Profile

বায়োডাটা নং : 6618

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পশ্চিম আমিরাবাদ
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর মুগদা, জিরো পয়েন্ট
কোথায় বড় হয়েছেন? মাদারীপুর, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী ঢাকা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ছিলেন। বর্তমানে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১। বড় ভাই আলিয়া মাদরাসা থেকে মাস্টার্স পাস করেছেন। IsDB-BISEW থেকে IT স্কলার্শিপ কোর্স করে বর্তমানে সৌদি আরবের একটি কোম্পানিতে Software Developer হিসেবে চাকরি করছেন। বিবাহিত। ২। ছোট ভাই আলিয়া মাদরাসায় ফাজিল ৩য় বর্ষে এবং ভার্সিটিতে অনার্স ৩য় বর্ষে পড়ছে। পাশাপাশি একটি ব্যবসার সাথে জরিত আছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার বড়, বিবাহিত, ফাযিল ১ম বর্ষে পড়া অবস্থা বিবাহ দেয়া হয়। দুই সন্তানের জননী আলহামদুলিল্লাহ, রাব্বাতুল বাইত, দুলাভাই সিএ পাস, একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানির একাউন্স ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
চাচা মামাদের পেশা #চাচা মেঝো ও সেঝো চাচা ছোটো থাকতে মারা গিয়েছেন। নোয়া চাচা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন ও গ্রামের জমিজমা দেখাশোনা করেন। ছোটো চাচা প্রবাসি ছিলেন। এখন ঢাকায় ব্যবসা করেন। #মামা বড় মামা ইতালি সিটিজেন। মেঝো মামা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক। সেঝো মামা কবি, লেখক, সাংবাদিক, একটি প্রাইভেট মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোটো মামা ইউরোপের একটি দেশ মাল্টাতে মাস্টার্স অধ্যয়ন করছেন। বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, হারামের বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ চলমান। আব্বু মসজিদের দায়িত্বে আছেন। আমাদের কিছু টিনসেট বাসা ভাড়া দেয়া আছে। আমরা তিন ভাই ব্যাক্তিগত পরিবার চালানোর মতো অর্থনৈতিক অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। হালাল উপার্জনে আল্লাহ আমাদের ভালো রেখেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে হাজার শুকরিয়া যে, না চাইতেই তিনি আমাদেরকে দ্বীনদার, পরহেজগার, আলেম পরিবারে সন্তান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। যার দরুন জন্ম থেকেই দ্বীনি পরিবেশে বড় হয়ে উঠেছি। আমার বাবা ১৯৮০ সালে আলিয়া মাদরাসা থেকে কামিল এবং ১৯৮৪ সালে দারুল উলুম হাটহাজারী মাদরাসা থেকে দাওরা ফারেগ হন। যার জন্যে আলিয়া ও কমিওয়া দুই দিকেই আমাদের ভালোবাসা বিরাজমান। আখলাক চরিত্র এবং নৈতিকতায় আমরা উভয়দিকের ভালোগুলোকে আকড়ে ধরার চেষ্টায় সচেষ্ট।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ফরজ হওয়ার আগে থেকেই। আনুমানিক ২০০৫/২০০৬ সাল বা তারও আগে থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আমি কোআনের হাফেজ আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা শুধুমাত্র একটি কবর, ইসলাম কবরের ব্যাপারে যা বলে তার বাহিরে ভাবার কোনো অবকাশ নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইনজয় ইওর লাইফ, রাগ করবেন না, আর রাহিকুল মাখতুম, মুফতি তকি উসমানি হাফিজাহুল্লাহর সফর নামা, বন্ধন, কুররাতু আইয়ুন-১, কুররাতু আইয়ুন-২। এগুলো ছাড়াও আরো অনেক বই পড়েছি আলহামদুলিল্লাহ, এবং প্রতিনিয়ত পরে যাচ্ছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ, আব্দুর রহমান আল আরিফী, মাওলানা তারিক জামিল, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব দা. বা.।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আল্লাহর এক নগণ্য গুনাহগার বান্দা। দ্বীনের পথে চলার ও দ্বীনের কথা বলার চেষ্টা করি। দ্বীন বহির্ভূত কাজকে মনে প্রাণে ঘিন্না করি। আমার শখের মধ্যে বই পড়া, সফরে বের হওয়া, দ্বীনি পরিবেশে বন্ধুদের সাথে দ্বীনি আলোচনা করা ও শোনা। এগুলো বর্তমান শখের কথা বললাম। আমার রাব্বাতুল বাইতের সাথে যে শখগুলো বুনে রেখেছি সেগুলো তাকেই বলবো। এমন একজন মহীয়সী নারীকে স্ত্রী হিসেবে স্বপ্নে দেখি, যিনি হবেন আমার দুনিয়া ও আখিরাতের চরম ও পরম সঙ্গী। যিনি আমার ঘরের রানী হবে, আমাদের ঘরে জান্নাতের সুগন্ধি আনয়নে সহযোগি হবেন। বিশেষ করে বই পড়ুয়া নারী আমার খুব পছন্দ। নিজেও বই পড়তে এবং সংগ্রহ করতে খুবই পছন্দ করি। এই মুহুর্তে আমার টেবিলে প্রায় ১০০টির মত নতুন বই আছে, যেগুলো প্রতিনিয়ত পড়ে যাচ্ছি/চেষ্টা করছি। পড়ুয়া নারীকে বধুয়া করার ব্যাপারটা আমাকে খুব টানে। আল্লাহ মিলিয়ে দিন। তরকারি সুস্বাদু করতে যেমন লবনের দরকার হয়, তেমনি সংসারেও রাগ অভিমানের দরকার হয়। একজন আগুন হলে অপরজন হবো পানি। এমনটি নবী/রাসুল ও সাহাবীদের জীবন থেকে নেওয়া। অতপর আমি এমন একজনকে চাই যার মাধ্যমে এবং যার হাত ধরে জান্নাতে পারি জামাতে পারবো, ইনশা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, জুব্বাহ, পায়জামা, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে আলহামদুলিল্লাহ। যখন থেকে আল্লাহ দাড়ী দিয়েছেন তখন থেকেই। আনুমানিক ২০১২/২০১৩ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাদরাসার খেদমতে যুক্ত আছি
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ হিফজুল কোরআন শিক্ষক মারকাজুল ফুরকান আইডিয়াল মাদরাসা, উত্তর মুগদা ঝিলপার ঢাকা।
মাসিক আয় ২০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা মৃত্যুর আগ পর্যন্ত চলবে। একাডেমিক পড়াশোনা পরামর্শের উপর নির্ভর করে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ভালো, দ্বীনদার স্ত্রীর উচিত এটা স্বামীর উপরে ছেড়ে দেয়া। আবার স্ত্রীর ইচ্ছাকেও স্বামীর মূল্যায়ন করা উচিত।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মহান রাব্বুল আলামিনের এক বিশেষ নেয়ামতের নাম। রাসুল সঃ এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈমানের পূর্নতার সহায়ক। যুবক যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান। বিবাহ সম্পর্কে মহান রব কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। তার মধ্য থেকে ২টি আয়াতের অর্থ নিম্নরূপ। “আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পারিক সম্প্রীত ও দয়া সৃষ্টি করেছেন” সুরাঃ রুম, আয়াতঃ২১ “তারা (স্ত্রীগণ) তোমাদের পোষাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোষাকস্বরূপ” সুরাঃ বাকারা, আয়াতঃ১৮৭ এই ফেতনায় জর্জরিত সমাজে দ্বীনের উপরে অটল থাকার ও চলার জন্যে একজন দ্বীনদার স্ত্রী থাকা অত্যন্ত জরুরি। বিবাহ রাসুলের সুন্নত। যৌবনের হেফাজতের উদ্দেশ্যে, দুনিয়াতে আমার ঔরষে দ্বীনের রাহবার তৈরির উদ্দেশ্যে এবং আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫' - ৫'৩"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা দাওরা, ইফতা, হাফেজা ইত্যাদি।
জেলা ঢাকা বা মাদারীপুরের আশোপাশে আশা করছি। তবে ভালো, দ্বীনদার, আলেম, দ্বীনের দ্বায়ী পরিবার পেলে স্থানটা বিবেচ্য নয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী/দ্বীনের কোনো মেহনতে যুক্ত থাকলে সমস্যা নেই।
অর্থনৈতিক অবস্থা কুফুর সাথে মিলে এমন হলেই হবে ইনশা আল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কোরআন হাদিসে বর্ণীত গুনাবলী সম্বলিত একজন জান্নাতের পথিক নারীর প্রত্যাশী। যিনি সর্বদা দ্বীনের পথে চলার চেষ্টায় থাকবেন। আামার দ্বীনের পথে চলার সহযোগী হবেন। যিনি চেষ্টা করবেন উম্মাহাতুল মুমিনিনদের আদর্শ অনুসরণের। ইসলামের বিধানকে মনে প্রাণে আকড়ে ধরার চেষ্টায় থাকবেন। আল্লাহ ও রাসুলের বাতানো পথে পুরোপুরি চলায় নিজেকে নিয়োজিত রাখবেন। আলেম বংশের আলেমা হলে ভালো হয়। দ্বীনের ব্যাপারে যারা উদাসীন তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। একজন নারীই পারে তার ভালোবাসা ও ভালো কাজ দিয়ে একটি ঘরে জান্নাতের পরিবেশ তৈরি করতে। আল্লাহ যেনো এমন একজনকে আমার রাব্বাতুল বাইত করে পাঠান, আমিন। কোরআনে বর্ণিত দ্বীনদার নারীদের কিছু বৈশিষ্ট নিম্নরুপ। কুরআনুল কারিমের অনেক আয়াতে মহান আল্লাহ তাআলা নেককার নারীর অনেক গুণ তুলে ধরেছেন। নিজেদের জীবনে এগুণগুলোর বাস্তবায়ন ঘটালে সে নারী হয়ে ওঠে নেককার। যা তাকে দুনিয়া ও পরকালে সম্মানের আসনে আসীন করেন। কুরআনে ঘোষিত নেককার নারীর গুণগুলো তুলে ধরা হলো- ১। দ্বীনদারী ও সতী-সাধ্বীঃ নেককার নারী প্রথম গুণ হলো- দ্বীনদার ও সতী-সাধ্বী হওয়া। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা صَّالِحَاتُ তথা দ্বীনদার সতী-সাধ্বী গুণের অধিকারী হিসেবে নারীকে উল্লেখ করেন। আয়াতে এ শব্দের ব্যাখ্যায় ইমাম ইবনে জারীর তবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘দ্বীনের সঠিক অনুসারণকারীণী ও সৎকর্মশীল নারীগণ।’ নেককার নারীদের সম্পর্কে হাদিসে এসেছে- - হজরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘সোনা-রূপা সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসুল! আমরা কোন ধরনের মাল সঞ্চয় করব? তিনি বললেন, তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে- কৃতজ্ঞ অন্তর, জিকিরকারী মুখ এবং পরকালীন কর্মকাণ্ডে সহায়তাকারিনী মুমিনা নারী।’ (মুসনাদে আহমাদ, তিরমিজি, ইবনে মাজাহ) ২। বিশ্বস্ত ও অনুগত হওয়াঃ নারীর দ্বিতীয় গুণ হলো- স্বামীর অনুগত ও বিশ্বস্ত হওয়া। কুরআনুল কারিমে কানিতাত শব্দ দিয়ে তা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা ও স্বামীর অনুগত নারীদের কানিতাত বলা হয়। ৩। সতীত্ব ও সম্পদের হেফাজত করাঃ নারীর তৃতীয় গুণ হলো- সতীত্ব ও সম্পদের হেফাজত করা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন- حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ তথা নিজের সতীত্বের হেফাজত করা এবং স্বামীর (অনুপস্থিতিতে তার) ধন-সম্পদ হেফাজত করা। (সুরা নিসা : আয়াত ৩৪) আয়াতের এই বাক্যের ব্যাখ্যায় ইমাম ইবনে জারীর তবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘নারীগণ তাদের স্বামীর অবর্তমানে নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে এবং এক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত করবে না। আর স্বামীর ধন-সম্পদ সংরক্ষণ করবে। তাদের উপর এ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেই আরোপিত।’ ৪। পবিত্র ও চরিত্রবান হওয়াঃ নারীর চতুর্থ গুণ হলো- নিজে পবিত্র তাকা এবং সৎচরিত্রবান হওয়া। কুরআনুল কারিমের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন- وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ তথা পবিত্র নারীরা পবিত্র পুরুষদের উপযুক্ত আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের উপযুক্ত। (সুরা নুর : আয়াত ২৬ ) এ আয়াতে মুমিন নর-নারীর জন্য মূলনীতি বলে দেয়া হয়েছে যে- আল্লাহ তাআলা মানবচরিত্রে স্বাভাবিকভাবে পরস্পরের মাঝে যোগসূত্র রেখেছেন। পবিত্র ও চরিত্রবান নারীদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান পুরুষদের প্রতি হয়ে থাকে। অনুরূপভাবে পবিত্র ও চরিত্রবান পুরুষদের আগ্রহ পবিত্র ও চরিত্রবান নারীদের প্রতি হয়ে থাকে। ৫। নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়াঃ নারীর পঞ্চম গুণ হলো- বিয়ের মাধ্যমে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন হওয়া নারীর অন্যতম গুণ। গোপনে অবৈধ সম্পর্ক স্থাপনে লিপ্ত না হয়ে নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- ‘তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে চারিত্রিক পবিত্রতাসম্পন্ন হবে, ব্যভিচারিনী হবে না এবং গোপনে কোনো অবৈধ সম্পর্ক স্থাপনকারিনী হবে না।’ (সুরা নিসা : আয়াত ২৫ ) এ আয়াতের ব্যাখ্যায় হজরত ইবনে আববাস রাদিয়াল্লাহু আনহু বলেন, চারিত্রিক নিষ্কলুষতার অধিকারিনী নারীগণ, যারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে ব্যভিচারিনী হবে না এবং সঙ্গোপনে অবৈধ বন্ধু গ্রহণকারিনী হবে না। তিনি বলেন, জাহেলি যুগের লোকেরা প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হারাম মনে করত, কিন্তু গোপনে ব্যভিচারে লিপ্ত হওয়াকে হালাল মনে করত। এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন- তোমরা প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক কোনো রকম অশ্লীল কাজের কাছেও যেও না (সুরা আনআম : আয়াত ১৫১)।’ (তাফসিরে তবারি) ৬। সরলমনা হওয়াঃ নারীর ষষ্ঠ গুণ হলো- দ্বীনদার ও চরিত্রবান হওয়ার সঙ্গে সরল মনের অধিকারিণী হওয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন- ‘চরিত্রবান, সরলমতী ঈমানদার নারীরা।’ (সুরা নুর : আয়াত ২৩) এই আয়াতাংশের ব্যাখ্যায় আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্রতার সার্বিক উপাদান নিয়ে বেড়ে উঠা এবং উত্তম চরিত্রের উপর লালিত-পালিত হওয়ার কারণে অন্য কোনো চিন্তা ও মানসিকতা যাদের কল্পনায়ও আসে না। এই গুণ পূর্ণ নিষ্কলুষতা ও চারিত্রিক পবিত্রতার প্রমাণ বহন করে, যা শুধু মুহাসানাত (সতী নারী) শব্দের মধ্যে পাওয়া যায় না।’ (রূহুল মাআনি) ৭। ঘরে অবস্থানকারী নারীঃ নারীর সপ্তম গুণ হলো- ঘরে অবস্থান করা। বিনা প্রয়োজনে বাইরে না যাওয়া। যেমনটি ঘোষণা করেছেন মহান আল্লাহ- ‘তোমরা নিজ নিজ ঘরে অবস্থান কর। (পর পুরুষকে) সাজসজ্জা প্রদর্শন করে বেড়িও না। যেমন প্রাচীন জাহেলি যুগে প্রদর্শন করা হত।’ (সুরা আহজাব : আয়াত ৩৩) এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে এসেছে- তোমরা নিজেদের ঘরে অবস্থানকে অবধারিত করে নাও। প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হবে না। ------------------------------------------------------------ নিম্নে একটি হাদিস উল্লেখ করছি। আল্লাহ আমাদের বোনদেরকে এবং এই সকল নারীদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন। আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ (সা.) জানিয়ে গেছেন ৭ টি গুণ বা বৈশিষ্ট্য ইহুদি মেয়েদের মধ্যে আছে ৷ আর এই সাতটি গুন যদি মুসলিম নারীদের মধ্যে থাকে তবে তাদের হাশর হবে ঐ সকল ইহুদি মেয়েদের সাথে। সেই সাতটি গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে- ১. আন্নানা- এর অর্থ হলো বেশি বেশি চাই জিনিসপত্র অনেক আছে তবুও অনেক চাই স্বামীকে বলে শুধু আমার জন্য দাও। নিজের মা-বাবা ভাই-বোন এদের জন্য কোন কিছু দিও না, ২. মান্নানা- এর অর্থ হল স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোটা দেয় অর্থাৎ খোটা দেওয়া এই স্বভাব ইহুদী মেয়েদের, ৩. হান্নানা- হান্নান এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা ,উল্টো আরো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়া। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট থেকে সালাম পাওয়ার একমাত্র কারণ ছিল স্বামীর খেদমত করা। ৪. কান্নানা- স্বামীকে মাঝে মাঝে বলে তুমি আমারে চেনো? আমি অমুকের মেয়ে, তমুকের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ইত্যাদি। স্বামীর সামনে নিজেকে বড় করে দেখানো, স্বামীকে ছোট মনে করা এটা ইহুদি মেয়েদের গুণ। ৫. হাত্তকাহ- হাত্তকাহ শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। স্বামী যদি দুই টাকার জিনিস ও আপনাকে দেয় তবে তা আপনাকে আলহামদুলিল্লাহ ভালো গ্রহণ করতে হবে। পরে মন ভালো হলে আরেকটা জিনিস আবদার করে নিয়ে নিবেন, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। ৬. শাত্তকাহ- এর অর্থ হচ্ছে স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। স্বামীর হালাল ইনকামে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনার কারণে আপনার স্বামী হারাম ইনকাম করে তাহলে স্বামীর সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। ৭. বার্রকাহ- এ অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। অর্থাৎ স্বামীর গায়ে হাত তোলা এটা ইহুদি মেয়েদের স্বভাব। উপরোক্ত সাতটি গুন যে মেয়েদের মধ্যে থাকবে তারা নামায, রোযা এবং পর্দা করলেও তাদের হাশর হবে ইহুদি মেয়েদের সাথে। আল্লাহ আমাদের মুসলিম নারীদের হাদীসটি আমল করার তৌফিক দান করুক, আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাদারীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1680

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6105

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5510

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6140

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4303

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6727

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন