Profile

বায়োডাটা নং : 6957

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৪ ফুটের কম
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৩০ কেজির কম কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জুড়ী, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: বাহাদুরপুর
বর্তমান ঠিকানা জুড়ী, মৌলভীবাজার, সিলেট
এলাকা/গ্রামের নাম: বাহাদুরপুর
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আল কোরআন এন্ড ইসলামীক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেট সরকারি আলিয়া কামিল মাদরাসা
পাসের সন ২০২০
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় আল কোরআন এন্ড ইসলামীক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেট সরকারি আলিয়া কামিল মাদরাসা
পাসের সন ২০২১
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ হাফেজ, মাওলানা। আগে মসজিদের ইমাম ও খতীবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে অবসর।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ৬ জন
ভাইদের তথ্য ১ম (বড় ভাই) বিবাহিত। মাওলানা, কামিল-মাস্টার্স সম্পন্ন। বর্তমানে নিজ গ্রামে বেসরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে কর্মরত। ২য় ভাই: বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা: কামিল সম্পন্ন। বর্তমানে সৌদি প্রবাসী, ড্রাইভিং পেশা। ৩য়: পাত্র। অবিবাহিত। ৪র্থ ভাই: অবিবাহিত, শিক্ষা: মাদরাসায় ফাজিল সম্পন্ন। বর্তমানে সৌদি প্রবাসী। একটি কোম্পানির ম্যানেজারের দায়িত্বে কর্মরত। ৫ম ভাই: অবিবাহিত: শিক্ষা: মাদরাসায়: আলিম সম্পন্ন। বর্তমানে সৌদি প্রবাসী। ৪র্থ ভাইয়ের সাথে একই কোম্পানিতে ড্রাইভিং পেশায় কর্মরত। ৬ষষ্ঠ ভাই: সবার ছোট। অবিবাহিত। শিক্ষা: বর্তমানে মাদরাসায় আলিম পরীক্ষা দিচ্ছেন।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ৪র্থ ভাইয়ের পর একজন বোন, এবং ৫ম ভাইয়ের পর একজন বোন। ১ম বোন: বিবাহিতা: শিক্ষা: মাদরাসায় ফাজিল সম্পন্ন। বর্তমান পেশা: গৃহিনী। স্বামী: ওমান প্রবাসী। ২য় বোন: বিবাহিতা। শিক্ষা: অনার্স ১ম বর্ষে অধ্যয়নরত। স্বামী: সরকারি চাকরিজীবী। বর্তমানে আনসার বেটলিয়নে সিপাহি পদে কর্মরত।
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা ৩ জন। সবাই জীবিত আলহামদুলিল্লাহ। ১ম বড় মামা সৌদি আরব প্রবাসী। ২য় মামা সৌদি আরব প্রবাসী। ৩য় মামা সৌদি আরব প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসতবাড়িতে নিজস্ব সামান্য জায়গা রয়েছে। এছাড়া আমাদের জমিজমা নেই। তবে ভবিষ্যতে জমিজমা ক্রয় করার পরিকল্পনা চলছে ইনশাআল্লাহ। আমাদের একটি নিজস্ব ট্রাভেল এজেন্সি ব্যবসা রয়েছে। এবং প্রবাসী ভাইদের ইনকাম ছাড়া আপাতত আমাদের আর কোনো আয়ের উৎস নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার একটি আলেম পরিবার। আমাদের পরিবারের পুরুষ ও মহিলারা পুরাপুরি ভাবেই দ্বীনি পরিবেশ মেনে চলেন। পুরুষ এবং মহিলারা মুহরিম মুহাররামাত মেনে ইসলামের বিধি নিষেদ মেনেই চলাফেরা করেন। আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ২০১২ সাল থেকে আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। মাঝে মধ্যে গাড়িতে থাকলে জুহর বা আসর কাযা হয়। তবে প্রতি সাপ্তাহে হয় না আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১ বা ২ ওয়াক্ত। তবে প্রতি সাপ্তাহে কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী, আমি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। শুধুই হাটতে পারি না৷ বাড়িতে ইলেক্ট্রিক হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করি আর বাহিরে গাড়ি ভাড়া করে সাথে একজনকে নিয়ে চলি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে জিয়ারত করা জায়েয। তবে মাজারের নামে মানত করা, মাজারে গিয়ে সেজদা করা এসব শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১। তাফসিরে ইবনে কাসীর, ২। আসহাবে রাসুলের জীবন কথা, ৩। বিশ্বনবীর জীবনী
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহঃ, ২। ড. মাওলানা মিজানুর রহমান আজহারী, ৩। মরহুম আল্লামা জোবায়ের আহমদ আনসারী রহঃ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো একজন নেককার ও সহৃদয় জীবনসঙ্গিনীকে সঙ্গে নিয়ে পবিত্র উমরাহ পালন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আমি বিশ্বাস করি, সুন্দর চরিত্র, সততা, পারস্পরিক সম্মান ও ভালোবাসার ভিত্তিতেই একটি সুখী পরিবার গড়ে ওঠে। আমার শখ হলো নতুন নতুন জায়গা ভ্রমণ করা, ভালো বই পড়া, নতুন কিছু শেখা এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো। অবসর সময়ে সমাজ ও মানুষের উপকারে আসে—এমন কাজ করতে ভালো লাগে। আমি সরল, ভদ্র ও দায়িত্বশীল জীবনযাপন পছন্দ করি। অহংকার, মিথ্যা, প্রতারণা এবং অশোভন আচরণ অপছন্দ করি। পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধকে আমি সবসময় গুরুত্ব দিই। আমার রুচিবোধের ক্ষেত্রে শালীনতা, পরিমিতিবোধ এবং ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিই। ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ, দ্বীনি পরিবেশে গড়ে ওঠা পরিবার প্রতিষ্ঠা করে সমাজের জন্য ইতিবাচক কিছু করার ইচ্ছা রাখি। আল্লাহর রহমতে সৎভাবে জীবন পরিচালনা করে দুনিয়া ও আখিরাতে সফল হওয়াই আমার মূল লক্ষ্য।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা ও টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী, আলহামদুলিল্লাহ। ২০১৮ সাল থেকে দাড়ি উঠতে শুরু করেছে। তখন থেকেই দাড়ি রাখতেছি। আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী ইনশাআল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব দেখি না। আলহামদুলিল্লাহ এসব থেকে আল্লাহ হেফাজত করেছেন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ নিজস্ব ট্রাভেল এজেন্সি ব্যবসা রয়েছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা শহরেই। এটি নিজেই পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি নিজের সততা, বিশ্বাস ধরে রেখে, হালাল ভাবে উপার্জন করতে।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, এই ব্যবসা থেকে প্রতি মাসে ভালো ইনকাম হচ্ছে, যার দ্বারা ৪/৫ জনের একটি পরিবার সচ্চলভাবে চলতে পারবে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতে, পরিবারের সবার সাথে। কারণ আমরা যৌথ পরিবার। পরিবারের সবার মায়া মহব্বত নিয়ে এক সাথেই থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত বিয়ে একটা সুন্নাহ। বিয়ের দ্বারা অর্ধেকদ্বীন পূর্ণতা পায়। এছাড়াও আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার জন্য সহযোগিতা এবং আমার পাশে থেকে সেবা করার জন্য একজন জীবনসঙ্গী প্রয়োজন। যিনি সুখে দুঃখে সব সময় আমার পাশে থাকবেন। আমাকে সহযোগিতা করবেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'৫" –৫'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে SSC, অবশ্যই দ্বীনি শিক্ষাও থাকতে হবে।
জেলা মৌলভীবাজার জেলার ভিতরে। তবে সিলেট জেলার ভিতরে হলেও হবে যদি মানানসই ও আলোচনা সাপেক্ষে হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, শিক্ষিকা।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত যেকোনো।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গিনী প্রত্যাশা করি, যিনি ন্যূনতম দাখিল/এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হবেন। পাশাপাশি ইসলামী জ্ঞান ও দ্বীনি চর্চার প্রতি আন্তরিক থাকবেন। সহী-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে জানা, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা এবং ইসলামী বিধান অনুযায়ী পর্দা মেনে চলা তাঁর জীবনের অংশ হওয়া কাম্য। তিনি যেন ভদ্র, নম্র, ধৈর্যশীল ও উত্তম চরিত্রের অধিকারী হন। পরিবারের সকল সদস্যের সঙ্গে আন্তরিকতা, ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। শ্বশুর-শাশুড়ীকে নিজের বাবা-মায়ের মতো সম্মান করবেন, বড়দের শ্রদ্ধা করবেন এবং ছোটদের স্নেহ করবেন। আমি এমন একজনকে চাই, যিনি হিংসা, অহংকার ও অপ্রয়োজনীয় জটিলতা থেকে দূরে থাকবেন, অল্পতেই সন্তুষ্ট থাকতে জানবেন এবং সুখ-দুঃখে স্বামীর পাশে থেকে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও দ্বীনভিত্তিক পরিবার গড়ে তুলতে আগ্রহী হবেন। ইসলামের নির্দেশনা অনুযায়ী বৈধ বিষয়ে স্বামীর আনুগত্যকে গুরুত্ব দেবেন এবং আল্লাহর সন্তুষ্টিকে পারিবারিক জীবনের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জুড়ী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5526

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জুড়ী, মৌলভীবাজার, সিলেট
মৌলভীবাজার জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন