Profile

বায়োডাটা নং : 7330

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা টুংগীপাড়া, গোপালগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাঁশবাড়িয়া গ্রাম
বর্তমান ঠিকানা টুংগীপাড়া, গোপালগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বাঁশবাড়িয়া গ্রাম
কোথায় বড় হয়েছেন? বাঁশবাড়িয়া গ্রাম, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (অনার্স), বিষয়: অর্থনীতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় মাস্টার অব সোশ্যাল সায়েন্স, বিষয়: অর্থনীতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বঙ্গবন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ জেলা এডজুটেন্ড ( অবসর প্রাপ্ত জেলা আনসার অফিসার ছিলেন )
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য বড় ভাই: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নির্দিষ্ট কোন পেশা নেই, বিবাহিত। মেজো ভাই: মাস্টার্স কমপ্লিট, ভাই ভাবী পরিবারসহ আমেরিকা প্রবাসী, বিবাহিত। সেজো ভাই : এস এস সি পরীক্ষা দেয়নি, সিঙ্গাপুর প্রবাসী, বিবাহিত। ছোট ভাই: ডিগ্রি কমপ্লিট, ব্যবসা করতেন,বিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৫ জন
বোনদের তথ্য *বড় বোন: বিএ পরীক্ষা দেয়নি, পড়া অবস্থায় বিয়ে করেছে। স্বামী:নির্দিষ্ট পেশা নেই। ২য় বোন: ক্লাস ৯ , , বিবাহিত। স্বামী: ব্যবসা। ৩য় বোন: বিএ পাস, বিবাহিত। স্বামী: সিঙ্গাপুর প্রবাসী। ৪র্থ বোন: অনার্স মাস্টার্স কমপ্লিট, বিবাহিত। স্বামী: ব্যবসা। ৫ম আমি নিজে। ৯ ভাই বোনদের মধ্যে সবার ছোট। বোনদের আর্থিক অবস্থা সবাই কমবেশি স্বচ্ছল আলহামদুলিল্লাহ্।
চাচা মামাদের পেশা *এক চাচা , বর্তমানে কিছু করেননা ৩ ছেলে দায়িত্ব পালন করেন। মামারা কয়েকজন রয়েছে আলহাদুলিল্লাহ, সবাই কমবেশি স্বচ্ছল।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামেই নিজেদের বাড়িতে থাকা হয় মায়ের সাথে।ভাইয়েরা সবাই আলাদা বাড়ি করে নিচ্ছেন বাবার দেওয়া নিজস্ব জায়গায়। নিজেদের জমিজমা বসতবাড়ি ও খাস সহ আনুমানিক ১০ বিঘা হবে ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ,তারা দ্বীন পালনের চেষ্টা করে সালাত,রোজা,যাকাত দ্বীনের বড় আহকামগুলো ঠিক আছে , পর্দা করে না সবাই , হালাল, হারাম মেনে চলতে চেষ্টা করে, যারা দ্বীন পালন করে তাদের সাপোর্ট করে এবং এ ক্ষেত্রে বাঁধা নেই কোনো আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৪ এর শেষ দিক থেকে পাঁচ ওয়াক্ত সালাত পড়ি আলহামদুলিল্লাহ্।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এক ওয়াক্ত ও না আলহামদুলিল্লাহ , যদি কখনো কোন কারণে ছুটে যায় তবে দ্রুত আদায়ের চেষ্টা করি আলহামদুলিল্লাহ্।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যা আলহামদুলিল্লাহ্
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জি আছে কিছুটা । পড়তে বসলে চশমা ব্যবহার করা হয় মাঝে মধ্যে, মাইনাস পাওয়ার।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে জিয়ারত করা যেতে পারে, তবে বর্তমানে মাজারকে কেন্দ্র করে যেগুলো হচ্ছে বেশিরভাগ শিরকের কর্মকাণ্ড।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্রিয়তমা, উসওয়াতুন হাসানাহ, তাফসির ইবনে কাসির
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ, আবু তাহের মিসবাহ, আব্দুল মালেক হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে রবকে পাওয়া, রবের সন্তুষ্টি অর্জন , একটা সুস্থ অন্তর নিয়ে রবের কাছে হাজির হওয়া। বড় দাঈ হতে ইচ্ছে হয় , পরিপূর্ণ দ্বীন পালন , দ্বীনি পরিবার গঠন করতে ইচ্ছে হয় ।প্রতিটি সন্তান কে হাফিজ, মাওলানা, মুফতি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করুক এই চাওয়া। রবের কাছে দুআ করি আমার ভবিষ্যত প্রজন্মের সবাই দ্বীনের খিদমত ও দাওয়াতি কাজ করুন , মুজাহিদ হোক এবং মুজাহিদ তৈরি করুন, ইলমুল ক্বিরআত নিজে শিখুক এবং উম্মতের মধ্যে ছড়িয়ে দিন , রব কবুল করুন আপনার সন্তুষ্টির সাথে , আফিআতের সাথে, আমীন। ইচ্ছে হয় রব্ব্ মদিনায় আজীবন থাকার তৌফিক দিতেন প্রতি বছর পরিবার নিয়ে কবুল হজ্জ পালন করতে পারতাম, তালবিয়া পড়তে পড়তে যেন মৃত্যু হয় রবের কাছে এই চাই, আবার দুআ করি বা ইচ্ছা হয় যেখানে থাকলে পরিবার ও উম্মতের অধিক ফায়দা হবে রব্ব্ আমাকে সেখানে রাখুন। ছোট বেলা থেকেই মাদ্রাসায় পড়ার খুব ইচ্ছে ছিল এবং বড় মাদ্রাসা দিব এটার জন্য খুব শখ ছিল এবং অনার্সে থাকতে পড়ালেখায়ও জোর দিয়েছিলাম বিসিএস ক্যাডার হব, মাদ্রাসা দিব কিন্তু রবের পরিকল্পনা ভিন্ন ছিল আলহামদুলিল্লাহ। রবের সন্তুষ্টির জন্য অনলাইন বা অফলাইনে খুব বড় মাদ্রাসা দেওয়ার ইচ্ছা এখনো আছে বিয়ের পর রব্ব্ রিজিকে রাখলে সেখানে কোন কিছু করার ইচ্ছে আছে । বাবা মায়ের এবং আমার ইচ্ছে ছিলো হাফেজা-আলেমা হতে, কিন্তু ঐ সময় হয়তো আমার জন্য উপযুক্ত ছিল না তাই অধিক বার মাদ্রাসায় যাওয়ার ফুল স্টেপ নেওয়ার পরও তৌফিক হয়নি আলহামদুলিল্লাহ্। এখন আস্তে ধীরে রব্ব্ ছোট বেলার ইচ্ছেগুলো আবার স্বপ্ন দেখাতে এবং সেগুলো বাস্তবায়ন এর জন্য এগিয়ে নিচ্ছেন আলহামদুলিল্লাহ। গীবত ও পরনিন্দাচর্চা একেবারে অপছন্দ করি, কৃপনতা অপছন্দ খুব।। মানুষকে ক্ষমা করতে পছন্দ করি। সকল কাজে পরিপাটিতা পছন্দ করি । বই পড়তে ভালো লাগে,বাগান করতে ইচ্ছে হয়। রবের সৃষ্টির সব সুন্দর জায়গা গুলোতে ঘুরতে ইচ্ছা করে, বিশেষ করে মক্কা মদিনা। হালাল হারাম কঠোর ভাবে মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিবার বা বাহিরে সব জায়গাতেই। আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তবে দুনিয়ার অন্য কিছুতে পরোয়া করি না। সর্বোপরি আমার সবকিছুই আমার রবের জন্য । “বলুন: নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি (ইবাদত), আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। (সূরা আনআম:১৬২)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, নিকাব চোখ ঢেকে রাখি, হাত মোজা,পা মোজা পড়ে বাহিরে যাওয়া হয় আলহামদুলিল্লাহ্।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ এর শেষের দিকে থেকে নিকাবসহ পর্দা করি আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ্
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখিনা আলহামদুলিল্লাহ্।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অনলাইনে দ্বীনি খিদমতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ্ ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনলাইনে দ্বীনি খিদমতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ্।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রবের সন্তুষ্টির জন্য ,দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম সফলতা পাওয়ার জন্য । নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করে না সে আমার উম্মত নয় , নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হতে ও উম্মাহ গড়তে, গোনাহ মাফের জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-34
উচ্চতা ৫'৫/৫'৬ - ৫'১০ বা বেশি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফিজ, মাওলানা, মুফতি অথবা জেনারেল অনার্স /মাস্টার্স (দ্বীনদারিতা প্রাধান্য তবে কুরআন সহীহ ভাবে পড়তে পারলে ভালো হয়)
জেলা যে কোন ( যৌতুক গ্রহণকারী পরিবার ব্যতীত)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসায় শিক্ষকতা করেন/চোখের হেফাজত হয় সম্মানজনক হালাল ব্যবসা/দায়ী / ইঞ্জিনিয়ার /অন্যান্য আলোচনা সাপেক্ষে।
অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
• অধিক তাকওয়া অর্জনকারী • জীবনের প্রতিটি ছোট থেকে ছোট কাজেও আল্লাহর সন্তুষ্টি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করেন/সর্বোচ্চ চেষ্টা করেন। • জামায়াতের সাথে ৫ ওয়াক্ত সালাত পড়েন। • কুরআনওয়ালা, হিকমত ওয়ালা, তাকওয়াবান, জ্ঞানী ,সৎ ও গাইরত সম্পূর্ণ। দানশীল ও হালাল হারাম বেছে চলেন কঠোরভাবে। দাঈ মনোভাব রাখেন এবং তাগুত বর্জনকারী। • অহংকারী ,বদমেজাজি না, ধৈর্য্যশীল এবং অতিরিক্ত রাগের সময়ও যিনি ক্ষমা ও সবর করতে পারেন। • অনলাইন অফলাইন উভয়ক্ষেত্রে পর্দা ও হালাল হারাম বেছে চলার ব্যাপারে কঠোর । ইলম পিপাসু ভবিষ্যতে ইলম অর্জন ও খিদমত জারি রাখতে হলে আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, তিনি দ্বীনি কাজে যুক্ত আছেন বা এমন কাজ পছন্দ করেন এমন। বান্দার হক সম্পর্কে সচেতন । • সব ধরনের স্যোশাল মিডিয়া ব্যবহারে সচেতন ও অপ্রয়োজনীয় এক্টিভ নয় । • বান্দা হিসেবে উত্তম এবং যার সবকিছু হবে তার রবের জন্য - “বলুন: নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি (ইবাদত), আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। (সূরা আনআম-১৬২)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য