Profile

বায়োডাটা নং : 7426

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ......
বর্তমান ঠিকানা বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ......
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রাম,বাজিতপুর মিলিয়ে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Arts (BA) in English
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Gurudayal Govt. College, Kishoreganj.
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে ব্যবসা করতেন। এখন মেজ ভাইয়ের ব্যবসাতেই কিছু সময় দেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই - বিবাহিত। পেশা: Job-একটা প্রাইভেট কোম্পানিতে আইটি বিভাগে কাজ করেন। (দাওয়াতে তাবলীগের সাথে জড়িত আছেন।) মেজ ভাই- বিবাহিত। পেশা: ব্যবসা। স্পোর্টস সামগ্রীর দোকান। ছোট ভাই – নবম শ্রেণি (ড্রপ আউট)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য পড়াশোনা : মাধ্যমিক পাশ। বিবাহিত।
চাচা মামাদের পেশা মামা ২ জন -বড় মামা একজন ইমাম। - ছোট মামা মাদ্রাসায় শিক্ষকতা করেন। পাশাপাশি কৃষিকাজ করেন। (আরও চার জন সৎ মামা আছেন।) চাচা ২ জনের মধ্যে বড় চাচা মৃত আর ছোট চাচা চাকরি করেন। পরিবার নিয়ে ঢাকায় থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, মোটামুটি। আমাদের বাড়ির নিচে কিছুটা জমি আছে যেখানে নিজেরা খাওয়ার জন্য কিছু শাক সবজি চাষ করা হয়। ভাইয়েরা ব্যবসা, চাকরিতে অভ্যস্ত তাই কৃষিকাজে তেমন আগ্রহবোধ করেন না। বড়ভাই ঢাকায় থাকেন পরিবার নিয়ে আর মেজ ভাইও বাজিতপুর বাজারে দোকানের কাছাকাছি বাসা ভাড়ায় থাকেন। (বি.দ্র: আমাদের অর্থনৈতিক অবস্থার ব্যপারে একটু কনফিউশান হয় মানে মধ্যবিত্ত নাকি নিম্নমধ্যবিত্ত সেটা বুঝতে পারিনা। তাই ডিটেইলস লিখলাম। আরেকটা বিষয় হলো আমাদের এলাকায় যাতায়াত ব্যবস্থা কিছুটা অনুন্নত যেহেতু ভাটি এলাকা।)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ ভালোই আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির চারদিক টিন দিয়ে ভালোভাবে বাউন্ডারি করা তাই পর্দা মেইনটেইনে সমস্যা হয়না। তবে পরিবারের সবাই প্রাক্টিসিং না কিন্তু আমাকে যথেষ্ট সাহায্য করেন মাহরাম মেইনটেইনে, দ্বীন পালনে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ২০২০ (আগেও পড়তাম তবে নিয়মিত হতো না)
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে সাধারণত কাযা হয়না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? প্রায় শুদ্ধভাবেই তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। শেখা এখনো চলছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,তেমন বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে কিছু চাওয়া স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিতাবুল ফিতান, অবাধ্যতার ইতিহাস, কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ,গল্পে গল্পে আকা মহীয়সী খাদিজা, রসুলে আরাবী ﷺ এবং আরও।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী,মুফতি যুবায়ের আহমদ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুবই সাধারণ একটি পরিবার থেকে আসা। ছোটবেলায় মায়ের কাছ থেকে দ্বীনের কিছু বিষয় জেনেছিলাম, যদিও তখন তা গভীরভাবে বুঝতাম না। কিন্তু এখন দ্বীনকে সঠিকভাবে জানার এবং মানার চেষ্টা করে যাচ্ছি।যেন আসল গন্তব্য আখিরাতের জন্য উত্তমভাবে প্রস্তুত হতে পারি। একজন ত্বলিবা হিসেবে প্রতিনিয়ত শিখে যাচ্ছি। অতিরিক্ত কোলাহল ও অযথা কথাবার্তা ভালো লাগে না। তাই এগুলো থেকে দূরে থাকতে চেষ্টা করি। তবে হালাল হিউমর পছন্দ করি। যাদের সাথে কথাবার্তা, মানসিকতার মিল থাকে তাদের সাথে খুব কথা বলে ফেলি মাঝে মাঝে। সাদামাটা ও পরিপাটি থাকতে ভালোবাসি। পরিমিত জীবনযাপন করতে পছন্দ করি। আমি মূলত ঘরমুখো স্বভাবের মেয়ে। সংসার গুছানো, পরিবারের দায়িত্ব নেওয়া, সন্তানের জন্য একজন উত্তম মেন্টর হওয়া,তাদের উত্তম তারবিয়াহ দিয়ে বড় করা — এই বিষয়গুলো মনে গভীর প্রশান্তি দেয়। অবসরে মাঝে মাঝে বই পড়ার চেষ্টা করি। সুযোগ পেলে নিজের সঞ্চিত টাকা দিয়ে বই কিনি। বই পড়তে এবং সংগ্রহ করতে বেশি ভালো লাগে। আমার একটি ছোট্ট লাইব্রেরি গড়ার স্বপ্ন আছে। অনলাইনেও মাঝে মাঝে প্রিয় লেখক ও লেখিকাদের লেখা পড়ি, পছন্দের আলেম ও স্কলারদের লেকচার শুনি। কুরআন তিলাওয়াত শুনতে এবং করতে ভালো লাগে। এছাড়া সেলাইকাজ বা হাতের কাজ, অন্য কোনো ক্রিয়েটিভ কাজ শিখতে এবং করতে ভালো লাগে। রান্নাবান্না পারি মুটামুটি ভালোই এবং মাঝে মাঝে রান্না করি,আম্মা এবং ভাবিকে রান্নায় সাহায্য করি। শখের মধ্যে বাগান করা এবং প্রকৃতির সান্নিধ্যে থাকা অন্যতম। আমার একটা ছোট্ট বাগানমতো আছে আলহামদুলিল্লাহ। আর ঘুরাঘুরি ভালো লাগে,আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে তা নিয়ে চিন্তা করতে ভালো লাগে। জীবনে খুব দূরে কোথাও তেমন ঘুরতে যাইনি,বাড়ির পাশে নদীর পারে হাটতে যাওয়া হয় মাঝে মাঝে। হৃদয়ের গভীরে একটা ইচ্ছে আছে একবার হলেও বাইতুল্লাহর মুসাফির হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন সে তাওফিক দান করেন। দ্বীনের পথে আসার পর থেকেই একটি স্বপ্ন পোষণ করি আমার বিয়ে যেন হয় সুন্নাহ অনুযায়ী নগদ মাহরে। খুবই সাদাসিধা, কম খরচে, মসজিদে ইসলামি শরীয়াহ অনুযায়ী বিয়ে কোনো অপ্রয়োজনীয় সামাজিকতা বা অপচয় ছাড়া। কারণ রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “যে বিয়েতে খরচ কম, সে বিয়ে বেশি বরকতময়।” আমি পরিপূর্ণ দ্বীনি পরিবারে বড় হইনি, তবে ভবিষ্যতে সন্তানদের জন্য একটি দ্বীনি পরিবেশ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা তাওফিক দান করুন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,হিজাব/খিমার,নিকাব পরি, সাথে হাত মোজা, পা মোজা পরি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ থেকে হাত মোজা, পা মোজা এবং নিকাবসহ পর্দা করি। এর আগেও নিকাব পরা হতো আবার খোলা হতো এমন।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মহিলা মাদ্রাসায় শিক্ষকতায় আছি এবং এখানে সাপ্তাহিক তালিম পরিচালনা করা হয়। এছাড়া পরিবার, প্রতিবেশী, বান্ধবিদের দাওয়াহ, নাসিহাহ দেওয়ার চেষ্টা করি। দ্বীনের ব্যপারে যতটুকু জানি চেষ্টা করি অন্যকে জানাতে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাড়ির কাছেই একটা মহিলা মাদ্রাসায় শিক্ষকতায় আছি। সকাল ৯ টা থেকে ক্লাস করিয়ে আবার ১২.৩০টা /১ টা মধ্যে আবার বাড়িতে চলে আসি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো অর্ধেক দ্বীন। এটি শুধু একটি সামাজিক বন্ধন নয়; বরং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার আদেশ এবং রাসূলুল্লাহ ﷺ এর প্রিয় সুন্নাহ। বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রী একে অপরের জন্য মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক সাপোর্ট হয়ে যায়। জীবনের ক্লান্তি ও ঝড়-ঝাপটার মাঝেও তারা একে অপরের জন্য চোখের শীতলতা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা পরস্পরের ঢাল হয়ে দাঁড়ায়, আর তাদের সংসার জীবন পরিণত হয় এক অবিরাম ইবাদাতে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা নূন্যতম ৫'৪"
গাত্রবর্ন মানানসই
পেশা অনার্স / মাস্টার্স
জেলা কিশোরগঞ্জের মধ্যে হলে ভালো হয়। তবে আশেপাশের জেলাও প্রযোজ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা চাকরি /ব্যবসা/ ফ্রিল্যান্সিং/ কৃষি উদ্যোক্তা।( অবশ্যই হালাল ইনকাম।)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি আল্লাহভীরু ও দ্বীনের প্রতি নিষ্ঠাবান। হালাল –হারাম সম্পর্কে সচেতন ও নরম স্বভাবের,আন্তরিক, মিশুক স্বভাবের হন। যা সঠিক তা নির্দ্বিধায় গ্রহণ করা এবং যা ভুল তা জানা মাত্র ত্যাগ করার মানসিকতা রাখেন। তিনি যেন পর্দার আদেশকে সম্মান করেন এবং গায়রে মাহরামের সীমারেখা সচেতনভাবে মেনে চলেন। তিনি যেন আমাকেও সেই পথে সহযোগিতা করেন, যেমন আমিও তাঁর সহযাত্রী হয়ে দ্বীনের পথে এগিয়ে যেতে চাই। যিনি দায়িত্বশীল, সহানুভূতিশীল ও ভারসাম্যপূর্ণ। নিজের পরিবারের প্রতি দয়ালু ও শ্রদ্ধাশীল, আর ভবিষ্যৎ সংসারের প্রতি আন্তরিকভাবে যত্নশীল হবেন। জীবনের ছোট-বড় সিদ্ধান্তে আমরা যেন একে অপরের পরামর্শ ও সহযোগিতায় এগিয়ে যেতে পারি। তিনি যদি দ্বীনের সব জ্ঞান পুরোপুরি না-ও জানেন, তবু তাঁর মধ্যে যেন থাকে দ্বীনকে সঠিকভাবে জানার ও মানার আগ্রহ। আমি এমন একজন মানুষ চাই, যিনি দুনিয়ার চ্যালেঞ্জগুলিকে সচেতনভাবে বুঝতে পারেন এবং দৃঢ় ঈমানে স্থির থাকতে চেষ্টা করেন। উম্মাহর কল্যাণে কিছু করার চিন্তা,স্বপ্ন লালন করেন। এককথায়,একজন সৎ, শান্ত, আল্লাহকে ভয় করা মানুষ চাই, যার পাশে থেকে আমি জান্নাতের পথে হাঁটতে পারব এবং দুনিয়াটাকেও জান্নাতের মতো মনে হবে ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাজিতপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6086

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8641

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5488

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9582

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4648

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10814

বয়স
21 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাজিতপুর, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন