Profile

বায়োডাটা নং : 687

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তরা,ঢাকা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সেক্টর ৬,উত্তরা,ঢাকা।
কোথায় বড় হয়েছেন? ঢাকাতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA(Management)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Chittagong
পাসের সন 2023 (Due to Covid 2025)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Rtd. Deputy Registrar; National University, Gazipur. BSS,MSS (Public Administration,CU)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife (Master’s passed,NU)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ২০২৪ এ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে পছন্দসই বিষয় না পাওয়ায় ভর্তি হয়নি। (দেশের বাইরে পড়তে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা জ্যাঠা ৪জন। -বড় জ্যাঠা বি.কম (চৌমুহনী কলেজ,নোয়াখালী) ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত),লতিফ বাওয়ানী জুট মিলস, ডেমরা ঢাকা। পরিবারসহ ঢাকায় নিজস্ব বাড়িতে থাকেন। -বাকি ৩জন সৌদি প্রবাসী ছিলেন। এর মধ্যে ২জন লক্ষ্মীপুরে নিজেদের বাড়িতে থাকেন,আর একজন পরিবারসহ ঢাকায় ভাড়া বাসায় থাকেন। ফুফু ১জন জীবিত আছেন,উনার ছেলের পরিবারসহ লক্ষ্মীপুরে থাকেন। (ভাইবোনদের মধ্যে আমার আব্বুই সবার ছোট।জ্যাঠারা সবাই অবসরপ্রাপ্ত) মামা ২জন। -বড় মামা। অনার্স (ম্যানেজমেন্ট বিভাগ,ঢাবি), মাস্টার্স (ম্যানেজমেন্ট) বেসরকারি চাকরি করতেন।(Metlife Insurance company) বর্তমানে অবসরপ্রাপ্ত।পরিবারসহ ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে থাকেন। -ছোট মামা অনার্স;মাস্টার্স (পরিসংখ্যান বিভাগ,ঢাবি) ২য় মাস্টার্স করার জন্য কানাডায় চলে যাওয়ার পর সেখানেই দীর্ঘ ১৫বছর+ অবস্থান করেছেন,সরকারি চাকরি করেছেন।পরবর্তীতে ২০১৭সালের দিকে সৌদি আরবে সরকারি হাসপাতালে Bio statistician হিসেবে চাকরী করেছেন।সৌদি আরবে সিটিজেনশিপ দেয়না আর কানাডায় ফেরত যাওয়ার ইচ্ছে ছিলো না।তাই, ২০২২ সালে পরিবারসহ ঢাকায় settled হন। খালা ৪ জন।সবাই শিক্ষিত। ২জন ঢাকায় পরিবারসহ নিজস্ব বাসায় থাকেন। ১জন বড় মামার সাথে থাকেন। (তিনি অবিবাহিত) ছোট খালা পরিবারসহ অস্ট্রেলিয়ায় থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা ঢাকাতেই settled. ঢাকায় আমাদের নিজস্ব প্রোপার্টি আছে সেখান থেকেও যথেষ্ট ইনকাম হয়।উত্তরায় ফ্ল্যাট আছে, সাভারে জায়গা আছে সেখানে দোকান করে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া,ঢাকায় নানার বাড়ির থেকে ছোট একটা ফ্ল্যাট আম্মুর নামে আছে।সেখান থেকেও ভাড়া আসে। সবমিলিয়ে আল্লাহ তা'আলা ভালোভাবেই সংসার চালানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। গ্রামে কিছু পৈতৃক সম্পত্তি আছে,।কিন্তু কোনো বাড়ি করা হয়নি। (হোমটাউন: লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ছোটবেলা থেকেই আব্বু আম্মুকে সবসময় নামায পড়তে দেখেছি, অন্যান্য ফরয বিধান গুলোও পালন করতেন তবে পর্দার বিষয়ে মানা হতোনা।আত্মীয়স্বজনের মধ্যে মাহরাম নন-মাহরাম মানার অভ্যাস ছিলোনা। পরিবারে দ্বীনি পরিবেশ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ।দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে আমি আর আম্মু ঘরে এবং বাইরে সবসময় মাহরাম, নন-মাহরাম মেনে চলার যথাসাধ্য চেষ্টা করি।তবে আব্বু এই বিষয়ে কঠোর নন।আব্বু আমাদের দ্বীন পালনের বিষয়ে সাপোর্টিভ। ছোট ভাই দ্বীন পালনে বেশ উদাসীন।(হেদায়েতের জন্য দু'আ করি)
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটবেলা থেকেই সলাত পড়া হতো।কিন্তু সলাতের প্রতি যত্নবান ছিলাম না।২০২০ সালে হেদায়েত পাওয়ার পর থেকে নিয়মিত ৫ ওয়াক্ত সলাত পড়ি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা না করারই চেষ্টা করি।তারপরও অনিচ্ছায় কখনো কখনো ফজর কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? মাইনাস পাওয়ারের চশমা পড়তে হয়।ইনসমোনিয়ার সমস্যা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদাহ দেয়া,সাহায্য চাওয়া বড় শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন উসুলুস সালাসাহ(৩টি মূলনীতি), কাশফুস সুবহাত(সংশয় নিরসন),উসুলুস সুন্নাহ,মানহাজুস সালাফ,সীরাত গ্রন্থ,সহিহ আকিদার দিশারী(পড়া চলমান)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ সালেহ আল-উসাইমিন হাফিজাহুল্লাহ ,শায়েখ সালেহ আল ফাওজান, শায়েখ মান্জুরে ইলাহি,শায়েখ সুলাইমান আর রুহাইলি,প্রফেসর আবু বকর জাকারিয়া,শায়েখ আবদুল্লাহিল আল কাফি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ২০২০ সালে করোনাকালিন সময়ে আমার জীবনে আল্লাহ প্রদত্ত অসংখ্য নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত “হেদায়েত” পাওয়ার পর থেকে ফরয ইবাদতের প্রতি যত্নবান হয়েছি।এছাড়া পরিমাণে অল্প হলেও নিয়মিত নফল আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। জেনারেল শিক্ষিত পরিবারে বড় হওয়ায় ছোটবেলা থেকেই দুনিয়াবি পড়াশোনাকে গুরুত্ব দিতাম এবং পরিবার থেকেও এইক্ষেত্রে যথেষ্ট সাপোর্ট পেয়েছি।আব্বু উনার সাধ্যমতন আমাদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন সবসময়।পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়বো এরকম চিন্তাভাবনাই ছিলো।আমার ইচ্ছে ছিলো পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করার;কিন্তু ঢাকার বাইরে পড়ার কোনো চিন্তা ছিলোনা।ঢাকার বাইরে শুধু চট্টগ্রামেই পরীক্ষা দিয়েছিলাম আমার আব্বুর সম্মতিতে।কারণ উনিও এখান থেকেই পড়াশোনা করেছিলেন।চান্স পাওয়ার পরে আব্বুর সম্মতিতেই ভর্তি হয়ে গিয়েছিলাম করোনার আগেই।পরবর্তীতে এখানেই পড়াশোনা কন্টিনিউ করা হয়। কদারুল্লা-হ ওয়ামা শা-আ ফা‘আলা❤️🩹 হেদায়েত পাওয়ার পর তা রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ। দ্বীনের বুঝ পাওয়ার পর আমার জন্য ভার্সিটির ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমল ঠিক রাখা সহজ ছিলোনা।আল্লাহর সাহায্য ছাড়া নিজেকে ফিতনা থেকে বাঁচানো সম্ভব হতোনা।দ্বীনের বুঝ পাওয়ার আগে মাহরাম নন-মাহরাম মানা হতোনা।কিন্তু হারাম সম্পর্কে জড়ানোর ফিতনা থেকে আল্লাহ সর্বদা আমাকে হেফাজত করেছেন!(পাত্রের ক্ষেত্রেও এমনটাই আশা রাখি)।দ্বীন পালনে যত্নবান হওয়ার পরে এইক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছি।একাডেমিক প্রয়োজন ব্যতিত কোনো ছেলে ক্লাসমেইটের সাথে কথা বলা হয়না।যতটা সম্ভব ফ্রী মিক্সিং এভয়েড করতে চেষ্টা করি। দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব অনুধাবন করতে পারার পরে জেনারেল লাইনের পড়াশোনার পাশাপাশি অনলাইনে নির্ভরযোগ্য প্লাটফর্ম থেকে দ্বীনের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। প্রচলিত ধারার কোনো চাকরি করার ইচ্ছে নাই।যদিও আমার আব্বু চান আমি যেনো দুনিয়াবি পড়াশোনায় ফোকাস করি,ক্যারিয়ার নিয়ে ভাবি কিন্তু আমার আম্মু আমাকে সর্বদা দ্বীনি ইলম অর্জনের জন্য উৎসাহ দেন,উনি নিজেও যথাসাধ্য ইলম অর্জনের চেষ্টা করেন।আমি আমার জীবনসঙ্গীর ক্ষেত্রেও আশা রাখি তিনিও দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হবেন এবং এরজন্য অর্থ ও সময় ব্যয় করবেন। অবসরে বই পড়া হয় এছাড়া তেমন কোনো শখ নেই। এছাড়া ঘুরতে যেতে ভালো লাগে যদিও তেমন কোথাও যাওয়া হয়নাই।বিয়ের পরে আল্লাহ তৌফিক দিলে ঘোরার সুযোগ হবে ইন শা আল্লাহ। পছন্দ:কাউকে উপহার দেওয়া/উপহার পাওয়া, কারো উপকার করতে পারা,দ্বীনি হালাকায় অংশ নেওয়া,পরিবারের নিকটাত্মীয়দের সাথে সময় কাটানো❣️ অপছন্দ:ব্যবহার/আচরণ দ্বারা অন্যের মনে কষ্ট দেওয়া,বডি শেমিং করা,গীবত করা,অন্যের সম্পর্কে কু-ধারণা পোষণ করা,অযথা মিথ্যা বলা,ব্যয় করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন না করা(কৃপনতা করা/অপব্যয় করা),নিজেকে অন্যের সাথে তুলনা করা। স্বপ্ন: দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ultimate success হিসেবে জান্নাত লাভ করার চেষ্টা করা।সন্তানদের দ্বীনি পরিবেশের মধ্যে বড় করা,সঠিক তারবিয়াহ দেওয়ার চেষ্টা করা।(আল্লাহ কবুল করুন।)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা,খিমার,কালো নিকাব,মৌজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সালের নভেম্বর থেকে। এর আগে দ্বীনের বুঝ কম ছিলো বিধায় সঠিকভাবে পর্দা করা হতো না।তবে শালিনভাবেই চলাফেরা করেছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? ২০২১ সাল থেকে যথাসম্ভব চেষ্টা করি (অনলাইন অফলাইনে উভয়খানেই।)
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।দ্বীনের বুঝ পাওয়ার পরে ধীরে ধীরে এসব দেখা বাদ দিয়েছি।এখন একদমই দেখা হয়না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমার পরিচিত মানুষদের আর পরিবারের সদস্যেদর দাওয়াহ করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনা ব্যতিত অন্যকিছু করা হয়না।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী ইন শা আল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান ফিতনার সময়ে থেকে নিজের চরিত্র হেফাজতের জন্য বিয়ের কোনো বিকল্প নাই।জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে চাই যিনি আমাকে বিয়ের পরেও দ্বীনের পথে অটল থাকতে সাহায্য করবেন।একে অপরের দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য যেনো কল্যাণকর হতে পারি🤲
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-32
উচ্চতা ৫'৪"-৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা জেনারেল লাইন।বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর /বিএসসি পাশ করেছেন।
জেলা পরিবারসহ ঢাকায় settled।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি চাকরিজীবী /বেসরকারি চাকরিজীবি / ইন্জিনিয়ার।
অর্থনৈতিক অবস্থা শিক্ষিত,স্বচ্ছল,সামাজিকভাবে সম্মানিত মধ্যবিত্ত পরিবার/ উচ্চ মধ্যবিত্ত পরিবার।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১.পাত্র সালাফি আকিদা ও মানহাজের অনুসারী হলে উত্তম। অথবা হানাফি মাজহাবের অনুসারী হলেও কুরআন-সুন্নাহকে সালাফদের বুঝ অনুযায়ী মেনে চলার প্রতি প্রাধান্য দেন।সহিহ আকিদাহ সম্পর্কে ধারণা রাখেন। (পাত্রের পরিবারকেও সহিহ আকিদাহ সম্পন্ন হতে হবে।) ২.ফরয আমলের প্রতি যত্নবান,নফল আমলও যথাসাধ্য করার চেষ্টা করেন।সোশাল মিডিয়া আসক্তি না থাকাই কাম্য। ৩.মাহরাম নন মাহরাম মেনে চলেন,স্ত্রীকেও এক্ষেত্রে সাহায্য করবেন।বাসার মধ্যে পর্দায় থাকার Privacy নিশ্চিত করতে পারবেন। ৪.স্ত্রীকে যথাযথ সম্মান করবেন,স্ত্রীর হক আদায় করবেন।স্ত্রীর ভুল ত্রুটিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন,ভুল শুধরানোর সুযোগ দিবেন।(vice - versa) ৫.পরিবারে তার অধিনস্থ সদস্যদের সবার সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন। হক আদায়ের বিষয়ে সর্বদা আল্লাহকে ভয় করবেন। ৬.বিয়ে সুন্নতিভাবে সম্পন্ন করতে আগ্রহী। (সমাজে বিয়ে নিয়ে প্রচলিত হারাম কর্মকান্ড ব্যতিত) ৭.আদব-আখলাকের প্রতি যত্নবান হবেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন। ৮.স্ত্রীর পরিবারকে নিজের পরিবারের ন্যায় আপন করে নেওয়ার মনমানসিকতা রাখা,শরিয়তসম্মত কোনো ওযর ব্যতিত স্ত্রীকে তার পরিবারের সাথে যোগাযোগ রাখতে বাধা প্রদান না করা। ❌যারা যোগাযোগ করবেননা:❌ ১.মডারেট ভাবে ইসলাম পালন করেন/লেবাসধারী হলে। ২.ফরয আমলের প্রতি উদাসীন(প্রায়ই সলাত কাযা করেন);সুন্নতি দাড়ি রাখেননা,সবসময় টাখনুর উপরে কাপড় পড়া হয়না; ৩.তাবলীগ/জামআত এধরনের দলের অনুসারী হলে ; ৪.গায়রতসম্পন্ন না হলে,গায়রে মাহরামের সাথে পর্দা মানার অভ্যাস না থাকলে;(বিশেষত পরিবারের মধ্যে কাজিনদের সঙ্গে) ৫.পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থানরত হলে/যেতে চাইলে বিবেচনা করা যেতে পারে কিন্তু কাফির রাষ্ট্রে স্হায়ীভাবে থাকার ইচ্ছা থাকলে হবেনা। ৬.পাত্রীর ছবি দেখতে আগ্রহী হলে। (বায়োডাটা পছন্দ হলে পাত্রীকে পাত্র এবং তার মহিলা আত্মীয়গণ সামনাসামনি দেখাই উত্তম মনে করি।) ৭.স্ত্রীকে দ্বীনি পড়াশোনা করার সুযোগ দিতে ইচ্ছুক না হলে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন