| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
"আমার শখ ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ।হয়তো সেগুলো অন্যের কাছে বড় বড় ইচ্ছে ও হতে পারে। আমার দুনিয়াবি প্রধান স্বপ্ন, Psychologist হওয়ার এবং এর মাধ্যমে দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা। Neonate থেকে Under 18 বাচ্চাদের জন্য অনেক কিছু করার ইচ্ছে। আমৃত্যু পড়াশোনার মধ্যে থাকার অদম্য ইচ্ছে! প্রোডাক্টিভ লাইফ লিড করতে চাই। শুধুই বিয়ে,বিয়ে পরবর্তী জীবন,এতোটুকুতে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না। উম্মাহর জন্য,দাওয়াহ এ,শারীয়াহ্ ভিত্তিক পরিবার তৈরিতে যা যা সম্ভব। তাই Intellectual Thoughts রাখে এমন কাউকে-ই আশা করছি। ইসলাম ও বিজ্ঞান,দর্শন এসব নিয়ে গবেষণা করতে পছন্দ করি। কিছুটা পলিটিকাল কনশাসনেস! বই পড়তে ভালোবাসি। বাবা মা থেকে বাচ্চারা অনেক গুনাবলি পায়,তবে কিছু গুনাবলি ব্যক্তির নিজের থাকে যা তাকে অন্য আরেকটি মানুষ থেকে পৃথক করে। তেমনি আমিও আমার পরিবার থেকে কিছু বিষয়ে ভিন্ন মতাদর্শের তবে তা অবশ্য ইসলাম বিরোধী নয়,আলহামদুলিল্লাহ। অনেকেই বাবা-মা কে দিয়ে সন্তান কেমন হবে তা জাজ করে। কিন্তু এটা ভুলে যায় যে, বৈজ্ঞানিকভাবে ও ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যাবলি থাকে যা, বাবা-মায়ের থেকে সম্পূর্ণ ভিন্ন হয়,যা ব্যক্তির ব্যক্তিত্বে প্রকাশ পায়। আমার বাবা-মা ও আমাকে যথাসম্ভব ভালো আদর্শে বড় করার চেষ্টা করেছেন এবং আমি চাই আমার ছোট ভাই বোনের আদর্শ হতে, বড় বোন, পরবর্তী গার্ডিয়ান হিসেবে দায়িত্বগুলো পালন করতে, যতদিন বেঁচে আছি ইন্ শা আল্লাহ। আরেকটি ইচ্ছে দ্বীন ও দুনিয়ার ভিন্ন জগতকে, ইসলামের মাধ্যমে একত্রিত করার। যাতে "দ্বীন vs দুনিয়া " না হয়ে,"দ্বীন with দুনিয়া" হয়, ছোট্ট মাথা দিয়ে সহিহভাবে যতটুকু সম্ভব। আমি পরিবারের সব বাচ্চাদের একমাত্র বড় বোন। সে হিসেবে, আমার থেকে তাদের আশা-প্রত্যাশা ও অনেক।তাই দায়িত্ব ও অনেক। শুধু এটা নয়,আমি চাই আমার সর্বদিকে সকল দায়িত্ব সুন্দরভাবে পালন করতে। সব যে পারবো তা নয়,আবার পারবো না তা ও নয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দেন,সমস্যা হলো আমরা ঠিকভাবে চাইতে জানিনা আর দোষারোপ করি। আমি Feminism support করিনা।আমি শুধু জানি এবং মানি,ইসলাম নারীদের যেখানে যতটুক প্রতিবন্ধকতা রেখেছে, সীমা রেখেছে, সেটা মেনে নিয়ে হালালভাবে সব সম্ভব। আমার আল্লাহ যেখানে সুযোগ রেখেছে,ইসলামের নাম দিয়ে সেখানে বাঁধা তৈরি করার আমরা কে? কে সেই আমরা? কর্পোরেট জবের পক্ষে বা বিপক্ষে বলছিনা। নারী ঘরে থেকেও দক্ষতা বৃদ্ধি করে অনেক কাজই করতে পারে। অফলাইন,অনলাইন পর্দার সাথে অনেক কিছু সম্ভব। আগে ইসলাম কে সঠিকভাবে জানতে হবে। Each and every single things.. একটি মাসআলা পড়লাম আর যা বুঝলাম মেনে নিলাম তা না করে, সেই মাসআলা ও মাসআলার আদ্যোপান্ত সব জেনে মানবো। ইসলাম যেখানে নারী-পুরুষ কে আলাদা করেনা সওয়াব এ,সেখানে আমরা কীভাবে হেয় করি?? আবারও বলতে চাই,ফেমিনিজম সাপোর্ট করিনা তবে সঠিক নিয়মে আল্লাহ যার যতটুক সীমারেখা রেখেছেন ততটুকু মেনে বাকি জীবন কাটাতে চাই। আল্লাহ ভালো জানেন। আমি কিছুটা দুষ্টু প্রকৃতির। ছোটদের সাথে ছোট বাচ্চা, বন্ধু হয়ে যাই আবার বৃদ্ধ দাদা-নানা বয়সীদের জন্য তাদের কথা বলার সঙ্গী, বন্ধু হয়ে যাই। তাদের কাছাকাছি থাকতে ভালো লাগে। একসময় আমিও ছোট ছিলাম,আবার আমিই হয়তো আবার বৃদ্ধ হবো। অল্পতে অনেক বেশি আপসেট হয়ে যাই, ইমোশনস এ কন্ট্রোল খুবই পিচ্চি। যদিও এটা ঠিক রাখার চেষ্টা করছি ইন্ শা আল্লহ! আমি ইগো,বদমেজাজ,ওয়াদাখেলাফি, কথাখেলাফি,এক তরফা ইসলাম পালন একদমই পছন্দ করিনা। ইগোইস্টিক ও বদমেজাজি মানুষ এড়িয়ে চলার চেষ্টা করি সবসময়। আত্মীয়তার সম্পর্কগুলো সঠিকভাবে আগলে রাখার মধ্যে শান্তি খুঁজে পাই।এটি আম্মুর থেকেই শিখা। আম্মুর থেকে আত্মীয়তার বন্ধন রক্ষা এবং কোনো অসহায় ব্যক্তি বাড়ি আসলে খালি হাতে না ফেরানো ব্যাপারটা আমাকে অনেক প্রভাবিত করে। ছোট থেকেই দ্বীনি পথে হাঁটতে সাহায্য করেছে।কুরআন,নামাজ,পর্দা আম্মুর থেকেই শেখা। আর আব্বুর মাধ্যমে রাস্তাঘাট চিনেছি,শিখেছি মান-সম্মান এর সাথে বড় হওয়াটা, সদ্ব্যবহার ,দান এর ব্যাপারে এবং আশেপাশের মানুষের সাথে শ্রদ্ধাশীল হওয়ার ব্যাপারটাও আব্বুর থেকে শেখা। মেয়েদের প্রতি আব্বুর ভালোবাসার প্রকাশটা একটু বেশিই,তাই কখনো মেরে কথা বলেননি। মাইর আম্মুর হাতে খেয়েছি 😑😑। এমন বেশকিছু দিকে আব্বু ও আম্মু সুন্দরভাবে একত্রে আমাদের গড়ে তোলার চেষ্টা করেছেন। অনেক কিছুই দেখেছি,শিখেছি আলহামদুলিল্লাহ। কখনোই ছোট্ট ভুলকেও প্রশ্রয় দেননি। আমি যেকোনো বিষয়ে গভীর চিন্তা ধারার মানসিকতা রাখতে পছন্দ করি। এক কথায় বললে,Broad minded thinking. কিছুটা Ambivert প্রকৃতির। Extrovert to ambivert ছোট থেকেই গার্ডেনিং এর অনেক শখ ছিল। যদিও সবসময় চালিয়ে যেতে পারিনি। একটি জিনিস খুবই অপছন্দ করি,"Misunderstanding" যেকোনো সমস্যা আল্লাহ চাইলে সমাধানযোগ্য। Narrow Minded, নারী এটা করবেনা বা ওটা করবে না ইসলামের বাইরে যারা ফতোয়া দেয় তাদের সাথে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি,সমাধান না করে ঝামেলা তৈরি করা আর তৈরিকারী উভয়ই অপছন্দের। বৃষ্টি খুবই পছন্দ, বৃষ্টি এবং স্নিগ্ধ আকাশ দেখলে আমার বাচ্চাসুলভ বৈশিষ্ট্যের আগমন ঘটে,বাচ্চাদের মতো হয়ে যাই।যত কষ্টে-ই থাকিনা কেন এই বৃষ্টি এবং তাকে জুড়ে সবকিছু আমাকে প্রশান্তি দেয়। বলা যায়,প্রাকৃতিক নিদর্শনগুলোর প্রতি আমার ভালোবাসা টা একটু বেশিই। ছবি তোলা আমার ছোট থেকেই পছন্দ, সাথে বিভিন্ন লেখকের বই পড়া,হোক বাংলা অথবা ইংরেজি বা সাহিত্যমূলক। আমার স্বপ্ন দ্বীন ও দুনিয়া উভয় ক্ষেত্রে সফলতা অর্জন। দ্বীন এর বিভিন্ন বিষয়ে গবেষনা,মুসলিমের ইতিহাস জানা,নিপীড়িত মুসলিমদের জন্য কিছু করার অদম্য ইচ্ছে। বিশেষ করে,যারা যুদ্ধ থেকে বাঁচতে সমুদ্রপথ পাড়ি দেয়। স্বপ্ন অনেক। নিজের জন্য, মালিকের জন্য, দাওয়াহ এর জন্য, এই দেশটার জন্য। যত যা-ই হোক, দেশ টা তো আমারও। এমন অনেক ছোট ছোট ইচ্ছে আছে পূরণের,আল্লাহ যদি সহায় হন এবং যাকে আমার পার্টনার হিসেবে রেখেছেন সে। বাচ্চাদের জন্য কিছু করতে চাই,যারা পথশিশু। বিশেষ করে, মেয়ে বাচ্চাগুলোর জন্য।চাই,ঐ ছেলেমেয়ে সবগুলোকে যথাসম্ভব সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করতে। মানুষের জন্য কিছু করতে পারলে,কারো মুখে ছোট্ট এক হাসির ঝলক দেখতে পারলেও সুকুন কাজ করে। অনেকটাই সেনসিটিভ। অল্পতেই কান্না করে ফেলি। রাস্তার অসহায় বৃদ্ধ,বাচ্চা... ইচ্ছে তাদের জন্য কিছু করার। এমন না যে,এখন অনেক টাকা আমার,এখনি করবো😑😑,তা নয়। যখন আল্লাহ উপায় রাখবে,চাইবে তখন করবো। নিয়ত করতে তো "না" নেই। ট্রাভেলিং পছন্দ,বিশেষ করে বৃষ্টিস্নাত দিনগুলোতে, মেঘলা আকাশ থাকাকালীন। Child Activities ভালো লাগে, লাইক হোম স্কুলি ইত্যাদি ইত্যাদি। জীবনে চলার পথে কোনো না কোনো ভুল তো সবাই ই করি,তবে ভুল শুধরে তা ঠিক করার মানসিকতা রাখতে পছন্দ করি,ইন শা আল্লহ। আশাও করি এমন একজন যিনি নিজেকে শুধরানোয় মনোযোগ দেন আমৃত্যু! এর মানে এটা নয় যে,আবার ভুল করেই যাবো আমরা। নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করতে পছন্দ করি।ইসলামের সাথে আমলের মাধ্যমে জীবন পরিচালনা করার ইচ্ছে,প্র্যাক্টিসিং মুসলিমাহ হওয়ার পথে। Mainly,I am a small, simple person with many little dreams in my heart. I have a deep desire to do something meaningful for the Ummah and to lead a productive life. I try to base every aspect of my life and every step I take upon my Deen. I love reading books, gaining more Islamic knowledge, engaging in activities with children, helping people, and simply bringing a smile to someone's face. These little acts of goodness bring me immense peace and happiness. I try to be very careful about Amanah, always fearing that I may be held accountable before Allah for any mistake or negligence on my part. I want to live every breath of my life according to my Rabb's guidance and regulations, while striving to make my life beneficial and productive. I also have a strong desire to help people understand the existence and beauty of Real Islam, especially those Muslims who have misconceptions or hostility towards Islam. For that reason, I am trying to make myself stronger in knowledge, character, and faith. I believe in building a Shariah-based family while maintaining proper Purdah and Deen. I am someone who becomes genuinely happy even with the smallest efforts and gestures, yet I can also be quite sensitive—if someone scolds me loudly, I may completely fall apart. I value maturity, though with the people I deeply love and feel close to, my childish side often comes out too. Rain, cloudy skies, and the beautiful signs of Allah's creation bring me immense Sukoon whenever I feel upset. I want to keep learning until I die. After completing my Alim course, I hope to pursue Dawrah and then dedicate myself to Dawah, In Sha Allah, while continuing to learn and grow. As for my career, I aspire to become a psychologist and work with the children of Bangladesh. And if Allah wills, I would also love to contribute to spreading the true understanding of Islam—not only within myself, but throughout the world, In Sha Allah. Ultimately, I want my life to be about discovering and fulfilling what my Rabb wants me to do, In Sha Allah.
|