Profile

বায়োডাটা নং : 7400

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৬′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আজগরা
বর্তমান ঠিকানা লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: আজগরা
কোথায় বড় হয়েছেন? শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়াতুল আবরার আল ইসলামিয়া
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ভেন্ডর, লেন্ড এর ব্যবসা করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই, হাফেজ + আলেম, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এবং নিজস্ব ট্রাভেল আছে, একজন ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার, বিবাহিত, মেজু ভাই, হাফেজ আলেম এ বছর ২০২৬ সালে হাটহাজারী থেকে ফারেগ হয়েছে, সামনে তাফসির পড়বে এবং চিন্তা ধারা হচ্ছে ব্যবসা বা খামার দিবে আর পাশাপাশি মাদ্রাসায় খেদমত করবে, অবিবাহিত, তবে পাত্রী ঠিক করা আছে তাফসির পড়া শেষ হলে, উঠিয়ে আনবে আর ছোট ভাই, মাত্র দশম (দখিল) শ্রেণিতে পড়ে, তালিমুল মিল্লাতে
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য আমার বড় ৩ জন ছোট ২ জন বড় আপু কারীয়ানা শেষ করার পর বিবাহ হয়ে গেছে, দুলা ভাই আগে ব্যাংকের চাকরি করত এবং ক্লিন সেব করতো কিন্তু বিয়ের পরে আব্বুর শর্ত অনুযায়ী মাশা আল্লাহ দাড়ি রেখে দিয়েছে এবং ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে নূরানী কারীয়ানা ও ট্রেনিং দিয়ে মাদ্রাসায় খেদমত করে পাশাপাশি ব্যবসা করে মেজু আপু, দাওরা পাশ, এবং দুলা ভাই হাফেজ + আলেম = বাহরাইন প্রবাসী সেজু আপু ও দাওরা শেষ, দুলা ভাই হাফেজ + আলেম + মুফতি, ঢাকায় খেদমত করে মাদ্রাসায় পাশাপাশি ভাইয়ের ট্রাভেলস এজেন্সিতে সময় দেয় আমার ছোট জন এর ও দাওরা শেষ : বর্তমানে লাকসাম ইকরা মহিলা মাদ্রাসায় খেদমত রত আছে, অবিবাহিত তার ছোট জন বর্তমানে শরহে বেকায়ায় পড়ে ইকরা মাদ্রাসাতেই, অবিবাহিত
চাচা মামাদের পেশা মামা ১ জন, আগে বিদেশ ছিল এখন দেশে দোকান দিছে চাচা জেঠা ৫ জন বড় জেঠা মারা গেছে মেজু জেঠা : ডাক্তার, নিজ গ্রামে ফার্মেসি আছে এবং চট্টগ্রামে ও সময় দেয় মেজু কাকা মারা গেছে সেজু কাকা বাবুর্চি চট্টগ্রামে থাকেন আজকে অনেক বছর ( ফ্যামিলি আমাদের বাড়িতেই থাকেন) ছোট কাকা : ড্রাইভার তবে বর্তমানে কিছু ই করে না, বাড়িতে থাকে (অসুস্থ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো আল্লাহ আমাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছেন, জায়গা জমি টাকা পয়সা সব কিছুর দিক থেকে আলহামদুলিল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? যেহেতু আমরা আলেম পরিবার আমাদের ফ্যামিলির সবাই আলেম তাই বলা যায় দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো আমরা মাহরাম এবং নন-মাহরাম মেনে চলি
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ৭-৮ বছর বয়স থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩ - ৫ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামতেই রেখেছেন এখনো
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর জিয়ারত জায়েজ, কিন্তু কবরকে ইবাদতের জায়গা বানানো বা সেখানে শিরকী কাজ করা ঠিক নয়— ইসলাম এটাই বলে
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলাম ও মুসলিম পারিবারিক আইন (লেখক: আল্লামা তকী উসমানী), নষ্ট চোখ নষ্ট জীবন ( লেখক: মাওলানা তারিক জামিল) আল্লাহকে আপন বানিয়ে নিন (লেখক: মাওলানা তারিক জামিল)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন হক্কানি আলেমরা সবাই এ পছন্দ, নাম যেহেতু দেওয়ার প্রয়োজন, ৩ জনের নাম দিচ্ছি, মাওলানা তারিক জামিল, নজরুল ইসলাম কাসেমী, আব্দুল মালেক হাফিঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন মানুষের কোলাহল আমার অপছন্দ, আমার পছন্দের জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস — আমি কোরআন তিলাওয়াত করতে খুবই পছন্দ করি, কারণ কোরআন আমার আত্মার প্রশান্তি ও জীবনের পথনির্দেশনা। পাশাপাশি আমি নিয়মিত বই পড়তে ভালোবাসি, বিশেষ করে জ্ঞানবর্ধক ও চিন্তাশীল বই, যা আমার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে। লেখালেখি আমার আরেকটি বড় পছন্দ; আমি নিজের ভাবনা, অনুভূতি ও উপলব্ধি প্রকাশের জন্য লেখি এবং কবিতা লিখতে বিশেষভাবে আগ্রহী। আমি দ্বীনের নিয়ম-কানুন মেনে চলতে ভালোবাসি এবং সুন্নাহভিত্তিক জীবনযাপনকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ মনে করি। এর পাশাপাশি সৃজনশীল কাজের প্রতি আমার গভীর আগ্রহ রয়েছে। আমি ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন করতে পছন্দ করি, যেখানে নতুন নতুন আইডিয়া ও নান্দনিকতা প্রকাশের সুযোগ পাই। ফটোগ্রাফিও আমার পছন্দের একটি ক্ষেত্র, যেখানে মুহূর্ত ও অনুভূতিকে ছবির মাধ্যমে ধরে রাখতে ভালো লাগে। এছাড়া শিক্ষকতা ও জ্ঞান বিতরণ করাও আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া, নৈতিকতা গঠনে ভূমিকা রাখা এবং সঠিক পথে দিকনির্দেশনা দিতে পারাকে আমি দায়িত্ব ও সম্মানের কাজ হিসেবে দেখি। যে এমন ১জন সঙ্গীনী আমার জীবনে দান করুক যে আমাকে দ্বীনের পথে চলতে সাহায্য করবে যার ভিতরে আমি আমার পূর্ণ দ্বীন খুঁজে পাবো, চাই সে জেনারেল পড়ুয়া আলিয়া পড়ুয়া কওমী পড়ুয়া সমস্যা নেই তবে শর্ত একটা যাতে তার জন্য আল্লাহর কাছে আমি জবাবদিহি করতে না হয় সপ্নেরটা সংক্ষিপ্ত করেই বলি, অনেক বড় হওয়ার ইচ্ছে মানুষের খেদমত করা পথ শিশুদের একটু ডানার নিচে ছায়া দেওয়ার ব্যবস্থা করা, অসহায় মানুষের পাশে দাড়ানো, আল্লাহ যদি কবুল করে তাহলে আর কি
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সব সময় পাঞ্জাবি পড়া থাকে ঘরে বা বাহিরে কারণ আমরা ছোট থেকেই এটা পড়েই অভ্যস্ত
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যবে থেকে দিয়েছেন তবে থেকে রেখে দিয়েছি
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আছি দাওয়াতের কাজে
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আলহামদুলিল্লাহ দীর্ঘ ২ বছর ধরে গ্রামের একটা মাদ্রাসার দায়িত্ব আছি এবং শহরে সম্পূর্ণ নিজের টাকায় নিজের খরছে একটা নতুন মাদ্রাসা দিছি এবং নিজস্ব ব্যবসা ও আছে এবং পাশাপাশি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন, সাইবার, এবং অনলাইন ও ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তবে আলহামদুলিল্লাহ হালাল উপায়ে উপার্জন করি যেহেতু আমরা দ্বীনি পরিবেশে থেকে বড় হয়েছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কে যথেষ্ট পরিমাণ ধনসম্পদ দিয়েছে, যা আমরা নিজেরা না কামাই করলেও হারাম পথে যাওয়ার প্রয়োজন হবে না কখনো, আলহামদুলিল্লাহ
মাসিক আয় ১০ - ৬০ পর্যন্ত আলহামদুলিল্লাহ একেক মাসে একেক রকম ইনকাম হয় তবে আলহামদুলিল্লাহ কোন মাসে এমন ও গেছে হালাল উপায়ে ৬০ হাজার + ও ইনকাম হয়েছে, আবার কোন মাসে ৫- ৬ হাজার ও হয়েছে, তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি ইনশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইনশা আল্লাহ প্রয়োজন বলে মনে হলে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, তবে দ্বীনি কোন মজলিসে দাওয়াতি কাজ করতে পারবে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা মাকে নিয়ে একসাথে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বি না-হ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করা রাসূলুল্লাহ ﷺ-এর এক মহান সুন্নাত। বিয়ে মানুষের চরিত্রকে হেফাজত করে, চোখ ও মনকে হারাম থেকে বাঁচায় এবং জীবনকে পবিত্র ও শান্তিময় করে তোলে। এর মাধ্যমে হালাল পথে ভালোবাসা গড়ে ওঠে, পরিবার প্রতিষ্ঠিত হয় এবং সমাজ সুস্থ ও সুন্দর থাকে। এজন্যই বিয়ে করতে যাচ্ছি রাসূলুল্লাহ ﷺ বলেছেন— “النِّكَاحُ مِنْ سُنَّتِي” অর্থ: বিয়ে আমার সুন্নাত। তাই বিয়ে করা শুধু সামাজিক প্রয়োজন নয়; বরং এটি দ্বীন পালন, সুন্নাতের অনুসরণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'২" - ৬
গাত্রবর্ন উজ্জল ফর্সা
পেশা মুতাওয়াসসিতাহ
জেলা কুমিল্লা, ফেনী,
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ৫ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর হুকুম মানা ও স্বামীর খেদমত করা এটাই যেন হয় পেশা
অর্থনৈতিক অবস্থা গরীব হলেও সমস্যা নেই তবে দ্বীনদার ও সৎ হতে হবে,
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
1 দ্বীনদারি ও আল্লাহভীতি নামাজি, হালাল-হারামের প্রতি সচেতন, সুন্নাতের প্রতি শ্রদ্ধাশীল। 2 ভালো চরিত্র (আখলাক) ভদ্র ভাষা, ধৈর্যশীল, রাগ সংযতকারী, ক্ষমাশীল। 3 সততা ও বিশ্বস্ততা কথা ও কাজে সত্যবাদী, বিশ্বাসযোগ্য। 4 সম্মান ও দায়িত্ববোধ পরিবারকে সম্মান করে, দায়িত্ব এড়িয়ে যায় না। 5 সহনশীল ও সহযোগী মনোভাব সমস্যায় ধৈর্য ধরে, পরামর্শ মেনে চলে, একসাথে সমাধান খোঁজে। 6 সহমর্মিতা ও দয়া অন্যের কষ্ট বুঝতে পারে, সহানুভূতিশীল। 7 পরিচ্ছন্নতা ও পরিমিত জীবনযাপন পরিপাটি, অপচয় ও অহংকার থেকে দূরে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লাকসাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7899

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3936

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6422

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8412

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9852

বয়স
27 বছর
উচ্চতা
৬′ ২″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7829

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন