Profile

বায়োডাটা নং : 693

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: অশোকতলা
বর্তমান ঠিকানা কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: অশোকতলা
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? হিসাববিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা সরকারি মহিলা কলেজ
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী।আমাদের বাড়ির সামনেই আব্বুর দোকান আছে।সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং চা বিক্রি হয়।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বড়জন-বিবাহিত।ওনার স্বামী নিয়ে বিস্তারিত নিচে বলা হবে। ২য়-পাত্রী ৩য়-ডিভোর্সড।একটি ৪ বছরের মেয়ে আছে। ৪র্থ-৮ম শ্রেনীতে অধ্যয়নরত। বড় বোনের হাসবেন্ডের বিস্তারিত:আপুর হাসবেন্ড মানুষ হিসবে আট দশটা মানুষের মতো নয়।সমাজে নামকরা খারাপ লোকদের একজন ওনি।অসাধু ব্যবসায়ে জড়িত।ওনার সাথে বা ওনার পরিবারের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক নেই।আপুকে অনেক হুমকি /ধামকি দিয়েই ওনি আমাদের অগোচরে বিয়েটা করেছিলেন।আমার বোন প্রতিনিয়ত আপসোসও করেন ওনার জীবনের জন্য।আব্বু অনেক চেষ্টা করেছিলেন মামলা, জিডি অনেক কিছু করেও আপুর সাথে বিয়েটা ঠেকাতে পারেনি।আসলে এসব অসাধু লোকদের হাত অনেক দূর অবদি থাকে।বড় বড় রাজনীতিবিদরাই ওনাদের সহায়তাকারী।ওনার বিষয়টা এজন্য ব্যক্ত করা ওনার ইস্যুটা কেন্দ্র করেই অনেকে বিয়েতে আগাতে চায়না।যেখানে আমাদের ইচ্ছে বহির্ভূত ছিলো সব কিছু, তবুও আমরা ভুক্তভোগী।বোনের হাসবেন্ডের ইস্যু বেশি গুরুত্বসহকারে দেখলে বায়ো ইগনোর করবেন।কারন আমি মনে করি প্রকৃতজ্ঞানসম্পন্ন ব্যক্তিরা পাত্রী নির্বাচনে পাত্রীর বোনের হাসবেন্ডকে অধিক প্রাধান্য দিতে পারেননা।যেখানে সংসার জীবনে ঐ লোকের নামগন্ধটুকুও থাকবেনা সেখানে ওনার বিষয়ে গুরুত্বারোপ আমার চোখে সমাচীন নয়।
চাচা মামাদের পেশা আব্বুরা ২ ভাই। আব্বুর বড় ভাই বর্তমানে বেকার।বয়স হয়ে গেছে তাই কিছু করেননা। বড় মামা-মৃত ছোট মামা- ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব বাসা।আমাদের বাস ভবনটি চার তালা ফাউন্ডেশন করা।আপাতত নিচ তালা পর্যন্তই কমপ্লেট করা আছে।আর আমাদের বর্তমান জমি সীমিত।কারন ছোটবেলায় আব্বুর বাস ছিলো।বাসটি ড্রাইভার দ্বারা এক্সিডেন্ট হয়েছিলো। অনেক ক্ষয়ক্ষতি হওয়ার দরুন আব্বুকে জায়গা পর্যন্ত সেল করতে হইছিলো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বায়োডাটার এ অংশটি গুরুত্বসহকারে পড়ার অনুরোধ।আমার পরিবারের অধিকাংশই বেদ্বীন আর অজ্ঞ। এমন পরিবেশে রব আমায় হিদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ। বোনেরা ৫ ওয়াক্ত সালাত আদায় করে।মাঝে মাঝে ছেড়ে দিলে আমি শাসন আর তাগিদ দিলে আবার নিয়মিত হয়। আম্মু আগে সালাত পড়তোনা,পড়লেও রেগুলার না।তবে রবের দরবারে হাজারো শুকরিয়া এখন নিয়মিত নামাজ পড়ছেন।আব্বুকে অনেক চেষ্টা করেও নামাজে একটিভ করতে পারিনা।রবের কাছে চেয়ে যাচ্ছি ওনার হিদায়েত।রব যেনো কবুল করেন।শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেন ওনাদের হেদায়েত দেখে যেতে পারি।আমার পর্দার পূর্ণ পরিবেশ আমার পরিবারে আছে।কিন্তু ইলমার্জনের পরিবেশ নেই।যেহেতু তাদের দ্বীনের বুঝ কম ইলমার্জনের প্রয়োজনীয়ত্ বুঝতে তারা সক্ষম নন।অধিকাংশ সময় তাদের কিছু একটিবিটিতে আমি অনেক ভেঙে পড়ি।মানসিক অবস্হা এমন হয় যে ৫ ওয়াক্ত নামাজের বাহিরে কোনো আমলই হয়ে উঠেনা।আমি দ্বীনি একটা পরবেশের তীব্র প্রয়োজনীয়তা অনুভব করি।আল্লাহওয়ালা মানুষের সহবতের জন্য আমার অন্তর একপ্রকার তৃষ্ণার্ত বলা যায়।ফেমিলিতে সবাই টিবি দেখে।বিভিন্ন আনন্দে উৎসবে অংশগ্রহণ করে।আমি ব্যতীত কেউ খাস পর্দা করেনা।তবে বোরকা পরিধান করে।আমি আমার রোমের মধ্যেই নিজেকে বন্ধি রাখি বেশিরভাগ সময়।মাঝে মাঝে ইচ্ছে তরে পাখির ন্যায় কোথাও উড়ে চলে যাই এই ফেতনার পরিবেশ থেকে।কিন্তু দুনিয়ার জীবনতো এতোটা সহজ নয়।তাতো আমাদের নবী কারিম( সা.) বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা।এর চেয়ে কঠিন জীবন দুনিয়াতে পার করে গেছেন মা আছিয়াসহ আরো অগনিত মহিলা সাহাবীগন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি পড়া হয়।২০১২ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাজা হয়না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? নাজেরা চলছে এখনোও
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ঠান্ডা লাগার সমস্যা আছে।বিশেষ করে শীতকালে ঘন ঘন ঠান্ডা লাগে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দোআ কবুলের গল্প,আহকামুন নিসা,জীবন যদি হতো নারী সাহাবীর মতো, বেলা ফুরাবার আগে,জীবন পথের পাথেয় আরো অনেক পড়া হয়েছে আলহামদুলিল্লাহ।মাদরাসায় ভর্তি হওয়ার পর কিতাবাদি পড়েই সময় চলে যেতো আলাদা বই পড়ার সময় হয়ে উঠেনি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ,উস্তাদ নোমান আলী খান, মিজানুর রহমান আজহারী,আমাদের মাদরাসার উস্তাদ হাফিজুল্লাহ হাসিবুর রহমান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দুনিয়াবি স্বপ্ন বলতে রবের ঘর তাওয়াফ করা জীবনে একবার হলেও।আর আমার মাদরাসার পড়া পুনরায় শুরু করে আলেমা কোর্সটা সম্পন্ন করতে চাই।এই বিষয়ে জাওজের সাহায্য একান্ত কাম্য।আর যদি সম্ভব হয় গ্রামে জায়গা কিনে গাছ গাছালির বাগান করতে চাই।শহরে জীবনটা যখন একঘেয়ে লাগবে তখনি গ্রামের গাছ গাছালির ছাযাতলে বসে ক্লান্তি সকল নিরসন করা যাবে। অপছন্দ:গান শোনা একেবারেই অপছন্দ।অহংকারী মনোভাব নিয়ে চলা লোকদের এড়িয়ে চলি।বেশি কথা বলা পছন্দ না এবং অল্পতে রেগে যাওয়া চিৎকার চেচামেচি করে কথা বলা মানুষ আমার অপছন্দের।বিয়ে, বাচ্চা হওয়া এসব একটিবিটিতে আমাদের সমাজে যেসকর কুপ্রথা আর আনুষ্ঠানিকতা চলে তা আমি একদমই মানতে পারিনা।অপচয়,গিবত, সমালোচনা এই বিষয়গুলোও অপছন্দের। পছন্দ:আমি মেয়েলি কাজগুলো করতে ও শিখতে খু্ব পছন্দ করি।সেলাই,রান্নাবান্না হ্যান্ডপেইন্টে সময় দেয়া হয়।বিভিন্ন রেসিপি ট্রাই করে ফেমিলিকে খাওয়াতে ভালো লাগে।তারাও পছন্দ করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৭বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।গান শোনা একদম অপছন্দ হামনাথ শুনি।ইসলামিক কাহিনী সংক্রান্ত সিরিজ দেখি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে ইচ্ছে আছে।রব তৌফিক দিলে আমার নাজেরা শেষ হলে এলাকার আন্টিদের কোরআন শিক্ষা দিব সহীহভাবে ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আমরা যারা শিক্ষাবর্ষ ১৮-১৯ ছিলাম তাদের ফাইনাল পরীক্ষা ২০২৪ এ সমাপ্ত হয়।গত বছর গ্র্যাজুয়েশন শেষ করি।মাস্টার্সে ভর্তি হইনি।জেনারেল পড়াশোনার আগ্রহ অনেক আগেই উঠে গিয়েছিল।বাসায় ব্যাচ করে স্টুডেন্ট পড়ানো হয়,টুকটাক সেলাই কাজ করা হয়।
মাসিক আয় ১০০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? একটি দ্বীনি পরিবেশ পাওয়ার লক্ষ্যে বিয়ের মাধ্যমে এমন একটা সংসার চাই যেখানে সে সংসারটাকে দেখলেই মনে হবে, এ যেনো এক টুকরো জান্নাত।তাছাড়া মাথার উপনে দ্বীনি একজন গার্ডিয়ানও থাকা দরকার।যিনি দ্বীনি কাজে সহোযোগিতা আর দ্বীনি জীবন পরিচালনায় ভূমিকা পারন করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-37
উচ্চতা ৫'৩ এর বেশি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল হলে স্নাতক শেষ করেছেন মাদরাসার হলে অন্তত মিসকাত অবদি পড়েছেন।আর উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা করেছেন এমন হলেও সমস্যা নেই।
জেলা কুমিল্লা, ঢাকা।কুমিল্লার কাছাকাছে হলেই ভালে।তবে দ্বীনদারিতা পছন্দ হলে যে কোনো জায়গায় আমি আগ্রহী আছি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হাফেজ,মাওলানা,মুফতি, শিক্ষক, ব্যবসায়ী,চাকুরিজীবী,ফ্রিল্যান্সার। শিক্ষক ও চাকরিজিবীর ক্ষেত্রে মহিলা কলিগের সাথে একসাথে কাজ করতে হয় এমন হলে নক দিবেননা।স্বল্প ইনকাম হোক হালাল পেশাটাই গুরুত্বপূর্ন।ব্যাংক বা এনজিওতে কর্মরত কাউকে চাইনা।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
এমন কাউকে জাওজ হিসেবে চাই যার মধ্যে গাইরতের কোনো কমতি থাকবেনা।পর্দার ব্যাপারে সর্বোচ্চ সাপোর্ট দিবেন।মোবাইলে এডিক্টেট কাউকে চাইনা।টিকটক ব্া আরো যেসকল ফেতনা সৃষ্টিকারি গুনাহবৃদ্ধিকারী এ্যাপ আছে এগুলো পরিহারযোগ্য হতে হবে পাত্রের কাছে। এমন তাকওয়াবান হবেন যেন যেকোনো কাজেই সর্বপ্রথম দ্বীনকেই প্রাধান্য দেন।আমার ইলমার্জনে সহোযোগিতা করবেন।যদি জেনারেল হন তবে তার মধ্যেও যেনো ইলমার্জনের আগ্রহ থাকে।প্রতিদিন যেনো কোরআন তিলাওয়াতের অভ্যাস থাকে যদি সেটা ১ আয়াত হোক তবুও। আমার সাথে নফল ইবাদত এবং নফল রোজা রাখায় আগ্রহী হবেন।দ্বীনি কাজের কম্পিটিশন করবেন নিজ আহেলিয়ার সাথে এমন মানসিকতা সম্পন্ন।আর সুন্নত তরিকায় ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পাদনের মানসিকতা থাকতে হবে। বিঃদ্রঃ বায়ো পছন্দ হলে ইমেইল করে ছবি চাওয়া যাবেনা।মাসনার জন্য কেউ নক দিবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কুমিল্লা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6238

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4336

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9555

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6537

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9395

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6664

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমিল্লা সদর, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন