Profile

বায়োডাটা নং : 6965

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নেয়াজপুর, গ্রাম পরে জানানো হবে, ইনশাআল্লাহ।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পল্টন
কোথায় বড় হয়েছেন? নোয়াখালী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বেশ অনেকদিন বিদেশ ছিলেন, এরপরের দেশে পিরে ব্যবসা করতেন, এখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, ইহকালের জীবন শেষ করে পরকালে চলে গেছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ উনি বাড়িতেই থাকেন। পরিবার দেখা শোনা করেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য এবার এসএসসি পরীক্ষার্থী।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার ছোট বোন ডিগ্রী কমপ্লিট করেছেন, উনি বিবাহিত। আল্লাহর রহমতে উনার ১ টা মেয়ে আছেন।
চাচা মামাদের পেশা আমার এক চাচা হাই স্কুলের শিক্ষকতা করেন, অন্য চাচা সরকারি চাকরি করেন, আরেক চাচা নিজের ব্যবসা আছে, মামারা একজন পুলিশ কর্মকর্তা, একজন প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমাদের একতলা একটি বাড়ি আছে এবং অনেকগুলো চাষের জমি আছে যেখানে বছর বছর ধান আসে এবং ওইখান থেকে ধান বিক্রির টাকা আসে, আমি একটি বড় বেসরকারি গ্রুপ অফ কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরিরত আছি, যেহেতু আমাদের বাসাটি মাইজদী - কবিরহাট মেইন রোড এর সাথে এবং বড় বাজারের সাথে যেখানে শতাদিক দোকান আছে, ব্যাংক, মসজিদ , সাথে স্কুল, কলেজ,মাদ্রাসা, সব আছে এবং বাড়ির সামনে প্রায় 20 শতাংশ জমিন আছে ওইখানে ভবিষ্যতে দোকান বা বাসা বাড়া দেওয়ার নিয়ত আছে, এবং নিজে কোন বড় ব্যাবসা করার নিয়ত আছে।বাকিটা আল্লাহ কবুল করার মালিক। সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যতটা সম্ভব পর্দা মেনটেন করার চেষ্টা করে এবং ইসলামের উপর চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, ১০ বছর বয়স থেকেই পড়ার চেষ্টা করি,২০১৪ সাল থেকে বেশি পড়া হয়।আল্লাহর রহমতে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত মাঝে মধ্যে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? চেষ্টা করতেছি।পুরো পুরি এখন ও শুদ্ধ হয় না।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? না। এটি শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্রডাক্টিভ মুসলিম, প্যারাডক্সিক্যাল সাজিদ, আত্মশুদ্ধি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তারিক জামিল, মিজানুর রহমান আজহারী, ডক্টর লুৎফর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আবু তহা আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি একজন সাধারণ জেনারেল পড়ুয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, দীন ইসলামের প্রতি আমার অন্তরে গভীর ভালোবাসা ও টান রয়েছে। খুব সাধারণ ও সংযত জীবনযাপন করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রয়োজন পূরণ হলেই আলহামদুলিল্লাহ বলেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার বিশ্বাস, অতিরিক্ত বিলাসিতা ও দুনিয়াবি মোহ মানুষকে ধীরে ধীরে লোভ, অহংকার, হিংসা ও হারামের দিকে নিয়ে যায়। তাই সবসময় নিজেকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার রব আমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসেন। তাই তিনি যদি আমার জন্য কোনো কিছু কল্যাণকর মনে করেন, তাহলে অবশ্যই হালাল ও উত্তম উপায়ে তা দান করবেন। আর যদি না দেন, তবে বুঝে নিই সেটার প্রয়োজন আমার জন্য নেই। তাই হতাশ না হয়ে প্রতিদিন চেষ্টা, দোয়া ও শুকরিয়ার মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে না চাইতেই অনেক নিয়ামত দান করেছেন, যার যোগ্যতাও হয়তো আমার ছিল না। আল্লাহর অশেষ রহমতে মুসলিম হিসেবে পরিপূর্ণ ইসলামের উপর চলার আন্তরিক চেষ্টা করছি। নিজের অনেক কমতি ও অপূর্ণতা আছে—তা আমি জানি। তবে জীবনের বাকি সময়টুকু কুরআন ও সুন্নাহর আলোকে কাটানোর ইচ্ছা রাখি, ইনশাআল্লাহ। জীবনসঙ্গী হিসেবে এমন একজন দীনদার, চরিত্রবান, আল্লাহভীরু ও চক্ষুশীতলকারী মানুষ প্রত্যাশা করি, যিনি দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসবেন। যাকে দেখলে হৃদয়ে প্রশান্তি আসবে, মনে হবে—এই বুঝি দুনিয়ার জান্নাত। যিনি নিজেকে হেফাজত করেছেন, আমানতের হক আদায় করেছেন, এবং দ্বীনের পথে চলাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন। ফিতনাময় এই যুগে এমন একজন মানুষকে পাওয়া সত্যিই অনেক বড় নিয়ামত ও স্বপ্ন। আমি অহেতুক কথা কম বলতে পছন্দ করি, অল্প হালাল রিজিকেও সন্তুষ্ট থাকার চেষ্টা করি। হারাম কোনো সুখ বা প্রাচুর্যের প্রতি আগ্রহ নেই। আমি বিশ্বাস করি, হকের পথে চলতে গেলে পরীক্ষা, কষ্ট ও অভাব আসতেই পারে—এটাই নবীদের সুন্নাহ। আর আল্লাহ তাআলা তো বলেছেন, তিনি অবশ্যই আমাদের পরীক্ষা করবেন। তাই এমন একজন সঙ্গী চাই, যিনি ধৈর্য, তাকওয়া ও আল্লাহর উপর ভরসা রেখে জীবনের এই পথ একসাথে অতিক্রম করতে প্রস্তুত থাকবেন, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, প্যান্ট, ব্লেজার,পাঞ্জাবি,পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, দাড়ি আছে।দাড়ি উঠার পর থেকেই দাড়ি আর ক্লিন সেভ করিনি,একমুষ্টির পরে কাটা হয়, বা ছোট করা হয়।এক মুষ্টি পরিমাণ আছে, আলহামদুলিল্লাহ ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না এত না, তবে গজল পছন্দ করি, কোরআন তেলাওয়াত শুনি, ওয়াজ শুনি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বর্তমানে নিদিষ্ট কোন মেহনত হয় না, কিন্তু স্টুডেন্ট লাইফে দীর্ঘ সময় তাবলীগ এ সময় দিয়েছি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আমি একটি বেসরকারি গ্রুপ অফ কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই,ইনশায়াল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? পরামর্শের মাধ্যমে যদি জরুরত মনে হয় তাহলে করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নোয়াখালী বা ঢাকায়।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে শুধু দুনিয়াবি সম্পর্ক নয়, বরং এটি একটি ইবাদত, সুন্নাহ এবং আত্মাকে হেফাজত করার অন্যতম উত্তম মাধ্যম। বর্তমান ফিতনাময় সময়ে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে হালাল ও শান্তিময় জীবন গঠনের জন্য বিয়েকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমি এমন একটি সম্পর্ক চাই, যেখানে দুজন মানুষ একে অপরকে শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের পথেও সহযোগিতা করবে। একে অপরের ঈমান, চরিত্র ও তাকওয়া বৃদ্ধির কারণ হবে। বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো—এটি শুধু ভালোবাসা বা একসাথে থাকা নয়; বরং দায়িত্ব, আমানত, ধৈর্য, সম্মান, বোঝাপড়া ও আল্লাহভীতির উপর প্রতিষ্ঠিত একটি বন্ধন। যেখানে সুখ-দুঃখ, অভাব-পরীক্ষা—সবকিছুতেই দুজন একসাথে আল্লাহর উপর ভরসা রেখে চলবে। আমি চাই, আমার সংসার এমন হোক যেখানে দ্বীনকে প্রাধান্য দেওয়া হবে, শান্তি থাকবে, পর্দা ও হালালকে গুরুত্ব দেওয়া হবে, এবং এমন একটি পরিবেশ গড়ে উঠবে যা দুনিয়াতেও প্রশান্তির এবং আখিরাতেও কল্যাণের কারণ হবে, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৪.১১-৫.২
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কম পক্ষে নবম শ্রেণিতে পড়েন, থেকে, ইন্টার পড়ুয়া এমন বা মাদ্রাসার পড়েন এমন। দীন এর সাধারণত বিষয় গুলো জানা আবশ্যক।
জেলা নোয়াখালীর মধ্যে হলে ভালো হয়। তবে অন্য জেলা ও সব ঠিক থাকলে আপত্তি নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এই বিষয়ে আমার কোন চাহিদা নেই।হালাল এর উপর ও সম্মান জনক ভাবে তাদের পরিবার চললেই হবে। আমার জীবনসঙ্গীই, আমার জন্য বড় সম্পদ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন এবং রাসূল ﷺ–এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার আন্তরিক চেষ্টা করেন। যার কাছে দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের চেয়ে আখিরাতের সফলতা অধিক মূল্যবান হবে। তিনি দ্বীনদার, চরিত্রবান, পর্দাশীল, গায়রতসম্পন্ন ও আত্মসম্মানবোধসম্পন্ন হবেন। হালাল-হারামের সীমারেখা মেনে চলবেন এবং নিজের হায়া, ইজ্জত ও আমানতের হেফাজতকে গুরুত্ব দিবেন। স্বভাবের দিক থেকে শান্ত, নম্র, ভদ্র, ধৈর্যশীল ও দায়িত্বশীল হবেন। অহংকার, অতিরিক্ত বিলাসিতা বা দুনিয়াবি মোহের প্রতি আকর্ষণ না রেখে সাধারণ ও পরিমিত জীবনযাপন পছন্দ করবেন। অল্প হালাল রিজিকেও সন্তুষ্ট থাকার মানসিকতা রাখবেন এবং সুখ-দুঃখ, অভাব-পরীক্ষায় আল্লাহর উপর ভরসা রেখে পাশে থাকার মানসিকতা রাখবেন। পাশাপাশি, পরিচ্ছন্নতা ও পরিপাটিতাকেও গুরুত্ব দেন—এমন একজন মানুষ প্রত্যাশা করি। নিজেকে সুন্দর ও মার্জিতভাবে উপস্থাপন করতে পছন্দ করবেন। চেহারা ও ব্যক্তিত্বে প্রশান্তি ও সৌন্দর্যের ছাপ থাকবে, যাকে দেখলে অন্তরে প্রশান্তি অনুভূত হয়। কারণ ইসলামে সৌন্দর্য ও পরিচ্ছন্নতাও পছন্দনীয় বিষয়। আমি এমন একজন সঙ্গী চাই, যিনি শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের পথচলারও সাথী হবেন—যিনি আমাকে দ্বীনের পথে চলতে উৎসাহ দিবেন, ভুল হলে সুন্দরভাবে শুধরে দিবেন, এবং একসাথে এমন একটি পরিবার গড়তে চাইবেন যেখানে ইসলামের পরিবেশ, শান্তি, ভালোবাসা ও রহমত থাকবে, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নোয়াখালী সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6384

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3399

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4960

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4921

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2886

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2856

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন