| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ ছোট থেকেই পড়ি তবে মাঝে মধ্যে মিস হতো, পড়তাম না, হিদায়েত এর পর প্রায় ৭ বছর যাবত ৫ ওয়াক্ত সালাত আদায় করি, |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আগে হত না, ইদানীং ২/৩ ওয়াক্ত এখন, তবে কোন কোন সপ্তাহে হয় না, ইনশাআল্লাহ এটাও ইম্প্রুভ করার চেষ্টা করছি জামায়াতের সাথে সর্বদা সালাত আদায় করতে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ তাজবিদ সহ পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নাই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক কর্মকান্ড, এগুলাতে আমি বিশ্বাসি নই।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইসলামি আকিদা, উসওয়াতুল লিল আলামিন,এহইয়াউইস সুনান,রাসুলের চোখে দুনিয়া, এবং আরও অনেক।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, উস্তাদ নোমান আলী খান, মুফতি তাকি উসমানী, ড.জাকির নায়েক, আলী হাসান উসামা ইত্যাদি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি সাধারণ ভাবেই চলাফেরা করতে পছন্দ করি, আমি একটু নরম প্রকৃতির মানুষ, কোমল স্বভাবের, কারো ওপর সহজে রাগ করতে পারি না, বাচ্চাকাচ্চা আমার খুব ভালো লাগে,গৃহপালিত প্রানী, পশুপাখি এসব খুব ভালো লাগে, গাছ, এগ্রো ফার্মিং এসব আমার পছন্দের কাজ, প্রকৃতি, চাঁদ, সমুদ্র পাহাড় নদী আমায় টানে ,ঘুরতে ভালো বাসি। আর হালাল খাবার সব-ই খায়। আর নিজেকে দ্বীনের দাওয়াতি কাজে যুক্ত রাখার জন্য চেষ্টা করছি, ইসলামি জ্ঞান অর্জন এর জন্যে চেষ্টা করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দিলে পরিবার এবং মনের মানুষ টিকে নিয়ে হজ্জ করার ইচ্ছা আছে এবং নবী রাসুল গনের স্মৃতিবিজড়িত স্থান,ইসলামের ঐতিহাসিক জায়গা গুলো ঘুরে দেখা এটা আমার স্বপ্ন । হাসিখুশি থাকতে ভালোবাসি, প্রত্যেক মানুষের জীবনেই কোন না সমস্যা থাকবে এটাই স্বভাবিক, তাই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে আল্লাহর এই আয়াতকে মনে করেই জীবনের খারাপ সময় আসলে ধৈর্য ধারণ করার চেষ্টা করি, হালাল রিজিক এর জন্য সর্বদা চেষ্টা করি, ইনশাআল্লাহ কখনো হারাম রিজিকের অন্বেষণ করব না। আর রাসুল (স) বলেছেন ব্যবসায় বারাকাহ রয়েছে এবং সৎ ব্যাবসায়ী গণ নবী রাসুলদের সাথে কিয়ামত এর দিন থাকবে তাই ভবিষ্যতে একজন উদোক্তা/ব্যাবসায়ী হওয়ার চেষ্টা করছি, যদিও এখন চাকরি করছি।ইনশাআল্লাহ যে কাজের অভিজ্ঞতা রয়েছে এ কাজ দিয়েই একটা বিজনেস করার স্বপ্ন দেখি। নিজেকে যতটা সম্ভব দৃষ্টির হেফাজত করার চেষ্টা করি। পরকালে যেন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হতে পারি সেই দোয়া এবং চেষ্টা করি। মানুষের ভুল ত্রুটি থাকবে এটাই স্বভাবিক, তাই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই যেন আল্লাহর মুত্তাকী পরহেযগার বান্দা হয়ে উঠতে পারি, খিলাফাহ প্রতিষ্ঠা হোক এটাই চাওয়া, শহীদি তামান্না লালন করি বুকে। আর মানুষের কল্যাণে যেন নিজেকে নিয়োজিত করতে পারি সেই চেষ্টাই করি। অহংকারী, খারাপ আচরণ, বদমেজাজি লোক পছন্দ না। কোরআন সুন্নাহভিত্তিক জীবন গড়ার চেষ্টা করি যেন আমার পরবর্তী প্রজন্ম আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে।
|