Profile

বায়োডাটা নং : 7124

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পুরাতন মুহুরীগঞ্জ, গ্রাম:দৌলতপুর, ইউনিয়ন: ১০নং ঘোপাল।
বর্তমান ঠিকানা ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পুরাতন মুহুরীগঞ্জ, গ্রাম:দৌলতপুর, ইউনিয়ন: ১০নং ঘোপাল।
কোথায় বড় হয়েছেন? গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2016
বিভাগ ব্যবসা
ফলাফল বি
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2018
বিভাগ ব্যবসা
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি বি এস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফেনী সরকারি কলেজ।
পাসের সন 2021(result 2024)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ টেইলর (আগে প্রবাসী ছিলেন)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য এস এস সি পাস। বিবাহিত। প্রবাসী (কাতার)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য এস এস সি পাস। বিবাহিত। স্বামী প্রবাসী।
চাচা মামাদের পেশা চাচা ২ জন। ১-বড় চাচা প্রবাসী (দুবাই) ২-ছোট চাচা টেইলর। মামা ৪ জন। ১-বড় মামা প্রবাসী(কাতার)। ২-মেঝো মামা ব্যবসায়ী। ৩-সেঝো মামা মৃত। ৪-ছোট মামা প্রবাসী(কাতার)।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সামাজিকভাবে সম্মানিত। বর্তমানে আমরা নিজেদের একটি টিনশেড ঘরে বসবাস করছি, যেখানে ঘরের ভেতরেই টয়লেট, টিউবওয়েল, সিলিন্ডার গ্যাস চুলা ও বন্ধু চুলার সুবিধা রয়েছে। রাস্তার পাশের আমাদের নিজস্ব ২২ শতক জমির ওপর তিন তলা ফাউন্ডেশনসহ নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে একতলার ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে। ইন শা আল্লাহ, আগামী ১-২ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ওই নতুন বাড়িতে উঠে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া আমাদের পরিবারের মালিকানায় আরও ২৪ শতক আবাদি (ফসলি) জমি রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনের প্রতি একটি গভীর শ্রদ্ধাবোধ এবং সুস্পষ্ট ধারণা রয়েছে। পরিবারের প্রতিটি সদস্য দ্বীন সম্পর্কে সচেতন এবং একে অপরকে ইসলামী পথে চলতে উৎসাহিত করে থাকি। পরিবারিক পরিবেশ সহজ-সরল, পরিপাটি । ইন শা আল্লাহ, আমরা একটি পূর্ণাঙ্গ দ্বীনি পরিবার হিসেবে গড়ে উঠছি এবং সে পথেই এগিয়ে চলেছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ছোট থেকেই।১০/১৫ বছর যাবৎ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? তেমন হয়না,যদিও হয় ১/২ ওয়াক্ত শুধু ফজরের নামায হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী,ধীরে ধীরে পড়তে পারি। আরো ঠিক করতে হবে। চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো কবর।কবর জেয়ারতের জায়গায়, কিছু চাওয়ার জায়গা নয়। কিছু চাওয়া হলে তা শির্ক হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিকাল সাজিদ, পোষাক পর্দা ও দেহ সজ্যা,জীবন যেখানে যেমন।আরো কিছু পড়েছি এবং পড়ার জন্য সংগ্রহ করেছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আহমাদউল্যাহ,মিজানুর রহমান আজহারি,মামুনুল হক,ড.জাকির নায়েক,মোহাম্মদ হোব্লোস,হারুন ইযহার,আরিফ বিন হাবিব,রেজাউল করিম আবরার সহ আরো অনেকেই।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনের মূল লক্ষ্য ও গন্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়া। আমি চেষ্টা করি প্রতিটি কাজে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে এবং এই সীমার বাইরে না যেতে — ইন শা আল্লাহ। আমি মিথ্যা বলা একেবারেই পছন্দ করি না এবং নিজেও তা থেকে বিরত থাকি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, সুন্দর ব্যবহার করা এবং সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমার স্বভাবের অংশ। ঝগড়া বা মারামারির মতো বিষয়গুলো আমার একেবারেই অপছন্দ। অহংকার, বিলাসবহুল জীবনযাপন এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি আমার মন-মানসিকতার বাইরে। আমি বিশ্বাস করি, দুনিয়ার জীবন শুধুই এক ভ্রমণ — তাই সাধারণ ও সহজ-সরল জীবনযাপন করাই আমার প্রিয়। আমি মানুষের উপকারে আসতে, সেবামূলক কাজে যুক্ত থাকতে ভালোবাসি। ভ্রমণ আমার অন্যতম শখ — বিশেষ করে পাহাড়, সমুদ্র ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। কুরআন-হাদীসের আলোচনায় অংশগ্রহণ করতে ভালো লাগে এবং ইসলামি বই সংগ্রহ করতেও আগ্রহী। এরই ধারাবাহিকতায় আমি কিছু বই সংগ্রহ করেছি, এবং ভবিষ্যতেও সংগ্রহ অব্যাহত থাকবে ইন শা আল্লাহ। আমার সবচেয়ে বড় চাওয়া হলো — একটি পূর্ণাঙ্গ দ্বীনি পরিবার গঠন করা। আমি চাই, আমার পরিবার হালাল ও ইসলামের আলোকে পরিচালিত হোক, যেখানে কুরআন ও হাদীসের আলোচনাই হবে প্রতিদিনের অনুপ্রেরণা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, গেঞ্জি। বেশিরভাগ সময় পাঞ্জাবি পায়জামা পড়া হয়। অন্য পোষাক ত্যাগ করার চেষ্টা করছি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে। ২০২০ সাল থেকে। বায়োলজিক্যাল কারণে আমার দাড়ি পাতলা।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি অবশ্যই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে ফেসবুকে মাঝেমধ্যে ফান ভিডিও দেখা হয়ে যায়। পুরোপুরি না দেখার চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে সুযোগ পেলে অবশ্যই করবো।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ম্যানেজার, (একটি সু স্টোরের) । নগদ এবং বিকাশ এজেন্ট আছে। (পেশা নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে : সরকারি চাকরির প্রতিযোগিতা অনেক কঠিন, আমি একটি পরীক্ষা দিয়েছিলাম, তবে তারপর আর আগ্রহ বোধ করিনি।অন্যদিকে, বেসরকারি চাকরিতে যে বেতন পাওয়া যায়, তা আমার চাহিদার সাথে সার্বিক অবস্থার সাথে সামঞ্জস্য মনে হয় না । অধিকাংশ চাকরিতে ইবাদতের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হয়, যা আমার কাছে গ্রহণযোগ্য নয়। বিদেশ যাওয়ার চিন্তাভাবনাও করেছি, তবে প্রবাস জীবন মানে পরিবারকে ছেড়ে থাকা, নিজের দেশ থেকে বিচ্ছিন্ন থাকা – যা আমার কাছে একটি মূল্যহীন জীবন মনে হয়। বছরজুড়ে প্রবাসে থেকে ২/৩ মাস দেশে আসা – এভাবে জীবন কাটানো আমার মন মানে না। আমি বর্তমানে নিজের এলাকায়, পরিবারের পাশে আছি। মামার ব্যবসা পরিচালনা করছি, ইনকাম হয়তো খুব বেশি নয়, কিন্তু এখানেই আমি শান্তি ও তৃপ্তি পাই। ইবাদত, পরিবার ও হালাল রিজিক – এই তিনটি বিষয়ই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমার ইচ্ছা ভবিষ্যতে একটি নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, যাতে স্বাধীনভাবে, দ্বীনের মধ্যে থেকে জীবিকা অর্জন করতে পারি। পরিমাণে কম হলেও হালাল উপার্জনে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট।)
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতে আম্মু-আব্বুর সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। আমাদের কোনো চাওয়া নেই। খুশি করেও যেনো কিছু না দেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ। শুধু একজন দ্বীনদার জীবনসঙ্গিনী চাই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূরণের জন্য। চরিত্র হেফাজতের জন্য। দ্বীনি পরিবার গঠনের জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা 5'-5'6"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম এস এস সি, কুরআনের হাফেজা হলে তো সেটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয় ।কুরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে পড়াতে পারে এমন হলে ভালো হয়।
জেলা ফেনী বা ফেনীর আশে-পাশের জেলা হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী বা বেকার
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত,নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি দ্বীনকে সর্বোচ্চ প্রাধান্য দেন। তাঁর চরিত্রে নম্রতা, ভদ্রতা এবং মা-বাবার প্রতি সম্মান থাকবে। তিনি হবেন সমাজবান্ধব, সবার সাথে মিলেমিশে চলতে পছন্দ করেন এবং নিজেকে সবসময় পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। তিনি দ্বীনের বিষয়ে আগ্রহী হবেন — পরিবারে কুরআন ও সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করবেন এবং সম্ভব হলে কুরআন শেখাতে সক্ষম হবেন। বিশেষ করে পরিবারে নারীদের কুরআন শিক্ষায় অংশ নিতে পারলে সেটি হবে বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি এমন কাউকে চাই, যে শুধু নামে মুসলিম নয়, বরং একজন ফুল-টাইম মুসলিম, যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও হাদীস অনুসরণে অঙ্গীকারবদ্ধ। তার হৃদয়ে দুনিয়ার মোহ থাকবে না, বরং তার দৃষ্টি থাকবে আখিরাত ও আল্লাহর সন্তুষ্টির দিকে। দুনিয়ার জীবনকে সে গ্রহণ করবে এক ভ্রমণকারীর জীবন হিসেবে, যার মূল গন্তব্য হলো জান্নাত। আমি চাই এমন একজন জীবনসঙ্গিনী, যিনি আমার সঙ্গে মিলে একটি পরিপূর্ণ দ্বীনি পরিবার গঠন করবেন। যিনি দ্বীনকে ভালোবাসেন এবং পরিবারকে দ্বীনের আলোয় গড়ে তুলতে আগ্রহী — ঠিক তেমন একজনকেই আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে কামনা করি, ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ছাগলনাইয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8124

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7650

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12041

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12031

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10787

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #91

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ছাগলনাইয়া, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন