Profile

বায়োডাটা নং : 7238

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কাঁদরা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মেরুল বাড্ডা, ঢাকা-১২১২
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন। এখন অবসরপ্রাপ্ত
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বিয়াতুল বাইত। আলহামদুলিল্লাহ
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই -বিবাহিত এবং ২ সন্তান রয়েছে। - প্রবাসি মেজো ভাই - বিবাহিত এবং ২ সন্তান রয়েছে - বেসরকারি চাকরিজীবী
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ৪ জন তাদের মধ্য থেকে ৩ জন প্রবাসি এবং একজন মৃত মামা ৩ জন ৩ জনই প্রবাসি
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লাহ্ আমার পরিবারকে যথেষ্ট সম্মানের সাথে সমাজে চলার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঢাকায় নিজস্ব ফ্লাট আছে, সেখানে ফ্যামিলি নিয়ে থাকা হয়। গ্রামে রিসেন্টলি বাবা থাকার জন্য বাড়ি করেছেন। বাবা এবং মা প্রায় গ্রামে যাওয়া আসা করেন, বিশেষ করে বাবা। কারন উনি নিজে একটি মাদ্রাসা দিয়েছেন এবং সেটি নিজস্ব খরচে পরিচালনা এবং দেখাশুনা করেন আলহামদুলিল্লাহ। এবং গ্রামে কিছু ভিটেমাটি জায়গা আছে বাবার নামে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার বাব মা ইসলাম মানা নিয়ে যথেষ্ট শ্রদ্ধাশীল। পরিবারে আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ আছে আবার নেই। মূলত বিষয়টা হচ্ছে, আমাদের সাথে আমার মেজ ভাই এবং তার স্ত্রী থাকেন। এবং বিভিন্ন সময়ে মেজ ভাইয়ের স্ত্রী ও মা পর্দা মেইনটেইন করা হয়ে উঠে না এবং উনাদেরকে পর্দার গুরুত্ব ও দাওয়াত দিচ্ছি এবং উনারা যেহেতু পর্দা সম্পর্কে ওয়াকিবহাল আছেন তাই, এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমি আমার আহলিয়াকে পরিপূর্ণ পর্দা করতে সহায়তা করবো সেটা পরিবারের মধ্যে হোক বা বাহিরে তবে এক্ষেত্রে জাওজাতের পক্ষ থেকেও চেষ্টা এবং সহযোগিতা কাম্য।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ২০১২ থেকে নামাজ পড়া শুরু করেছি কিন্তু তখন নিয়মিত ছিলাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে নিয়মিত পড়া হয়। কিন্তু মাঝে মধ্যে নামাজ কাযা হয়ে যায়, যা পরবর্তীতে আদায় করা হয় আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে ২-৩ ওয়াক্ত কাযা হয়। তাও যদি অফিসে থাকি বা নামাজ পড়ার স্কোপ না থাকলে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ, আলহাদুলিল্লাহ। কিন্তু চশমা পরা হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোনো কিছু চাওয়া বা মানত করা শিরক। আল্লাহুম্মাগফিরলি
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাদক্সিক্যাল সাজিদ ১,২। আর রাহিকুল মাখতুম, রাহে বেলায়াত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর, আবু ত্বহা আদনান, মুহাম্মদ হাই সাইফুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজ সম্পর্কেঃ ভার্সিটিতে উঠার পর দ্বিনের বুঝ আসে, এবং তখন থেকেই ইসলাম মানার চেষ্টা করে যাচ্ছি। দ্বীনি ভাইদের সোহবতে থাকতে পছন্দ করি। সবসময় একটু একা থাকতে পছন্দ করি কারন আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ তাই মানুষের সাথে সোস্যালাইজ হতেও সময় লাগে। আজ পর্যন্ত হারাম রিলেশনে যাই নি আলহামদুলিল্লাহ। অপ্রয়োজনে বাহিরে না যাওয়ার চেষ্টা করি যাতে ফিতনা থেকে বেচে থাকা যায় তবে কিছুটা আত্নকেন্দ্রীক ও বলা যায়। এমন একজন জীবনসঙ্গী চাই যিনি ছোটোবেলা থেকেই পর্দার ব্যাপারে অভ্যস্ত এবং যারা পারিবারিক ভাবে এবং বাহিরে মাহরাম-- গায়রে মাহরাম মেনে চলেন । বিয়ের অন্যতম উদ্দেশ্য হলো যিনা থেকে নিজেকে বিরত রাখা কিন্তু বিয়ের পরে দাইয়ুস হতে চাই না বরং একটা পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করতে ইচ্ছুক। শখঃ নিজের শখের ব্যপারে বলতে গেলে - টুকটাক বই পড়া, ইনডোর এবং আউটডোর গেম খেলতে পছন্দ করি, মানুষের সাথে একটু কম মিশতে পছন্দ করি। পছন্দ : আমি মানুষের সাথে নর্ম ভাবে কথা বলতে পছন্দ করি। সবাইকে ক্ষমা করে দিতে ভালো লাগে। কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে বেশি পছন্দ করি।এবং দ্বীনি পরিবেশে নিজেকে রাখতে ভালো লাগে এবং ইসলামিক মাইন্ডের মানুষদের বেশি ভালো লাগে। অপছন্দ : আমি এমন মানুষকে অপছন্দ করি যার মনের ভেতর এক বাহিরে এক। যে কথা দিয়ে কথা রাখে না। যার কথার সাথে কাজের মিল থাকে না। যে মানুষের হক মেরে খায় । উচ্ছৃঙ্খল জীবনযাবন, বন্ধুদের সাতেহ আড্ডাবাজি একদম পছন্দ না। স্বপ্ন: দুনিয়ায় যতটুকু দরকার সেই অনুযায়ি রিজিক অনুযায়ী হালাল ইনকাম এবং স্ত্রীর হক আদায় করে মা- বাবার হক আদায় করে হালাল ভাবে জীবন যাপন করে, আল্লাহর প্রিয় বান্দা এবং নবীজির প্রিয় উম্মত হয়ে মৃত্যু বরন করে সবাইকে সাথে নিয়ে রবের জান্নাত লাভ করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি পায়জামা সাধারনত পড়া হয়
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী। ২০১৬ থেকে রেখেছি। যখন থেকে দাড়ি উঠেছে আর কাটা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী, আলহাদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দ্বীনের বুঝ আসার আগে দেখতাম। কিন্তু এখন নাটক দেখিনা এবং গান শুনিনা বললেই চলে। পরিমাপ করলে ৯৯%। এখন বাকী ১% ছাড়ার চেষ্টায় আছি। আবার মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে চোখ পরে যায়। আল্লাহুম্মাগফিরলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি একটি চাকরিতে যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে সেই চাকরি ছেড়ে আবার পড়াশোনা শুরু করি, বিশেষভাবে দাওরাহ সম্পন্ন করার উদ্দেশ্যে। বর্তমানে আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনে “পোস্ট গ্র্যাজুয়েট ইন ইসলামিক দাওয়াহ” কোর্সে স্কলারশিপের মাধ্যমে অধ্যয়নরত আছি। ইন শা আল্লাহ, এই কোর্সের মেয়াদ ৫ বছর এবং কোর্স শেষে একই প্রতিষ্ঠানের সাথেই কাজ করার নিয়ত রাখি। আলহামদুলিল্লাহ, পড়াশোনার পাশাপাশি ফাউন্ডেশন থেকে স্কলারশিপ বাবদ সম্মানী প্রদান করা হচ্ছে। বর্তমানে আমার পরিকল্পনা হলো পড়াশোনা সম্পন্ন করে ফুল-টাইম দাঈ হিসেবে কাজ করা এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকা। তবে মাআযা আল্লাহ, যদি এই পথে আল্লাহ কবুল না করেন, তাহলে পূর্বের কর্মক্ষেত্রে ফিরে গিয়ে দাওয়াহর কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখি, ইন শা আল্লাহ।
মাসিক আয় ২৫০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, ইনশাআল্লাহ, পারিবারিক ভাবে তাকে পর্দা করতে সর্বাত্বক চেষ্টা করবো পাশাপাশি আহলিয়ার থেকেও সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। যেহেতু আগেই বলা হয়েছে যে, আমাদের সাথে আমার মেজ ভাই এবং তার স্ত্রী থাকেন, এবং আমার ভাই আমার আহলিয়ার জন্য নন মাহরাম, তাকে পারিবারেও সবসময় পর্দা মানতে হবে
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? নাহ। তবে যদি আরবি ভাষার প্রতি একটা আগ্রহ থাকতে হবে। কারন আমি চাই উনি যেন আরবি ভাষা শিখুক। এবং আরবি ভাষা কিভাবে শিখবে তার ব্যবস্থা আমি করে দিব ইনশাআলাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজস্ব বাড়িতে অর্থাৎ নিজের সাথে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বী না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি মনে করি আমার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলো " আমার নফস"। যেই গুনাহ থেকে নিজেকে সর্বাত্মক বাঁচার চেষ্টা করি সেই গুনাহ পতিত হই বার বার। সেই সকল গুনাহ থেকে নিজেকে হিফাজত করতে গিয়ে বিয়ে করা। তাছাড়া, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করল সে যেন অর্ধেক দিন সম্পন্ন করলো, বিয়ে, একজন বালেগ পুরুষকে হারাম কাজ থেকে হেফাজত করে রক্ষা করে, আখিরাত দিনের পথে চলার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দ্বীন হল ঈমানের। সঠিক এবং সুন্দর করার জন্য বিয়ের প্রয়োজন অপরিসীম, এক কথায় বলা যায় বিয়ে হাজারো গুনাহ থেকে একজন যুবক-যুবতী কে হেফাজত করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'-৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা উচ্চমাধ্যমিক বা অনার্স বা হাফেজা বা জেনারেল
জেলা ঢাকা অথবা চাদপুর জেলার মধ্যে। কিন্তু অন্য জেলার হলেও সমস্যা নেই যদি কুফু মিলে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত অথবা উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আমার প্রত্যাশা, পাত্রী বা আহলিয়া একজন কেউ হবেন, যিনি ধর্মীয় মূল্যবোধকে হৃদয়ে ধারণ করবেন এবং পাঁচওয়াক্ত নামাজ আদায়, রোজা পালন, দান-সদকা ইত্যাদির প্রতি আগ্রহী থাকবেন। ২. তিনি যেন পর্দার বিধান মেনে চলেন, শালীনতা বজায় রাখেন এবং ইসলামী আদর্শ ও শিষ্টাচার অনুসারে জীবনযাপন করেন এবং পরিবারকে দ্বীনের দাওয়াত দিবে। যেহেতু বাড়িতে নন মাহারাম (আমার ভাই) থাকবে, তার সামনে সর্বাবস্থায় পরিপূর্ণ পর্দা করতে হবে, এক চুল ছাড় দেয়া যাবে না এবং এই সংক্লিষ্ট সকল ধরণের সহায়তা আমার থেকে পাবে ইন শা আল্লাহ। ৩. গৃহস্থালির কাজে পারদর্শী হওয়া এবং সংসার পরিচালনায় দক্ষতা রাখা গুরুত্বপূর্ণ, বিশেষত রান্না, বাসা পরিচ্ছন্ন রাখা এবং পারিবারিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে সচেতন থাকা। কোরআন মাজীদ সহিহ ভাবে পড়তে জানতে হবে। ৪. ইসলামের বিধি-নিষেধ পালনে কঠোর হতে হবে, কঠোর বলতে এরকম যে, কেউ যদি বলে "এত কঠোরভাবে পর্দা কেন করছো, ইসলাম কি এতটাই কঠিন?" তাহলে যেন লজিক্যালি নমনীয়তার সহিত জবাব দিতে পারে, হোক সেটি পরিবাবের সামনে বা বাহিরে। এই কথাগুলো বললাম কারন আমি দাইয়ুস হওয়া থেকে খুব ভয় পাই। আল্লাহ মাফ করুন। ৫. তিনি স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত হবেন, পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন। ৬. সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে পারস্পরিক মতামতকে গুরুত্ব দেওয়ার মানসিকতা থাকা আবশ্যক এবং প্রচন্ড রকমের ধৈর্যশীল হতে হবে। ৭. সহানুভূতিশীল ও সহমর্মী মনোভাব থাকা জরুরি, যাতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং সংসারে শান্তি বজায় থাকে। ৮. বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক ও চারিত্রিক সৌন্দর্য আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই তার উদার ও সুন্দর মনোভাবই আমার কাছে প্রধান। ৯. জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরতে সক্ষম হওয়া এবং পারস্পরিক সমর্থন ও সহযোগিতার মানসিকতা থাকা কাম্য। ১০. আরবি ভাষা শিখার প্রতি আগ্রহ থাকতে হবে। কিভাবে শিখবে, কোথা থেকে শিখবে তার সব ব্যবস্থা আমি করে দিব ইন শা আল্লাহ। ১১. মন-মানসিকতা এমন হতে হবে যেন, পরিবাবের কেউ (ইভেন জাওজ) যদি সুন্নাহ বিরোধী কাজ করে তাহলে তাকে যেন সঠিক পথ দেখিয়ে দিতে পারে এবং দ্বীনের দাওয়াত দিতে পারে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শাহরাস্তি এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6443

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4610

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4728

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4552

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9936

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9849

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শাহরাস্তি , চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন