| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ পড়ি। আমার উপর নামাজ ফরজ হওয়ার থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ তেমন একটা কাযা যায় না। ১/২ ওয়াক্ত |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ পারি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর জিয়ারত করা উচিত কারন তা আমাদের মৃত্যু ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু মাজারে কোন কিছু মানত করা বা কোন কিছু চাওয়া শিরক। যার গুনহা আল্লাহ কখনো ক্ষমা করবেন না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
পবিত্র কোরআন শরীফ অর্থসহ পাঁচবার,আর রাহীতুল মাখতুম, প্যারাডোক্সিক্যাল সাজিদ ১ & ২, তাসাউফ ও আত্মশুদ্ধি, বেলা ফুরাবার আগে,শামায়েলে তিরমিজি, এবার ভিন্ন কিছু হোক, আসমান, প্রদীপ্ত কুঠির, Enjoy your Life, A productive Muslim, কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ ইত্যাদি। চাকরির পড়াশোনার জন্য ইচ্ছা থাকলেও বেশি পড়তে পারিনা তবে ইনশাআল্লাহ চাকরির পড়া শেষ হয়ে গেলে তখন পুরোদমে ইসলামিক বই পড়বো।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারী, ড.জাকের নায়েক, আবু ত্বহা মুহাম্মদ আদনান আরো অনেকেই
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🌿জীবনের লক্ষ্য / উদ্দেশ্য / স্বপ্ন > আমার জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য হলো জান্নাত। আর তার জন্য কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে যা করা লাগে তাই করতেছি। যদিও পার্থিব জীবনে অনেক স্বপ্ন ছিল বিসিএস প্রশাসন / পুলিশ ক্যাডার হবার। কারন আমি একটা লেকচারে শুনেছিলাম বড় জায়গাগুলোতে ভালো মানুষ না যেতে যেতে ঔ সেক্টরগুলো খারাপ হয়ে গেছে। কিন্তু যখনই ভালো মানুষগুলো ঔসব সেক্টরে যাওয়া শুরু করবে এবং নিজের আমল ও আখলাক দিয়ে পুরো সেক্টরকে পরিবর্তন ঘটাবে তখনি আর খারাপ থাকবে না। যদিও আল্লাহ ২ বার বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ করে লিখিত দেবার সৌভাগ্য দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। যদিও এখনো চেষ্টায় আছি। 🌿 শখ > একজন দায়ী হবার, নিজের জেনারেল + ইসলামিক জ্ঞান দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকা,,, বাসায় ইসলামিক বইয়ের লাইব্রেরী গড়ে তোলা,,,জীবনসঙ্গীকে নিয়ে আল্লাহর অপরুপ সৌন্দর্যের প্রকৃতির সাদ আস্বাদন করা 🌿পছন্দ > প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করা, ইসলামিক বই পড়া, অন্যদের সাথে সুন্দর ব্যবহার করা, পরিবারের সাথে সময় কাটানো, মানুষকে নিজ হাতে রান্না করে খাওয়ানো, ক্রিকেট খেলতে পছন্দ করি, অবসর সময়ে বড়শি দিয়ে মাছ ধরা এবং নিজের সবকিছু গুছিয়ে রাখতে পছন্দ করি। 🌿অপছন্দ> ফ্রি মিক্সিং, মিথ্যা কথা বলা,প্রতারণা করা, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, অন্যকে হিংসা করা, অন্যের গীবত করা, কথায় কথায় রেগে যাওয়া মারামারি ঝগরাঝাটি করা 🌿 রুচিবোধ > শালিন এবং মার্জিত।
|