| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ। নিয়মিত প্রায় ৭ বছর যাবত। আগে অনিয়মিত ছিলাম, আল্লাহুম্মাগফিরলি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
তেমন কাযা হয়না বললে চলে আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
মোটামুটি পারি, কিন্তু এখনো ভালো করে শিখার চেষ্টা চলমান।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মানসিক রোগ নেই। কিন্তু আমার কোমরে ব্যথা আছে। মুখে ব্রণ উঠে আবার কমে, ব্রণ অনেক দিনের তাই গালের কিছু অংশে গর্ত হয়ে গেছে। কারণ আমার ডাস্ট এলার্জি এবং বেশি তাপমাত্রায় সমস্যা হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
রিয়াদুস স্বালেহীন, মোহস্বানাত, নিজের ঘর বাঁচান, অন্তরের রোগ ও তার প্রতিকার ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. জাকির নায়েক, শায়েখ আহমাদুল্লাহ, ড. মিজানুর রহমান আজহারি, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিঃ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ ও পছন্দ- ট্রাভেলিং (আল্লাহর নিয়ামত দেখার উদ্দেশ্যে), বাগান করা, ইসলামিক বই পড়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ যেমন পছন্দ করি জীবনসঙ্গীর ক্ষেত্রে তাই আশা করি। অপছন্দ- ফরজ তরক করা, ফজরের সময় ঘুমানো, মিথ্যা বলা, গীবত করা, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, অহংকারী স্বভাব, হিংসা-বিদ্বেষ, রাগ/বদ মেজাজ, মাজহাব নিয়ে ঝগড়া এসব আমি অপছন্দ করি। আমি ৪ ইমামের প্রতিই শ্রদ্ধা পোষণ করি এবং হানাফি মাজহাব নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং খুব সম্মান করি, এইসব বিষয়ে তর্ক পছন্দ করিনা। বি:দ্র: আহলে হাদিস/সালাফি দেখে দয়া করে লাইফ পার্টনার সিলেক্ট করবেন না, আমি কখনো অন্য মাজহাবকে ছোট করে দেখিনা এবং তাদের ভুল ধরার যোগ্যতা আমার নেই বলে মনে করি। স্বপ্ন- পরিবারকে নিয়ে হজ্ব করতে যাওয়া, অসহায়দের পাশে দাঁড়ানো, এতিমখানা প্রতিষ্ঠা করা, পথ শিশুদের নিয়ে কাজ করা, বই পাবলিশ করা।
|