Profile

বায়োডাটা নং : 6739

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শালিখা, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: আগ্রহী হলে পরে জানানো যাবে।
বর্তমান ঠিকানা শালিখা, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: আগ্রহী হলে পরে জানানো যাবে।
কোথায় বড় হয়েছেন? গ্রামে + শহরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম খুলনা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী( বিজিবি তে নায়েক পদে কর্মরত ছিলেন, ২০২৩ সালে অবসরে যান)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য মাস্টার্স সম্পন্ন করেছেন, বিবাহিত, আপাতত গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচু ৩ জন। বড় চাচু- কৃষক, সেজ চাচু- সরকারি চাকুরীজীবী, ছোট চাচু- এয়ারপোর্টে জব করে। মামা ২ জন। ২ জনই ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বসবাসের জমি, চাষের জমি কিছুই ভাগাভাগি হয়নি। চাচদের সথে বসবাসের জমি ৪৮ শতাংশ এবং চাষের জমি ২০ বিঘা মত আছে (যেখানে লিচু বাগান+ মাছের ঘের+ ধানী জমি রয়েছে)। এছাড়া আব্বুর নিজস্ব কিছু অর্থ সম্পত্তি আছে। আলহামদুলিল্লাহ স্বচ্ছলভাবে চলা যাবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সদস্যরা ইসলামের মৌলিক বিষয়গুলো খুব ভালোভাবে পালন করে ( যেমন- নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত করে, রোজার সময় রোজা রাখে, যাকাত আদায় করে কিন্তু সেটা সমাজে প্রচলিত যাকাতের মত, শরিয়াহ সম্মত নয়)।ইসলাম তো একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের মৌলিক বিষয়গুলো বাদে অন্যান্য বিষয়গুলো (যেমন- মাহরাম নন-মাহরম মেনে চলার বিষয়, ইনকাম হালাল হারাম এর বিষয়ে ইত্যাদি) মেনে চলার বিষয়ে তারা একটু গুরুত্ব কম দেয়। আমি মনে করি তারা যদি কোন ইসলামিক স্কলার্স অথবা কোন ইসলামিক গ্রুপ যেখানে ইসলাম চর্চা নিয়ে আলোচনা করা হয় তার সংস্পর্শে থাকতো তাহলে হয়তো তারা এসব বিষয়েও গুরুত্ব সহকারে নিত। আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি যে নিজে ইসলাম চর্চা করবে এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে এ বিষয়ে উৎসাহিত করবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, পড়া হয়। ২০২১ সাল হতে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩/৪ ওয়াক্ত, ফজরে। তবে ঘুম হেতে উঠে যোহরের আগে তা পড়ে নি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? অনেকটা পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? গত বছর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাইগ্রেনের ব্যাথা ছিল পরিবেশগত কারণে (ঢাকায় থাকতাম তখন)।এবছর একদমই কম হইছে, অনেকটা সেরে গেছে (ট্রিটমেন্ট নিচ্ছি)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কিছু চাওয়া শিরক, তবে জিয়ারত করা যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিকাল সাজিদ ১, বেলা ফুরাবার আগে, ফাজায়েলে কিতাব।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খোন্দকার ব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ হাই সাইফুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার বেড়ে ওঠা খুবই সহজ সরল ভাবেই। আমি দশম শ্রেণী পর্যন্ত গ্রামে থেকেছি এবং তখন পর্যন্ত আমার পরিবার যৌথ পরিবার ছিল। যৌথ ফ্যামিলিতে বেড়ে ওঠার কারণে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এবং আমাদের পরিবারে আত্মীয়-স্বজনদের মধ্যে ফ্যামিলি বন্ডিং তুলনামূলকভাবে খুবই ভালো। আব্বু সরকারি চাকুরিজীবী হলেও খুব বিলাসিতা করে বা বেহিসাবি ভাবে জীবন যাপন করার সুযোগ হয়নি। এখন আলহামদুলিল্লাহ আব্বু আম্মুর সাথে আল্লাহর রহমতে ভালই আছি। আমি একটু নরম স্বাভাবের লোক।কাউকে কষ্ট পেতে দেখলে খারাপ লাগার কাজ করে বা কাউকে কষ্ট দিয়ে কথা বললেও দেখা যায় সারাদিনে ওইটা নিয়ে খারাপ লাগা কাজ করে। সমাজে সম্মান নিয়ে চলতে পছন্দ করি। মানে এমন কিছু করতে চায় না যেন আমার অনুপস্থিতিতে মানুষ এটা নিয়ে সমালোচনা করে। শখ- ঘুরে বেড়ানোর বিশেষ করে পাহাড়, সমুদ্রের বিশালতা দেখার শখ আছে। পছন্দ - মানুষের কিছু আচরণ যেমন- মিতব্যয়ীতা, মানুষের ভালো আচরণ, আল্লাহ ভীরুতা পছন্দ। এছাড়া বিভিন্ন আউটডোর গেমস খেলতে, বাইক রাইডিং করতে, পরিবারের সাথে সময় কাটাতে ইত্যাদি পছন্দ করি। অপছন্দ- অপচয় আমি প্রচন্ড ভাবে অপছন্দ করি। এছাড়া গীবত করা,ধোঁকাবাজি, মিথ্যাবাদীতা, কাজে মিল না থাকা ইত্যাদি। রুচিবোধ - সাধ্যের মধ্যে ভালো মানের, টেকসই সম্পন্ন জিনিস পছন্দ করি। স্বপ্ন - অন্তত একবার হলেও পবিত্র কাবা শরিফে গিয়ে হজ্ব পালন করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে পৃথিবী ত্যাগ করা। এছাড়া একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যেন আশেপাশের অসহায় মানুষের অর্থনৈতিক সাহায্যের হাত বাড়াতে পরি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? নরমাল পোশাক। পাঞ্জাবি - পায়জামা সেভাবে পরা হয় না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আছে।তবে মুখ ভর্তি চাপ দাড়ি নেই প্রাকৃতিক কারণে। কখনোই দাড়িতে খুর লাগায়নি। তবে মাঝে মধ্যে কায়চি দিয়ে ছাটা হয়েছে এলোমেলো দুই একটা সমান করার জন্য।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পরিবারে আত্মীয়-স্বজনদের সাথে নন মাহরাম সেভাবে মেনে চলা হয় না। কেননা আমার পরিবারের দ্বীনি অবস্থা কেমন তা আগে উল্লেখ করেছি এবং আমি ছোটবেলায় যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি। পরিবার এই বিষয়টি মেনে চলার ব্যাপারে সেভাবে গুরুত্ব দেয় না। যেহেতু এটা ইসলামী বিধিনিষেধ সেহেতু অবশ্যই পালন করা উচিত এবং আমার সেই মন মানসিকতাও আছে। পড়ালেখার ব্যস্ততার কারণে দ্বীনি পরিবেশ এখন তেমন সময় দিতে পারি না। ইচ্ছা আছে পরবর্তীতে দ্বীনি পরিবেশে সময় দেওয়ার এবং এসব বিষয়গুলো মেনে চলার।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ফোন দেখার সময় সামনে আসলে দেখা হয়। তবে এগুলো বাদ দিতে হবে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের ভাইয়ের ডাকলে সময় দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ সদ্য প্রাইমারি সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত। তবে চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে প্রথম শ্রেনীর চাকরি না পাওয়া পর্যন্ত, পরবর্তীতে আল্লাহ রিজিকে যা রাখে।
মাসিক আয় N/A
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? যেহেতু গ্রাম কেন্দ্রিক চাকরি, সেহেতু আপাতত পরিবারের সাথেই থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? জীবনের একাকিত্বের অবসান ঘটিয়ে জীবনের অপূর্ণতাকে পূর্ণতা দিতে। এটা আল্লাহতালার হুকুম ও রাসুল (সাঃ) সুন্নাহ। বিয়ে হচ্ছে একটা পবিত্র সম্পর্ক যেখানে দুইটা আত্তার সারাজীবনের মিল বন্ধন ঘটে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২"- ৫'৬"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা ইন্টারমেডিয়েট, স্নাতক, স্নাতকোত্তর
জেলা মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, হাফেজা, অন্যান্য
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ( তবে চিন্তা ভাবনার মিল থাকলে যেকোনো অর্থনৈতিক অবস্থা সম্পন্ন পরিবার হলেও সমস্যা নেই)।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
-একটা ভালো মনের মানুষ হতে হবে। -সততা, সত্যবাদিতা, কৃতজ্ঞতাবোধ, লজ্জাশীলতা থাকতে হবে। - তার মধ্যে ফ্যামিলি বন্ডিং ধরে রাখার প্রচেষ্টা থাকতে হবে। -কোরআন ও হাদিসে মানুষের জীবন ধারণ পদ্ধতি মেনে চলার ব্যাপারে যেসব বিধিনিষেধ আছে, তা এক বাক্যে মেনে চলার মন মানসিকতা থাকতে হবে। যদি তা মেনে না চলে বা কখনো ভুল হয় তার জন্য অনুতাপ বোধ থাকতে হবে। -ধৈর্যশীলতাও অনেক বড় একটা গুণ। -স্বামীর সামর্থ্য অনুযায়ী চাহিদা থাকতে হবে। স্বামী কোন কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে এটা তাকে বুঝতে হবে। যতটুকু পাবে তা নিয়ে সন্তুষ্ট থাকার মনমানসিকতা থাকতে হবে। এছাড়া- # একজন বিবেকবান মানুষ আমার কাছে অনেক পছন্দের। যে সবসময় আবেগ দিয়ে কাজ না করে বিবেক দিয়ে করবে। তার বিবেকের বিচারে ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার মত স্পষ্টবাদী হতে হবে। # বিয়ের পর স্বামী-স্ত্রী দুজন দুজনেরই অনেক দুর্বল বিষয় সম্পর্কে জানতে পারে। পরবর্তীতে যদি এমন কোন পরিস্থিতির তৈরি হয় বা দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখনও যেন এইসব দুর্বল বিষয় নিয়ে কেউ কাউকে কটাক্ষ করে কথা না বলে এই ধরনের মন মানসিকতা থাকতে হবে। # অন্যের সাথে কমপ্যারিসন করা পছন্দ করি না। # মন মানসিকতা বড় থাকতে হবে। যেমন একটা জিনিস আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত আছে কিন্তু অপর ভাই সেটার জন্য সাফার করতেছে তাহলে তাকে দেওয়ার মন-মানসিকতা থাকতে হবে ইত্যাদি। একজন মানুষের মধ্যে সব বৈশিষ্ট্য থাকবে সেটা আশা করাও বোকামি। আল্লাহ তা'আলাই উত্তম ফয়সালা কারী। সবসময় তার কাছে এমন কাউকে চাই যে আমার চক্ষু শীতলকারী হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শালিখা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4740

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6317

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4304

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4097

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শালিখা, মাগুরা, খুলনা
মাগুরা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন