Profile

বায়োডাটা নং : 6704

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নিকলী, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আলিয়াপাড়া।
বর্তমান ঠিকানা , সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: রায়নগর দপ্তরীপাড়া।
কোথায় বড় হয়েছেন? সিলেট শহরে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ কোন মাদ্রাসা থেকে পড়েছেন? ঝেরঝেরীপাড়া জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসা সিলেট।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ফার্ণিচার ব্যবসা। সিলেট শহরে আমাদের একটি ফার্ণিচারের শপ আছে। তিনি উক্ত ব্যবসাটির মূল ডিরেক্টর। বর্তমানে তিনি ব্যবসাটির অভিভাবক হিসেবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি CNG ড্রাইভিং করে যাচ্ছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাইঃ- তিনি বিবাহিত এবং তার একজন দেড় মাসের সন্তান রয়েছে। আমি (পাত্র) হলাম মেঝো। বড় ভাই তিনি মাঝেমধ্যে এসে আমাদের ফার্ণিচার ব্যবসাটি পরিদর্শন করে থাকেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন পরিবারের সবার ছোট। বর্তমানে সে সিলেটের শাহ জালাল জামেয়া স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছে।
চাচা মামাদের পেশা চাচা ২ জনঃ- বড় চাচাঃ- তিনি গ্রামের বাড়িতে টুকটাক ব্যবসা ও কৃষি কাজের সাথে জড়িত আছেন। ছোট চাচাঃ- তিনি গ্রামের বাড়িতে টুকটাক ব্যবসা ও কৃষি কাজের সাথে জড়িত আছেন। মামা ১ জনঃ- ড্রাইভিং করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পিতার বর্তমান সম্পত্তির পরিমাণঃ- পৈতৃক সম্পত্তির পরিমাণঃ- পৈতৃক সম্পত্তি হিসাবে উনার গ্রামের বাড়ীর বাজারে প্রায় ৩ শতক, পৈতৃক বাড়ীর ৩ শতক ও কৃষি খাতে ব্যবহৃত প্রায় ১৪ শতক জমি উনার নামে আছে। নিজস্ব পরিশ্রমে কেনা সম্পত্তির পরিমাণঃ- একশ মন ধান চাষের জমি। মাতার সম্পত্তির পরিমাণঃ- মাতার পৈতৃক ও নিজস্ব সম্পত্তির পরিমাণ বর্তমান সময় অনুপাতে প্রায় ২৮ লক্ষ টাকার মতো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ! মোটামুটি। যেতেতু মাদ্রাসায় পড়াশুনা করেছি তাই নিজ এবং পরিবার দ্বীনের পথে চলার চেষ্টা করছি এবং সর্বদা দ্বীনের দাওয়াত অব্যাহত রেখেছি। আলহামদুলিল্লাহ! প্রাথমিক অবস্থা থেকে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। আশা করি! আল্লাহ তাআ'লা কবুল করলে ইস্তেকামত ও মেহনতের মাধ্যমে খুব শীঘ্রই পরিবারের মধ্যে দ্বীনী পরিবেশ পরিপূর্ণ ভাবে গড়ে তুলতে সক্ষম হবো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ! যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করেছি তাই নামাজের প্রতি ছোটবেলা থেকেই অনেক গুরুত্ব ছিলো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা তেমন হয় না। অতি গুরুত্বপূর্ণ কাজ বা অসুস্থতার কারণে মাঝেমধ্যে কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না। আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআ'লা সুস্থ ও স্বাভাবিক রেখেছেন।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? সাধারণত মাজার শব্দের শাব্দিক অর্থ হলো পরিদর্শনের স্থান, সাক্ষাতের জায়গা। আল্লাহ তাআ'লার খাস বান্দাদের মাজার যিয়ারতে সাওয়াব হাসিল হয়। তবে বর্তমানে তাদের মাজারকে কেন্দ্র করে যিয়ারতের নামে যে বেহায়াপনা, অশ্লীলতা, শিরকী ও কুফরী কর্মকাণ্ড ছড়িয়ে আছে তা খুবই গর্হিত কাজ। আল্লাহ তাআ'লার খাস বান্দাদের মাজার পবিত্র একটি জায়গা। তাই সকলের উচিত এর পবিত্রতা বজায় রেখে যিয়ারত করা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) সীরাতে খাতামুল আম্বিয়া (সাঃ) ২) আল-আযকার ৩) ইসলামের দৃষ্টিতে অপরাধ ইত্যাদি। এছাড়াও একাডেমিক দরসের কিতাবসহ অন্যান্য কিতাবাদী অনেক পড়েছি আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) হযরত মাওলানা রশীদুর রহমান ফারুক সাহেব ২) হযরত মাওলানা মুশতাক আহমদ খান সাহেব ৩) হযরত মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী সাহেব।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ভ্রমণ করতে ভালো লাগে এবং নতুন জায়গা ঘুরে দেখা পছন্দ করি। পরিপাটি ও পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকা আমার অভ্যাস। রুচিশীল পোশাক পরতে ভালোবাসি। ভালো ও হালাল খাবার পছন্দ করি। সময় পেলে বই পড়া, পরিবারকে সময় দেওয়া ও উপকারী কাজ করতে ভালো লাগে। ভবিষ্যতে একটি শান্ত, দ্বীনভিত্তিক ও সুন্দর পরিবার গড়ার স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সুন্নাতী। যেমন– পাঞ্জাবী-পায়জামা, তুব-জুব্বা ও টুপি ইত্যাদি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আলহামদুলিল্লাহ! দাঁড়ি গজানোর পর থেকে দাঁড়ির প্রতি অধিক গুরুত্ব দিয়ে এখন পর্যন্ত আমল করে আসছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ!
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বী না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনের কোনো বিশেষ মেহনতের কাজে তেমন যুক্ত নই, তবে মাঝেমধ্যে দাওয়াতে তাবলীগে সময় দিয়ে থাকি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ ব্যবসার বিবরণঃ- ফার্ণিচার ব্যবসা। যেমন- উন্নত মানের এমডিএফ, মেলামাইন ও অটোবি বোর্ড দিয়ে আলমীরা, ওয়াড্রব, ড্রেসিং টেবিল, কেবিনেট, পালং সহ বিয়ে ও অফিসের যাবতীয় আসবাবপত্র অভিজ্ঞ কারিগর দ্বারা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরী করে পাইকারী ও খুচরা বিক্রিয় করে থাকি। শপের নামঃ- ফাইমা ফার্ণিচার। লোকেশনঃ- নাইওরপুল পয়েন্ট সিলেট। বর্তমানে ফার্ণিচার ব্যবসাটি আমি ফুল টাইম দিয়ে পরিচালনা করছি। ব্যবসার সকল দায়দায়িত্ব, দেখাশুনা, হিসাব-নিকাশ আমি নিজেই করে থাকি।
মাসিক আয় আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআ'লার রহমতে ভালো।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশা'আল্লাহ!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বী না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সিলেট শহরে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জ্বী না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? মানসিক প্রশান্তি ও সঙ্গীঃ- জীবনে একজন আপন সঙ্গী পাওয়া, যে সুখ-দুঃখে পাশে থাকবে এবং মানসিক প্রশান্তি দেবে। পারিবারিক ও সামাজিক স্থায়িত্বঃ- বিবাহের মাধ্যমে পরিবার শুরু হয় এবং বংশধারা বজায় থাকে। চারিত্রিক পবিত্রতাঃ- ইসলাম ও অন্যান্য সামাজিক ব্যবস্থায় এটি জৈবিক চাহিদা পূরণ এবং চারিত্রিক পবিত্রতা রক্ষার অন্যতম মাধ্যম। প্রেম ও ভালোবাসাঃ- দুজন মানুষের মধ্যে গভীর প্রেম-প্রীতি ও ভালোবাসার আদান-প্রদান। সহযোগিতাঃ- পারস্পরিক দায়-দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে জীবনকে সহজ ও অর্থপূর্ণ করা। ধর্মীয় বিধানঃ- ইসলামে বিয়ে একটি পবিত্র সুন্নাত এবং ঈমান পূর্ণতার সহায়ক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 19-23
উচ্চতা ৫'১—৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, আলেমা হলে ভালো হয়। তবে! যদি জেনারেল শিক্ষিত হন সমস্যা নেই, তবে! ন্যূনতম HSC পাশ হতে হবে।
জেলা সিলেট সিটি বা সিলেট সদর এরিয়ার ভিতর হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা রাব্বাতুল বায়ত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই দ্বীনদার হতে হবে। আমার পরিবারকে নিজের পরিবার মনে করতে হবে। যেকোনো বিপদে ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে হবে। মাহরাম-গায়রে মাহরাম মেনে চলতে হবে। শান্ত, দায়িত্বশীল, পজেটিভ মনোভাব, সত্যবাদিতা, পারস্পরিক সম্মান বজায় রাখার মন মানসিকতা থাকতে হবে। সবচেয়ে বড় কথা! আমি এমন একজন সঙ্গী চাই, যিনি আমার জন্য শুধু জীবনসঙ্গীই নন, বরং দুনিয়া ও আখিরাতের পথে চলার একজন সাথী হবেন। যার সঙ্গে শান্তি, বিশ্বাস ও ভালোবাসায় ভরা একটি সংসার গড়া যাবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নিকলী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3461

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নিকলী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5370

বয়স
24 বছর
উচ্চতা
৫′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নিকলী, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7224

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নিকলী, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন