Profile

বায়োডাটা নং : 7129

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1985
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
বর্তমান ঠিকানা বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০০৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? প্রাণিবিদ্যা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০০৮
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় প্রাণিবিদ্যা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০০৯
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। সততা ও ন্যায় নিষ্ঠার কারণে আগেই চাকুরী স্বেচ্ছায় ত্যাগ করেন এবং নিজস্ব জমিজমা দেখাশোনা করেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই সবার ছোট। বিবাহিত। পেশা:এমবিবিএস ডাক্তার। বিসিএস স্বাস্থ্য ক্যাডার, এফসিপিএস পার্ট -২ অধ্যয়নরত। তার জীবনসঙ্গীনীও এমবিবিএস ডাক্তার, এফসিপিএস পার্ট -১ অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বোন রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স। বিবাহিত, ১ ছেলে এবং ১ মেয়ের জননী।পেশা: গৃহিণী। স্বামী: এনটিআরসিএ এর মাধ্যমে একটি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত। ২. বোন বিএজি পাশ। বিবাহিত, ১ ছেলে সন্তানের জননী। পেশা: এনটিআরসিএর মাধ্যমে একটি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) হিসেবে কর্মরত। স্বামী: বেসরকারি চাকরি। ৩. বোন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স -মাস্টার্স সম্পন্ন করেছে। বিবাহিত। পেশা: গৃহিণী। স্বামী: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পেশা: বেসরকারি চাকরি।
চাচা মামাদের পেশা চাচা নেই, ৪ জন ফুফু আছেন, সবাই আলহামদুলিল্লাহ্ বিবাহিত এবং নিজ নিজ সংসার নিয়ে সন্তুষ্ট। মামা ৫ জন। বড় মামা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স পাশ, বিবাহিত, একটি এমপিওভুক্ত কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মেঝো মামা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, একটি এমপিওভুক্ত স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। বিবাহিত। সেজো মামা রাজশাহী কলেজ থেকে মনোবিজ্ঞানে অনার্স -মাস্টার্স, একটি এমপিওভুক্ত কলেজে প্রভাষক হিসেবে কর্মরত। বিবাহিত। ৪র্থ মামা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স -মাস্টার্স। জেলা জজ হিসেবে কর্মরত। বিবাহিত। ৫ম মামা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এ অনার্স -মাস্টার্স। বিবাহিত। অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (বিসিএস পুলিশ ক্যাডার) হিসেবে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ্। আমার নিজের স্থায়ী সরকারি চাকুরি, ছোট ভাইয়ের আয় এবং বাবার ৮ বিঘা জমি থেকে আয় দিয়ে বেশ ভালোভাবে স্বচ্ছলতার সাথে জীবনযাপন করতে পারছি। আলহামদুলিল্লাহ্ কোন ঋণ- দেনা নেই। কোন সুদ ভিত্তিক কারবারে পরিবারের কেউ জড়িত নয়। ব্যাংক একাউন্ট সম্পূর্ণ সুদ মুক্ত। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ্। সবাই চেষ্টা করেন ইসলামের মৌলিক বিষয়গুলো পরিপূর্ণ পালনের। তবে পরিবারের সবাই মাহরাম নন মাহরাম মেনে চলেন না। আলহামদুলিল্লাহ্ আমি এ বিষয়ে সম্পূর্ণ সিরিয়াস এবং মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ্ ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। ছোট বেলা থেকেই পড়ি তবে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কিছুটা উদাসীন হয়ে গিয়েছিলাম তবে ২০২০ সাল থেকে নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ্।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ ওয়াক্ত তাও সবসময় নয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ্ কুরআন তিলাওয়াত করতে পারি তবে পরিপূর্ণ শুদ্ধ হয় না। শুদ্ধ করার চেষ্টা অব্যাহত আছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ্ নেই। কোল্ড/ডাস্ট এলার্জি আছে। ২০২০ সালে পিত্তথলিতে পাথর হওয়ার কারণে পিত্তথলি অপারেশন করা হয়েছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বিশ্বাস করি না। ধর্মের নামে ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বলেই মনে করি। তাছাড়া ইসলামের মূল্যবোধের অবক্ষয় এর পেছনে মাজার ব্যবসায়ীদের অবদান অনেক বেশি বলেই মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, সীরাত বিশ্বকোষ, বাইবেল কুরআন ও বিজ্ঞান, মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, হাদিসের নামে জালিয়াতি, বেলা ফুরাবার আগে সহ অনেক বই। তাছাড়া অনেক বই সংগ্রহ করে রেখেছি এবং ভবিষ্যতে একটি ইসলামিক লাইব্রেরি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ আব্দুল্লাহ্ জাহাঙ্গীর, ডাঃ জাকির নায়েক, উস্তাদ নৌমান আলী খান, মাওলানা তারিক জামিল, ডঃ রাগিব সারজানি প্রমুখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: ইসলামিক বই পড়া, ভ্রমণ (আমি বাংলাদেশের প্রায় ৫০ এর অধিক জেলা ভ্রমণ করেছি আলহামদুলিল্লাহ্) পছন্দ: বৈচিত্র্যময় খাবার খেতে ভালো লাগে অপছন্দ: মিথ্যা কথা বলা বা শোনা প্রচন্ড অপছন্দ। গীবত, পরনিন্দা, পরচর্চা, অহংকারীতা, কৃপণতা খুব অপছন্দ। স্বপ্ন: পবিত্র হজ্জ পালন এবং বারবার ওমরাহ পালন করা। আমার রসূলের সান্নিধ্য লাভের প্রত্যাশা অনেক বেশি। অবশ্যই জীবনসঙ্গীকে নিয়ে স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা। এমন একজন জীবনসঙ্গী চাই যে আমার দুনিয়ার পাশাপাশি আখিরাতের চিরস্থায়ী সঙ্গী হবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত শার্ট প্যান্ট বেশি পরা হয় তবে তা অবশ্যই টাখনুর উপরে কাপড় পরি সবসময় আলহামদুলিল্লাহ্।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ্। ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ্ সবসময় ই টাখনুর উপরে কাপড় পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ্ আমি মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। তবে পরিবারের সবাই তা মেনে চলে না। তবে আমাদের পরিবারে নন-মাহরাম মানুষের আগমন খুব কম ঘটে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে টেলিভিশন এ খবর দেখা হয় এবং মাঝে মাঝে খেলা দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সরাসরি নেই। তবে আমার শিক্ষার্থীদের মাঝে এবং পরিচিতজনের কাছে দ্বীনি বিষয়ে আলাপ আলোচনা করি, দ্বীনের দাওয়াত দেই।
পেশাগত তথ্য
পেশা সরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা হিসেবে বর্তমানে একটি সরকারি কলেজে কর্মরত আছি। নিজ জেলাতে কর্মরত আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ্ সম্পূর্ণ হালাল ইনকাম।
মাসিক আয় ৫০০০০+ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ্ রাজী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাকে রব্বাতুল বাইত হিসেবে সম্মানিত করতে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আমি চাই আমার স্ত্রী সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্জন করবে। ইনশাআল্লাহ তার পড়াশোনা শেষ না হলে যথাযথ পর্দা মেইনটেইন করে পড়াশোনা করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ তায়ালা আমাকে সরকারি প্রথম শ্রেণীর একটি চাকরির সুযোগ করে দিয়েছেন। এতেই আমার পরিবার ভালো ভাবে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। তার চাকরির প্রয়োজন হবে না ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা মা সহ একসাথে থাকতে চাই কেননা বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছেন। বৃদ্ধ অবস্থায় তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। তারা আমাদের জন্য রহমত, বরকতের উছিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের থেকে জান্নাত অর্জন করে নিতে পারলো না তার মতো হতভাগা আর কে আছে?
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি যৌতুক অপছন্দ করি। যৌতুক নেওয়া ও দেওয়া হারাম কাজ। আইনত অপরাধ। আমার ভাই-বোনদের বিয়েতে কখনোই কাউকে যৌতুক দেইনি বা নেইনি। আলহামদুলিল্লাহ্ দেওয়া নেওয়ার ইচ্ছাও নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি পবিত্র বন্ধন। সামাজিক ও ধর্মীয় রীতি। পবিত্র ও সৎ থাকা এবং পরিপূর্ণ দ্বীন কায়িমের অন্যতম মাধ্যম। বিয়ের মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করতে চাই এবং আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে চাই। আল্লাহ্ তায়ালার কাছে আমার আখিরাতের অনন্ত যাত্রায় একজন উত্তম জীবনসঙ্গী চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-35
উচ্চতা ৫'৩"-৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে অনার্স পড়ুয়া, তবে যত শিক্ষিত হবে তত ভালো। অবশ্যই ধর্মীয় জ্ঞানসম্পন্ন হতে হবে। আমার মেয়েটাসহ ভবিষ্যতে আগত সন্তানদের যেন পরিপূর্ণ দ্বীন শিক্ষা ও পালনে সহযোগী হতে পারেন।
জেলা নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ জেলার হলে ভালো হয়। তবে সংস্কৃতিগত মিলের জন্য সমগ্র উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবেন।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী/ পড়াশোনা শেষ/ধর্মীয় পড়াশোনা ও জ্ঞানচর্চা করছেন এমন কেউ
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত পরিবার হলেই চলবে তবে মানসিকতা উন্নত হতে হবে
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ্ ভীরুতা, ধর্মীয় জ্ঞানসম্পন্ন এবং ধর্মীয় আদেশ নিষেধ সমূহ পরিপূর্ণ পালনে সচেষ্ট উন্নত চরিত্রের উদার মানসিকতার সংসারী একজন উত্তম জীবনসঙ্গী চাই। যে আমার সন্তানটাকে মেনে নিবে, মায়ের মতো স্নেহ ভালবাসা দিবে, পর্দায় রাখবে। আমি সেই উত্তম চরিত্রের অধিকারীনির অপেক্ষায় তীর্থের কাকের মতো অপেক্ষারত। হে মহীয়সী রমনী, আপনি সাড়া দিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বড়াইগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2937

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9725

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #910

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2037

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী
নাটোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন