| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা আলহামদুলিল্লাহ। অনেক ছোটবেলা থেকেই আমার মা আমাদের কড়াকড়ি ভাবে নামাজ পড়াতেন। তবে আনুমানিক ২০২২ সাল থেকে সম্পূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হয়না খুব একটা আলহামদুলিল্লাহ্। ২/১ ওয়াক্ত কখনও হয়ে গেলেও তৎক্ষণাৎ পড়ে ফেলি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ্ পারি। কুরআন আমি খতম দিয়েছিলাম ক্লাস ফাইভে থাকতে। তারপর থেকেই পড়া হয়। আর যখনই মনে হয় যে অনেকদিন পড়া হয়নি, ভুলে যাচ্ছি হয়তো, তখনই কুরআন তিলাওয়াত (মোবাইলে) শুনে চর্চা করে নেই।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ্, বর্তমানে জানা মতে কোনো রোগ নেই। তবে কিছু বছর হলো বাইরে চশমা পড়ি, ঘরে থাকলে প্রয়োজন পড়ে না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে সিজদাহ করা, বা কিছু চাওয়া একদম শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
অ্যাকাডেমিক বই ছাড়া সাহিত্য, উপন্যাস জাতীয় বই কখনও পড়া হতো না। তবে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য ইসলামিক বই পড়ার বিকল্প নেই। এজন্য বিভিন্ন বই পড়া শুরু করেছি। প্যারাডক্সিকাল সাজিদ 1 (শেষ), প্যারাডক্সিকাল সাজিদ 2, শামায়েল তিরমিযী(চলমান), আর রাহীকুল মাখ্তুম, নারী অধিকার বিভ্রান্তি ও ইসলাম (চলমান)।পাশাপাশি আরো কিছু ইসলামীক বই কিনে রেখেছি পড়ার জন্য, ইনশাআল্লাহ্।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
দিলোয়ার হোসেন সাঈদী (রহিমাহুল্লাহ), শায়খ আহমাদুল্লাহ, ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার জীবনের সাথে জড়িত খুবই গুরুত্বপুর্ন কিছু যা এখানেই বলা সঠিক মনে করছি। আমার বাবা আমাদের থেকে আলাদা হয়ে গেছেন। আমরা দাদুবাড়িতে থাকি কিন্তু তিনি তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আলাদা থাকেন। তবে আনুষ্ঠানিকভাবে আমার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়নি আর আমাদের পড়াশুনার আর অন্যান্য খরচ বাবাই দিয়ে থাকেন। আমি তখন ক্লাস 9/10 এর দিকে যখন আমার বাবা তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন, যেই কারণে সেই সময়ে আমার পড়াশুনার উপর এর একটা প্রভাব পড়ে। বর্তমানে তিনি তার মতো থাকেন আর আমরা আমাদের মতো।তিনি সঠিকভাবে ইনসাফ করতে পারেননি দেখে তার প্রতি অনেক অভিমান জমা আছে তবে আল্লাহ্ প্রদত্ত কোনো বিধানের প্রতি কোনো বিরূপ মনোভাব নেই, আর কখনও হবেও না ইনশাআল্লাহ্। বাবার বিষয়টা নিয়ে আমাদের খুব একটা আক্ষেপ বা কষ্ট নেই। যেই পরিস্থিতি আমাদেরকে রবের নিকটবর্তী করেছে সেটাকে আমরা জীবন বদলের আর কেবল আল্লাহর প্রতি নির্ভরশীল হওয়ার মতো সৌভাগ্যের শুরু হিসেবেই দেখি। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে এক না। অনেকেই আবার এটাকে হয়তো আমার একটা দুর্বলতা বা খুঁত হিসেবেও দেখতে পারে। এজন্য এই বিষয়টাকে আমি শুরুতেই জানিয়ে রাখার প্রয়োজন মনে করলাম। আলহামদুলিল্লাহ্ আমরা আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল এবং আমাদের জীবনের জন্য আল্লাহর নেওয়া প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই আমরা কল্যাণ খুঁজে পাই। আর যখন থেকে আমি আমার রবকে অনুভব করতে শুরু করেছি তখন থেকেই আমার শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন সব পরিবর্তন হতে শুরু করেছে। তবে একজন নারী হিসেবে এভাবে প্রকাশ্যে নিজের শখগুলো সম্বন্ধে বলা সঠিক মনে করছি না। এখানে মূলত আমি বেসিক কিছু ইনফর্মেশন দেবো আমার ব্যাপারে, একটা ধারণা নেওয়ার জন্য। পরবর্তীতে যখন বিয়ের কথা আগাবে তখন অনেক বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ্। কিছু ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরছি; আমি রাজনীতিতে জড়ানো ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আর যেখানে কুফরী সিস্টেমে দেশ চলছে সেখানকার রাজনীতি সম্পূর্ণভাবেই মুসলিমদের বর্জন করা উচিত বলে মনে করি। সবধরনের অনৈসলামিক ট্রেন্ড ফলো করা অপছন্দ করি। মূল থেকে সব হারাম বিনোদন (শুধু গান, সিনেমা এসব না বরং ফুটবলের মতো পশ্চিমা বিনোদনের প্রতি উন্মাদনা ও) আল্লাহর জন্য অ্যাভোয়েড করার চেষ্টা করি। মনেপ্রাণে পশ্চিমা কালচার ঘৃণা করা একজন মানুষ আমি, কারণ কুফরী রিলেটেড যেকোনো কিছুকে মন থেকে বর্জন করতে না পারলে সেই মনে ইসলাম পরিপূর্ণভাবে ধারণ করা সম্ভব হয়না। আর জীবনসঙ্গী হিসেবেও এমন কাওকেই আল্লাহর কাছে চাচ্ছি। নিজের ব্যাপারে যদি সংক্ষেপে বলি, A sinful soul who constantly seeks repentance, striving to remain steadfast in faith in this challenging world. I hold conservative, fundamentalist, anti-feminist, anti-liberal, and anti-secular convictions. একটা ব্যক্তিগত পছন্দের কথা এখানে বলতে চাই, বিড়াল আমার খুব পছন্দের। আমি অনেককেই দেখেছি যে বিড়াল কুকুরের প্রতি খুব অভক্তি পোষণ করে, আল্লাহর সৃষ্টিকে যারা এভাবে হীন দৃষ্টিতে দেখে তাদেরকে আমি পছন্দ করি না।
|