Profile

বায়োডাটা নং : 698

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: পূর্ব আকনপাড়া
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম: Selangor, Malaysia
কোথায় বড় হয়েছেন? পড়াশোনার কারণে সব সময় টঙ্গী,গাজীপুর ও ঢাকায় থাকা হয়েছে...
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া রহমানিয়া সওতুল হেরা
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া দারুল উলুম ইবরাহীমীয়া
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে কুয়েতে ছিলেন। ২ বছর হলো এখন বাড়িতেই।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনি
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমার ছোটো ২ বোন। তারা জমজ। দুজনেই অনার্সে অধ্যায়নরত। বর্তমানে একজন বিবাহিতা, সে গৃহীনি। আর তার ছোটজন বাড়িতেই থাকেন। ২ জনেরই সেলাই কাজ ও বিভিন্ন হাতের কাজের দক্ষতা আছে।
চাচা মামাদের পেশা 1. বড়জেঠা কুমিল্লা থাকেন। ওখানেই ব্যবসা বাণিজ্য করেন। 2. উনি মারা গেছেন। 3. ৩য় জন হলেন আমার বাবা। 4. ছোট কাকা চাকুরীজীবি। মামা ৩ জন 1. বড়জন নিজস্ব জমিতে কৃষি কাজ করেন 2. মেঝো মামাও সেম 3. আর ছোটমামা ময়মনসিংহ শহরে নিজস্ব জায়গায় থাকেন এবং বাস মালিক। এছাড়া, কেউ যোগাযোগ করলে পরিবার সম্পর্কে আরো বিস্তারিত বলা যাবে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাড়ি ৩ কাঠা জায়গার উপর। বর্তমানে ভিট ও ফ্লোরপাকা ঘড়। খুব শীঘ্রই বিল্ডিংয়ের কাজ ধরার ইচ্ছে আছে ইনশাআল্লাহ। এইতো,আর বাকী সবকিছু অন্যান্য সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মতই চলমান...
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই। বাড়ির সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে। বাড়ির চারপাশে টিন দিয়ে বেড়া দেওয়া আছে। বাড়ির ভিতরেই সামার-সেবল পাম্প বসানো আছে। আমার পুরো দাদার বংশ এবং নানার বংশে একমাত্র আমিই প্রথম আলেম, মাওলানা ও মুফতী। তাই সকলেই যথেষ্ট সম্মান করেন। তবে পুরো ফ্যামিলি জেনারেল হওয়ায় মাহরাম নন মাহরাম মেন্টেইন করা অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ সবাই এবিষয়ে পজিটিভ। ইনশাআল্লাহ, যিনি ঘরে আসবেন তার পর্দার ব্যাপারে কোনো ছাড় দিবো না। না মানে, কোন ভাবেই না। উনাকে পর্দা-পুশিদায় রাখার জন্য যা করা প্রয়োজন তাই করবো। আর এতটুকু শতভাগ নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ যে, যিনিই আসুক, আমাদের বাড়িতে আসলে সে শশুড়-শাশুড়ী নয়, বরং তার বাবা-মাকে পাবে। কারন আমি এতোটুকু বড় হয়েছি কোনদিন বাবা-মার মাঝে ঝগড়াঝাটি বা সিরিয়াস কোন কথা কাটাকাটিও দেখিনি আলহামদুলিল্লাহ। উনারা একে অপরকে অনেক রেসপেক্ট করেন। আর আমরা ভাইবোন ও এমনটাই শিখেছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি,৬ বছর বয়স থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মানে হলো, জিয়ারতের জায়গা। তবে বর্তমানে যে অবস্থা.. শিরক না বলে উপায় নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন জীবনে কতশত বই পড়েছি তার কোন ইয়াত্তা নেই... তবে উল্লেখযোগ্য হলো, মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো, তুরস্কে তুর্কিস্থানের সন্ধ্যানে, ঈমান দীপ্ত দাস্তান।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আবুল হাসান আলী নদবী,শায়েখ মাহমুদ আল হাসানাত, আবু তাহের মিছবাহ হাফি.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ বলতে, সাধারণ ভাবে জীবনটা পার করা। লৌকিকতা একদমই পছন্দ করি না।বিভিন্ন জায়গায় ট্যুর করতে ভালো লাগে। বিভিন্ন ধরনের খাবার খেতেও ভালো লাগে। মিথ্যা কথা সহ্য করতে পারি না।কখনো কখনো চুপচাপ থাকতে ভালো লাগে। আবার সবার সাথে অনেক দুষ্টোমিও করি। মোটকথা মন খারাপ করে থাকতে পারি না। কিছুটা এক্সটোভার্ট। আবার ক্ষেত্র বিশেষ ইন্টোভার্ট টাইপের।হিংসুটে লোক পছন্দ নয়। বেয়াদবদেরও পছন্দ করি না। আমি সব সময় বড়দের সম্মান ও ছোটদের শ্রদ্ধা করতে ভালোবাসি। স্বপ্ন হলো, বায়তুল্লাহ যিয়ারত করা। চ্যারিটি কাজ করা। মেয়েদের জন্য একটি আধুনিক মাদরাসা ও একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা। প্রয়োজন সাপেক্ষে অন্যান্য শালীন পোশাক ও পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। যবে থেকে দাঁড়ি ওঠেছে…..
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের প্রতিটি কাজই ভালো লাগে।
পেশাগত তথ্য
পেশা প্রবাসী
পেশার বিস্তারিত বিবরণ বাংলাদেশে থাকতে টঙ্গী, গাজীপুরে এক মাদরাসায় শিক্ষাসচিব(নাযিমে তা'লিমাত) হিসেবে কর্মরত ছিলাম। পরে একটি মাদানী নেসাব মাদরাসায়ও পড়িয়েছি। এরপর আস সুন্নাহ ফাউন্ডেশনে চলে আসি। ওখান থেকে ট্রেনিং সম্পন্ন করার পর শায়েখ আহমাদুল্লাহ হাফি. এর তত্ত্বাবধানে সবাইকে বিভিন্ন জায়গায় জবের অফার করা হয়।তখনই মালয়েশিয়ান এক কোম্পানি আমাকে হায়ার করার প্রস্তাব করে। তাই বর্তমানে ঐ কোম্পানিতেই ম্যানেজার + এডমিন হিসেবে কর্মরত আছি। আমার অধীনে ৭০+ লোক কাজ করেন আলহামদুলিল্লাহ। ছাত্রজীবন থেকেই ইচ্ছে ছিলো মসজিদ-মাদরাসার বাহিরে কোন জীবীকার ব্যবস্থা করা। তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ ব্যবসা-বাণিজ্য করা এবং পাশাপাশি মাদরাসায় ফ্রি খেদমত করার ইচ্ছে আছে।
মাসিক আয় Around 65k+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরিস্থিতি বিবেচনায় বিবেচিত হবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার নিয়ত হলো সব সময় একসাথে থাকা, তবে কর্মের কারনে হয়তো সম্ভব হবে না। আর খুব বেশি দিন দূর প্রবাসে থাকারও ইচ্ছে নেই। বাড়িতেই থাকবে। তবে কোম্পানির সাথে কথা হয়েছে, যদি আমি চাই তাহলে, সাময়িক সময়ের জন্য এখানেও (মালয়েশিয়া) নিয়ে আসতে পারবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহ করা আম্বিয়া কেরামের সুন্নাহ। (কারো কারো ক্ষেত্রে হুকুম পরিবর্তন হতেপারে) নিজের দ্বীনকে পরিপূর্ণ করতে, গুনাহ থেকে বাচতে, নজরের হিফাজত করতে। দুজনে মিলেমিশে আমাদের আঙ্গিনায় এক নতুন পৃথিবী তৈরী করতে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫" ফিট, বেশি হলেও সমস্যা নেই
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা-আলেমা/ হিফজ শেষ করে কিতাব খানায় পড়া চলমান বা আলেমা হয়ে হিফজ চলমান। আলেমা বা হেদায়া-মেশকাতে পড়ে এমন। আর জেনারেল হলে, Up to SSC + দ্বীনদার পরিপূর্ণ পর্দা করে এমন।
জেলা পুরো ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ ও গাজীপুর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পড়াশোনা চলমান বা শেষ এরকম। বা বর্তমানে খেদমতে আছেন এমন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত দ্বীনদার। সত্যবাদী। কোন অবস্থাই মিথ্যা কথা বলা যাবে না। নম্রভদ্র, মিশুক। আমি পরিবারের ১ ছেলে। তাই সব সময় হয়তো বাবা-মায়ের সাথেই থাকা হবে। এজন্য সাংসারিক মেয়ে হলে ভালো হয়। (তবে মায়ের কথায় বউয়ের দোষ ধরা আবার বউয়ের কথায় মা-বাবার সাথে বে-আদবি করার মত লোক আমি না... প্রত্যেকেরই আলাদা আলাদা হক আছে।) ***Note: পরিপূর্ণ দ্বীনদার পেলে অন্যান্য বিষয়গুলো শিথিল যোগ্য... আর আমার উচ্চতা নিয়ে আমি একটু কনফিউজড। ঐভাবে কখনো মাপা হয়নি।তবে ৫" ৩ এর থেকে বেশিই হওয়ার কথা। আর প্রবাসে থাকা নিয়ে হয়তো কারো আর্গুমেন্ট থাকতে পারে... আসলে আল্লাহর কাছে সব সময় দোয়া করি যেন প্রবাস লাইফ টা দ্রুত শেষ করে দেশে সম্মানজনক কোন জীবিকার ব্যবস্থা করতে পারি। الله أعلم بالصواب
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হালুয়াঘাট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3022

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8596

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5384

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3626

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10941

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11867

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন