Profile

বায়োডাটা নং : 7455

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ইমামপুর ইউনিয়ন
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম: ত্বরিক সালাম
কোথায় বড় হয়েছেন? বাংলাদেশে নিজ উপজেলায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ গ্রামের সামনে একটি নদী রয়েছে, বর্ষাকালে সেখানে চিংড়ি মাছ ধরেন, এবং অন্যান্য সময় জাল দিয়ে ছোট ছোট মাছ গুলো পাওয়া যায় সেগুলো ধরেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার ছোট, তাকমীল(দাওরায় হাদিস) সম্পন্ন করেছেন, বিবাহিত, তার স্বামী মুফতি, একটি মসজিদে ইমাম ও খতিব হিসেবে রয়েছেন।
চাচা মামাদের পেশা চাচা ১ জন্য।তিনি কিছু সময় জ্বাল দিয়ে মাছ ধরেন, এবং অন্যান্য সময় আমাদের নদীর সামনে দিয়ে জাহাজ/শীপ যায়, এগুলোর পাইলট কে নদীর রাস্তা দেখিয়ে নিয়ে যান দাউদকান্দি পর্যন্ত। মামা ৩ জন। বড় মামা গ্রামে ব্যবসা করেন মেঝো মামা, রাজমিস্ত্রি+ কন্ট্রাক্টর ছোট মামা, টিউশনি+ একটি স্কুলের শিক্ষকতা করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ির সামনেও পিছনে কিছু জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মা বাবা সাধারণ মুসলিম, তবে মা যথেষ্ট ইসলাম প্র্যাকটিস করেন,নিয়মিত ইসলামিক চর্চা করেন, পর্দার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে পালন করেন, বাড়িতে সম্পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে, দ্বীন পালনে কখনো প্রতিবন্ধকতা হয় না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই। তবে একেবারে ধারাবাহিকভাবে ২০১৭ সাল থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শুদ্ধ ভাবে পড়তে পারি তবে আরো শুদ্ধ করার প্রচেষ্টায় রয়েছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধুমাত্র একটি কবর, তাদের জন্য দোয়া করা যায়। সেখানে চাওয়া বা সেজদা দেওয়া সম্পূর্ণ শিরিক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রাসুলুল্লাহ সাঃ এর সিরাত। মুমিনের দৈনন্দিন জীবন,এসো তাকওয়া অর্জন করি। চোখের হেফাজত।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. শায়খ আহমাদুল্লাহ হাফি.মুফতি আব্দুল মালেক হাফি.মুফতি জুবায়ের আহমেদ হাফি. আল্লামা মামুনুল হক হাফি. মুফতি আব্দুল মালেক হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে। অহেতুক ঝগড়া-বিবাদ ও নিরর্থক কথাবার্তা থেকে দূরে থাকার চেষ্টা করি। প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করা,এমন কি প্রয়োজন ছাড়া স্মার্টফোন ব্যবহার করা, একেবারেই অপছন্দনীয় দ্বীনি আলোচনা শুনতে ভালোবাসি এবং দ্বীনি যেকোনো কাজে অংশগ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষকে সাহায্য করতে পছন্দ করি এবং সবসময় অন্যদের পাশে থাকার মানসিকতা পোষণ করি। গীবত, পরনিন্দা, অহংকার, অন্যকে হেয় করে কথা বলা কিংবা নিজের বংশ পরিচয় নিয়ে গর্ব করা—এসব আচরণ একেবারেই অপছন্দ করি। পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি এবং আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করি। একজন দ্বীনদার জীবনসঙ্গীর সঙ্গে শান্তিপূর্ণ ও আল্লাহভীরু জীবনযাপন করার আশা রাখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত সবচেয়ে বেশি জুব্বা পড়া হয়,খুব কম সময় টি-শার্ট প্যান্ট পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ ২০২২ সাল থেকেই,তবে প্রাকৃতিক কারণে আমার দাড়ি দেরিতে উঠেছে তাই অনেকটাই ছোট।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ এগুলো থেকে বিরত রয়েছি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মসজিদে নববীতে খাদেম হিসাবে কর্মরত রয়েছি।
পেশাগত তথ্য
পেশা প্রবাসী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে প্রবাসে অবস্থান করছি এবং আলহামদুলিল্লাহ, মসজিদে নববীতে খেদমতে নিয়োজিত আছি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, ডিটেলস সরাসরি বলা যাবে ইনশাআল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতিতে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশাআল্লাহ, দ্বীন মেনে যেকোনো পড়াশোনা করতে চাইলে করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতেই যথেষ্ট। তারপরও পরামর্শক্রমে দ্বীনি পরিবেশ হলে করতে চাইলে করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? একক পরিবারে তবে বর্তমানে প্রবাসে আছি, তাই সঙ্গে রাখা সম্ভব নাও হতে পারে। তবে নিজের সাথে রাখার সর্বোচ্চ চেষ্টা চলামান থাকবে। স্ত্রীকে নিয়ে মদিনায় থাকার পরিকল্পনা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করি যেন পরিবারকে সাথে নিয়ে থাকার ব্যবস্থা করে দেন।ভিসা ও আনুষঙ্গিক জটিলতা গুলো চূড়ান্ত ফয়সালা না হলে পরবর্তীতে পরামর্শ করে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। তবে এমন নয় স্ত্রীকে দেশে একা রেখে আমি প্রবাসে পড়ে থাকবো! ইনশাআল্লাহ পরিবারের সাথেই সর্বাবস্থায় থাকার নিয়ত রয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? ইনশাআল্লাহ, বিয়ের আগে কিংবা পরে কখনোই পাত্রীপক্ষের কাছ থেকে উপহার কিংবা হাদিয়া স্বরূপ কিছুই আশা করি না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। আমি চাই আমার স্ত্রী যিনি হবেন তিনিও যাতে তাতে সন্তুষ্ট থাকেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যার সাথে আমার বিয়ে হবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় উপহার
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ইবাদত,একটি গুরুত্বপূর্ণ সুন্নাত ও মানবজীবনের পূর্ণতা। দ্বীনি ও পারিবারিক জীবনে শান্তি, সহযোগিতা ও ভারসাম্য যেখানে ভালোবাসা, দায়িত্ব ও সম্মানের সঙ্গে জীবন গঠিত হয়। পরস্পরের বোঝাপড়া ও দ্বীনের পথে একসাথে চলাই আদর্শ বিবাহিক জীবন বলে মনে করি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১" থেকে ৫'৪"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা দাওরায় হাদিস, এসএসসি, এইচএসসি।
জেলা মুন্সিগঞ্জ,নারায়ণগঞ্জ, দাউদকান্দি। ইনশাল্লাহ অন্যান্য সবকিছু ঠিক থাকলে দূরেও প্রবলেম নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট, কিংবা পড়াশোনা কমপ্লিট করেছেন, কোন দ্বীনিপ্রতিষ্ঠানে খেদমতে রয়েছেন
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি দ্বীনদার, বিনয়ী ও পরহেযগার হবেন। অহংকার, গীবত, ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবেন, এবং সংসারে শান্তি, সম্মান ও বোঝাপড়া বজায় রাখবেন। যার মধ্যে বিলাসিতার মনোভাব নেই, যিনি সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবেন। এবং প্রয়োজন ছাড়া স্মার্ট ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে সর্বোচ্চ দূরে থাকবেন। প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করবেন। এরকম মনোভাব থাকা চাই। তিনি যেন আমার জন্য চক্ষু শীতলকারীনি ও অন্তরের প্রশান্তির কারণ হন। সন্তানদের আদর্শভাবে গড়ে তোলার মানসিকতা রাখেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শে জীবন পরিচালনার চেষ্টা করেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গজারিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7115

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9327

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8637

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা
মুন্সিগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন