নমধ্যবিত্ত দেওয়া কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী একেকজনের কাছে এইটা টাকার অংকের উপর নির্ভর করে আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো ইনকাম দিয়েছেন, আমার বাবার নিজস্ব জমি আছে নারায়ণগঞ্জ এলাকাতে, সেই খানে পাকা আধা পাকা কিছু ঘর তৈরি করে সেইখানেই থাকেন এবং ভাড়া দিয়েছেন। ইচ্ছা ছিল তাদের বিল্ডিং করার কিন্তু আল্লাহ এর ইচ্ছাতে আমাকে বিদেশে পড়াতে গিয়ে আর পরবর্তীত্ব সুযোগ পান এখন বাড়ি করতে অনেক খরচ তাই যা আছে মোটামুটি এইটা বাড়িঘর বাকিটা আল্লাহ এর তাওফিক এর বিষয় আর আমার পরিবার, বিশেষ করে আমি আরেকটু ভালো থাকার চেষ্টায় হারাম লোন নিয়ে বাড়ির কাজ ধরতে ইচ্ছুক না
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা মা চেষ্টারত দ্বীন পালনের ব্যাপারে, আগে বুঝতেন না তেমন কিন্তু আল্লাহ এর জন্য অনেক ভুল বিষয় গুলোই ছাড়ছেন প্রতিনিয়ত আমি ইনশাআল্লাহ একটা আদর্শ পরিবার গড়ার স্বপ্ন দেখি যেটার মূল ভিত্তিই আল্লাহ এর সন্তুষ্টি আমার স্ত্রী ইনশাআল্লাহ আমার সাথেই থাকবেন যেখানেই থাকি, তাকে আমি এবং আমার পরিবার সর্বোচ্চ সুযোগ করে দিবো পর্দা রক্ষার এবং দ্বীন পালনের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ (২০১৯ থেকে চেষ্টারত ছিলাম, মাঝে কিছুটা সময় কাযা হতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন কাযা হয় না বললেই চলে) এবং মসজিদের আযান কানে গেলে অবশ্যই মসজিদ গিয়েই নামাজ পড়ি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না আলহামদুলিল্লাহ, তবে কখনো খুব ক্লান্ত হয়ে রাতে ঘুমালে অনেক সময় ফজরের সময় এলার্ম টের পাইনা। তবে আলহামদুলিল্লাহ খুবই কম কারণ আমি ঘুমানোর আগে চেষ্টা আল্লাহ এর কাছে ফজরে ওঠার তাওফিক চেয়ে ঘুমাতে যেতে পছন্দ করি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ (বর্তমানে চেষ্টারত তাফসির সহ বুঝে কুরআন তেলাওয়াত করে আল্লাহ এর আদেশ নিষেধ বুঝতে পারার এবং কুরআন এর সাথে নিজের সম্পর্ক আরো সুন্দর করার, আল্লাহ তাওফিক দিন, আমিন)
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ সুস্থ - তবে চোখে চশমা লাগে - ADHD আছে কিন্তু দ্বীন পালনের চেষ্টায় আল্লাহই আমার জন্য সহজ করে দিয়েছেন ( দয়া করে ADHD সম্পর্কে জানবেন, আমাদের মনোযোগ একটু কম থাকে এবং এইটাও আল্লাহ এর তরফ থেকে একটি পরীক্ষ, ইনশাআল্লাহ দ্বীন পালন, আমার দায়িত্ব পালন এবং সাংসারিক জীবনে এর প্রভাব পড়বে না কারণ আল্লাহকে ভয় পাই এবং সর্বোচ্চ তাওয়াক্কুল অবলম্বন এর চেষ্টা করি) - কিছু সময় যাবত মনে হচ্ছে শ্রবণ শক্তি আগের থেকে কিছুটা দুর্বল হয়েছে ইনশাআল্লাহ দেশে গিয়ে ডাক্তার দেখাবো (কোনো প্রকার মেডিক্যাল ডিভাইস প্রয়োজন হয় না, তবে যেহেতু আমার শরীর সম্পর্কে আমি জানি তাই মনে হয়েছে এই সামান্য বিষয়টা না জানানোও এক ধরণের ধোকা হবে)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? হয়তো কারো কবর (হয়তো বলছি কারণ অনেক সময় মিথ্যা কবর বানানো হতে পারে), সেইখানে আল্লাহ এর ওলী থাক বা নবী তার নিজেরই কোনো ক্ষমতা নেই নিজেকে সাহায্য করার, বেশিরভাগ প্রচলিত প্রথা শিরক কুফর এবং বিদ'আত এর অন্তর্ভুক্ত
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বই পড়ার সময় খুব কম পেয়েছি আর আমি সাধারণত লেকচার থেকে জ্ঞানার্জনে বেশি মনোযোগ স্থাপন করতে পারি। আল-কুরআন, Fortress of the Muslims
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ডা. জাহাঙ্গীর (রহঃ) ২. শেইখ আসিম আল হাকিম ৩. মুফতি মিনক ৪. শেইখ আহমাদুল্লাহ ৫. ডা. মুহাম্মহ সালাহ এবং আরো অনেক সহীহ আকিদাহ এর আলেম
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ এর কাছে ভিক্ষা চাইতে অনেক বেশি পছন্দ করি আর আল্লাহ কাছে যেহেতু চাইবো সব থেকে বড়টাই চাইবো, আমি আল্লাহ এরকাছে চাই আল্লাহ "আল্লাহ আমাকে দুনিয়াতে তার ঘরের মেহমান হিসেবে বার বার দাওয়াত দেন এবং আল্লাহ যেন আমাকে জান্নাতে সবথেকে বেশি পরিমাণে আল্লাহ এর সাথে সাক্ষাৎ এর অনুমতি দেন, আমিন" আমি চাই আল্লাহ আমাকে ওই ৭০০০০ সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুক যাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন শুধুমাত্র তাদের তাওয়াক্কুল এর জন্য আমি চাই আল্লাহ আমাকে এতো বেশি পরিমাণে তাকওয়া অর্জনে সাহায্য করুন যেন, আল্লাহ আমাকে তার আউলিয়া (বন্ধু) হিসেবে গ্রহণ করেন কারণ আল্লাহ এর আউলিয়াদের প্রতিটা কাজের গাইডেন্স আল্লাহ রাব্বুল আল আমিন দিয়ে দেবার ওয়াদা করেছেন আমি দুনিয়াতে কিছু চাইলে সেইটা ও চাই একজন নেককার স্ত্রী যে আমাকে আমাকে আল্লাহ এর নৈকট্য লাভে সাহায্য করবেন, নেককার সসন্তান এবং আল্লাহ এর সাহায্যপ্রাপ্ত বংশধর আমার অনেক ইচ্ছা যে আল্লাহ আমাকে পরিবার নিয়ে মদিনাতে বসবাসের সুযোগ দিবেন এবং কাবা ঘরের সামনে সেজদাহরত অবস্থায় জিল হাজ্জ মাসের পবিত্র দিনগুলোতে বিশেষ করে আরাফার দিনে আল্লাহ আমাকে মৃত্যু দিবেন যে মহিলা তাওয়াক্কুল এর স্বাদ পাননি দয়া করে সময় নষ্ট করবেন না আমার সাথে বিয়ের কথা এগিয়ে নিয়ে
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, টিশার্ট, পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ (যতদূর মনে পড়ে ২০১৯)
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করা হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আল্লাহ আমাকে মাফ করুক, আমি মনে করি আমি ব্যর্থ, আল্লাহই ক্ষমাকারী নবীজি (সঃ) এর পরে সময়ের দাবীতে আমাদের দায়িত্ব ছিল দ্বীন প্রচার করা বিশেষ করে কাফের মুশরিকদের কাছে কিন্তু আমি তা করতে পারিনি আল্লাহ যেন আমাকে নবীজি (সঃ) এর সাথে সাক্ষাৎ সহজ করে দেন, আমি জানি না কিভাবে নবীজি (সঃ) কে বলব "ইয়া রাসুলুল্লাহ (সঃ) আল্লাহ এবং আপনার দেওয়া দায়িত্ব আমি পালনে ব্যর্থ আমাকে ক্ষমা করেন এবং আমার জন্য দোয়া করেন" আমি আমাএ সাধ্যমতো আমার আশ পাশের মানুষকে দ্বীনের দাওয়াত দেবার চেষ্টা করি আমি আশা রাখি আল্লাহ আমাকে আমার ব্যর্থতার জন্য ক্ষমা করবেন, তিনি ছাড়া আমার কেউই নেই আর তিনিই ক্ষমা করার মালিক
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি মাস্টার্সরত তবে আমার মালেয়শিয়াতে একটা ছোট পানি পুরি (ফুচকার) বিজনেস আছে পড়ালেখার পাশাপাশি আলহামদুলিল্লাহ, হালাল ইনকাম এবং আমার স্ত্রীকে নিয়ে সংসার চালানোর মতো যথেষ্ট (যদি সে অল্পে তুষ্ট এবং আল্লাহ এর জন্য সব সম্পদ বিলিয়ে দেবার মনোভাব রাখেন) মাস্টারস শেষে ইনশাআল্লাহ ইচ্ছা আছে পিএইচডি করার মালেয়শিয়াতেই, ব্যবসা চালিয়ে যাবো আর এর পরে ৫-৬ বছর পরে যদি আল্লাহ এর হুকুমে ভিসার কারণে আর ব্যবসা করা সম্ভব না হয় এইখানে তাহলে ইনশাআল্লাহ দেশে ফিরে গিয়ে চাকরির সন্ধান এবং পাশাপাশি ব্যবসার চেষ্টা করব, আল্লাহ আর রাজ্জা তিনিই দিবেন রিজিক এবং আল্লাহই আল মান্নান, তার কাছে চাবার আগেই আমার জন্য যেটা উত্তম দিয়ে দিবেন এর বাইরে আমার বাবার নিজস্ব বাড়ি আছে (ছোট হয়তো কিন্তু তাওয়াক্কুল ওয়ালা স্ত্রীর জন্য যথেষ্ট) এবং সেইখান থেকে ভাড়া ও পাওয়া যায় সামান্য হলেও বিঃদ্রঃ আমাদের মাসিক/বাৎসরিক আয় প্রয়োজন হলে পরে জানানো যাবে তবে এমন কেউ ভুলে ও সময় নষ্ট করবেন না যার কাছে টাকা আর দুনিয়াবি জীবনই প্রধান, আমি একজন আল্লাহভীরু নারী খুজছি যে আল্লাহ এর জন্য নিজের সব সম্পদ বিলিয়ে দিতে রাজি হোক সে কালো তবুও সমস্যা নাই,আমার জন্য যে জান্নাতের আশা রাখবে সেই আসল আমি আপনার ভরণপোষণের জন্য হারাম ইনকামের ধারে কাছে যাবো না, আমি যথেষ্ট ভালো ডিগ্রি অর্জন করছি আল্লাহ এর দয়ায় কিন্তু আমি কম্পিউটার সাইন্স এর চাকরি না করে ফুচকা বিক্রি এইজন্যই করছি কারণ আমার কাজটা হালাল, আমি কম্পিউটার সাইন্স আর বিদেশী সেটেমেন্ট নিয়ে অনেক স্বপ্ন দেখলে ও তা অনেক আগেই আল্লাহ এর জন্য ত্যাগ করছি আর এইজন্যই মাস্টারস আমি হিউম্যান রিসোর্সে করছি যেন পরবর্তীতে যদি চাকরি করতেও হয় তাহলে যে হালাল চাকরির চেষ্টা করতে পারি হোক আমার বেতন কম আর যাদের পরিবারের মনোভাব এমন যে ব্যবসা করতেছে তাও আবার ৫-৬ বছর পিএইচডি এর পর সে ভিসার ব্যবস্থা করতে পারবে কিনা গ্যারান্টি নাই তাহলে মেয়ের ফিউচার কোথায়, দয়া করে আগেই জানাবেন। রিজিকের মালিক আল্লাহ, আমি না। আপনাদের মেয়েকে আপনারা কোটিপতির সাথে বিয়ে দিতেই পারেন কিন্তু ৬ বছর কেন বিয়ের ৬ মিনিটের মধ্যে যে পথের ফকির হবে না সেইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ আমার ইনকাম হালাল জেনে এগোতে চান ইনশাআল্লাহ তাকেই আমার ইনকাম এর পরিমাণ জানানো হবে আর ইনশাআল্লাহ আমি যদি ৫-৬ বছর পর ব্যবসা নাও করতে পারি আমার রব আমাকে একদিন ও না খাইয়ে রাখেননি, আমাকে ঠিক ওইভাবেই রিজিক দিছেন যেভাবে পাখিদেরকে দেন কথা গুলো খারাপ লাগলে মাফ করবেন, আসলে সেই ২২ বছর থেকেই মনে হয় চেষ্টা করছি একজন তাকওয়াবান এবং আল্লাহ এর উপর সম্পূর্ণ ভরসা রাখে এমন নারী খোজার, আল্লাহু আকবার বোনদের অথবা তাদের পরিবারের দুনিয়াবি চাহিদা দেখে আল্লাহ এর কাছে তাদের হেদায়েতের দোয়াই বেশিরভাগ সময় করতে হয়েছে
মাসিক আয় প্রকাশ করতে ইচ্ছুক না, ইনশাআল্লাহ যদি কারো সাথে কথা এগিয়ে যায় তাহলে জানানো হবে তার অভিভাবককে
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, আমি যতদিন বেচে আছি আমি তাকে পরিপূর্ণ পর্দায় রাখার তাওফিক আল্লাহ এর কাছে চাই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি বর্তমানে পড়ালেখা চলমান থাকে তাহলে সেইটা বিবেচনায় রাখা হবে তবে ইসলামিক পড়ালেখার ব্যাপারে আমি নিজেই আগ্রহী, যদি সে পর্দার সাথে আলেমা হবার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ আমাকে যত্নশীলই পাবেন দরকার হলে তার দ্বীনী জ্ঞানার্জন এর সহায়তায় আমি রান্না করে খাওয়াবো ইনশাআল্লাহ তাও যদি সে আল্লাহ এর জন্য জ্ঞানার্জন করেন আমি সেইক্ষেত্রে অনেক খুশি হবো
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না আমার গাইরতে বাধবে, দরকার হলে না খেয়ে থাকব তাও না তবে ইচ্ছা আছে স্ত্রীর সাথে হালাল কোনো বিজনেসের চেষ্টা করাএ যেন আমার মৃত্যুর পরে (যদি সে আবার বিয়ে না করতে চান) তাহলে তার যেন ইনকাম সোর্স থাকে তবে যদি এমন কোনো চাকরি সে করতে পারে যেটাতে পর্দা পরিপূর্ণ রক্ষা হচ্ছে এবং তার জন্য এবং আমার জন্য কষ্ট হচ্ছে না, তখন দুইজনে আলোচনা সাপেক্ষে ডিসিশন নিবো ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ আমি যেখানে থাকব (হয়তো মালেয়শিয়াতে)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আলহামদুলিল্লাহ, না। নিজের সামর্থ্য অনুযায়ী সুন্নাহভিত্তিক বিয়ে এবং ফ্রি মিক্সিং ব্যতীত ওয়ালিমা করার তাওফিক আল্লাহ এর কাছে চাই, আমিন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? "চরিত্র হেফাজত" করার জন্য বিয়ে করছি এইটা সবাই বলে কিন্তু আমি এইজন্য করছি না, ওয়াল্লাহি আলাম আমি মনে প্রাণে বিশ্বাস করি যে চরিত্র হেফাজত এরজন্য বিয়ে নয়, বরং চরিত্র হেফাজত করতে এইটুকু বুঝাই যথেষ্ট যে আমার রব আমাকে যেনার ধারে কাছে যেতে ও নিশেষ করেছেন আর আমি আমার রবের অবাধ্যতা করব না। যদি বিয়ে করেই শুধু চরিত্র হেফাজত করার বিধান থাকত তাহলে আমার মতে বিয়ের পূর্বেই যেনা হালাল হতো আমি নিজের চোখের হেফাজত করি শুধুমাত্র আমার রবের জন্য এবং আমি আশা রাখি আল্লাহ আমার চোখগুলোকে তার সাক্ষাৎ এর মিষ্টতা অনুভব করাবেন। যত যেনা সব থেকেই আমি অনেক দূরে থাকার চেষ্টা করি, যেনা এমন একটা জিনিস যা ঈমানের স্বাদ থেকে দূরে নিয়ে যায় বলে আমি মনে করি আর আল্লাহ এর সাথে সম্পর্ক নষ্ট করে। কাউকে যদি একটা রুমে হাজার হাজার নগ্ন নারীর সাথে বন্ধী করা হয় তাহলে ও তার জন্য যেনা হারাম একই ভাবে কোনো নারীকে যদি হাজার হাজার অন্ধের মধ্যে আটকিয়ে রাখা হয় তাও তার উপর পর্দা করা ফরজ। আমি বিয়ে করতে চাই, একজন নেককার স্ত্রী এবং নেক কার সন্তানের আশায় (যদি আল্লাহ হুকুম দেন)। যারা আমার জান্নাতে যাবার পথ সহজ করবেন। দুঃখিত আমার মুখে ফিল্টার কম, স্পষ্ট বলতেই পছন্দ করি, আমি বিয়ে করতে চাই শারীরিক এবং মানসিক চাহিদা হালালভাবে পূরণ করার জন্য, এমন একজন নারীর সান্নিধ্যে আশার জন্য যে আমাকে ভালোবাসবেন, আমার মানসিক শান্তি ও শক্তি জোগাবেন, আমাকে আল্লাহ এর নৈকট্য লাভে সাহায্য ও উৎসাহ দিবেন, আমার সংসারে বারাকাহ এর কারণ হবেন আল্লাহ এর ইচ্ছাতে, যে আমাকে ঈমানের স্বাদ গভীরভাবে আস্বাদন করতে সাহায্য করবেন, দুনিয়া এবং জান্নাতের পথে সাথী হবেন চরিত্র রক্ষা করতে ইনশাআল্লাহ স্ত্রী লাগবে না, সামান্য পরিমাণ যা আল্লাহভীতি অর্জন করতে পেরেছি তার মাধ্যমেই আল্লাহ আমাকে হেফাজত করবেন। আর বস্তুত যার স্ত্রী না থাকলে চরিত্র হেফাজত হচ্ছেই না আমি মনে করি তার কাছে তার স্ত্রী না থাকলে বা স্ত্রী বয়স্ক হয়ে গেলে অথবা স্ত্রী পুরানো হয়ে গেলে তখন তার চরিত্র হেফাজত করতে অন্য নারী প্রয়োজন হয়ে পড়ে বা সে যেহেতু আল্লাহ এর জন্য চরিত্র হেফাজত করা শিখে নাই তার জন্য যেনা করা সহজ হয়ে যায় যখন তার নিজের স্ত্রী পুরানো হয়ে যায় আমি একটু Filter বিহীন কথা বলি ক্ষমা করবেন যদি inappropriate কিছু বলে ফেলি
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৪.৮" - ৫.৫"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা Bachelor's Degree
জেলা Dhaka
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা Businesswoman or Houdewife
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত (খুব একটা ম্যাটার করে না)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সহীহ আকিদাহ, প্রকৃত মুসলিম, মুমিন ও মুত্তাকি ও মুখলিস হবার চেষ্টারত, পরিপূর্ণ তাকওয়া এবং তাওয়াক্কুল অর্জনের চেষ্টারত একজন আল্লাহ এর প্রিয় বান্দী আমি মূলত এমন একজনকে খুজছি যাকে আমি নিজের খাদিজা হিসেবে পাবো, অর্থাৎ মা খাদিজা (রাঃ) এর মধ্যে স্ত্রী হিসেবে যে যে গুন ছিল তা যেন তার ভিতরে থাকে সেই চেষ্টারত কেউ। এমন একজন নারী যাকে দেখলে ইসমাইল (আঃ) এর ২য় স্ত্রী কথা মনে পড়ে যাকে দেখে ইব্রাহিম (আঃ) বলেছিলেন যে উত্তম স্ত্রী কারণ সে ছিল আল্লাহ এবং তার স্বামীর প্রতি সন্তুষ্ট আপনি যদি আমার দুনিয়া এবং আখিরাত এর শান্তির ও কল্যাণের প্রতি যত্নশীল হয়ে থাকেন আমি আপনাকে ইনশাআল্লাহ রাণী করেই রাখব নিজের সামর্থ্য অনুযায়ী। কোনোদিন কমপ্লেইন করার সুযোগ ও পাবেন না। তবে শর্ত একটাই আমার ভালোবাসা সম্পূর্ণই পাবেন আল্লাহ এর সন্তুষ্টির জন্য, আপনি আল্লাহ এর যত প্রিয় আমার কাছে ও ততই প্রিয়
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নারায়নগঞ্জ সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7487

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1854

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3127

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7378

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8491

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8149

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন