Profile

বায়োডাটা নং : 6863

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উওর তারাবুনিয়া, সখিপুর
বর্তমান ঠিকানা ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উওর তারাবুনিয়া, সখিপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামেই ছোট্ট থেকে বড় হয়েছি,মাঝখানে কয়েক বছর শহর, বিদেশি ঘুরে এসে এখন আবার গ্রামেই আছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল ডি
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ ডেইরি ব্যবসায়ী (যারা বড় পরিসরে দুধ উৎপাদন এবং চাষ করেন)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য প্রথমেই বলে রাখা ভাল, শিক্ষাগত যোগ্যতার বিচারে আমার পরিবার হয়তো খুব একটা এগিয়ে নেই।পরিবারের সদস্যদের মধ্যে আমিই সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও,জীবনের প্রকৃত শিক্ষার দিক থেকে আমর পরিবার আলহামদুলিল্লাহ অনেক সমৃদ্ধ। বর্তমানে এমন অনেক শিক্ষিত পরিবার আমরা দেখি, যারা ডিগ্রির ভিড়ে নৈতিকতা হারিয়ে ফেলেছে। বাবা-মায়ের শেষ বয়সে পাশে থাকা কিংবা আত্মীয়-স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, এসব মৌলিক মূল্যবোধ তাদের মাঝে অনুপস্থিত। সেসব 'শিক্ষিত' পরিবারের চেয়ে আমার এই সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারটি অনেক বেশি শান্তিতে আছে আল্লাহর রহমতে। কারণ আমরা জানি, ডিগ্রি মানুষকে চাকরি দিলেও,মানুষের মতো মানুষ হওয়ার সর্বপ্রথম শিক্ষা পরিবার থেকেই আসে। বড় ভাই শারীরিক এবং মানষিক প্রতিবন্ধী ১৮ বছর বয়স থেকে,এখন সম্পূর্ণ প্যারালাইসিস মায়ের সাহায্য ছাড়া তেমন কোন কিছুই করতে পারে না (অবিবাহিত) মেজো ভাই শিক্ষাগত যোগ্যতা :-অষ্টম শ্রেণি পর্যন্ত পেশা:-প্রবাসী(সৌদি-আরব) সৌদি আরবে আছেন প্রায় ১ যুগ হতে চলল, বৈবাহিক অবস্থা :-(বিবাহিত) স্ত্রী:-মাদরাসায় শিক্ষকতা করেন,এবং গৃহিণী ছোট্ট ১ টা মেয়ে আছে,ক্লাস ওয়ানে পড়াশোনা করতেছে, সেজো ভাই শিক্ষাগত যোগ্যতা :-সপ্তম শ্রেণির পযর্ন্ত পেশা:- প্রবাসী (লেবানন) লেবানন আছেন প্রায় ১০ বছর হবে বৈবাহিক অবস্থা :- (বিবাহিত) স্ত্রী:-ছাত্রী এবং গৃহিণী বাড়ীতেই থাকেন এবং বাড়ীর সকল কাজ কর্ম ওনিই নিজের হাতেই করেন, তারপর হচ্ছি পাত্র আমি নিজে আমিই পরিবারের সবার ছোট্ট সন্তান আমার জীবন বৃত্তান্তই এতক্ষন উপরে পড়ে আসলেন এবং নিচেও আরো পড়বেন,সুতরাং ধৈর্য সহকারে সবটুকু পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন,আমার সম্পর্কে আমি গত ১২/০৩/২৩ থেকে ১১/০৩/২৬ প্রায় তিন বছর যাবৎ মালোশিয়াতে ছিলাম,বর্তমানে দেশেই আছি এবং আমাদের বাজারেই ব্যবসা প্রতিষ্ঠান করার মত জায়গা আছে, সেখানেই ব্যবসা প্রতিষ্ঠানের কাজ চলমান বর্তমানে,এখানেই হালাল ভাবে চলার মত একটা ব্যবসা করবো ইনশাল্লাহ
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন শিক্ষাগত যোগ্যতা :-অষ্টম শ্রেণি পযর্ন্ত বৈবাহিক অবস্থা :- (বিবাহিত) পেশা:-গৃহিণী স্বামী: ব্যবসায়ী,(ট্রান্সপোর্ট),নিজের গাড়ী আছে বড় আপুর ১ ছেলে (কোরআনে হাফেজ) এবং ২ মেয়ে (জমজ) মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছে, ক্লাস টেনে পড়ে ১জন, আরেক ১ জনের বিয়ে হয়ে গেছে, ছোট বোন শিক্ষাগত যোগ্যতা :-দশম শ্রেণি পর্যন্ত বৈবাহিক অবস্থা :-(বিবাহিত) পেশা:- গৃহিণী স্বামী:ব্যবসায়ী,(ঢাকায় কাপড়ের দোকান আছে) ২ ছেলে ,বড় ছেলে ক্লাস ফাইভে, ছোট ছেলে ক্লাস ফোরে পড়ে
চাচা মামাদের পেশা আমার বাপ চাচারা ৫ জন, আমার বাবাই সবার বড় ছিল, ২০০১ সালে আমার বাবা মারা যায়,তখন আমার বয়স খুবই কম ছিল,বাবা হারানো কষ্ট তখন বুঝতাম নাহ, কিন্তু এখন প্রতিনিয়তই বুঝি বাবা হারানোর যে কি কষ্ট! যাদের বাবা নেই শুধু তারাই জানে এই কষ্ট কেমন😥 আমার বাবা বাদে,বর্তমানে ৪ জন চাচাই জীবিত আছে, সবাই মোটামুটি এখন অবসর জীবন যাপন করতেছে, ছোট চাচা বাদে,(ওনি এখনো আমাদের পারিবারিক ব্যবসাতেই আছেন,) তাছাড়া সবাই বাড়ীতেই থাকেন নামাজ কালাম পড়েই দিন কাটে ওনাদের, আমার বাবা যে ব্যবসা করতেন, সবাই একই ব্যবসা করতেন(এটা আমাদের পারিবারিক ব্যবসা ছিল,আমার দাদাও এই ব্যবসা করেছেন) আর আমার মামারা ২ জন বড় মামা মারা গেছেন ২০১৩ সালে (মাছের ব্যবসা ছিল) ছোট মামা ঢাকায় থাকেন (চাকরিজীবি গার্মেন্টস সেক্টর )
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের পরিবারের সদস্যদের কাছ থেকে এবং লোক মুখে শুনে আমি যতটুকু জানতে পেরেছি,ঐ আমলে আমার দাদা ছোট্ট খাটো একজন জমিদার ছিল, আমার দাদা বাড়ীতে পরিবারের সদস্যদের কোন কাজ নিজের হাতে করত নাহ,বাড়ীর সব কাজ লোকজন দিয়ে করাইতো,নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে, লবন আর কেরোসিন তৈল বাদে,বাজার থেকে আর তেমন কিছুই জিনিসই কেনা লাগতো নাহ আমাদের, সব কিছুই নাকি আমাদের জমিতে উৎপাদিত হইতো, আমার দাদার গরুর খামার ছিল,৬ লাঙ্গল হাল গরু ছিল,গোলাভরা ধান ছিল,গোলাভরা মরিচ ছিল,ঘরভড়া পাট ছিল,খোয়ারভরা হাসঁ মুরগী ছিল,কোন কিছুর অভাব ছিল না আমাদের, কিন্তু ঐগুলার কিছুই আমি আমার নিজের চোখে দেখি নাই,কারণ আমাকে অনেক দেরি করে পৃথিবীতে আনা হইছে,মানে আমার জন্মের পূর্বে এইসব ছিল কিন্তু বর্তমান সময়ে এসে তার ছিটে ফোটাও নেই,কারণ নদী ভাঙ্গন,আমাদের বাড়ীর উওর পাশেই ছিল এবং এখনো আছে সর্বনাশা পদ্মা নদী,এই নদী আমাদের সব কিছু কেড়ে নিছে, আমার এই বয়সে আমাদের বাড়ি ৩ বার নদী ভাঙ্গনের কবলে পড়েছে, যারা জীবনে একবারও নদী ভাঙ্গনের কবলে পড়েছে,শুধু তারাই জানে নদী ভাঙ্গনে তাদের নিজের জীবন বাদে আর তেমন কিছুই অবশিষ্ট থাকে নাহ,তবে আমার দাদার রেখে যাওয়া জায়গা-জমি, ধন-সম্পদ গুলো এখনো আমাদের দখলেই আছে,কম করে হলেও আমার দাদা ৩০-৩৫ একরের মত জায়গা জমি মালিক ছিল,আমার দাদার অবর্তমানে সেই ধন-সম্পদ গুলোর ওয়ারিশ হিসেবে এখন আমার এবং আমার চাচারাই ভোগ দখল করতেছি,সেই হিসেবে ৫-৬ একর মত জমির একক মালিক বাবা এবং আমার পরিবার। আমার দাদার এই সম্পদ গুলো এখনো ভাগ ভাটোয়ারা হয় নাই পুরাপুরি এখনো একসাথেই আছে সব কিছু
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই নামাজি এবং আল্লাহর দেওয়া দ্বীনি বিধি-বিধান মেনে চলার চেষ্টা করেন। আমরা পারিবারিকভাবে পর্দা ও মাহরাম-নন মাহরাম বিধান পালনে যথেষ্ট সচেতন।তবে মানুষ হিসেবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, তাই সব ক্ষেত্রে হয়তো শতভাগ বজায় রাখা সম্ভব হয় না, কিন্তু আমাদের আন্তরিক প্রচেষ্টা সবসময় থাকে এবং হালাল-হারাম ও আল্লাহর বিধান মেনে চলার ব্যাপারে যথেষ্ট যত্নশীল,এবং ইসলামের মৌলিক বিষয় ও নিয়মগুলো পালনে আমাদের পরিবারের সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? সালাতের সাথে আমার সম্পর্ক ছোটবেলা থেকেই,যখন আমার বয়স ৮/৯ বছর ছিল,তবে আগে তাতে নিয়মিত হওয়া সম্ভব হতো না। সময়ের সাথে নিজের উপলব্ধিতে পরিবর্তন এসেছে এবং আলহামদুলিল্লাহ, গত বছর ২০২৫ সাল থেকে আমি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার চেষ্টা করছি। বর্তমানে আমার জীবনের মূল লক্ষ্য হলো ইসলামের বিধানগুলো মেনে নিজের জীবনকে পরিচালিত করা।একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝেমধ্যে ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? নাহ,তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি,শুদ্ধ ভাবে কুরআন তিলওয়াত করা শিখতে,
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলামে কবর জিয়ারত করা সুন্নত, কিন্তু কবরকে কেন্দ্র করে মাজার বানানো, তাকে ঘিরে উৎসব করা বা সেখানে সিজদা করা নিষিদ্ধ। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত মৃত ব্যক্তির জন্য সুন্নাহ সম্মত উপায়ে দোয়া করা এবং সকল প্রকার শিরক ও বিদআত থেকে দূরে থাকা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আর-রাহীকুল মাখতূম (সীরাত) ২. রিয়াদুস সলেহীন (হাদিস) ৩. আদাবুল মুয়াশারাত (শিষ্টাচার)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. শায়খ আহমাদুল্লাহ ২. ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ৩. মাওলানা মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জীবনদর্শন: প্রত্যেক মানুষের জীবনেই কিছু স্বতন্ত্র বিষয় থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আমার শখ, রুচি, পছন্দ-অপছন্দ আর স্বপ্নগুলোই আমাকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলছে। আমি বাস্তবধর্মী ও সাধারণ একজন মানুষ হিসেবে সহজ এবং সত্যনিষ্ঠ জীবন পছন্দ করি। শখ ও আগ্রহ: আমার শখগুলো খুব বড় কিছু নয়, কিন্তু এগুলোই আমার মনকে প্রশান্ত রাখে। জ্ঞান অর্জন এবং নতুন কিছু শেখার প্রতি আমার বিশেষ আগ্রহ আছে। বিশেষ করে ধর্মীয় বিষয়, সুন্নাহভিত্তিক জীবনযাপন এবং জীবনকে সুন্দর করার মতো উপকারী টিপস পড়তে ও বুঝতে আমার ভালো লাগে। অবসর সময়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ইসলামিক সংগীত, গজল, কাওয়ালী এবং সুরেলা কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনা এবং বই পড়া আমার পছন্দের কাজ। এছাড়াও ইসলামিক ইতিহাস,ভূ-রাজনীতি এবং গ্রহ-নক্ষত্র নিয়ে চিন্তা ভাবনা করতে আমি ভালোবাসি। মাঝেমধ্যে একাকী থাকতে এবং আত্মসমালোচনা করতে পছন্দ করি,যা আমাকে পরিশুদ্ধ হতে সাহায্য করে। পছন্দ ও রুচিবোধ: আমি শান্ত পরিবেশ,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সংযত আচরণ পছন্দ করি। সহীহ ও প্রামাণিক জ্ঞান আমার কাছে সবচেয়ে মূল্যবান। ইসলামিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী জীবন সাজানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার সব পছন্দের মূল কেন্দ্রবিন্দু। আমার রুচিবোধ সহজ-সরলতা,পরিচ্ছন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর ভিত্তি করে গঠিত। অপছন্দ: আমি অতিরঞ্জিত কথা, ভিত্তিহীন বিশ্বাস, গীবত, অহংকার এবং কৃত্রিমতা একদমই পছন্দ করি না। ভণ্ডামি, লোক দেখানো কাজ এবং অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা আমাকে ব্যথিত করে। অন্যের অধিকার লঙ্ঘন করাকে আমি অত্যন্ত অপছন্দ করি। স্বপ্ন: ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছি, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। তবে আমার জীবনের সবচেয়ে বড় এবং ধ্রুব স্বপ্ন হলো—একজন খাঁটি ও দ্বীনদার মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা। এছাড়া জীবনসঙ্গিনীকে নিয়ে আমার কিছু সুন্দর ও ব্যক্তিগত স্বপ্ন আছে, যা ইনশাআল্লাহ সময় হলে শুধু তাকেই জানাব। সর্বশেষ আমার জীবনের উদ্দেশ্য একটাই সেটা হলো জান্নাত, জান্নাতের নাজ-নিয়ামতের কথা শুনে জান্নাতের লোভে পড়ে গেছি
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট,টি শার্ট-টাউজার,ফতুয়া-কাতুয়া,পাঞ্জাবি-পায়জামা,লুঙ্গি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? সুন্নতি দাড়ি রাখার প্রবল ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল। কিন্তু সামাজিক পারিপার্শ্বিকতা এবং প্রচলিত কিছু ভুল ধারণার কারণে তখন তা সেভাবে সম্ভব হয়ে ওঠেনি।বর্তমানে আমার সুন্নতি দাড়ি আছে, তবে গত ২০২৫ সাল থেকে আমি দৃঢ় সংকল্প করেছি যে, ইনশাআল্লাহ দাড়ি আর ছোট করব না এবং নিয়মিত সুন্নতি দাড়ি রাখব। নিজের ধর্মীয় ও চারিত্রিক উন্নতির এই চেষ্টায় আমি অটল থাকতে চাই।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি ইসলামে পুরুষদের জন্য টাখনুর নিচে কাপড় (লুঙ্গি, প্যান্ট, পায়জামা) পরা হারাম এবং কবিরা গুনাহ, অহংকারবশত হোক বা না হোক। হাদিস অনুযায়ী, টাখনুর নিচে কাপড়ের যে অংশ থাকবে, তা জাহান্নামে যাবে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পারিবারিক ও সামাজিক জীবনে আমি মাহরাম-নন মাহরামের বিধানগুলো যথাযথভাবে মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করি। তবে বর্তমান পারিপার্শ্বিকতা ও দৈনন্দিন জীবনের নানা ব্যস্ততার কারণে অনেক সময় শতভাগ পর্দা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তবুও আমার আন্তরিক প্রচেষ্টা থাকে,আল্লাহর দেওয়া এই বিধানটি আমি সাধ্যমতো পালন করতে চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে নিয়মিতই দেখা হইত, কিন্তু এখন আর দেখি না,তবে মাঝেমধ্যে ফেসবুক ব্যবহার করার সময় চলে আসলেও দেখি নাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? পূর্বে ছিলাম, কিন্তু এখন যুক্ত নাই,তবে ভবিষ্যতে যুক্ত হব,এইচএসসি অধ্যায়নরত থাকার সময় তিনবার, ৩ দিনের তাবলীগে গিয়েছিলাম,সামনের সময় পাইলে নিজের বউকে নিয়ে তাবলিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ বিগত ৩ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিক হিসেবে কর্মরত ছিলাম। গত ১১/০৩/২০২৬ তারিখে প্রবাস জীবনের ইতি টেনে নাড়ীর টানে দেশে ফিরে এসেছি,বর্তমানে দেশেই ব্যবসা করছি এবং একটি যৌথ হাসঁ মুরগী গরু ছাগলের খামার করার পরিকল্পনা করছি।সবার দোয়া ও আল্লাহর ওপর ভরসা রেখে নতুন এই অধ্যায় শুরু করতে চাই।
মাসিক আয় আলহামদুলিল্লাহ (নিদিষ্ট নাহ) তবে মধ্যেবিত্ত পরিবার চলার মত যথেষ্ট
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ অবশ্যই বিয়ের পর নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারবো ইনশাল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে তখন, এখন নিদিষ্ট করে বলতে পারছিনা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রয়োজন নাই আল্লাহর রহমতে,তারপরও যদি তার প্রবল ইচ্ছে থাকে চাকরী করার ব্যাপারে,তবে সে যদি সব কিছু ঠিক রেখে চাকরী করতে পারে,তাহলে আমার দিক থেকে কোন আপত্তি নাই,তবে শর্ত থাকবে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামেই থাকতে চাই,তবে জীবনের প্রয়োজন সিদ্ধান্ত পরিবর্তন ও হতে পারে,
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ,তবে একটা শর্ত আছে, দেনমোহর টা যেন সহনশীল পর্যায়ে থাকে, যেটা নগদ পরিশোধযোগ্য
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো একজন পুরুষ ও একজন নারীর মধ্যে একত্রে বসবাস করার একটি আইনগত ও সামাজিক চুক্তি; যা দুজনকে একটি পরিবারের স্বীকৃতি দেয়। এই পবিত্র বন্ধনের মাধ্যমেই নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক সামাজিকভাবে বৈধতা পায় এবং উভয়ের ওপর সুনির্দিষ্ট কিছু অধিকার ও দায়িত্ব অর্পিত হয়। মানবজীবনে বিয়ের গুরুত্ব অপরিসীম। এটি একদিকে যেমন একাকীত্ব দূর করে একজন নির্ভরযোগ্য জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করে, তেমনি পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বৈধভাবে সন্তান জন্মদান ও লালন-পালনের পথ প্রশস্ত করে। সমাজবদ্ধভাবে বসবাসের মূল একক হিসেবে পরিবার গঠনে বিয়ে অপরিহার্য; যা দম্পতিকে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের পাশাপাশি জৈবিক চাহিদাকে সুশৃঙ্খল ও পবিত্র উপায়ে পূরণের মাধ্যমে অনৈতিক কাজ থেকে দূরে রাখে। ইসলামে বিয়েকে কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ‘ইবাদত’ হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.)-এর ভাষ্যমতে, বিয়ের মাধ্যমে একজন মুমিনের দ্বীনের অর্ধেক পূর্ণ হয়; তাই বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করা উচিত। এটি সকল নবীদের সুন্নত এবং রাসূল (সা.)স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়, সে তাঁর দলভুক্ত নয়।পবিত্র কুরআনের সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে, তিনি আমাদের মধ্য থেকেই আমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে আমরা তাদের নিকট শান্তি পাই এবং আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। ইসলামে বৈরাগ্যবাদ বা বিয়ে না করে থাকার কোনো স্থান নেই; বরং সামর্থ্য থাকলে যুবক বয়সেই বিয়ে করার তাগিদ দেওয়া হয়েছে যাতে মানুষের দৃষ্টি ও চরিত্র পবিত্র থাকে
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫.১-৫.৫
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মিনিমাম এস এস সি,(যেহেতু আমার শিক্ষাগত যোগ্যতাও খুব বেশি নাহ, সেই হিসেবে আমিও এর থেকে বেশি আশা করতে পারি নাহ) তবে তার উপরে হলে কোন সমস্যা নেই, তবে অন্তরে আল্লাহর ভয়,ধার্মিকতা এবং দীনদারিতা থাকতে হবে,
জেলা শরীয়তপুর, চাঁদপুর
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রয়োজন নাই
অর্থনৈতিক অবস্থা মধ্যেবিত্ত, নিম্ন মধ্যবিত্ত,এবং নিম্নবিত্ত হলেও কোন সমস্যা নাই,মূলত মেয়ের পরিবারের অবস্থা যে রকমই হউক তাতে আমাদের কোন সমস্যা নেই,তবে মেয়ে ভাল হতে হবে
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন নেককার স্ত্রী কামনা করি, যিনি দ্বীনকে জীবনের মূল ভিত্তি হিসেবে নিবেন —কেবল মুখে নয়,বাস্তবে। যিনি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর আদেশকে প্রশ্ন নয়, কর্তব্য মনে করেন। যার জন্য পর্দা “সম্ভব হলে করব” নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ফরজ বিধান—যা পালনে তিনি আপসহীন। আমি চাই না, সে আধুনিকতার নামে গায়রে মাহরাম পুরুষের সামনে নিজেকে তুলে ধরুক, চেহারা প্রকাশ করে গর্ব করুক, বা ক্যারিয়ারের অজুহাতে ঘরের বাইরে স্বাধীনতার নাম নিয়ে দ্বীনের সীমা লঙ্ঘন করুক। আমি এমন কাউকে চাই না, যে 'মোটিভেশন', 'সেলফ-লাভ' কিংবা ফেমিনিজমের মোড়কে নিজের নফসকে আল্লাহর বিধানের উপরে স্থান দেয়। আমি এমন এক নারী চাই, যিনি দ্বীনকে সবার আগে রাখেন—নিজের আবেগ, পরিবার, সমাজ বা পৃথিবীর প্রলোভনেরও আগে। যিনি জানেন, “জীবনসঙ্গী” মানে কেবল সংসার চালানো নয়, বরং একজন পুরুষের ঈমান বাঁচিয়ে রাখার জন্য একজন দৃঢ়, তাকওয়াবান নারী হয়ে পাশে থাকা। তিনি হবেন একজন সত্যিকারের মোমিনা—যিনি জানেন, এই দুনিয়া খেল-তামাশা মাত্র, আর জান্নাতই চিরস্থায়ী। আমার চোখ তার মধ্যে সেই শুদ্ধতা দেখতে চায়—যা রঙে নয়, বরং আকিদায় স্বচ্ছ। সে এমন হবে, যে সন্তানদের দ্বীনের সৈনিক বানাতে চায় এ সমাজের রুচিহীনতার ভিড়ে আমি এমন একজনকেই খুঁজি, যে দ্বীনের পথে অবিচল, আকিদায় বিশুদ্ধ, এবং আল্লাহর ভয় যার চিন্তা-চেতনার কেন্দ্রবিন্দু।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভেদরগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1430

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5492

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1847

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5416

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7983

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6459

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভেদরগঞ্জ, শরীয়তপুর, ঢাকা
শরীয়তপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন