| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ পরি, আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই নামাজ পরি, আগে মাঝে মধ্যে মিস হতো, এখন ইচ্ছাকৃত ভাবে মিস করি না,২০১৭ থেকে নিয়মিত পরি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
অনিচ্ছাকৃত ১-২ ওয়াক্ত , মিস হয়ে গেলে কাযা পরে নেই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ পারি , তবে আরো ভালো করতে হবে।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
চশমা পরি , আমার বাম চোখে সমস্যা আছে(ছোটবেলায় ব্যথা পেয়েছিলাম) এই চোখে প্রোসথেটিক লেন্স পরি , চোখটি দেখতে সাধারণ চোখের মতোই। চুল পড়ার সমস্যা আছে, চুল কিছুটা পাতলা।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক, মৃত মানুষ জীবিত মানুষদের সাহায্য করতে পারে না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইসলামি আকীদা, হাদিসের নামে জালিয়াতি, আর রাহীকুল মাখতুম, পরিবার ও পারিবারিক জীবন, মুসলিম জাতির ইতিহাস, ইহুদি ও খ্রিস্টান জাতির ইতিহাস, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, খেলাফত ও রাজতন্ত্র, বিজ্ঞানময় কোরআন, প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড , মুমিনের ক্যারিয়ার ভাবনা সহ আরো প্রায় ৫০+ বই , আলহামদুলিল্লাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর , শাইখ আহমাদুল্লাহ, ডক্টর জাকির নায়েক, সাইয়্যেদ মওদুদী, সাইয়েদ কুতুব শহীদ, জনাব আসিফ আদনান সহ অনেকে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
বিসমিল্লাহির রহমানির রাহিম , এখানে আমি একটু বিস্তারিত ভাবে লিখতে চাই যেন আমার মনোভাব বুঝতে সুবিধা হয়, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপ এর মানুষ একটু কম কথা বলি, তবে যারা আমার সাথে নিজ থেকে কথা বলে তাদের সাথে মিশতে পারি, তবে ননমাহরাম দের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। শখ: ইসলামী বই পড়তে আমার খুব ভালো লাগে , ইসলামী জ্ঞান অর্জন করতে পছন্দ করি, ট্রাভেলিং যদিও খুব একটা যাওয়া হয়নি, জীম করা,ইত্যাদি। পছন্দ: আল্লাহ এবং আল্লাহর রাসূল(সা:) যা পছন্দ করেন একজন মুসলিম হিসেবে আমি তাই পছন্দ করি , যদিও সব কিছু মেনে চলতে পারি না ,আল্লাহ তাওফিক দান করুন, আমীন। দুনিয়াবী দিক থেকে বললে, নীল ও অলিভ রং পছন্দ, মাংস জাতীয় খাবার পছন্দ, ইসলামী রাজনীতি, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে জানতে পছন্দ করি, আমি সকল মাযহাবকে সম্মান করি, আহলে হাদিস/সালাফি আকিদা-মানহাজ পছন্দ করি। অপছন্দ: যে সকল কথা বা কাজ ইসলামী শরীয়াহ বা মূল্যবোধ এর সাথে সাংঘর্ষিক সেগুলো অপছন্দ করি, যেমন: পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ করে বিভিন্ন দিবস পালন করা,লোক দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন ব্র্যান্ডের দামী জিনিস ব্যবহার করা,ইচ্ছাকৃত ভাবে ফরজ আমল ত্যাগ করা , অন্যের অধিকারে হস্তক্ষেপ করা,ইসলামী জ্ঞান অর্জনের প্রতি অনিহা, প্রবাস জীবন ইত্যাদি। রুচিবোধ: আমি সাধারণ ভাবে জীবন-যাপন করতে পছন্দ করি, মিনিমালিস্টিক,আমি নরম স্বভাবের মানুষ সবসময় আস্তে কথা বলি, পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করি, আমি সবসময় আমার ঘরের সবকিছু,বিছানা,জামা-কাপড়, বইপত্র ইত্যাদি গুছিয়ে রাখি , আমি চাই আমার জীবনসঙ্গিনীও এমন স্বভাবেরই হোক । স্বপ্ন: প্রথমত ইনশাআল্লাহ্ আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করা হজ্জ বা উমরার উদ্দেশ্য।এরপর আল্লাহ তায়ালা সামর্থ দিলে বিভিন্ন মুসলিম দেশে ঘুরতে যেতে চাই। একটি আদর্শ ইসলামী পরিবার গঠন করতে চাই, যেই পরিবারের সন্তানেরা বড় হয়ে ইসলামের খেদমত করবে ইনশাআল্লাহ্, পরিবার নিয়ে জান্নাতুল ফিরদৌসে যেতে চাই ,আল্লাহ তাওফিক দান করুন আমীন।
|