Profile

বায়োডাটা নং : 7371

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা পাথরঘাটা, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: হোগলাপাশা, মাছেরখাল বাজার, পাথরঘাটা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাড্ডা
কোথায় বড় হয়েছেন? রাজশাহী+ বরগুনা+ পাথরঘাটা+ ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সাধারন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম খাকবুনিয়া ফাজিল মাদ্রfসা
পাসের সন 2021
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় আল হাদীস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরগুনা দারুল উলুম কামিল মাদ্রাসা
পাসের সন 📝 করোনা মহামারির কারণে শিক্ষায় স্বাভাবিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় ২০২৩-এ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সালে সম্পন্ন হয়।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ হিফজ বিভাগে শিক্ষকতা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য 🧔🕌 বড় ভাই সম্পর্কে: তিনি ইসলামি ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন (২০২২)। কর্মজীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। ২০২৪ সালে তিনি ঝালকাঠি এন.এস. কামিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগ দেন এবং স্বল্প সময়েই তাঁর আন্তরিকতা ও পাণ্ডিত্যের জন্য প্রশংসিত হন। বর্তমানে তিনি ঢাকা ক্যান্টনমেন্ট কলেজে একজন লেকচারার হিসেবে কর্মরত। তিনি একজন চিন্তাশীল, দৃঢ় মূল্যবোধসম্পন্ন মানুষ, যিনি জ্ঞানচর্চা ও সমাজসেবাকে জীবনের মূল উদ্দেশ্য হিসেবে দেখেন। শিক্ষা, নৈতিকতা এবং নেতৃত্ব, এই তিনটি স্তম্ভে তিনি নিজেকে গড়ে তুলছেন এক উজ্জ্বল ভবিষ্যতের পথিক হিসেবে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য ফাজিল প্রথম বর্ষে অধ্যায়নরত।
চাচা মামাদের পেশা আমার চাচা একজন, তিনি শিক্ষিত ও প্রজ্ঞাবান মানুষ। তিনি রাজশাহীর স্থায়ী বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং দ্বীনি শিক্ষায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে মাওলানা ডিগ্রি অর্জন করেছেন। আমার দুইজন মামা রয়েছেন, যাঁরা গ্রামের সাধারণ ও সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। তারা পরিশ্রমী, সরলমনা এবং পারিবারিক মূল্যবোধে বিশ্বাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমরা একটি সচ্ছল ও সম্ভ্রান্ত মুসলিম পরিবার। পার্থিব জীবনে আমরা মধ্যবিত্ত হলেও, সামাজিকভাবে সম্মানিত এবং নৈতিকভাবে মূল্যবোধসম্পন্ন জীবনযাপনে বিশ্বাসী। আমাদের পরিবারটি অর্থনৈতিকভাবে স্বনির্ভর। নিজ গ্রামে আমাদের পৈত্রিক জমির উপর নির্মিত নিজস্ব ঘর রয়েছে, যেখানে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করে আসছি। বর্তমানে গ্রামের বাইরে আমাদের কোনো জমি বা ভূমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আল-হামদুলিল্লাহ, ১০০% শরীয়াহ মোতাবেক পর্দাশীল পরিবার, আমি এমন একটি দ্বীনি পরিবারের সন্তান হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, পরি। যে থেকে ফরজ হয়েছে তার আগে থেকেই। আনুমানিক ২০০৭ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আল-হামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, নেই। আল-হামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার একটি কবরমাত্র। যা মৃত্যুর কথা স্বরণ করিয়ে দেয়। তবে এটা নিয়ে বর্তমানে বাড়াবাড়িও হয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আধার রাতের বন্দিনী, প্রশান্তির খোজে, আরিফ আজাদের সকল বইগুলো, মুহিব খানের সকল বইগুলো। এনজয় ইউর লাইফ, আর-রাহিকুল মাখতুম। (আমি পড়তে ভালবাসি, তাই এ তালিকা প্রতিনিয়ত লম্বা হতেই থাকবে, ইনশাআল্লাহ)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা সাঈদী, মুফতী মেঙ্ক, ড. বিলাল ফিলিপ্স, জাকির নায়েক, নোমান আলী খান। মুফতি জসিম উদ্দিন রহমানী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🧑💻 About Me আমি একজন স্বপ্নবাজ প্রযুক্তিপাগল কবিসত্তা। আমি জন্মেছি এক সাধারণ পরিবারে, অসাধারণ মায়ের কোলজুড়ে। পরিবারের মেঝো সন্তান হওয়ায় ভালোবাসা ও সুযোগ একটু বেশি পেয়েছি, আর সেই সুযোগকে আমি রূপ দিয়েছি সৃষ্টি আর সাধনায়। আমি একজন Content Creator এবং Android App Developer। প্রযুক্তি আমার হাতের কলম, আর আইডিয়া আমার ক্যানভাস। সাহিত্য আমার আত্মার খোরাক। ভাবনার গভীরে হারিয়ে যাই, আবার সেখান থেকেই ফিরে আসি নতুন কিছু সৃষ্টি নিয়ে। আমি প্রকৃতির প্রেমে বারবার পড়ি, যেখানে গাছপালা, আকাশ বা একটি ছায়াস্নাত দুপুর হয়ে ওঠে আমার কবিতার ভাষা। আমার পছন্দ জাম কালার, আমার জীবনদর্শন- উচ্চাকাঙ্ক্ষী হও, কিন্তু লোভী নয়। আমি চাই অর্থ, কিন্তু জমিয়ে রাখতে নয়- বরং মানুষের কাজে লাগাতে চাই। 🕌 আমি বিশ্বাস করি নেতৃত্ব আসা উচিত হৃদয়ের পবিত্রতা থেকে, তাই আমি হতে চাই মহাপুরুষদের পূর্বসূরী, এক সমাজগঠক শহীদের উত্তরাধিকারী। 🙃 আমি একজন এমবিভার্ট (Ambivert)- একাকিত্ব আর জনতার মাঝে সমান স্বস্তিতে থাকি। 🎭 আমি একজন ভালো শ্রোতা, হাস্যজ্জল, আবার একই সাথে গুরুগম্ভীর। আমার মাঝে কবিতা আছে, প্রযুক্তি আছে, তাওহীদের মশাল আছে, আর আছে একটি অগোছালো জীবনের গুছিয়ে তোলার লড়াই। 📌 বিশ্বাস করি, ছোট ছোট অভ্যাস দিয়েই বড় স্বপ্ন গড়ে ওঠে। আর আল্লাহর সন্তুষ্টিই আমার সব থেকে বড় প্রাপ্তি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি, পাজামা। (শার্ট প্যান্ট কখনই পরা হয়নি)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আল-হামদুলিল্লাহ, আছে। যে থেকে উঠেছে সে থেকেই রেখেছি। আনুমানিক ২০১৮ থেকে। (বায়োলজিক্যাল কারণে আমার দাড়ি কম উঠেছে)
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, অবস্যই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একটা সময় ইসলামিক সিরিয়াল দেখেছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? Muslim Mission World
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ 🖋️ লেখক ও গবেষক, 📚 সৃষ্টিঃ *চিকিৎসা গাইড, একের ভেতর সব। *এক নজরে সীরাত। 📱 অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার (mBillah), 💡 কনটেন্ট ক্রিয়েটর । 🌟 আমি এক স্বপ্নবাজ সত্তা 🌟 আমি হতে চাই- 🟡 উসমানের মত ধনী, ❗যিনি একাই সেনাবাহিনী সাজালেন। 🟡 আবদুর রহমানের মত ব্যবসায়ী, ❗যিনি মদিনায় হাত-পা নাড়িয়ে সম্পদ কুড়ালেন, আবার তা বিলিয়েও দিলেন। 🟡 তালহার মত উদার, ❗যার এক দানের দাম ছিল ৭ লক্ষ দিরহাম। 🟡 জুবাইরের মত সম্মানিত, ❗যার মৃত্যুর পরও তাঁর দান স্বর্ণের পাহাড় হয়ে দাঁড়ায়। 🟡 সাদ ইবনে আবি ওয়াক্কাসের মত সাহসী, ❗যিনি একাই এক জাতির মুখোমুখি দাঁড়ান। আমি ধনী হতে চাই… শুধু নিজের জন্য নয়। আমি সাহসী হতে চাই… শুধু লড়াইয়ের জন্য নয়। আমি কুড়াতে চাই সেই শ্রেষ্ঠত্ব- যা আল্লাহর জন্য নিঃশেষ হতে জানে। "আল্লাহর প্রিয় হতে হলে, সাহাবীদের মত স্বপ্ন দেখতে হবে- আর তা পূরণে পথে নামতে হবে।" আমি সেই সত্তা, যে স্বপ্নের জন্য কাজ করে।
মাসিক আয় ৫০ হাজার+ (বারাকাল্লাহ)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবস্যই, ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরিবেশ, পরিস্থিতি এবং তার ইচ্ছার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ। (প্রয়োজনে এমন স্কিল শিখিয়ে দেব যাতে সে ঘরে বসেই সাবলম্বি হতে পারে।))
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মোটেও না.......
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? 🕊️ বিয়ে: আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব নেয়ামত বিয়ে হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অনন্য অনুগ্রহ এটি শুধুই সামাজিক চুক্তি নয়, বরং এক পূর্ণাঙ্গ ইবাদাত, যার মাধ্যমে একজন মানুষ নিজেকে পবিত্রতা, ভালোবাসা ও দায়িত্বে আবদ্ধ করে। বিয়ের মাধ্যমে একজন মুমিন পায় নিজের মতো একজন সাথী, যার কাছে হৃদয় উজাড় করে দেওয়া যায়, যার জন্য নিজেকে পূর্ণভাবে লীন করে দেওয়া যায় ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতায় গড়ে ওঠে জীবনের শ্রেষ্ঠ বন্ধন। এ বন্ধনে থাকে সন্তুষ্টি ও সওয়াব, থাকে আত্মা ও শরীরের পরিশুদ্ধি, আর থাকে একসাথে জান্নাতের পথে চলার প্রেরণা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-33
উচ্চতা ৫’১” +
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূণ্যতম এসএসসি
জেলা যেকোনো (আমার ক্ষেত্রে স্থান ম্যাটার করে না।)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, বা অন্যান্য....
অর্থনৈতিক অবস্থা যেকোনো। (নিম্নবিত্ত/ মধ্যবিত্ত/ উচ্চবিত্ত)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
💞 প্রত্যাশিত জীবনসঙ্গিনী: আমার হৃদয়ের সাথী যেন হয় এক সাহাবিয়ার ছায়া। আমি এমন একজন জীবনসঙ্গিনী কামনা করি যিনি শুধু বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং চরিত্র, চিন্তা ও চর্চায় একজন রত্ন হবেন। ✦ তাঁর কিছু গুণাবলী অনিবার্যঃ ✔ বই পড়ার অভ্যাস থাকবে, না থাকলেও তৈরি করবেন, কারণ চিন্তাশীলতা জ্ঞানের দ্বার খুলে। ✔ তিনি হবেন প্রাকটিসিং মুসলিমা, অর্থাৎ ইলম অনুযায়ী আমল করবেন, শুধু নামধারী নন। ✔ তাঁর পর্দার অভ্যাস আগে থেকেই থাকবে, এ বিষয়ে ছাড় দেওয়া সম্ভব নয়। ✔ বন্ধুসুলভ হবেন, তাঁর মধ্যে থাকবে দানশীলতা ও কোমল হৃদয়। ✘ আমি যা একদমই সহ্য করতে পারি না: 🚫 মিথ্যাবাদিতা 🚫 অশ্লীল ভাষা ব্যবহার 🚫 নামায পরিহার করা 🚫 যেনা বা অবৈধ সম্পর্কে জড়ানো ⛔ উপরোক্ত চারটির যেকোনো একটি থাকলে- দয়া করে যোগাযোগ করবেন না। আমি এমন একজন মানুষকে খুঁজছি, যিনি নিজেই মহান হওয়ার পথে রয়েছেন। 🌸 আমার স্বপ্ন: একজন সাথী, যিনি হবেন সাহাবিয়া (রাঃ)-দের মতো একজন নারী, যাঁর হাতে হাত রেখে চলতে চাই এই দুনিয়া থেকে অসীম জান্নাতের পানে... “নেক নারীরা সেইসব পুরুষদের জন্য, আর নেক পুরুষেরা সেইসব নারীদের জন্য।” 📖 (সূরা নূর ২৪:২৬)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পাথরঘাটা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8489

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5749

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #829

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পাথরঘাটা, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন