Profile

বায়োডাটা নং : 7153

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাউনিয়া, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মধ্যপাড়া (৩নং ওয়ার্ড), হারাগাছ পৌরসভা
বর্তমান ঠিকানা কাউনিয়া, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: মধ্যপাড়া (৩নং ওয়ার্ড), হারাগাছ পৌরসভা
কোথায় বড় হয়েছেন? ২০০০-০৭ পর্যন্ত হারাগাছ পৌরসভায়, ২০০৭-২০১১ পর্যন্ত মোহাম্মদপুর ঢাকায়। ২০১১ থেকে এখন পর্যন্ত চলমান রংপুর হারাগাছ পৌরসভায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসএস ইন ইকোনমিকস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হারাগাছ সরকারী কলেজ, হারাগাছ মেট্রোপলিটন, রংপুর।
এখন কোন বর্ষে পড়ছেন? তৃতীয় বর্ষে (ডিসেম্বর ২০২৫ এ ফাইনাল)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একজনের ব্যবসার দেখা শোনা করে অর্থাৎ চাকুরী বলা যায়। এবং পাশাপাশি নিজেও কিছু ব্যবসার সাথে জড়িত। এবং আমাদের একটা সিএনজি রয়েছে সেটি ড্রাইভার রয়েছে সেখান থেকেও উপার্জন আসে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই আছে। ৪ সেপ্টেম্বর ২০০৯ তার জন্মসাল। বর্তমান ২০২৫ সাল অনুযায়ী বিজ্ঞান শাখায় দশম শ্রেণিতে পড়ছে। সেও দ্বীনদার আলহামদুলিল্লাহ। যথাসময়ে সালাহ ও নিয়মিত সিয়াম ও নফল সিয়াম রাখে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আব্বুরা ৬ ভাই, ১ বোন। আব্বু তৃতীয় ও ফুপি সবার ছোটো। বংশীয় ভাবে আমাদের নাম ডাক অনেক, আমাদের অত্র এলাকা সহ বাহিরেও দাদার স্বাধীনতার পূর্ব থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ব্যবসা থাকায় তাকে সবাই চিনে। আম্মুরা ৩ বোন, ১ ভাই৷ আম্মু বড় ও ভাই দ্বিতীয়।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আব্বুর মাধ্যমে সংসার চলছে আলহামদুলিল্লাহ, তিনি একজন ব্যবসার দেখাশোনা করেন এবং পাশাপাশি তিনি নিজেও শেয়ার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন। শেয়ার বিজনেস অর্থাৎ তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে এক সাথে ব্যবসা করতেছে। আমাদের একটি সিএনজি রয়েছে, ড্রাইভার চালায় এর মাধ্যমে যে টাকা আসে সেটাও সংসারের কাজে ব্যবহার হয়। বসত বাড়ি নিজস্ব, চার দেয়াল এবং উপরে টিনশেড। যৌথ পরিবার তবে সবার অংশ ভাগ করা এবং সীমানাজুড়ে দেয়া হচ্ছে যেনো আমি আমার পরিবারকে পর্দানশালীতে নিয়ে আসতে পারি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ একটা সময় অনেক এলোমেলো ছিলো। আমার দাদাবাড়ী কিংবা নানাবাড়িতে দ্বীন পালনে কঠোরতা দেখিনি। তবে আমার পরিবার মাঝেমাঝে সালাহ আদায় করতাম ও ছেড়ে দিতাম। তবে রমজান মাসে পূর্ণ সিয়াম ও সালাহ আদায় করা হত। তবে গত ৩ বছর আগে জুন ২০২২ থেকে আগষ্ট ২০২২ এর মধ্যে আমি পাত্র হেদায়েত প্রাপ্ত হই এক ব্যক্তির অছিলায়। তারপর আমার ছোট ভাইকে দ্বীনের পথে আনি তারপর আমার মাতাপিতা। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন মোটামুটি দ্বীনদার। ইসলামের ৫টি রুকুন এর মধ্যে ৩ টি যথাযথভাবে সংরক্ষিত আলহামদুলিল্লাহ। হজ্ব ও যাকাত আমাদের জন্য আপাতত ফরজ না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাহ আদায় করি, এবং প্রতিদিন মসজিদেই জামায়াতে আদায় করা হয়। সালাহ নিয়মিত আগষ্ট ২০২২ থেকে শুরু করি আমি সহ আমার পরিবার।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩-৪ ওয়াক্ত কাজা যেটা ফজরের স্বলাত। তাছাড়া অন্য ওয়াক্ত সালাহ কাজা করিনা, আমি সালাতের বিষয়ে সবসময় কঠোর। যদি সফরে থাকি তখনকার বিষয়টি ভিন্ন। যেহেতু মাঝেমধ্যে ফজর কাজা হয় তবে যখন জাগ্রত হই তখনই আদায় করে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি আলহামদুলিল্লাহ, তবে কিছু সমস্যা আছে। ইনশাআল্লাহ বিবাহের মাধ্যমে স্ত্রীর কাছ থেকে আরও বিশুদ্ধ ভাবে শিখবো।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সবচেয়ে বড় কবিরাহ গুনাহ, যা শিরক বা কুফরি বলি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিরাতুল রাসূল (নবীদের কাহিনী ৩- ড. আসাদুল্লাহ আল গালীব), জীবন যদি হত নারী সাহাবীর মত, কিতাবুন নিসা, আদর্শ পরিবার ইত্যাদি। যেহেতু আমার নিজস্ব লাইব্রেরী আছে তাই ইসলামীক অনেক কিতাব পড়া হয়।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডা. জাকির নায়েক, শাইখ মতিউর রহমান মাদানী, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শাইখ মাহমুদ বিন কাসীম, শাইখ ড. মনজুর এলাহী, শাইখ মতিউর রহমান মাদানী। (তবে মাদানীদের বক্তব্য শোনা আমার বেশি পছন্দ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের পরিবার থেকে দ্বীন প্রতিষ্ঠা করা আমার বর্তমান সবচেয়ে বড় শখ, সবসময়ই মানুষের পাশে দাঁড়ানো অর্থ/শ্রম/সময় দিয়ে সাহায্য করা। একটা ব্যবসা প্রতিষ্ঠিত করা শখ কারন আমি যেনো মানুষকে বেশি বেশি সাহায্য করতে পারি। পছন্দ/অপছন্দ বলতে অনেক কিছুই থাকে তবে গুরুত্বপূর্ণ কিছু দিচ্ছি। আমি ঘুরতে পছন্দ করি, পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি এবং সবসময়ই ভালো কাজ করতে পছন্দ করি। অপছন্দের তালিকায় অনেক কিছু আছে, তবে যারা সালাহ আদায় করেনা তাদের অতিরিক্ত অপছন্দ করি। নিজের সালাহ কাজা হওয়া অপছন্দ করি। গান শুনতে অপছন্দ করি ও অশ্লীলতা অপছন্দ করি যা এই যুগে সবচেয়ে বেশি হচ্ছে। রুচিবোধ নিয়ে আপাতত ধারণা নেই, স্বপ্ন একটাই একজন হাফেজা ও কাওমী মাদরাসা পড়ুয়া দাওরাহ হাদীস এর মেয়েকে বিবাহ করা যার মাধ্যমে আমার পরিবার দ্বীন শিখবে ও আমার বংশ ইসলামের দিকে চলবে। আর তার পরিবার যেনো সালাফী হয় এটা আশাকরি তবে বাধ্যতামূলক না। আমি মানুষের সম্পদের প্রতি লোভ-লালশা ও অন্যকে খোটা দেয় অন্যের সমালচনা করা অধিক অপছন্দ করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত অভ্যস্ত প্যান্ট ও টিশার্ট/গেঞ্জি পরিধান করতে। তবে জুমু'আ দিন কিংবা রমজানে প্যান্ট/লুঙ্গি/পায়জামা ও পাঞ্জাবি ব্যবহার করি। অধিকাংশ সময় প্যান্ট ও শার্ট-গেঞ্জি ব্যবহার করা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? দাড়ি সুন্নতি, এপ্রিল ২০২২ থেকে রাখার নিয়াত করা হয় এবং জুলাই ২০২২ এ একদম দাড়ি ছেড়ে দেয়া হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা আলহামদুলিল্লাহ, ২০১৪ থেকেই টাখনুর উপরে কাপড় পরি যখন হাদিস শুনেছি মহান আল্লাহ টাখনুর নিচে কাপড় পরা ব্যক্তির দিকে কেয়ামতের দিনে তাকাবেন না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? না, পরিবেশ গত এমন ব্যবস্থা নেই। তবে বিয়ের পর নিজের স্ত্রীর অছিলায় পরিবারে এই ব্যবস্থা চালুর দীর্ঘ ইচ্ছে আছে। সেজন্য একজন পরহেযগার স্ত্রী খুজতেছি যে পর্দার বিষয়ে কঠোর।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ, ২০২২ সালে গান শোনা ছেড়ে দেই ও সিনেমা দেখা ছেড়ে দেই যে দুইটাই আমার জীবনের সবচেয়ে অধীক পছন্দের ছিলো। নাটক/সিরিয়াল দেখিনা কারন পছন্দ করিনা।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের কাজ করতে ভালোলাগে, যেহেতু সালাফী (আহলে হাদীস) তাই অনেক কিছু আমরা করিনা বিদ'আত মনে করি হাদিস অনুযায়ী। তবে মাঝেমধ্যে কিছু সেমিনার করা হয়। যেমন কিছুদিন আগে সাবান-রমজান ৬০দিন ব্যাপি স্বলাত ক্যাম্পেইন করি শিশু-কিশোরদের নিয়ে। সাইকেল পুরুষ্কার দেই। এভাবে মাঝেমধ্যে দ্বীনের কাজ করি। বিভিন্ন মসজিদে প্রয়োজনীয় কিছু দান করে। আমাদের অত্র মসজিদে আমি একটা ইসলামীক লাইব্রেরী খুলেছি। যেখানে ৩৫ হাজার টাকার অধিক কিতাব রয়েছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমান স্নাতক তৃতীয় বর্ষে পড়তেছি, চাকুরির চেয়ে ব্যবসা করার স্বপ্ন অনেক। কারন ব্যবসার মধ্যে বরকত বেশি। আর ব্যবসা করতে চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দান-সাদকাহ ও মানুষের উপকার করতে অধিক পছন্দ করি। তখন আমার জন্য সুবিধা হবে। আর চাকুরির যে বর্তমান অবস্থা! নিজে খাবো না মানুষকে খাওয়াবো। তবে একজন আমাকে আবু বকর রা: এর উদাহরণ দিয়েছিল। তবে আমার মূলধন না থাকায় ব্যবসার দিকে এগোতে পারছিনা। যদি বাধ্য হয়ে চাকুরী করতে হয় সেক্ষেত্রে ইচ্ছে হালাল চাকুরী করা। আর হালালে বর্তমান টাকা কম। তাই মহান আল্লাহর কাছে আবেদন এমন নারী আমাকে দান করুক যে অল্পে তুষ্টি এবং আনুগত্য ও ধৈর্যশালী। যে বলবে ঘরে লাখ টাকার প্রয়োজন নেই ৫০০৳ টাকা থাকুক তবুও সেটা হালাল হোক। এমন জীবনসঙ্গীনি মহান আল্লাহর কাছে সবসময়ই ভিক্ষা চাচ্ছি, দেখি তিনি আমাকে নেয়ামত হিসেবে কি উপহার দেয়। রব্বী ইন্নী লীমা আংযালতা ইলাইহী মিং খইরীন ফখির, এই দু'আ মুসা আ: পাঠ করতেন তাই আমিও সবসময়ই পাঠ করি। এটা কুরআনের একটা আয়াতের অংশ। পিতার কথা এই যুগে ঈমান-আমল হেফাজতের জন্য বিয়ে উত্তম, একটা মেয়ে পরিবারে এসে আর কতটুকু খাবে। আমি তোমাকে দ্রুত বিয়ে দিতে চাচ্ছি।
মাসিক আয় আপাতত শূন্য।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং আবশ্যক। যে নারী পর্দার বিষয়ে কঠিন আমার এমন পরহেযগার তাকওয়াবান নারীর প্রয়োজন।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি তার পড়াশোনা বাকি থাকে তাহলে সে করবে, তবে আমার ইচ্ছে দাওরা হাদীস পাশ করা অথবা অধ্যায়নরত নারীকে বিবাহ করার।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। যদি সেটা পর্দার মাধ্যমে হয় তবুও না। সে ঘরের রাণী তার সব দায়িত্ব বাড়ির।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিবারসহ, যেখানে আমি, আম্মু ও ছোট ভাই থাকি। আর চাকুরির ক্ষেত্রে যদি কোথাও একান্তগত যেতেই হয় তখন স্ত্রী সাথে থাকবে ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, আমার পিতা ১৯৯৭ সালে বিয়ে করেছেন অথচ যৌতুক নেননী তাই আমিও নিবোনা ইনশাআল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সুন্নাহ অনুযায়ী বিয়ের বয়স হয়েছে, কারন ২৫ বছর চলছে। এই যুগে নিজের লজ্জাস্থান ও পঞ্চ ইন্দ্রিয়র হেফাজতের জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে বিয়ে। আর আমার জন্য এটি ওয়াজিব। আমি অনেকটাই দ্বীনদার এখন, তবে পূর্ণাঙ্গ দ্বীনদার হতে পারিনি কারণ এখনো বিবাহ করেনি। আর বিবাহের মাধ্যমে আমার এটা পূর্ণ হবে। বিয়ের মাধ্যমে দুইটি জোরাকে মহান আল্লাহ একত্রি করে দেন তার দেয়া শস্যক্ষেতে নেয়ামত তালাশের জন্য। আর এটাই আমার মূল ইচ্ছে। অধীক সন্তান নিবো এবং তাদের দ্বীনের জন্য তৈরি করবো। হে রব্ব তুমি সহজ করে দেও আমিন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১" – ৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কাওমী মাদরাসা যেকোনো শ্রেণি (দাওরাহ হলে উত্তম এবং হাফেজা হলে আরও উত্তম)
জেলা রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনীরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঢাকা, রাজশাহী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী কিংবা ❝পড়াশোনা শেষ শুধুমাত্র দাওরাহ হাদীস এর ক্ষেত্রে।❞
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, কিংবা উচ্চ-মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবার। যেহেতু আমরা মধ্যবিত্ত তারা উচ্চবিত্ত/উচ্চ মধ্যবিত্ত হলে অনেক বিপদের সময় একটা আস্থা কিংবা ঢাল হিসেবে কাজ করবে। তবে মধ্যবিত্ত হলেও সমস্যা নেই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই আদর্শনারী মহান আল্লাহ কুরআন ও রাসূল সা: এর সহিহ হাদীস অনুযায়ী আদর্শনারীর যেসব গুণাবলি আছে সেগুলো চাই। (বই- আদর্শ নারী; লেখক: আব্দুর রাজ্জাক বিন ইউসুফ) এই বইটি পড়লে সে পূর্ণাঙ্গ ধারনা পাবে। মেডিয়াম স্বাস্থ্য চাই যেমন ওজন ৪১-৫৫ এর মধ্যে। উচ্চতা অবশ্যই ৫'১ থেকে ৫'৪। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, ফর্সা কিংবা উজ্জ্বল ফর্সা চাই কারন স্ত্রীরা চোখের মনি। তাকে দেখলে যেনো ন য়ন জুরায়। মুখমণ্ডল লম্বা ডিম্বাকৃতির হলে আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো। আশাবাদী যে হাফেজা হবে, কারন তার কাছে কুরআন তেলাওয়াত শুনবো। এবং কওমী মাদরাসা পড়ুয়া হবে যার মাধ্যমে আরও ইলম অর্জন করতে পারবো। তবে দাওরাহ হাদীস প্রয়য়োজন। বিঃদ্রঃ যদি তাকওয়াবান, আনুগত্য ও কঠোর পর্দাশালী হয় তবুও চলবে। কিন্তু সহিহ হাদিস ও কুরআন মেনে চলতে হবে। নামাজী ও সিয়ামের প্রতি আগ্রহী থাকতে হবে। তাহলে জেনারেল/আলিয়া মাদরাসা হলেও হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাউনিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1278

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5536

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10086

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11041

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7997

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10937

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন