| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম যুবক, যার জীবনের মূল লক্ষ্য—দ্বীন অনুযায়ী জীবন গঠন করা এবং শিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটিতে তাবলীগের কাজের সাথে জড়িত আছি । আমি যে হোস্টেলে থাকি, সেখানে আলহামদুলিল্লাহ ওয়াক্তিয়া মসজিদে নামাজ পড়ানো হয়। এবং ২০২৬ এর রমজান মাসে ইউনিভার্সিটির ছুটিতে আমার এক চিল্লা সম্পূর্ণ হয়েছে। আমি ছোটবেলা থেকেই জেনারেল লাইনে পড়াশোনা করছি। এইচএসসি শেষে তাবলিগে যাওয়ার পর আল্লাহ তায়ালার অনুগ্রহে আমার জীবনে বড় পরিবর্তন আসে। তার আগে দিনের বিষয়ে একটা সফট কর্নার ছিল, তবে পরিপূর্ণ মানতে পারি নাই কখনই। তবে আলহামদুলিল্লাহ আমি কখনো নেশা-পানিতে জড়িত হই নাই, যার-তার সাথে প্রেম করে বেড়াবো এরকম মন মানসিকতা ও ছিল না। বর্তমানে ইসলামিক জ্ঞানচর্চা আমার খুব প্রিয়। মাদ্রাসায় না পড়েও আলহামদুলিল্লাহ এখন আমি কোরআন এর অর্থ এবং আরবি অনেকটাই বুঝি, এবং একটু একটু বলতেও পারি। আমার লক্ষ্য ইনশাআল্লাহ অনলাইন ও অফলাইন ভবিষ্যতে ইসলামিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। আমি চাই আমার ভবিষ্যৎ সন্তানরা সবাই হাফেজ-হাফেজা ও আলেম-আলেমা হোক, পাশাপাশি আধুনিক শিক্ষায়ও দক্ষ হোক। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি পরিপূর্ণ পর্দাশীল, পরিপক্ক এবং তাকওয়াদার। যিনি আমাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবেন, আমার পরিবারকে দ্বীনের উপর গড়ে তোলার চেষ্টা করবেন। বর্তমানে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি। আলহামদুলিল্লাহ, পারিবারিক দিক থেকে আমাদের আর্থিক অবস্থা ভালো, তাই বিয়ের পর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। যেটা হতে পারে, যে আমার ছাত্র জীবনের বাকি দুই বছরে হয়তো আমি অঢেল ভরণপোষণ দিতে পারব না। তবে যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এবং আমাদের যেহেতু নিজেদের মার্কেট। আমার ইচ্ছে এখানে এসে আমি রেডিমেড গার্মেন্টসের দোকান দেবো। কয়েক বছরের কিছু টাকা জমা হইলে আমার একটা ইসলামিক স্কুল খোলার ইচ্ছা আছে। আমার ইচ্ছা—বিয়ের পর স্ত্রীকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়ই থাকা, সেখানেই জীবনকে সুন্দরভাবে সাজানো। আমি ভ্রমণপ্রিয় মানুষ, তবে সব ট্যুর এখন স্থগিত রেখেছি; বিয়ের পর ইনশাআল্লাহ জীবনসঙ্গীকে নিয়ে ঘুরতে চাই। আমি একজন সাধারণ মানুষ, খাওয়া-দাওয়া পছন্দ করি, হাসতে ভালোবাসি, মাঝে মাঝে আমার মানুষকে একটু হাসাইতেও ভালো লাগে। আমি খুব শান্ত বিষয়টা এমন না একটু চঞ্চলতা আমার মাঝে আছে। কাছের মানুষদের কাছে বসে নিজের মনের কথাটা শেয়ার করা এবং তাদের কথা শোনা আমার খুব ভালো লাগে। অলস, নেশাগ্রস্ত, হারাম সম্পর্কে লিপ্ত এমন মানুষদের সাথে দূরত্ব বজায় রাখি, এবং তাদের সাথে খুব একটা গল্প গুজব করতে আমার ভালো লাগে না। সাধারণত আমি যখন আমার বন্ধুদের মাঝে বসি, দ্বিনি বিষয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। তারা সবাই আমাকে খুব শ্রদ্ধা করে, আলহামদুলিল্লাহ। আমি হানাফি, ওলামায়ে দেওবন্দ দের অনুসরণ করি, তাই তাদের সাথে সাংঘর্ষিক এমন কোন গ্রুপকে অনুসরণ করে চললে (আমার ওয়াইফ) আমার মনে হয় সংসারে ঝামেলা হবে। এবং যেহেতু আমি তাবলীগী জামাতের সাথে জড়িত, তুই আমার মনে হয় তাবলীগকে পছন্দ করে বা সরাসরি তাবলীগের সাথে জড়িত এমন কারো সাথে যদি আমার বিয়ে হয় হয়তো ভালো হবে বোঝাপড়াটা। একটা জিনিস আমার খুব ভয় লাগে, অনেক মানুষকে এমন করতে দেখছি যে বছরের পর বছর ধরে একজনের সাথে হারাম সম্পর্কে লিপ্ত, হঠাৎ করে দেখা যায় অন্য একজনকে বিয়ে করে। এই জিনিসগুলো আমি প্রচন্ড রকম ঘৃণা করি। এমন কোন মানুষ আমার ঘরে আসুক, আমি কখনো এটা চাই না, আল্লাহ হেফাজত করুক। এবং আমি যদি কখনো বুঝতে পারি যে এরকম ঘটনা ঘটছে তাহলে ঘৃণায় হয়তো জিনিসটা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত চলে যাবে। সাধারণভাবে নিজেকে এভাবে জাহির করা আমার অভ্যাস না, এবং কাজটা অনেক লজ্জাজনকও বটে। এখানে প্রয়োজনের খাতিরে অনেক কথাই লিখলাম কিছু বাড়িয়ে লিখছি বিষয়টা এমন ও না, তবে ভুল ত্রুটি তো সবার মাঝেই থাকে, আমার মাঝেও আছে। নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টায় নিয়োজিত আছি , সবাই আমার জন্য দোয়া করবেন।
|