Profile

বায়োডাটা নং : 7361

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: বামনি খোলা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সেক্টর -০৯
কোথায় বড় হয়েছেন? গ্রামে এবং ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Tongi Govt College
এখন কোন বর্ষে পড়ছেন? 2nd
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আব্বু পূর্বে কৃষক ছিলেন।বর্তমানে তিনি কিছু করেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা:অনার্স পাশ পেশা: চাকরিজীবী বৈবাহিক অবস্থা:বিবাহিত (ভাইয়ার দুটি মেয়ে বাবু আছে)
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড় আপু, মেজো আপু, ছোট আপু --- বিবাহিত।
চাচা মামাদের পেশা আমার চাচা ৪ জন ১ম/২য়/৩য় জন মৃত। ৪র্থ জন ব্যবসায়িক। আমার বাবা কৃষক। মামা ৫ জন। সবাই ব্যবসায়িক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লাহামদুল্লাহ ভালো। আমরা পুরান বংশ মর্যাদা বিশিষ্ট। বংশ মর্যাদার তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভাটা পড়েছে। তাছাড়া ও.... শেয়ারে আমাদের দুটি দীঘি একটি পুকুর রয়েছে। মাঠে ৫২ শতক এবং বসত বাড়ি ২৪ শতক জমি। (এগুলো কুফুর স্বার্থে বলা)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। পরিবারে সবাই দ্বীন পালনে আগ্রহী। বাবা জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ সবাই সর্বোচ্চ চেষ্টা করে দ্বীন পালন করছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ জামায়াত সাথে ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়।আগে একটু ইরেগুলার হতো।২০২৪ সাল থেকে জামায়াতে সাথে ৫ ওয়াক্ত পড়ছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হে নামাজ ত্যাগকারী,তোমার বিপদ তো ইবলিশের বিপদের চেয়েও বড়।কারন ইবলিশ আদম (আ.) কে সেজদা করতে অস্বীকার করেছিল আর তুমি আদম (আ.) এর প্রতিপালক কে সেজদা করতে অস্বীকার করছ..!! সাধারণত কাযা হয় না। অসুস্থ হলে ১-২ ওয়াক্ত হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না,তবে শুদ্ধভাবে শিক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।উস্তাদ খুব আন্তরিক ভাবে শিখানোর চেষ্টা করছেন...। নিয়মিত তেলাওয়াত করি।এবং পাশাপাশি বাংলা অনুবাদ ও পড়া হয়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা যায়।কিন্তু মাজারে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রাসুল (সা.)এর ২৪ ঘন্টা, কে সে জন, তুমি ফিরবে বলে, জান্নাতের সহজ পথ, কামিয়াবি পথ, প্রত্যাবর্তন, হালাল বিনোদন, বিয়ে, জান্নাতের বর্ণনা, দ্যা কেয়ারিং হাসবেন্ড এবং ওয়াইফ, গিবত ও তার ভয়াবহতা, আকিদা, জান্নাতি রমনি, প্রেমময় দাম্পত্য জীবন, আর রাহীকুল মাখতুম,সৌভাগ্যের হাতছানি, আমিও হবো জান্নাতি,আল্লাহর ভালোবাসায় সিক্ত যারা,হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায়,ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুন,বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে হিন্দুধর্ম এবং ইসলাম,শেষরাত্রির গল্পগুলো,প্রিয়তমা,আমাদের নবীজি(সা.), What is the purpose of our life.Purification of the heart.etc
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.আবদুল্লাহ জাহাঙ্গীর, ডা. জাকির নায়েক,প্রফেসর মোখতার আহমেদ,আহমেদ আলরোম,আসিম আল হাকিম,দাঈ উসতাজ হাসসান শামসি পাশা, আবু তোহা মোহাম্মদ আদনান, মুফতি কাসেমী, আনিসুর রহমান সাহেব এবং যারা আমার ধর্মীয় টিচার।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার অনেক ইচ্ছে/শখ। প্রধান শখ হলো জান্নাতে যাওয়া। (ইসস.....আমি যদি একটা বার খালি জান্নাতে যাইতে পারতাম (আল্লাহ কবুল করুক,আমিন)। পূর্বে যে বিষয় গুলো আমার শখ হিসেবে ছিল..... এগুলো কোনো দ্বীনদার ছেলের শখ হতে পারে না।নিজের শখ গুলো নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতেছি। পরকালের জন্য আমি দুনিয়ায় যেকোনো শখ কে মাটিচাপা দিতে রাজি। আল্লাহর খাটি বান্দা হতে ইসামিক বই পড়া আমার শখ । আমার নিজের একটা পার্সনাল লাইব্রেরি থাকবে।আমি আর আমার আহলিয়া ইসলামিক বই কালেকশন করে লাইব্রেরি পূর্ণ করবো,ইনশা-আল্লাহ। আমার শখ আমি একজন দাঈ হবো(ইনশা-আল্লাহ)। মানুষকে হেদায়েতের বাণী শোনাবো।আল্লাহ প্রতিটি অনুগ্রহের কথা পৌঁছে দিবো মানুষের অন্তরের গভীরে। আমি হতে চাই অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ওমর (রা)।হতে চাই দয়ালু ও কোমলের আবু বকর(রা),জ্ঞানী এবং সাহসী'র আলী(রা),অত্যন্ত লাজুক ও নম্রের ওসমান(রা)। হে মহীয়সি আপনি হতে পারেন আমার উত্তম সহযোগী... মানুষকে সাহায্য করা আমার শখ। ঘুরতে যাওয়া আমার শখ। প্রকৃতি সাথে জান্নাতের পার্থক্যে'র তুলনা আমার ভালো লাগে। আমার শখ একটা দ্বীনদার পরিবার গড়ে তোলা।আমরা দুজন মিলে একটা পরিবার গড়ে তুলবো।আমাদের সন্তানরা হবে এ যুগের শ্রেষ্ঠ মুজাহিদ। পছন্দঃ কথা কম বলা আমার খুব পছন্দ। যারা কথা কম বলে, নিরবে চুপচাপ থাকে আমি তাদের খুব পছন্দ করি। কিন্তু আমি কথা কম বলে থাকতে পারি না। বাহির থেকে দেখলে আমি খুব চাপা স্বভাবের। নিরবে থাকতে আমার খুব পছন্দ। কোলাহল মোটেই ভালো লাগে না। ফ্রেগরেন্স আমার খুব পছন্দ।ফ্রেগরেন্স সংরক্ষণ করতে ভালোবাসি।যেমনঃআতর,ফুল,ইত্যাদি। হে খায়রু শারীক,আপনি যদি উত্তম ফ্রেগরেন্স হোন,ইনশা-আল্লাহ আমি আপনাকে উত্তম সিন্দুকে সংরক্ষণে রাখবো। (ভালো স্ত্রী হলো সেই ফ্রেগরেন্স, যার সুবাস দুনিয়া পেরিয়ে জান্নাতের পথ দেখায়) অপছন্দঃ যশ,খ্যাতি,ফেমাস,এগুলো আমার মুটেও পছন্দ না। মানুষ যা পেতে চায় শো অফ করার জন্য আমি তা ছেড়ে দিয়েছি।আল্লাহ আমাকে আরো সঠিক বুঝ দান করুক(আমিন)। আমি এখন আর ফেসবুক চালাই না। প্রয়োজন ছাড়া অনলাইনে থাকা অপছন্দ। চেষ্টা আছি স্মার্টফোন যত কম চালানো যায়। কথার ছলে আমলের কথা(রিয়া)পছন্দ নয়। (বায়োডাটা লিখতে গিয়ে যদি রিয়া হয়ে যায়, তবে আল্লাহ আমাকে মাফ করুক,আমিন) কারো গিবত করা আমার পছন্দ নয়। কাউকে হিংসা করা আমার পছন্দ নয়। আমি কারো ভুলের প্রতিশোধ নিতে পছন্দ করি না। আমি কোমল মনের অধিকারী.. কর্মসংস্থানে কেউ কোনো কিছু ভুল করলে, কারো আবেদন গ্রহণ যোগ্য না হলে আমার নিকট আসে, আমি সহজে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তাতে দেখা যায় প্রায় আমি নিজের পায়ে নিজে কুড়াল মারি। রুচিবোধঃ আমি রাত উপভোগ করতে ভালোবাসি।রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। পরিষ্কার- পরিছন্ন,পরিপাটি থাকতে ভালো লাগে। একলা সময় কাটাতে আমার ভালো লাগে। স্বপ্নঃ পরিপুরন মুমিন হয়ে মৃত্যু বরন করা। আল্লাহ তায়ালা বলেন তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পান্জাবি,শার্ট-প্যান্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ । ২০২২ থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি,আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বাসার পাশে টংগি ইজতেমা'র মাঠ এবং জামিয়াতুস সাহাবা বাইতুর রহিম জামে মসজিদ।সেই সুবাদে তাবলীগ ভাইদের সাথে সখ্যতা ভালো। চেষ্টা করি তাদের সাথে সময় কাটানোর।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন শিক্ষার্থী। পাশা পাশি একটা কোম্পানির Branch Manager হিসাবে আছি। (আলহামদুলিল্লাহ )কোম্পানি মালিক আমাকে ইসলাম মানতে সর্বোচ্চ সাপোর্ট দেয়।
মাসিক আয় আলহামদুলিল্লাহ ভালো।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি,ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? ইসলামিক পড়াশোনা করতে দিবো। জেনারেল হলে অফ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত আমার মা-বাবা'র সাথে থাকবে।যেহেতু আমি রানিং স্টুডেন্ট এবং একজন চাকরিজীবী তাই ভালো একটা অবস্থানে পৌছালে নিজের সাথে রাখবো ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুল (সা.)-এর সুন্নত মেনে বিয়ে করতে চাই, যেন এই ফেতনাময় সমাজ থেকে নিজেকে হেফাজত করতে পারি। উত্তম স্ত্রী দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্পদ। ~ তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ দাও… তারা যদি দরিদ্রও হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। — (সূরা আন-নূর ২৪:৩২) ~ আনাস (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ যখন বিয়ে করে তখন সে তার ইমানের অর্ধেক পূর্ণ করে, অবশিষ্টাংশ লাভের জন্য সে যেন আল্লাহভীতি অর্জন করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'-৫'৩"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ইসলামিক শিক্ষা কে মূল্যায়ন করা হবে। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়।জেনারেল হলে এসএসসি, এইচএসসি, বা যে জেনারেল পড়াশোনা এস্তেফা দিয়ে দ্বীনি পড়াশোনা করতে চায় বা করছে।
জেলা কুমিল্লা এবং তার আশেপাশে। এবং ঢাকাও তার আশেপাশে।সবকিছু ঠিক থাকলে অন্য কোথাও হলে আপত্তি নাই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী / মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছেন/ জেনারেল পড়াশোনা ছেড়ে দিয়ে ইসলাম নিয়ে পড়ছেন।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিয়ে করলে যেহেতু অর্ধেক দ্বীন পূর্নতা পায় তাই নিঃসঙ্কোচনে বলতে পারি প্রিয় মানুষটাকে নিয়ে লিখলে অনেক লেখা যাবে...... দ্বীনদার জীবন সঙ্গী কেউ খুজে পায় না। দ্বীন দার জীবন সঙ্গী আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে আসে। আমি দেখেছি বড়লোকের মেয়েকে বেদ্বীন হতে,ভ্যানচালকের মেয়েকে দ্বীনদার হতে।তার উল্টো টাও দেখেছি।দেখেছি দ্বীন রক্ষার্থে কলেজ ড্রেস দিয়ে বোরকা বানিয়ে কলেজে যেতে, কলেজে মেয়েকে দেখেছি ছেলেদের সাথে বসে স্মোক করতে। দেখেছি মাদ্রাসা মেয়েকে দ্বীন পালন করতে,স্কুলের মেয়েকে টিকটক করতে। দেখেছি স্কুলের মেয়েকে দ্বীন পালন করতে, মাদ্রাসার মেয়েকে টিকটক করতে।দেখেছি মডার্ন ছেলেটাকে/মেয়েটাকে দ্বীনদার হতে। দেখেছি একসময় মাদ্রাসায় পড়া ছেলেটা সেভ করে ফেসবুকে ফটো আপলোড দিতে। দেখেছি মাদ্রাসায় পড়া মেয়েটা কুরআন তেলাওয়াত ইসলামিক আনুষাঙ্গিক বিষয় গুলো চর্চা না করতে,স্কুলের মেয়েটা জেনারেল পড়াশোনা ছেড়ে দিছে দ্বীন পালন করতে। আমার উদ্দেশ্য আমি দুনিয়াতে ইসলামের চর্চার পাশাপাশি আমলও করবো।অনেকে আছে ইসলাম নিয়ে অধিক জানার পর ও আমল করে না।এ সমস্থ লেবাসধারী থেকে আল্লাহ আমাকে হেফাজত করুক(আল্লাহুম্মাহদিনী ওয়া সাদ্দিদনি)। আমার জীবনের উদ্দেশ্য আমার মৃত্যুটা যেন ইসলামের পথে হয়। হেদায়েত আল্লাহ পক্ষ থেকে আসে। দ্বীনদার পরিবারের কেউ বেদ্বীন হতে পারে, বেদ্বীন পরিবারের কেউ দিনদার হতে পারে। যাকে আল্লাহ সহজ পথ দেখানোর পর ও নিজেকে পরিবর্তন করতে পারেনি সে সত্যি ব্যর্থ। আমিও একজন ব্যর্থ মানুষ।নিজেকে বদলাতে পারিনি। হৃদয় আকাশে কালো মেঘের ভিড়, কখনো নফসে আম্মারা জয়লাভ করে,কখনো আমি।কখনো এমন ক্লান্ত হই, যেমনি করে তিমি মাছ ৯০ মিনিট পর দীর্ঘ নিশ্বাস ফেলে,তেমনি করে বেঁচে থাকতে নিশ্বাস ফেলি। আমার জন্য আল্লাহ সহজ করে দেক বিষয় গুলো। একটা দ্বীনদার জীবনসঙ্গী পেলে একটু সহজ হবে আমার পথটুকু।এই পাপের মরুভূমি তে ক্লান্ত হয়ে পড়েগেলে যে হাতের লাঠি হয়ে দাড়াতে সাহায্য করবে,পিপাসার পানি হয়ে গলা ভিজিয়ে দিবে,মেঘের ছায়া হয়ে পাশে থাকবে, আল্লাহ কে পেতে সাহায্য করবে।আমার বিশ্বাস, ভরসা'র পুরুটা জায়গা দখল করে নিবে।যে লেবাসে নয়, প্রকৃত দ্বীনদার হবে।সে দ্বীন পালনে হতে হবে কঠোর। তাকে একটা কথা সব সময় মনে রাখতে হবে উম্মুল মুমিনীন আয়শা (রা.) কিভাবে দ্বীন পালন করেছে। - তাকে নিজের ড্রেস নিজে সেলাই করতে জানতে হবে। (যদি না পারেন আমার আপু সেলাই শিখিয়ে দিবে,তবে আপনার এ ব্যপারে কিউরিসিটি থাকলে ভালো হয়-এটা গায়রত) - সব সময় ইসলামিক বিষয় গুলোর দিকে খেয়াল রাখতে হবে।পরিষ্কার পরিপাটি থাকতে হবে। - ইসলামিক বই পড়ার অভ্যাস থাকতে হবে। -ইসলামিক বিষয়ে তার সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যেমনঃ ১)আকীদা - আল্লাহর একত্ব - জীবনের উদ্দেশ্য -ঈমানের ছয়টি স্তম্ব সম্পর্কের সঠিক ধারণা থাকতে হবে। ২)তাকদীর - ভাগ্য হালাল হারাম। ৩)পবিত্রতা ও নামাজের ফিকহ - কিভাবে পবিত্র থাকা যায় (ওজু/গোসল)। - কিভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে হয়। ৪)বিয়ের মৌলিক ফিকাহ -স্বামী স্ত্রীর পারস্পারিক অধিকার ও দায়িত্ব, মাহর,সম্মতি এবং সুন্দর আচরণ সম্পর্কে ধারণা থাকতে হবে। ৫)আখলাক - জান্নাতের রমণী কিভাবে হওয়া যায়। - উম্মুল মুমিনীনদের জীবনী কেমন ছিলো.. (ক) পর্দা (খ) ধৈর্য (গ) দয়া-দানশীলতা (ঘ) নম্রতা-কোমলতা। ৬) দৈনিক নামাজ পড়ার সুরা গুলোর অর্থ মুখস্থ থাকতে হবে। তা নামাজের মনযোগ বৃদ্ধি করে। ৭) জান্নাত ৮) জাহান্নাম ৯) শিরক/ বেদয়াত (ইত্যাদি) ১০) সিরাত সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে। ~জিকিরকারীনি হতে হবে। অগোছালো/অব্যক্ত লেখাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ 🖤 (বিঃদ্রঃ বায়োডাটা ভালো লাগলে ইস্তেখারা করে নিবেন)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চান্দিনা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4894

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3055

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4327

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6880

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12084

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4916

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন