Profile

বায়োডাটা নং : 6988

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গৌরনদী, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গৌরনদী উপজেলা
বর্তমান ঠিকানা গৌরনদী, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গৌরনদী উপজেলা
কোথায় বড় হয়েছেন? গৌরনদী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc in Veterinary Science and Animal Husbandry/Doctor of Veterinary Medicine)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Gono bishwabiddyalay
এখন কোন বর্ষে পড়ছেন? চতুর্থ বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সমাজসেবা অধিদপ্তরে ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। বর্তমানে রিটায়ার্ডে আছেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমি ছাড়া আমার বড় ভাই আছে উনি কওমি লাইনে পড়াশোনা করেছেন হাফেজ মাওলানা মুফতি হয়েছেন এরপর তাবলীগে এক বছর সময় লাগাইছেন বর্তমানে আমাদের নিজেদের বাড়িতে মাদ্রাসা করেছেন এখন ওই মাদ্রাসা পরিচালনা করেন। ভাইয়া বিবাহিত এবং একজন ছেলে সন্তান আছে। আমার ভাইয়ের আহালিয়া জেনারেল থেকে দ্বীনে ফেরা। উনি বরিশাল ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছেন।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার দুই বোন আমার চেয়ে বড়। আলহামদুলিল্লাহ তারাও খুব দ্বীন মেনে চলে। মাশা-আল্লাহ। তারা জেনারেল লাইনে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন।আমার দুই বোন বিবাহিত এবং তাদের সন্তান আছে। আমার বড় বোনের দুই ছেলে, মেজ বোনের তিন ছেলে। সন্তানগণ সবাই মাদ্রসায় পড়ছে। আমার বড় দুলাভাই বি.এসসি ইঞ্জিনিয়ার তিনি বাংলাদেশের এক স্বনামধন্য কোম্পানিতে উচ্চপদে কর্মরত আছে। আর ছোট দুলাভাই বরিশালে একটি কলেজে ফিজিক্স এর লেকচারার। আলহামদুলিল্লাহ দুই দুলাভাই দ্বীন মেনে চলে এবং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত।
চাচা মামাদের পেশা আমার ৫ জন চাচা। ওনাদের মধ্যে দুইজন হায়াতে আছেন, দুইজনই সরকারি ব্যাংকে ছিলেন বর্তমানে সবাই রিটায়ার্ড। আরেক চাচা (রহঃ) অনেক বড় প্রসিদ্ধ আলেম ছিলেন। আমার দুই মামা। দুইজনই বিজনেসম্যান। ঢাকাতে সেটেলড। (বাকি বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করলে জানানো হবে ইনশাআল্লাহ)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করা হয়েছে।ওইখানে আমাদের ভাড়া দেওয়া দোকান আছে।সমিল আছে।নানা মারা যাওয়ার পর আমরা নানা বাড়িতে চলে আসি। এখানে আমাদের জায়গা আছে বাড়ি করা হয়নি জীবনে কখনোই অভাবের সম্মুখীন হই নি। জীবনে পোশাক-পরিচ্ছদ এবং খাওয়া দাওয়ায় কখনোই কমতি হয়নি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারের সবাই রিলিজিয়াস। সবাই মাহরাম এবং নন মাহরাম মেনে চলেন। বাবা তাবলীগের মেহনতের সাথে খুব সক্রিয়। তাবলীগে সবসময় সময় দেন। এবং আমাদের বাসায় মহিলাদের তালিমের পয়েন্ট আছে, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১২ সাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৫/৬ ওয়াক্ত কাজা হয় ক্লাস এর কারণে
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। কিন্তু আমি দূরে কম দেখি। সেজন্য আমাকে চশমা ব্যবহার করতে হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে যে শুয়ে আছে উনি ভালো লোক। উনার মাজার কে কেন্দ্র করে যেটা করা হয় সেটা শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইনজয় ইউর লাইফ। বেলা ফুরোবোর আগে। দ্বীনে ফেরার পর হারিয়ে যেওনা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তারিক জামিল হাফি:। মুফতি মোস্তাকুন্নবী হাফি: । নজরুল ইসলাম কাসেমী হাফি:। মুফতি আব্দুল মালেক হাফি: ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। একটু শান্ত স্বভাবের তবে সবার সাথে দ্রুত মিশতে পারি। ঘোরাফেরা ট্রাভেলিং অনেক পছন্দ করি। নতুন কোন জায়গায় যাওয়া ওই জায়গার ফুড টেস্ট করা এগুলো ভালো লাগে। স্ত্রীকে নিয়ে ট্রাভেল করবো ইনশাআল্লাহ। দেশ বিদেশে মাস্তুরাতের জামাতে যাওয়ার ইচ্ছা রাখি। ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। একটা সময় ক্রিকেটার হতে চেয়েছিলাম। বিকেলে ঘুরতে যাওয়া, বৃষ্টিতে ভেজা পছন্দ করি। পশু-পাখি ভালোবাসি (যেহেতু পশু চিকিৎসা নিয়ে পড়াশুনা করছি, ভালোবাসা না থাকলে কিভাবে হবে বলুন! স্পেশালি ক্যাট প্রাকটিস করার ইচ্ছা আছে) বড় বড় আলেমদের মজলিসে যাওয়া এবং তাদের দোয়া নিতে খুব ভালো লাগে। আমি খুব সৌখিন মেন্টালিটির মানুষ। সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। ঝগড়া পছন্দ না। আমার ফ্যামিলি যেহেতু পর্দা করে মহিলাদের পর্দার সাথে চলতে গেলে পাবলিক পরিবহনে পর্দা মেইন্টেইন করে চলা যায় না। তাই আমার স্বপ্ন প্রাইভেট কার কেনার। ইনশাআল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে কিনব। ঠিকভাবে পড়াশোনা করে ভালো কিছু করতে চাই সবাইর জন্য অনেক কিছু করতে চাই। আমাকে নিয়ে বাবা-মার যে প্রত্যাশা তা যেন সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি একমাত্র আশায় এখন এটাই.
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? সুন্নতি চাপ দাড়ি আছে। ২০২১ সাল থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখা হয় না এরকম বলতে পারব না। রেগুলার না। মাঝেমধ্যে সামনে আসলে হয়ে যায়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াত ও তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডিগ্রির ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ভেটেরিনারি চিকিৎসা বিজ্ঞান বর্তমান সময়ের অন্যতম ডিমান্ডিং এবং প্রাইডফুল একটি প্রফেশন।এটি একটি ৫ বছর মেয়াদী (ইন্টার্নশিপসহ) প্রফেশনাল ডক্টরাল কোর্স। সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর আমি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) থেকে রেজিস্টার্ড চিকিৎসক (Veterinary Surgeon) হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হব। ডিগ্রি সম্পন্ন করার পর কর্মক্ষেত্রের পরিধি অত্যন্ত বিশাল এবং শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে। প্রধান সুযোগগুলো নিচে দেওয়া হলো: বিসিএস ও সরকারি প্রথম শ্রেণীর চাকরি (BCS Livestock Cader): পাস করার পর বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে সরাসরি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (Veterinary Surgeon / Upazila Livestock Officer) হিসেবে সরকারি চাকরিতে যোগদানের শীর্ষ সুযোগ রয়েছে। করপোরেট ও মাল্টিন্যাশনাল সেক্টর (Corporate Career): দেশের শীর্ষস্থানীয় এগ্রো-ইন্ডাস্ট্রি এবং বিশ্বমানের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে (যেমন: স্কয়ার, একমি, রেনাটা, অপসোনিন ইত্যাদি) আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধাসহ টেকনিক্যাল কনসালট্যান্ট, রিসার্চার বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে দ্রুত ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা (International & Research Organizations): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO), আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (icddr,b) এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)-এর মতো বড় বড় প্রতিষ্ঠানে সায়েন্টিস্ট বা কনসালট্যান্ট হিসেবে কাজ করার সুযোগ। উচ্চশিক্ষা ও বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ (Higher Studies Abroad): এই ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রচুর। প্রতি বছর বিপুল সংখ্যক ভেটেরিনারিয়ান সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার (Masters/PhD) জন্য আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং জাপানে যাচ্ছেন এবং সেখানে স্থায়ীভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। উদ্যোক্তা ও নিজস্ব প্র্যাকটিস: বর্তমান আধুনিক ও শহুরে সমাজে পোষা প্রাণী, বিশেষ করে বিড়ালের (Cat) প্রতি মানুষের আকর্ষণ এবং বিড়াল পালনের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে এখন বিড়ালের বিশেষায়িত ডাক্তার বা 'ক্যাট এক্সপার্ট'-দের চাহিদা অত্যন্ত প্রিমিয়াম ও আকাশচুম্বী। ডিগ্রি শেষ করে ঢাকার মতো প্রধান শহরগুলোতে নিজস্ব আধুনিক এনিমেল ক্লিনিক, ক্যাট হসপিটাল কিংবা কনসালটেন্সি ফার্ম প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন ও অত্যন্ত লাভজনক ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ রয়েছে। এই সেক্টরে একজন দক্ষ পেট স্পেশালিস্ট হিসেবে খুব দ্রুত সামাজিক পরিচিতি ও অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জন করা সম্ভব। আমার পেশার সবচেয়ে সুন্দর এবং চ্যালেঞ্জিং দিক হলো আমি এমন একদল রোগীর ডাক্তার, যারা নিজেদের কষ্টের কথা মুখে প্রকাশ করতে পারে না। তাদের নীরব চোখের ভাষা, আচরণ এবং কষ্ট অনুভব করে আমাদের রোগ নির্ণয় ও চিকিৎসা করতে হয়। অবলা প্রাণীদের সুস্থ করে তোলার এই মহৎ দায়িত্ব এবং তাদের নিঃস্বার্থ ভালোবাসাই এই প্রফেশনকে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ও অনন্য একটি পেশা হিসেবে গড়ে তুলেছে।
মাসিক আয় নাই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পড়ালেখা অন গোয়িং থাকলে সেটা কমপ্লিট করতে পারবেন
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ কর্মস্থলে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সবার আগে নিজের চরিত্র হেফাজত করার জন্য এবং রাসুলের সুন্নত পালনের জন্য। বর্তমান সমাজে যেহেতু ফিতনার ছড়াছড়ি এর মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে বিয়ের করতে চাই।বাকিটা অন্তরের খবর আল্লাহ জানেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'১-৫'৫"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা SSC or HSC or university 1st or 2nd year
জেলা বরিশাল/ খুলনা /ঢাকা /চিটাগাং /কুমিল্লা/ রাজশাহী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সব থেকে বেশি দরকারি দ্বীনদার হওয়া, যতটুক প্রয়োজন ততটুকের মধ্যে থাকা, যেহেতু আমার পরিবারের মহিলাগন/মাস্তুরাত সবাই খাস পর্দা করে চলেন,তাই আমিও চাইবো আমার আহলিয়া যেন ইখলাসওয়ালী পর্দানশীল হন। মিতব্যয়ী হওয়া , নিজের সীমানা বুঝে সেই সীমানার মধ্যেই নিজেকে রাখা , স্বামীর হক আদেশে বাধ্যগত হওয়া, স্মার্ট মেন্টালিটির হওয়া চাই। কৃপণতা এবং বদমেজাজি পছন্দ করি না পড়ুয়া মেয়ে হলে ভালো হয়। পড়ুয়া বলতে এখানে বোঝানো হয়েছে যারা পড়তে পছন্দ করে। এটার মানে এই না যে শুধু একাডেমিক পড়া, এখানে যারা পড়তে পছন্দ করে বোঝানো হয়েছে। নিজের বাবা মার মত শশুর শাশুড়ি কে আপন করে নেওয়ার মন-মানসিকতা। আমার ভুল ত্রুটি আমাকে বুঝিয়ে বলা এবং ভালো কাজের তাগিদ দেওয়া। ভবিষ্যৎ সন্তানদেরকে দ্বীন ও ইসলামের শিক্ষা দেওয়া, দুনিয়াবি বর্তমান ও রাসুল(সাঃ) এর বলে যাওয়া ভবিষ্যৎ ফিতনা সম্পের্ক নিজে সতর্ক থাকা এবং অন্যদের সতর্ক করা। পরিবারের দেখভালের পাশাপাশি দাওয়াত ও তাবলীগে মেহনতে সময় দেওয়া। জীবনের যেকোনো সমস্যায়, সুখে-দুঃখে কোরআন ও সুন্নাহ এর কাছে সমাধান খোজার চেষ্টা করা। আমার মতো আগোছালো মানুষটাকে একটু গুছিয়ে দেওয়ার মনমানসিকতা। এভাবে বললে অনেক কিছুই হয়তো বলতে ইচ্ছা হতে পারে, কিন্তু মোট কথা আমার একজন চক্ষুশীতলকারিনী প্রয়োজন। তাই একজন চক্ষুশূতলকারিনী হতে যা যা দরকার তাই আল্লাহর কাছে আমার ভবিষ্যৎ আহকিয়ার জন্য চাই। আমিও যেন তার চক্ষুশীতলকারী হতে পারি সেও চেষ্টাও অব্যহত রাখবো ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গৌরনদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2588

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4810

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5758

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10835

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7916

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8868

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গৌরনদী, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন