Profile

বায়োডাটা নং : 7285

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: বাহেরচর
বর্তমান ঠিকানা বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: বাহেরচর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, বরিশাল
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন (সৌদি আরব), সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে দেশে অবস্থান করছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন — বিবাহিত , গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচা অবসরপ্রাপ্ত। মামারা প্রবাসে অবস্থান করছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যম ও স্বচ্ছল। আল্লাহর কৃপায় যা আছে, তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। নিজস্ব বসতবাড়ি রয়েছে, জমিজমাও আছে। আব্বু দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পরিবারে ইসলামের প্রতি ভালো ধারণা ও শ্রদ্ধা আছে। নামাজ, রোযা এবং সাধারণ দ্বীনি আমলগুলো সবাই চেষ্টা করেন পালন করতে। যদিও মাহরাম–নন মাহরাম মেনে চলা পুরোপুরি হয় না, তবুও সচেতনতা আছে এবং সবাই ধীরে ধীরে আরও দ্বীনি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন। আব্বু দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, হজ্ব সম্পন্ন করেছেন এবং ওমরা করেছেন। আম্মুও ওমরা করেছেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। প্রায় ১২ বছর যাবৎ নিয়মিতভাবে নামাজ আদায় করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ, নামায কাযা হয় না ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, কোনো মানসিক বা শারীরিক রোগ নেই। শুধুমাত্র চোখে সামান্য ডাস্ট অ্যালার্জি আছে, এজন্য বাইরে বের হওয়ার সময় গ্লাস ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ অনেক বই পড়া হয়। আর রাহীকুল মাখতুম, শিকড়ের সন্ধানে, আল-আদাবুল মুফরাদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ জাকির নায়েক, উস্তাদ নোমান আলি খান, ডঃ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদুল্লাহ, ড: মীজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ✔পছন্দঃ 📖 ইসলামিক বই পড়া ও বই সংগ্রহ করা 🌿 বাগান করা 🚶♀️ ভ্রমণ (ঘুরতে ভালোবাসি) ❌ অপছন্দ • মিথ্যা বলা • গায়রতহীনতা • অশালীন ভাষা ব্যবহার • স্ত্রীকে সবার সামনে অসম্মান করা • অহংকার, রূঢ় আচরণ ও বাড়াবাড়ি করা নিজ সম্পর্কে: আলহামদুলিল্লাহ, আমি একজন সাধারণ মুসলিমা, আল্লাহর সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে ভালোবাসি। নামায, পর্দা ও আমলে দৃঢ় থাকার চেষ্টা করি। সব কিছু নিখুঁতভাবে করতে না পারলেও, নিজেকে সংশোধন করার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাই। বাহিরে পরিপূর্ণ পর্দা করি, বাসায় সবসময় না পারলেও চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিলে সামনে আরও পরিপূর্ণভাবে পালন করতে চাই। আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, তাই আগে অনেক কিছু জানতাম না। এখন ধীরে ধীরে দ্বীনি জ্ঞান অর্জন করছি এবং যতটুকু শিখি, তা জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকে এতদূর এনেছেন এবং দ্বীনের পথে আগ্রহী করেছেন। আমি এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি আমাকে দ্বীনের জ্ঞান শেখাবেন, সহায়তা করবেন এবং আল্লাহর আনুগত্যের পথে একসাথে চলতে উৎসাহ দেবেন। আমি শান্ত-স্বভাবের, পরিবারমুখী ও নরম মনের একজন মানুষ। ঝগড়া-বিবাদ পছন্দ করি না; বরং পারস্পরিক সম্মান, ধৈর্য, মমতা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক বজায় রাখতে বিশ্বাসী। স্বপ্ন ও লক্ষ্য: আল্লাহর সন্তুষ্টিই আমার একমাত্র উদ্দেশ্য। দ্বীনের পথে জীবনযাপন করা, ইসলামিক মূল্যবোধে দৃঢ় থাকা এবং একটি দ্বীনি ও দায়িত্বশীল জীবনসঙ্গীর সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমার জীবনের প্রধান লক্ষ্য। আমি এমন একজন সঙ্গী আশা করি যার সাথে তাকওয়া, ধৈর্য, মমতা ও ভালোবাসার ভিত্তিতে জান্নাতের পথে হাঁটা যাবে — ইনশাআল্লাহ। দীনি পরিবার গঠন করা, সন্তানদের কুরআন-সুন্নাহ অনুযায়ী লালনপালন করা এবং নিজের আমলকে ক্রমাগত উন্নত করে আল্লাহর কাছে আরও নিকটবর্তী হওয়া — এই লক্ষ্যগুলো আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমি দ্বীনি জ্ঞান অর্জনের চেষ্টা করছি এবং এজন্য আলিম কোর্সে ভর্তি হয়েছি। অবসর সময়ে ইসলামিক বই, তাফসীর ও হাদীস অধ্যয়ন করি এবং নিজের চরিত্র ও আমলকে আরও সুন্দর করার চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব ও নিকাব পরিধান করি। বাহিরে গেলে সম্পূর্ণ পর্দা মেনে চলার চেষ্টা করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৭.৫ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ, মাহরাম ও নন-মাহরাম বিধান মেনে চলার চেষ্টা করি। যদিও সবসময় পুরোপুরি পারি না, তবুও নিজেকে সংশোধনের চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে আরও দৃঢ় হতে চাই। বিয়ের পর স্বামীর সহায়তায় পরিপূর্ণ পর্দায় থাকার আশা রাখি, ইনশা আল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। আমি নাটক, সিনেমা, সিরিয়াল বা গান দেখি না ও শুনি না। এসব থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ এগুলো অধিকাংশ সময় হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং অর্ধেকদ্বীন পূরণ করার জন্য। নিজেকে ফিতনা থেকে বাঁচানো এবং চরিত্র হেফাজতের জন্য বিয়ে একটি উত্তম ফয়সালা । হালাল পন্থায় একজন বন্ধু ও সহযোগী পাওয়ার মাধ্যম। বিবাহ হলো ইসলামের নির্দেশিত একটি পবিত্র বন্ধন, যা দু’জনকে একত্রিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এটি কেবল দুনিয়ার সঙ্গ নয়, বরং একে অপরকে দ্বীনের পথে সহায়তা করা, পারস্পরিক ভালোবাসা ও সম্মান বজায় রাখা, এবং দায়িত্ব ও অধিকার পালনের মাধ্যমে জান্নাতে একসাথে পৌঁছানোর মাধ্যম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা 5'5" +
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম ব্যাচেলর
জেলা বরিশাল অথবা ঢাকা থাকেন
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার বা ইঞ্জিনিয়ার; সরকারি বা বেসরকারি চাকরিজীবী, যিনি স্থিতিশীল ও হালাল আয়ের মাধ্যমে জীবনযাপন করেন এবং দ্বীনের প্রতি অঙ্গীকারবদ্ধ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহভীরু, বিনয়ী, উত্তম চরিত্রের অধিকারী এবং দায়িত্বশীল হবেন। যিনি সৎ, পরহেজগার এবং সম্পূর্ণ হালাল পথেই জীবনযাপন করেন। তাঁর আচার–আচরণ হবে সুন্দর, শালীন ও মুগ্ধকর। স্ত্রীকে রক্ষা ও সম্মান করতে জানেন। তিনি যেন দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেন, সংসারে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করেন, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য রাখেন। তিনি হবেন গায়রতসম্পন্ন, বিশেষ করে তাঁর আহলিয়ার দ্বীনের প্রতি যত্নবান; কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন। রাগের সময় সংযমী, পরামর্শ ও ধৈর্যের মাধ্যমে সমস্যা সমাধান করতে সক্ষম হবেন এবং দ্বীনি গায়রাতসম্পন্ন থাকবেন।আমি আশা করি, তিনি এমন একজন হবেন যার সঙ্গে পারস্পরিক বোঝাপড়া, তাকওয়া, ধৈর্য, মমতা ও ভালোবাসার ভিত্তিতে জীবনযাপন সম্ভব, যাতে আমরা একসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে পৌঁছাতে পারি। ব্যক্তি হিসেবে তিনি হবেন নির্লোভ, নিরহংকার এবং সরল স্বভাবের। আমি তাঁর হালাল আয়ের ওপর সম্পূর্ণ সন্তুষ্ট থাকব—ইনশাআল্লাহ। আমার যেহেতু ভাই নেই, তাই আমি আশা করি তিনি আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করবেন; বিপদে–আপদে আমার পরিবারের পাশে দাঁড়াবেন । এমন কাউকে আশা করি... মানুষ কখনোই পরিপূর্ণ নয়, এবং কেউ সম্পূর্ণভাবে আমার চাওয়ার মতো হবেন—এমনও নয়। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী, বি.দ্র.: গিফ্ট বা অন্য কোনো রকম যৌতুক প্রত্যাশা করেন—এমন কেউ দয়া করে যোগাযোগ করবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাবুগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5959

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8027

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12046

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5869

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3622

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7882

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাবুগঞ্জ, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন