Profile

বায়োডাটা নং : 6877

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
কোথায় বড় হয়েছেন? দশম শ্রেণির পর্যন্ত বাসায় ছিলাম আলহামদুলিল্লাহ, কলেজ ছিলো সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ,কলেজের সময়টা সৈয়দপুরে,এডমিশন সময়ে রংপুরে, আর এখন ভার্সিটিতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Doctor of Veterinary Medicine (2022-23)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? তৃতীয় বর্ষ (লেভেল 3)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বেসরকারি চাকুরীজীবী (একটি NGO প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট ম্যানেজার।যদিও আব্বু আগে অনেকবার জব থেকে বিরতি নেওয়ার ফিকির করেছেন কিন্তু দুনিয়ার জটিলতায় আর ইমানের দৃঢ়তার অভাবে সেটা হয়ে উঠে নি,তবে তিনি ফিকির করছেন,ইন শা আল্লাহ খুব শীঘ্রই চাকুরি থেকে বিরতি নিবেন এবং নিজের ব্যাবসা গুছিয়ে নিবেন। সেইরকম প্রিপারেশন চলছে)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই ছোট, কিনডারগার্টেন এ ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে মাদ্রাসায় নুরানী নাজেরা বিভাগে ভর্তি করিয়েছেন আব্বু আম্মু আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন দশম শ্রেণিতে পড়ে। জেনারেল।মেধাবী ছাত্রী মাশা আল্লাহ।
চাচা মামাদের পেশা চাচা ২ জন। বড় চাচা - কৃষক মেজো চাচা -কৃষক ও ছোট ব্যাবসায়ী মামা-মৃত। বেসরকারি চাকরিজীবী ছিলেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ গ্রামে নিজের বাড়ি আছে।আবাদি কিছু জমি জমাও আছে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ব্যাবসা নাই,বাসায় কৃষিকাজ ও করা হয় না।জমি অন্যের কাছে বছর হিসেবে ফসল উৎপাদন করতে দেওয়া হয়। কোনো কিছুর অভাব নেই,হ্যাপি ফ্যামিলি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, পুরোপুরি মেইনটেইন করার মতো পরিবেশ আছে। আব্বু দ্বীনের দিক দিয়ে একটু পিছিয়ে,আমরা সবাই তার হিদায়াতের জন্যে দুয়া করছি,হিদায়াত দানের মালিক মহান রব্বি।আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাসী,আমি দুয়া কবুলে বিশ্বাসী,আল্লাহ ঠিক একদিন তাকে হিদায়াত দিবেনই(আমিন)। তিনি আমাদের পর্দার ব্যাপারে খুবই হেল্পফুল আলহামদুলিল্লাহ, এবং সবধরনের দাওয়াতি কাজে আম্মুকে অনেক হেল্প করেন। আল্লাহ তার দিল কঠিন করে দেন নি এখনো। আম্মু ও ছোট বোন যথেষ্ট সচেতন আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ভাবে না হলেও মাঝে মাঝেই বাসায় তালিম হয় আলহামদুলিল্লাহ ।বাসায় আম্মু গ্রামের পিচ্চি বাচ্চাদের ও চাচি-ভাবিদের অযু-নামায ইত্যাদি শিখানোর চেষ্টা করেন।বই পড়ার চেষ্টা করেন। আব্বু এই বিষয় গুলো অনেক এপ্রিশিয়েট করেন মাশা আল্লাহ। আগে কুরআনও শিক্ষা দিতেন তবে এখন তিনি নিজেই আরো সহীহভাবে অন্যদের সাথে নিয়েই শিখছেন আলহামদুলিল্লাহ। আম্মু পুরোপুরি ভাবে ঘরের মধ্যে নন মাহারাম(কাছের আত্মীয়দের ক্ষেত্রে) মেইনটেন করতে না পারলেও আমি ও আমার ছোট বোন পুরোপুরি চেষ্টা করছি। ছোট বোন দ্বীন পালনে অনেক আগ্রহী আলহামদুলিল্লাহ। ভাই মাদ্রাসায় থাকে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? নামায ছোট বেলা থেকেই(২০১১ সাল) পড়া হয় আলহামদুলিল্লাহ। তবে আগে মাঝে মধ্যে বাদ দিতাম।২০১৯ সাল থেকে পাচ ওয়াক্ত আদায় করার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? শুন্য। ২০২৪ সাল থেকে কাযা হয় না আলহামদুলিল্লাহ। খুব কম সফরকালীন কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি আলহামদুলিল্লাহ। আবারও একজন ওস্তাজার কাছে পড়ছি, পরিপূর্ণ শুদ্ধতার জন্য।আল্লাহ অনলাইন ও অফলাইনে শিখার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হালকা মাইগ্রেন এর সমস্যা আছে। মেজর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর মাত্র। কোনোকিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বই পড়তে অনেক ভালোলাগে। অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। সিরাতে মুহাম্মদ (স),গল্পে আকা মহিয়সী খাদিজা (রা),সিরাতে আয়েশা (রা)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আব্দুল মালেক হুজুর,স্যার শায়েখ আহমাদুল্লাহ,জাকির নায়েক,মাওলানা মামুনুল হক,মুফতি জুবায়ের উস্তাদ,ওয়াহিদ ওস্তাদ,মাওলানা তারিক জামিল, মুফতি তাকি উসমানি দা মা। ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন •নতুন নতুন বই কেনা ও পড়া আমার অনেক পছন্দের একটি কাজ৷আগে HSC এর আগে পর্যন্ত সাহিত্য, উপন্যাস,গল্পের বই পড়তাম। স্কুলের লাইব্রেরিতে ননএকাডেমিক শ্রেনিভিত্তিক(দশম শ্রেনি ব্যতীত) সব বই পড়া হয়েছে, এর বাইরেও ছোট বেলা থেকে বিভিন্ন গল্পের বই পড়তাম। দ্বীনের বুঝ আসার পর থেকে ইসলামিক ধাচের বই পড়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। যদিও তেমনভাবে বই পড়ার সময় পাই না,তবে সুযোগ পেলেই বই খুলে বসি,অযাচিত গল্প গুজব এড়িয়ে চলতে অনেক উত্তম একটা উপায় বলে মনে করি। সবসময় যেকোনো একটা বই পড়ার অভ্যাস করার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ। পড়া বইয়ের মধ্যে উল্লেখযোগ্য —সিরাতে মুহাম্মদ(স),দ্য প্রফেট(স),সিরাতে আয়েশা(রা),গল্পে আকা মহিয়সী খাদিজা(রা),ফেরা-১,২ প্যারাডক্সিকাল সাজিদ-১,ডাবল স্ট্যান্ডার্ড -১,কুররাতু আইয়ুন-১,ধূলিমলিন উপহার রমাদান, প্রোডাক্টিভ রমাদান,পর্দা গাইডলাইন, সুন্নাহ ও সুস্থতা, ইউনিভার্সিটির ক্যানটিনে, ধৈর্য, চিন্তাপরাধ, এখন যৌবন যার,দ্য রিভার্টস,মুমিন নারীর সারাদিন,শেষের অশ্রু,শেকড়ের সন্ধানে, আল বিদায়া ওয়ান নিহায়া -১ম খন্ড,সেপালকার ইন লাভ,বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি, এবং শায়েখ আতিক উল্লাহ ও আরিফ আজাদ স্যার এর বই সহ বেশ কিছু বই। •ছোট ছোট বাচ্চা আমার অনেক প্রিয়। বিভিন্ন ধরনের হাতের কাজ করতে ভালো লাগে,যদিও আমার মা অনেক হাতের কাজ জানেন তবে আমার তেমন শেখা হয় নি,কুশি কাটার কাজ হলে এসে শিখেছি আলহামদুলিল্লাহ।শেলাই এর কাজ(আম্মুর থেকে) শিখার ইচ্ছা আছে(এবং একজন মেয়ে হিসেবে এই কাজ জানা সকলের উচিত বলে মনে করি)। •রান্না মোটামুটি পারি (হলে এসে রান্না করা হয় মাঝে মধ্যে)মাঝে মধ্য নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে,তবে দেখা যায় বেশিরভাগই হলের ডাইনিং থেকে খাই। •আমি সত্য কথা বলতে পছন্দ করি, মিথ্যা বলা আমার ভীষণ অপছন্দের।আল্লাহ তায়ালা মিথ্যাবাদীদের অপছন্দ করেন। অযোক্তিক কোনো কিছু কিংবা ব্যাড ম্যানার আমার খারাপ লাগে৷ •সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।ওয়েস্টার্ন কালচার ও বিদা'ত থেকে নিজেকে বাচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুল্লিলাহ। আল্লাহ চাইলে বিয়েটাও সুন্নাত মোতাবেক করার ইচ্ছা।আল্লাহ কবুল করুন। •হারাম পরিবেশে যাওয়া থেকে নিজেকে হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করি,গান বাজনা যুক্ত পরিবেশ, বাইরে ফ্রি মিক্সিং এর আড্ডাবাজি আমার অপছন্দ।আমি মনে করি পর্দা করে সব করা গেলেও পর্দা করা করা যায় না। সন্ধ্যার পরে বাইরে বেরুতে ভয় পাই, একান্ত প্রয়োজনে(treatment purpose) বান্ধুপিদের কাউকে সাথে নিই।অথবা আব্বু আম্মু থাকেই৷ এইটা কেউ দুর্বলতা মনে করতে পারেন,তবে আমার সন্ধ্যার পরে বাইরের পরিবেশ আরো জঘন্য লাগে, বিশেষত ভার্সিটির এরিয়াতে। •নিজের সন্তানদের ইলম শিক্ষা (ব্যাসিক সবকিছু,দ্বীনী ও দুনিয়াবি স্কিল, আমার ও আমার অর্ধেকদ্বীন থেকেই শিখবে) এমনটাই ইচ্ছা ইন শা আল্লাহ। দ্বীনী মারকাযে যাওয়ার আগে সকল সুন্নাহ ও ফরজ ইলম(বয়স অনুযায়ী) সব কিছু শিখানোর ইচ্ছা ইন শা আল্লাহ।আমি যেসব পাই নি সেসব কিছুই যেন ভবিষ্যৎ প্রজন্ম পায়।যেন পরিবার গড়ে উঠে সাহাবিদের জীবনের ওপর আলোকপাত করে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। •অন্য বোনেদের কুরআন শিক্ষা ও ফিকহের ব্যাসিক শিক্ষা দেওয়ার ইচ্ছা আছে(এবং নিজে সেই বিষয় গুলো ভালো ভাবে শিখছি এবং শিখার চেষ্টায় আছি)। আল্লাহ কবুল করুন। " •নিজের ভালোগুন তো তেমন দেখি না, তবে সর্বদা হাসিখুশি থাকতে পছন্দ করি আলহামদুলিল্লাহ। আত্মসম্মান বজাই রাখি তবে আত্মঅহংকার ঘৃণা করি। •যদিও অনেক কমতি আমার মধ্যে এর মধ্যে রাগ একটু বেশি,আগে অনেক কথাতে রাগ করে ফেলতাম বা কষ্ট পেতাম,এখন আলহামদুলিল্লাহ সবর করা শিখেছি ও শিখছি। আল্লাহ তায়ালা অবশ্যই আমাকে বুঝেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পড়ি আলহামদুলিল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? লেভেল-1সেমিস্টার-2 থেকে নিকাব হাত-পা মোজা সহ পর্দা করি আলহামদুলিল্লাহ। ২০২১ থেকে শুধু কালারফুল বোরকা আর হিজাব পড়া হতো।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, মেনে চলার চেষ্টা করি।নজরের হেফাজতের চেষ্টা করি কিন্তু পুরোপুরি হয় না। কণ্ঠের পর্দার ক্ষেত্রেও তেমন। আল্লাহ হিদায়ত দিন, কণ্ঠের পর্দা করার ও ইচ্ছা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হলে দাওয়াতি কাজের সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) এ পড়ছি।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? রাজি আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো পবিত্র জিনিস।আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, দৃষ্টি ও নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ের বিকল্প নেই। দ্বীন পুর্নাঙ্গ করার জন্য, ফেতনা থেকে বাচার জন্য বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৭" বা এর বেশি হলে মানানসই হয়। ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অবশ্যই ওয়েল এডুকেটেড। জেনারেল হলে বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েট(মিনিমাম)।
জেলা ঠাকুরগাঁও জেলা আগে প্রাধান্য পাবে। রংপুর বিভাগের যেকোনো জেলা ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল উপার্জন থাকা লাগবে। ব্যাংকিং রিলেটেড জব এড়িয়ে যাবেন। ব্যবসার থেকে চাকুরী প্রাধান্য পাবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ইমানদার, তাকওয়াবান, সত্যবাদী, গায়রত সম্পন্ন ও ধৈর্যশীল,উম্মাহর জন্য ফিকিরকারী হতে হবে অবশ্যই। -পাচ ওয়াক্ত নামায আদায় ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত জানতে হবে। নামায কাযা করার অভ্যেস থাকলে এড়িয়ে যাবেন ইন শা আল্লাহ। -সুন্নাত মোতাবেক চলার অভ্যাস লাগবে, সুন্নাত সম্মত দাড়ি ও টাখনুর উপরে কাপড় পড়ার অভ্যাস না থাকলে এড়িয়ে যাবেন। -ফরজ পরিমাণ ইলম জানা লাগবে।আকিদা বিশুদ্ধ হওয়া চাই। -সোসাল মিডিয়া তে অনাসক্ত এমন ব্যক্তি। -পিতামাতার হক আদায়কারী,ও অন্যান্যদের হক আদায়ের ব্যাপারে সচেতন। -হারাম হালালের জ্ঞান ও মাহারাম ও নন মাহারাম এর প্রাক্টিস থাকা লাগবে। -জয়েন ফ্যামিলি হোক কিংবা সেপারেট, আহলিয়া কে পর্দার মধ্যে রাখার শক্তি থাকা লাগবে। -পরবর্তী প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার মানসিকতা লাগবে। এবং যিনি আহলিয়ার বাচ্চামি,রাগ, কান্নাও সহ্য করবেন একটুখানি। *পুর্বের কোনো হারাম সম্পর্ক থাকা যাবে না।(যদি দিল থেকে তওবা করেন তবে সেটা অবশ্যই পূর্বেই জানিয়ে দেওয়া লাগবে) *গায়রতবান ও আল্লাহভীরু মানুষের ভাষা হয় মার্জিত, কোনো প্রকার কোনো বাজে শব্দ ব্যাবহার এর অভ্যেস তীব্রভাবে অপছন্দ করি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রাণীশংকৈল এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6283

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5581

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7095

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9310

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #832

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2502

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রাণীশংকৈল, ঠাকুরগাঁও, রংপুর
ঠাকুরগাঁও জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন