Profile

বায়োডাটা নং : 7054

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ওয়ার্ড নং-১৩; দামোদরপুর লাবুরমিল বাজার
বর্তমান ঠিকানা , রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ওয়ার্ড নং-১৩; দামোদরপুর লাবুরমিল বাজার
কোথায় বড় হয়েছেন? রংপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যবস্থাপনা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হারাগাছ সরকারি কলেজ, রংপুর
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স তৃতীয় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী ( দোকান আছে)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য প্রথমে জানিয়ে রাখা ভালো আমার বাবা দুই বিবাহ করেছিলেন। প্রথম জন আমার বড় মা ও দ্বিতীয় জন আমার মা।বড় মা অসুস্থ হয়ে মারা যাওয়ার পর যাতে বড় মা এর সন্তানদের ( এখানে বড় মা হলো আমার আম্মুর নিজের বড় বোন) কোনো কষ্ট না হয় এজন্য বাবা তার শালি মানে আমার আম্মুকে বিয়ে করেন। বড় মা এর ২মেয়ে ১ ছেলে আর আমার মা এর ১ মেয়ে ৩ ছেলে। ভাই ১: বিবাহিত, টাইলস মিস্ত্রী ভাই ২: বিবাহিত, মাদ্রাসার শিক্ষক ভাই ৩: অবিবাহিত, রাজমিস্ত্রী ভাই ৪: মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বোন ১: বিবাহিত, গৃহিণী বোন ২: বিবাহিত, গৃহিণী
চাচা মামাদের পেশা চাচা ১:পেশা-কৃষক চাচা ২:পেশা-কৃষক মামা ১: পেশা-কৃষক মামা ২: পেশা-কৃষক মামা ৩: পেশা-কাঠমিস্ত্রী এখানে আর একটা বিষয় হলো আমার বাবা-মা এর জন্ম স্থান কুড়িগ্রাম। বাবা কর্মসূত্রে রংপুর আসেন। তখন থেকে তারা রংপুরে স্থায়ীভাবে বসবাস করেন। তারপর আমাদের জন্ম ও বেড়ে ওঠা রংপুরে। আর চাচারা ও মামারা কুড়িগ্রামে আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসত বাড়ি নিজস্ব। এছাড়া বন্ধকি কিছু জমি আছে যা আবাদ করা হয় এবং গরু,ছাগল, মুরগি পালন করা হয়। আল্লাহ যা দিয়েছেন তাতেই মানসিকভাবে শান্তিতে আছি, এইটাই সুখ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের অধিকাংশ সদস্যই দ্বীন পালনের চেষ্টা করি। কিন্তু আমার বাসায় জয়েন পরিবার হওয়ার জন্য ও গ্রামীণ পরিবেশের কারণে ঠিক মতো পর্দার পরিবেশ না থাকায় মাহরাম-নন মাহরাম মেনে চলা সম্ভব হয়নি। আল্লাহ তৌফিক দিলে সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যিনি আমাকে পর্দার ব্যাপারে সাপোর্ট দিবে, তবুও আমি যথেষ্ট চেষ্টা করি পর্দার ভিতরে চলার। তবে বাবাকে অনেক বুঝাইছি তবুও নামাজ আদায় করে না, বড় ভাই, সেজো ভাই নিয়মিত নামাজ আদায় করে না।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। ছোট বেলা থেকে নামায আদায় করি। কিন্তু সেটা নিয়মিত ছিলো না। তবে আলহামদুলিল্লাহ ২০২০ সাল থেকে নিয়মিত নামায আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কারণ বসত ২ওয়াক্ত। তবে চেষ্টা করি কাযা না করতে,পরে তা পড়ে আদায় করে নেই। প্রতি মাসে ৩ টা করে রোজা রাখি ও কোনো কোনো সপ্তাহে ২টা করে রোজা রাখি, অতিরিক্ত নফল নামাজ আদায় করি ,কুরআন পড়ি প্রতিদিন, তাহাজ্জুদ নামায পড়ি আলহামদুলিল্লাহ ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? এলার্জির সমস্যা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শুধুমাত্র কবর। যা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. রাসূলুল্লাহর (সা.) মক্কার জীবন ২.বেলা ফুরাবার আগে ৩. মা,মা,মা এবং বাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.শায়খ আহমাদুল্লাহ ২.মিজানুর রহমান আজহারী ৩. নোমান আলী খান ৪. ডা. জাকির নায়েক ৫.আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ৬.দেলোয়ার হোসাইন সাঈদী ৭.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ৮.ইন্জিনিয়ার এনামুল হক চৌধুরী ৯.আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ১০. জামশেদ মজুমদার
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ: প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা আছে হাজবেন্ড এর সাথে। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত যেনো আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি অর্জন করতে পারি। একজন প্রেমময় আদর্শ মা, উত্তম স্ত্রী,ভালো বউমা হতে চাই। সুন্দর সুখের সংসার এর স্বপ্ন দেখি এক সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। এজন্য ভবিষ্যত জীবনসঙ্গীর সাপোর্ট থাকলে আরো সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী।যে টাখনুর উপর প্যান্ট পরে, দ্বীনি শিক্ষায় আগ্রহী, বিনয়ী, ধার্মিক, যে কোন পরিস্থিতিতে ধৈর্যশীল। জীবনসঙ্গীর হাত ধরেই ইসলামের বিভিন্ন ঙ্গান অর্জন করবো। যারা একদিন দুইদিন নামায আদায় করে আর নাই আবার অতিরিক্ত নামায কাযা করে কারণ ছাড়া তারা যোগাযোগ করবে না।আল্লাহর কাছে সবসময় দোয়া করি উত্তম দ্বীনদার জীবনসঙ্গী যেনো আল্লাহ মিলিয়ে দেন,লেবাসধারী কাউকে যেনো না দেন। আমি অতি সাধারণ ইন্ট্রোভাট স্বভাবের শান্ত-শিষ্ট,সহজ-সরল,ভদ্র,খুবেই লাজুক নরম মনের একজন মেয়ে। আমার সাথে ফ্রি হয়ে মিশলে তার সাথে ফ্রি হয়ে যাই নিজে থেকে সংকোচ কাজ করে। প্রতিনিয়ত নিজেকে শোধরানোর চেষ্টা করি,ফেতনা-ফাসাদ থেকে নিজেকে হেফাজতের চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ফ্রিমিক্সিংমুক্ত আমি। এছাড়া নিয়মিত ফরয ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করি। সকাল-সন্ধ্যার মাসনুন আমল করা হয়। তাহাজ্জুদ পড়া হয়, হাদিস পড়ি, নাশিদ ও ওয়াজ শুনি। কোনো দুশ্চিন্তা ভালো লাগে না,ঝামেলা পছন্দ করিনা, জীবনের সবঅবস্থায় ধৈর্যশীলদের কাতারে পাবেন ইনশাআল্লাহ। কৃপণতা এড়িয়ে চলি , আমি মানুষকে সহজে ক্ষমা করে দেই। ওই যে মানুষ বলে আমি যা বলি মুখের উপর বলি এটা আমি পারিনা খারাপ লাগে।আমি সবসময় চেষ্টা করি কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়। পছন্দ: ইসলামী বই পড়তে,পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে,ঘুরতে ভাল্লাগে, লেখালেখি করতে ভালোলাগে। এছাড়া ইসলাম সম্পর্কে জানতে ও পড়াশোনা করতে ভাল্লাগে।সৎভাবে চলতে, প্রচুর দান করতে, মানুষকে সাহায্য ও খাওয়াতে ভালোবাসি।এক কথায় সকল প্রকার হালাল কাজই আমার পছন্দ। অপছন্দ: মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা, অহংকার, কৃপণতা করা,অযথা তর্ক করা, অন্যকে কটুক্তি ও তুচ্ছতাচ্ছিল্য করা, হিংসা,কথার দ্বারা আঘাত করা,খোঁচা মেরে কথা বলা,রাগি মানুষ, চিল্লাচিল্লি ও ঝগড়া ভাল্লাগে না, প্রতারণা ও দ্বিমুখী স্বভাব।এক কথায় সকল প্রকার হারাম কাজই আমার অপছন্দ। রুচিবোধ:আমি খুবই সাধারণ ঘরের সাধারণ একজন মেয়ে। সাধারণভাবে চলাচল করতে ও অল্পে সন্তুষ্ট থাকতে পছন্দ করি। স্বপ্ন: কুরআন-সুন্নার আলোকে জীবন গড়তে চাই। আল্লাহ ও রাসূলকে ভালোবেসে দ্বীনের পথে যেনো অবিচল চলতে পারি। এছাড়া ঈমানের সহিত মৃত্যু হওয়া। একটি ইসলামিক পরিবার তৈরি করা। এছাড়া সন্তানদেরকে সদকায়ে জারিয়া মাধ্যম হিসেবে রেখে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব, নিকাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে ইসলামীক আলোচনা শোনা ও দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মাঝে তালিমে যাই।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ টিউশনি করি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করা সুন্নত। অর্ধেকদ্বীন পূর্ণ হয়।জিনা ও ফিতনা থেকে রক্ষা করে। রিজিক ও মানসিক প্রশান্তি বাড়ে। ভালো জীবনসঙ্গী জান্নাতের পথ সহজ করে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেন,যে ব্যক্তি বিয়ে করলো,সে নিজের অর্ধেক দ্বিন পূর্ণ করলো।এখন সে যেনো ভয় করে বাকি অর্ধেকের ব্যাপারে। হারাম দৃষ্টি থেকে চোখ হেফাজত করার জন্য। ইমান-আমলের পূর্ণতা পায়। জীবনে একটি হালাল ভালোবাসা আনার জন্য। আর একজন নেক জীবনসঙ্গী পাওয়ার জন্য বিয়ের বিকল্প নেই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫'৪" - 5'11"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা উচ্চ শিক্ষিত, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কওমী হলে হাফেজ, মাওলানা এর পাশাপাশি অনার্স, মাস্টার্স হতে হবে।
জেলা রংপুর সিটি বা রংপুর সদর হলে অনেক ভালো হয়। এছাড়া উত্তরবঙ্গের হলে রংপুর সিটি বা রংপুর সদরে থাকলে ভালো, তবে না থাকলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা অবশ্যই হালাল পেশা হতে হবে। ইন্জিনিয়ার, চাকুরীজীবি, এবং সেইটা যেনো পারমানেন্ট হয়,ব্যবসা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
# আমি এমন একজন জীবনসঙ্গী আল্লাহর কাছে চাই, যিনি তাকওয়াবান পাঁচ ওয়াক্ত নামায রোযা আদায় ও কুরআন তেলাওয়াত করেন। যিনি প্রকাশ্যে-অপ্রকাশ্যে সর্বদা আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয়ে সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ বলেন,যে আল্লাহকে ভয় করেন অর্থাৎ যার মধ্যে তাকওয়া আছে তার জন্য তিনি নিজেই (বিপদ) উত্তরণের পথ তৈরি করে দেন এবং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান।যার দ্বিনের প্রতি অনেক বেশি মুহাব্বত আছে। যে কিনা স্ত্রীকে নিয়ে ইসলামীক জীবন আশা করেন। জীবন যেন দুনিয়া কেন্দ্রীক না হয় বরং আখেরাতের ভাবনায় দুনিয়া গড়া হয়।দ্বিনের ব্যাপারে ঘাটতি হয় এমন বিষয় থেকে দূরে থাকতে হবে।ফরয বিধানগুলোর প্রতি সক্রিয়। দৃষ্টি হেফাজতে কঠোর হতে হবে,কোনো জেনা জড়িত খারাপ কাজের সাথে জড়িত থাকা যাবেনা। এমন একজন যার কাছে কোনো মেয়ে আসলে সে ইউসুফ (আ) এর মতো বলবে আমি আমার রবকে ভয় করি। # আমি এমন একজন জীবনসঙ্গী আল্লাহর কাছে চাই,যে হবে সৎ চরিত্রবান,অহংকারমুক্ত,কৃপণতামুক্ত,নেশাখোরমুক্ত(যেমন সিগারেট..... ইত্যাদি),বদমেজাজি হবেনা, রাগ নিয়ন্ত্রণ করে।যে হবে নম্র-ভদ্র,ক্ষমাশীল,মিশুক প্রকৃতির।যে দায়িত্বশীল,কেয়ারিং,দানশীল,পরিশ্রমি, অনেক বড় মনের ও উদার মনের মানুষ হতে হবে এবং লোভ-লালসা থাকা যাবেনা।কাউকে কষ্ট, তুচ্ছতাচ্ছিল্য,কথার দ্বারা আঘাত করে না।আল্লাহর হক ও বান্দার হকের ব্যাপারে সচেতন থাকবে।যে মানুষের বিপদে সাহায্য করবে।যিনি চিন্তাশীল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ,যে প্রতিটি মানুষকে সম্মানের চোখে দেখে। দুনিয়ার ধন-সম্পদের মহে পরে যেন ধনী-গরীব ভেদাভেদ না করে।যে সবাইকে ভালো পরামর্শ দিবে। যে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। # আমি এমন একজন জীবনসঙ্গী আল্লাহর কাছে চাই, যিনি পর্দার ব্যাপারে সচেতন পর্দাশীল স্ত্রীর কদর বুঝে, পর্দার পরিবেশ দান করবে। যিনি পরিবার ও স্ত্রীর দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকবেন।যে আমার দুনিয়া ও আখেরাতের সঙ্গী হবেন।দুনিয়ায় কোন মানুষই পার্ফেক্ট না তাই আমাকে নির্ভুল না ভেবে ভুলটাকে শুধরে দেয়ার মানসিকতা থাকতে হবে। একজন নারী তার স্বামীর মাঝেই নিরাপত্তা খুজে দুনিয়ার যেকোন জুলুমের কাছে সামনে স্বামী হয় ঢাল।সকল কল্যাণকর কাজে স্ত্রীকে সহায়তা করবে।যে সম্পর্ক হবে হযরত মুহাম্মদ (সা.) ও খাদিজা (আ.) এর মতো গভীর হবে। যে আমার সুখে-দুখে পাশে থাকবে।সে হবে একজন বিশ্বস্ত কাঁধ।আমি আমার স্বামীর মাঝে আশা করি, একজন বন্ধু একজন গাইড যা এতদিন আমি আমার ভাইয়াদেয় কাছ থেকে পেয়েছি। জটিল মানুষ পছন্দ নয়।যে ভালোভাবে কথা বলে স্ত্রীকে সম্মান দেয় স্ত্রীর হক আদায় করে যে কোন বিষয় কিছু করার আগে স্ত্রীর কাছে শেয়ার করে এমন কাউকে চাই। # আর হ্যা স্বয়ং আল্লাহ তো আমাকে নিজেই সৃষ্টি করেছেন।তার ইচ্ছে মতো সুন্দরতম গঠন, আকৃতি দিয়েছেন। আল্লাহ আমাকে যেমন বানিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ।এমন একজনকে চাই আমি যেমন ঠিক সেভাবে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, বিয়ে পর অনেক ছেলে আছে স্ত্রীর দূর্বলতা নিয়ে খোটা দেয় এগুলো যারা বলবেন তারা দূরে থাকবেন প্লিজ।যে কিনা মেয়ের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের চারিত্রিক সৌন্দর্য ও দ্বিনদারিতা প্রাধান্য দিবে। সর্বোপরি,যে স্রষ্টাকে ভালোবাসতে জানে সে সৃষ্টিকেও ভালোবাসবে। হাদিসে আছে,ভালো জীবনসঙ্গী ও খারাপ সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা ও লোহা ফুকারীর মতো। আতর বিক্রেতার কাছ থেকে হয় তুমি আতর পাবে নয়তো সুন্দর সুবাস পাবে; আর লোহা ফুকারীর কাছ থেকে হয় পোশাক পুড়ে যাবে নয়তো দুর্গন্ধ পাবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রংপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6510

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3474

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গংগাচড়া, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6392

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
পীরগঞ্জ, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4783

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1249

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4730

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউনিয়া, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন