Profile

বায়োডাটা নং : 6625

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আগারগাঁও, ঢাকা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আগারগাঁও, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? জন্ম ময়মনসিংহে কিন্তু ৩ বছর বয়স থেকে বড় হয়েছি ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSc in Food & Nutrition
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. College of Applied Human Science, Home Economics unit, Faculty of Biology, University of Dhaka
এখন কোন বর্ষে পড়ছেন? 4th(Final) year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Retired Govt. Officer ; Post: Executive Engineer, Health Engineering Department(HED)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত ; হোমিওপ্যাথি মেডিকেল পাশ করেছেন আলহামদুলিল্লাহ্ তবে সেভাবে বাইরে কোথাও প্র্যাকটিস করেন না।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে (২০২৪) পাস করে এবার এখান থেকেই আলিম (২০২৬) পরিক্ষার্থী আলহামদুলিল্লাহ্। এর আগে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা থেকে হিফয কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ্।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১জন মামা - ব্যবসায়ী ৫জন চাচা : ১জন মৃত (চাকরিজীবি ছিলেন), ২জন চাকরিজীবি, ২জন ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ময়মনসিংহ শহরে এবং গ্রামের বাড়িতে কিছু জমিজমা আছে আলহামদুলিল্লাহ্।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু আম্মু একসাথে একবার হজ্জ্ব ও একবার উমরাহ করেছেন আলহামদুলিল্লাহ্। আর আমরা ৪জন একসাথে একবার উমরাহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ্। এমনিতে পরিবারের সবাই মোটামুটি প্র্যাকটিসিং আলহামদুলিল্লাহ্। তবে নন-মাহরাম সেভাবে মেইনটেইন করা হয় না। এছাড়াও আরো কিছু ঘাটতি রয়েছে। আল্লহুম্মাগফিরলি💔 তবে সবাই যথাসম্ভব নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টায় আছে আলহামদুলিল্লাহ্। আল্লাহ যেন আমার ও আমার পরিবারের সবার অন্তরে হিদায়াতের নূর দেন এবং আমাদেরকে দ্বীনের পথে অটল রাখেন, আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ্। ছোটবেলা থেকে পড়া হয় আলহামদুলিল্লাহ্। তবে শয়তানের প্ররোচনায় মাঝে কিছুটা গ্যাপ পড়ে গেছিলো। তবে আল্লাহ রহমতে আবার রেগুলার হতে পেরেছি আলহামদুলিল্লাহ্
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুব এক্সট্রিম কোনো কারণ ছাড়া কাযা হয় না আলহামদুলিল্লাহ্। খুব রেয়ার কেস।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি মোটামুটি পারি আলহামদুলিল্লাহ্। তবুও শেখার মধ্যেই আছি আলহামদুলিল্লাহ্।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমি সবসময় চোখে মাইনাস পাওয়ারের চশমা ক্যারি করি। এছাড়া আমার PMOS, কোল্ড এন্ড ডাস্ট এলার্জির সামান্য কিছুটা সমস্যা রয়েছে, তবে খুব এক্সট্রিম কিছু না আলহামদুলিল্লাহ্।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে বিশ্বাস করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুহস্বনাত, ফেরা-(১,২), বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, মাওলানা তারিক জামিল, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি মানুষটা মোটামুটি সহজ সরল প্রকৃতির। সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। এছাড়া আমার মধ্যে স্থিরতা আর চঞ্চলতার মিশেলে গড়া একটা ব্যক্তিত্ব আছে। জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমি খুব স্ট্রং থাকতে পারি আবার কিছু ক্ষেত্রে আমি খুব বেশি ইমোশনাল। আমি অনেকটা চাপা স্বভাবের, মানে এক্সপ্রেস করতে পারি কম। আলহামদুলিল্লাহ্ আমি মোটামুটি ম্যাচিওর বলা চলে। আগাগোড়া প্রকৃতিপ্রেমী। ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি; স্পেশালি সমুদ্রে। সমুদ্র, আকাশ, চাঁদ, ফুল, বৃষ্টি - এসবের প্রতি আমার অসীম আকর্ষণ। আমি কিছুটা ফুডি টাইপের। ফুডি বলতে খুব বেশি পরিমানে খাই এমন না; পরিমিতই খাই আলহামদুলিল্লাহ্। রান্নার প্রতিও যথেষ্ট আগ্রহ আছে; তবে আমি এখনো সেভাবে পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি। অল্প অল্প করে শিখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ্ মোটামুটি সবার সাথেই সহজে মিশে যেতে পারি, স্পেশালি বাচ্চাদের সাথে। আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমি ব্যক্তি হিসেবে মোটামুটি সহনশীল, আন্ডারস্ট্যান্ডিং আর কেয়ারিং আলহামদুলিল্লাহ্। কারোর উপর কোনো বিষয়ে রাগ বা অভিযোগ করার আগে নিজেকে তার জায়গায় বসিয়ে ব্যাপারটা চিন্তা করে দেখতে এবং এরপর রিয়্যাক্ট করতে চেষ্টা করি। সেই সাথে চেষ্টা করি যতটা সম্ভব খারাপ বিষয়গুলো ইগনোর করার বা ছাড় দেওয়ার। আমিও নিজের জন্য এমন একজন মানুষই আশা করি যে আমাকে সবরকম পরিস্থিতিতে বোঝার চেষ্টা করবে ইন শা আল্লহ। আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্কে সম্মান, বিশ্বাস এবং আন্ডারস্ট্যান্ডিংটাই আসল। এগুলো ঠিক থাকলে বাকি ব্যাপারগুলো মোটামুটি কমবেশি করে মানায়ে নেওয়া যায় ইন শা আল্লহ। গালিগালাজ কিংবা খারাপ ভাষা আমি একদমই সহ্য করতে পারি না। ব্যক্তিজীবনে আমি ইসলামের সব বিধিবিধানগুলো পুরোপুরিভাবে না পারলেও যথাসম্ভব স্ট্রংলি মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্। আর মোস্ট ইম্পরট্যান্ট ব্যাপার হচ্ছে - ভবিষ্যতে কোনো অবস্থাতেই ফরয-ওয়াজিব ইবাদত, পরিপূর্ণ পর্দা, স্ট্রিক্টলি নন-মাহরাম মেইনটেইন করা ইত্যাদি নিয়ে আমি কোনো ছাড় দিতে রাজি নই, এই ব্যাপারে ভবিষ্যৎ জীবনসঙ্গীর কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট আশা করি ইন শা আল্লহ। আমিও ইন শা আল্লাহ চেষ্টা করবো সবরকম পরিস্থিতিতে আমার সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার। আমার খুব ইচ্ছা আমি যেন দিনশেষে আমার সঙ্গীর জন্য একটা শান্তির জায়গা হতে পারি ইন শা আল্লহ। নিজেও তেমনটাই আশা করি। আল্লাহ তওফিক দান করুক, আমিন। আর ভবিষ্যতে আমার দ্বীনি ইলম অর্জন জারি রাখার প্রবল ইচ্ছা আছে ইন শা আল্লহ এবং আমি আলিমা ও হাফিযা হওয়ার স্বপ্ন দেখি ইন শা আল্লহ। পরিশেষে বলতে চাই- এই দুনিয়াতে একটা মায়ায় ঘেরা শান্তিপূর্ণ দ্বীনি পরিবার গড়ে তোলা এবং আখিরাতে সপরিবারে জান্নাতুল ফিরদাউসের বাগানে ঠাঁই পাওয়ার এক অদম্য স্বপ্ন নিয়েই আমি আমৃত্যু পথ চলতে চাই ইন শা আল্লহ। বি.দ্র: আফওয়ান, লিখাটা হয়তো একটু বড় হয়ে গেলো। তবে আমি চাই আমার ব্যাপারে পুরোটা না হোক অন্তত বেশিরভাগটা জেনে এরপর আগ্রহী হলে তবেই কেউ সামনের দিকে অগ্রসর ইন শা আল্লহ। কারণ, আমার কাছে বিয়ের ক্ষেত্রে মেন্টালিটি ম্যাচ হওয়াটা অনেক বেশি ইম্পরট্যান্ট। যেহেতু এটা সারাজীবন একসাথে থাকার মতো একটা লংলাস্টিং ব্যাপার। আশা করি কেউ খারাপভাবে নিবেন না ইন শা আল্লহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব, নিকাব, পা-মোজা পড়া হয় আলহামদুলিল্লাহ্। তবে হাতমোজা এখনো পড়া হচ্ছে না, তবে খুব শীঘ্রই এটাই শুরু করার ইচ্ছা আছে ইন শা আল্লহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২১ সালের মার্চ মাস থেকে আলহামদুলিল্লাহ্। এর আগে ২০১৬ সালের মে মাস থেকে বোরকা পড়া হয় আলহামদুলিল্লাহ্।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ্। তবে পরিবারের চাপে কাজিন বা খুব ক্লোজ পরিচিতদের সাথে বাধ্য হয়ে কিছুটা কুশলাদি বিনিময় করতে হয়। আল্লহুম্মাগফিরলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মোটাদাগে এসব থেকে দূরে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ্। তবে মাঝে মধ্যে ফেসবুকের কিছু শর্ট ভিডিও দেখা হয়। এটা থেকেও নিজেকে সরিয়ে আনার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ্। আল্লাহ যেন আমাকে আফিয়্যাতের সাথে তওফিক দেন, আমিন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নেই। তবে নিকটতম অতীতে এই ক্ষেত্রে বেশ কিছু সুন্দর এক্সপেরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ্ এবং ভবিষ্যতেও এ ধরণের কাজে আরো বেশি বেশি নিয়োজিত থাকার প্রবল ইচ্ছা আছে ইন শা আল্লহ!
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ্
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হল অর্ধেক দ্বীন। কারণ বিয়ের মাধ্যমে মানুষ দ্বীনের এমন অনেক রকম বিধান প্র্যাকটিস করার সুযোগ পায় যেটা অবিবাহিত অবস্থায় সম্ভব হয় না। বিয়ের মাধ্যমে উম্মাহ্ এর সম্প্রসারে ভূমিকা রাখা সম্ভব হয়। দ্বীনি পরিবার গঠন করা সম্ভব হয়। স্বামী-স্ত্রী একে অপরকে সব দিক থেকে সাপোর্ট করার সু্যোগ পায়। এতে করে চরিত্রের হেফাযতও সম্ভব হয়। সেই সাথে দ্বীনের পথে চলার ক্ষেত্রেও যথাসম্ভব একে অপরের সহযোগী হয়ে ওঠা যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৫" - ৫'১০" এর মধ্যে হলে ভালো হয় ইন শা আল্লহ।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স/মাস্টার্স অথবা সমমান
জেলা যেহেতু ঢাকাতেই বড় হয়েছি, তাই আমি এবং আমার পরিবার আসলে ঢাকায় সেটেল্ড এমন কাউকেই আশা করছি ইন শা আল্লহ। আর হোমটাউন হিসেবে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, শেরপুর - এই অঞ্চলগুলো আমার পরিবার খুব একটা প্রেফার করেন না।(কাউকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। তবুও এ ব্যাপারে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইন শা আল্লহ।)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রথমত অতি অবশ্যই হালাল পেশা হতে হবে। দ্বিতীয়ত পরিবারের প্রেফারেন্স চাকুরিজীবি; তবে ব্যবসা বা অন্য যেকোনো হালাল পেশাও বিবেচনাযোগ্য ইন শা আল্লহ। তবে ব্যাংকার, আইনজীবী এবং রাজনীতিবিদ একদমই বিবেচনাযোগ্য নয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
☆সৎ, বিনয়ী, তাকওয়াবান ☆শতভাগ হালাল উপার্জনকারী ☆জামাতে নামাজ আদায়কারী ☆ সুন্নতি দাঁড়ি থাকতে হবে (একান্তই যদি বংশগত কারণে দাঁড়ি ছোট হয় সেক্ষেত্রে অবশ্যই গ্রহণযোগ্য) ☆টাখনুর উপরে কাপড় পরিধানকারী ☆দ্বীনের ব্যাপারে সর্বোচ্চ সচেতন এবং সাপোর্টিভ ☆নন-মাহরাম মেইনটেইনকারী এবং নজর ও চরিত্রের হিফাযতকারী ☆ভালো মনের অধিকারী ও উত্তম আখলাকসম্পন্ন ☆সকলের হক্বের ব্যাপারে সচেতন ☆দায়িত্ববান ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ( বিশেষ করে যিনি মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান সবদিকেই যার যার প্রাপ্য অধিকার ও সম্মান দিয়ে ম্যানেজ করে চলতে পারবেন এবং স্ত্রীর অসম্মান বা অন্য যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে শক্ত হাতে ঢাল হয়ে দাঁড়াতে পারবেন ইন শা আল্লহ। আজকাল এ ব্যাপারটায় অনেকে ভুক্তভোগী, তাই উল্লেখ করাটা জরুরি মনে হলো। এটাকে নেগেটিভলি না নেওয়ার অনুরোধ রইলো। আর আমার দিক থেকেও অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বামীর মা-বাবা এবং পরিবারের সম্মান ও হক্ব যথাযথভাবে আদায় করার এবং সবাইকে আপন করে নিয়ে মিলেমিশে থাকার ইন শা আল্লহ। আল্লাহ তওফিক দান করুক, আমিন।) ☆উপযুক্ত গায়রতসম্পন্ন (উপযুক্ত বলার কারণ হলো অনেকে গায়রত শব্দের অপব্যবহার করে জুলুমের পর্যায়ে নিয়ে যান, এমনটা কাম্য নয়)। ☆স্ত্রী হিসেবে আমাকে এবং সেইসাথে আমার মা-বাবা,ভাইসহ পরিবারের সবাইকে যথাযথ সম্মান দিতে হবে। ☆আমি অন্যদের ব্যাপারে মোটামুটি কেয়ারিং হলেও এখনো নিজের যত্ন খুব একটা নিতে পারি না। তাই আমি জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যিনি আমার যথেষ্ট কেয়ার করবেন, বন্ধুর মতো যথাসম্ভব আমাকে বোঝার চেষ্টা করবেন; এককথায় যিনি আমাকে সব পরিস্থিতিতে সামলাতে পারবেন। দিনশেষে আমার জন্য একটা শান্তি ও নির্ভরতার জায়গা হতে পারবেন ইন শা আল্লাহ। ☆কিছুটা ফিটনেস সচেতন হলে খুব ভালো হয় ইন শা আল্লহ। আমার এদিকে বেশ আগ্রহ আছে। তাই এই ব্যাপারে দু'জন একজোট হলে আশা করি দুজনের পক্ষেই ভবিষ্যতে ব্যাপারটা কন্টিনিউ করা অনেকটাই সহজ হবে ইন শা আল্লহ। ☆আমার কাছে যেকোনো মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ সৌন্দর্যের দাম অনেক বেশি। তাই পাত্রের চেহারা, দৈহিক গঠন ইত্যাদি নিয়ে আমার তেমন কোনো চাহিদা নেই আলহামদুলিল্লাহ্। বরং সততা, সচ্চরিত্র, উত্তম আখলাক এবং সর্বোপরি মেন্টালিটি ম্যাচ হওয়া আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। ☆কোনোভাবেই দায়িত্বজ্ঞানহীন, ব্যক্তিত্বহীন, বদমেজাজী, ডমিনেটিং (অভিভাবক হিসেবে প্রয়োজনে শাসন করা আর সব ক্ষেত্রে একটা ডমিনেটিং মনোভাব দেখানো কখনোই এক না) - এসবের কোনোটা যদি নিজের মধ্যে থেকে থাকে তাহলে নক করবেন না প্লিজ। ☆স্ত্রীর জন্য পরিপূর্ণ পর্দা ও যথাযথ প্রাইভেসির ব্যবস্থা করতে পারবেন না- এমন কেউ নক করবেন না প্লিজ। ☆আরেকটা কথা বলে রাখা খুব জরুরি - আমার কাছে টাকাপয়সা, গাড়ি-বাড়ির চেয়েও মানসিক শান্তি অর্থাৎ মেন্টাল সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কারোর যদি এমন ভাবনা থাকে যে - শুধু ভরণপোষণ দেওয়া অব্দিই স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব বা হক্ব শেষ; তার ইমোশনাল নিড বা এক্সপেক্টেশনের কোনো দাম নেই, তাহলে নক করবেন না প্লিজ। ☆আমি চাই বিয়ের সব আয়োজন যেন পুরোপুরি হারাম বহির্ভূত ও সুন্নাহ মোতাবেক হয় ইন শা আল্লহ। এ ব্যাপারে পাত্রের অবস্থান দৃঢ় হওয়া খুব জরুরি। আর আমার ইচ্ছা বিয়ের দিনই যেন মোহরানা পুরোপুরিভাবে আদায় করা হয় ইন শা আল্লহ। ☆পাত্র বা পাত্রের পরিবারের মধ্যে যদি কোনোভাবে যৌতুক বা প্রচলিত বিয়ে পরবর্তী মেয়ের বাড়ি থেকে বাধ্যতামূলকভাবে ঈদের বাজার, ইফতারের বাজার ইত্যাদি উপঢৌকন আদায়ের কোনো আশা থেকে থাকে তাহলে নক করবেন না প্লিজ। তবে, আত্মীয় হিসেবে উভয়পক্ষ থেকে স্বাভাবিক হাদিয়া আদান-প্রদান হতেই পারে, সেটা বরং সুন্নাহ। বি.দ্র: লিখাটা বেশ বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। তবে আমি মনে করি এখানে আমার এক্সপেক্টেশনের ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা দেওয়া জরুরি, যাতে কেউ আগ্রহী হলে সবটা বুঝেশুনে চিন্তা করে এরপর আগাতে পারেন ইন শা আল্লহ। বিয়ের পর এসব নিয়ে ঝামেলা হওয়ার চেয়ে আগেই ক্লিয়ার নেওয়া উত্তম। তাই যথাসম্ভব প্রায় সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি কেউ খারাপভাবে নিবেন না ইন শা আল্লহ। তবে হ্যাঁ এখানে যা যা লিখা তা হুবহু ১০০% ই যে মিলতে হবে এমন মনোভাব আমি রাখি না। ☆আগ্রহী হলে ডিরেক্ট কল করার আগে দয়া করে মেইল এড্রেসে বায়োডাটা সেন্ড করার এবং সেই সাথে কোনোভাবেই কোনো ধরনের ছবি না চাওয়ার অনুরোধ রইলো ইন শা আল্লহ। প্রাথমিকভাবে দুই পরিবার সবদিক দিয়ে সম্মত হলে তখন একেবারে সামনাসামনি দেখাসাক্ষাৎ এর আয়োজন করা হবে ইন শা আল্লহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন