Profile

বায়োডাটা নং : 7425

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জামিলনগর
বর্তমান ঠিকানা বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জামিলনগর
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? প্রাণিবিদ্যা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সৈয়দ আহমেদ কলেজ, বগুড়া
পাসের সন ২০২৪( Covid-19 এর কারণে বিলম্ব হয়েছে )
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী ছিলেন। বাবা আমার বড় খালুর একটি ব্যাবসায়ী প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন সিজনাল ফলের ব্যবসা করেন ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু বড়, আপুর বিয়ে হয়েছে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকা নিজস্ব ফ্ল্যাটে থাকেন। দুলাভাই ব্যবসা করেন রিয়েল এস্টেট। এছাড়াও পার্টনারশিপে একাধিক ব্যবসার সাথে যুক্ত আছেন।
চাচা মামাদের পেশা আমার সকল আত্মীয়-স্বজন যে যার মত আলাদা থাকেন এবং সবাই স্বাবলম্বী কেউ কারো জীবনযাত্রায় হস্তক্ষেপ করেন না। শুধু আমার ছোট চাচা ব্যতীত। বড় মামা মামি মারা গেছেন। ছোট মামা ছেলেদের ব্যবসায় সময় দেয়। বড় চাচা কৃষি কাজ করেন। আমার ছোট চাচা immature সবার থেকে একটু আলাদা,আমার চাচী অসুস্থ তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে ছেলে প্রতিবন্ধী। আব্বুর উপরে ছোট চাচা কিছুটা নির্ভরশীল। তবে আব্বু ছোট চাচাকে গ্রামে বাসা করে দিয়েছেন তিনি আলাদা থাকেন বিশেষ প্রয়োজনে আব্বু এবং আপু ছোট চাচাকে দেখেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা মধ্যবিত্ত সাধারণ পরিবার। শহরের মধ্যে আমাদের আড়াই শতক জায়গার উপরে তিন তলা ফাউন্ডেশন দিয়ে দোতালা ছাদ পর্যন্ত করা হয়েছে। শুধু দোতালা কমপ্লিট করে আমরা থাকি নিচে তালা কমপ্লিট করা হয়নি। এছাড়া আমাদের অন্য কোন জায়গা জমি নেই। আমার বড় খালু বগুড়া শহরের স্বনামধন্য প্রথম সারির ব্যবসায়ীর মধ্যে একজন আমার বাবা তার প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তার রেফারেন্সে ব্যবসার সাথে জড়িত ছিলেন।২০২০ সালে উনি হঠাৎ মারা যান উনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তারপর আব্বু সিজনাল ফলের ব্যবসা করেন ঢাকায়। আল্লাহ আমাদের বরকতপূর্ণ সচ্ছলতার ভিতর রেখেছেন আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আপুর বিয়ের পরে পরিবারে আমি আব্বু এবং আম্মু। আব্বু আম্মু নিয়মিত নামাজ পড়েন এবং রোজা রাখেন আমি কখনো দেখিনি আব্বু আম্মুকে ইচ্ছা করে বা সামান্য কারণে রোজা কাজা করতে। উপার্জনের ব্যাপারেও আব্বু সৎ ছিলেন হারাম থেকে দূরে ছিলেন। আম্মু বাহিরে গেলে সাধারনত বোরখা পড়ে যায় তবে কোন অনুষ্ঠানে শাড়ি পরেন হিজাব দিয়ে। আপুর শ্বশুরবাড়িতেও দুলাভাই এবং আপুর শশুর শাশুড়ি হজ করে এসেছেন। তবে আমার পরিবার এবং আত্মীয়-স্বজন সবাই জেনারেল লাইনে হওয়ার কারণে দ্বীনের জ্ঞান বা বুঝ একটু কম আপু পর্দা করেন না মাহরাম নন মাহরাম মানেন না এবং অনেক বিষয়ে দুনিয়াবী বিষয়বস্তু এবং সামাজিকতা বেশি প্রাধান্য পায় অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার পরিবার রোজা নামাজ কালাম পড়লেও প্রকৃত অর্থে তারা প্র্যাকটিসিং মুসলিম নন। তবে ব্যক্তিগতভাবে আমি মাহরাম নন-মা হারাম এবং পর্দার বিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি আমি আমার ভবিষ্যৎ জীবন ইসলামের পূর্ণ অনুশাসনে পরিচালনা করতে চাই। আমি এমন কাউকে প্রত্যাশা করি যিনি প্রকৃত অর্থে প্র্যাকটিসিং মুসলিম এবং আমাকে আমার পরিবারকে জেনে শুনে সম্মানের সাথে গ্রহণ করবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ। ২০১৭ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।অসুস্থ হলে বা বাহিরে থাকলে তখন হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি। বর্তমানে নাজেরা কোর্স চলমান আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পড়া হয়নি। আসলে আমার বই পড়ার অভ্যাস নেই। তবে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প হয় না, আগ্রহ তৈরি হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে বই পড়ার অভ্যাসও তৈরি হবে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মিজানুর রহমান আজহারী, নোমান আলী খান,আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বভাব চরিত্র - আমি ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হলেও মিশুক প্রকৃতির নরম মনের মানুষ।প্রচন্ড ইমোশনাল একটুতেই মন খারাপ হয় আবার একটুতেই গলে যায়।আমার রাগ বা জেদ নেই বললেই চলে তবে কারো কথায় খুব কষ্ট পেলে আমি চুপ হয়ে যাই। আমি ভীষণ ঘরকুনো সৌখীন একজন মানুষ। শখ পছন্দ অপছন্দ - আমি পরিপাটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। যদিও আমি ঘরকুনো তবুও পরিবারের সাথে বাহিরে ঘুরতে যেতে এবং বাহিরে খেতে যেতে আমার খুব ভালো লাগে।আমি গাছ লাগাতে ভালবাসি বিশেষ করে সবজির বাগান করা আমার খুব শখের কাজ। শহরের কোলাহলের চেয়ে নিরিবিলি পরিবেশ আমার খুব ভালো লাগে এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও শান্তশিষ্ট ভাবে থাকতে পছন্দ করি। অশ্লীল কথাবার্তা বেয়াদবি অসভ্যতা আমার একদম অপছন্দ, আমি এটা নিতেই পারি না। একাডেমিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা সভ্যতা ভদ্রতা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আমার একটি ইচ্ছা বিয়ের পরে আমার জীবনসঙ্গীর সাথে ওমরা পালন করতে চাই এবং সম্ভব হলে বড় হজ করতে চাই এবং তার সাথে ভ্রমণ করে আল্লাহর সুন্দর সৃষ্টি উপভোগ করতে চাই। স্বপ্ন - স্বপ্ন দেখি একটা সুন্দর সাজানো গোছানো সংসারের একটা সুন্দর বাগান বাড়ি হবে অনেকগুলো ফলের গাছ থাকবে এবং আমি নিজে সবজির বাগান করব। একজন আদর্শ ন্যায়পরায়ণ জীবনসঙ্গী চাই। যাতে তার সাথে জীবনের সকল উত্থান পতনে একে অন্যের শক্ত খুটি হয়ে আজীবন পাশে থাকতে পারি। আরও চাই হালাল রিজিক বরকতপূর্ণ স্বচ্ছলতা যাতে কখনো কারো কাছে হাত পাততে না হয় বরং মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, নিজের সন্তানদেরকে মানুষ করতে পারি, সামাজিকভাবে সম্মান নিয়ে চলতে পারি। নিজের জন্য স্বপ্ন দেখি নিজেকে পরিবর্তন করে এমনভাবে গড়তে চাই যাতে আমি মারা গেলে আমার পরিচিতিগন আমাকে উদ্দেশ্য করে এক বাক্যে বলে "মানুষটি ভালো ছিল" এবং নিজেকে সেই নারীদের কাতারে দাঁড় করাতে চাই যাদের উপরে আল্লাহ সুবহানাতালা সন্তুষ্ট এবং যে নারীদেরকে আল্লাহ পছন্দ করেন। প্রচুর ইসলামী জ্ঞান অর্জন করতে চাই।আমার সন্তানদেরকে আমি নিজে দ্বীনের শিক্ষা দিতে চাই। তাদেরকে সৎ ন্যায়পরায়ণ ভালো মানুষ হিসেবে তৈরি করতে চাই। আমি তাদের এমন ভাবে তৈরি করতে চাই বর্তমানে যে অবস্থায তারা যেন দুনিয়াতে ইনসাফ কায়েমের জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সর্বশেষ আল্লাহ সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাহিরে বোরখা পড়ি নিকাব সহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২৩ সাল থেকে আমি পর্দা করছি। ২০২৫ থেকে আমি নিকাব সহ পর্দা করছি ,আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী।নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দুই আড়াই বছরের বেশি হবে আমি গান শুনি না সিনেমা দেখি না। তবে ইউটিউবে মাঝে সাজে শর্ট ভিডিও চলে আসে তখন দেখা হয় আবার নিজেকে স্মরণ করিয়ে দেই এগুলো হারাম তখন আবার দেখা বন্ধ করে দেই।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে অত্যন্ত পবিত্র একটি বন্ধন। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো আমি আম্মুর মত একজন ভালো গৃহিনী হব লক্ষ্মী একটা বউ হব। আমার সংসার খুব ভালো লাগে আমার ঘর খুব ভালো লাগে আমি বাসায় থাকব আমার হাজবেন্ডের টেক কেয়ার করব। এই বিষয়গুলো আমাকে খুব টানে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 29-40
উচ্চতা ৫'৫" - ৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা/ জেনারেল গ্র্যাজুয়েশন শেষ করেছেন।
জেলা বগুড়া ও ঢাকা। এছাড়া অন্যান্য জেলাও বিবেচ্য হতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা,শিক্ষক।অন্য হালাল পেশাও বিবেচ্য
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন সাদাসিদে ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই। যিনি সৎ,ন্যায়পরায়ন, দায়িত্বশীল,পরিশ্রমী ও বিনয়ী হবেন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সচ্ছল হবেন যিনি কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না বরং আল্লাহর উপরে ভরসা রেখে পরিশ্রম করবেন ও নিজের দায়িত্ব পালন করবেন। তিনি যেই ব্যাকগ্রাউন্ড এর হোক না কেন তার ভেতরে যেন দ্বীন ও ইসলামের সঠিক জ্ঞান থাকে এবং এবাদতে যত্নশীল হবেন, হালাল-হারামের ব্যাপারে কঠোর হবেন।তিনি যেন ইসলামের পথে চলার জন্য আমাকে সহযোগিতা করেন, একজন মেন্টরের মতো পাশে থাকেন। যিনি আমাকে ভালবাসবেন এবং আমার প্রতি যত্নশীল ও সাপোর্টিভ হবেন। তিনি যেন ইসলামে স্ত্রীর হক সম্পর্কে জানেন এবং সেই অনুযায়ী আমল করতে সচেষ্ট থাকেন। কখনো আমাকে অসম্মান করবেন না এবং এমন কোন কাজ বা আচরণ করবেন না যেটাতে আমি অসম্মানিত হই। আসলে মানুষের কষ্টের আঘাতকে আমি খুব ভয় পাই আমি প্রচন্ড ব্যথিত হই এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায়।আমার কোন ভুল হলে আমাকে বোঝাবে ব্যক্তিগত আলোচনার মাধ্যমে। স্ত্রী সম্মান রক্ষা করা তার কাছে যেন শ্রেষ্ঠ কর্তব্য হয়।যেহুতু আমার বাবা মার কোনো ছেলে সন্তান নেই তাই আমি এমন একজন চাই যিনি আমার বাবা মা কে ছেলের মত ভালবাসবে এবং সম্মান করবেন। এক কথায় একজন আদর্শবান লয়াল ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে কামনা করি যার সঙ্গে দুনিয়া ও আখেরাত দুই জীবনই প্রশান্তি ও ঈমানের আলোয় ভরে উঠবে, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বগুড়া সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3027

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2876

বয়স
31 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2821

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5985

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7282

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4257

বয়স
34 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বগুড়া সদর, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন