Profile

বায়োডাটা নং : 6611

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কুমারখালী, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: গ্রাম:দমদমা,ইউনিয়ন: বাগুলাট,ডাকঘর:দূর্বাচারা(৭০০০)
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ঢালকানগর
কোথায় বড় হয়েছেন? কুষ্টিয়া জেলায় জন্ম এবং সেখানেই বেড়ে উঠেছি, আলহামদুলিল্লাহ। পারিবারিক পরিবেশে গ্রামীণ আবহে আমার শৈশব-কৈশোর কেটেছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার আব্বা পূর্বে স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পরিবারের হালাল রিজিকের জন্য নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। তিনি মেহনত করে হালাল উপার্জনের মাধ্যমে আমাদের লালন-পালন করেছেন, আলহামদুলিল্লাহ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য সে বর্তমানে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা পারিবারিক দিক থেকে আমার আব্বা একাই। চাচা একজন আছেন, তিনি ঢাকায় থাকেন এবং পরিবহন পেশার সাথে যুক্ত আছেন। তিনি মাদরাসায় পড়াশোনা করেছেন। মামা মাদরাসায় পড়াশোনা করেছেন এবং বর্তমানে ছোট ব্যবসার সাথে জড়িত আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমার আব্বাজান দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে নির্মাণ শ্রমিক হিসেবে হালাল পরিশ্রমের মাধ্যমে রিজিক তালাশ করেন। আমিও বর্তমানে হালাল উপার্জনের সাথে যুক্ত আছি। আব্বাজান ও আমার সম্মিলিত হালাল উপার্জনে আল্লাহ তাআলা আমাদের পরিবারকে শান্তিতে ও সম্মানের সাথে চালাচ্ছেন। দুনিয়াবি সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ৫ শতক জমির উপর বসতবাড়ি দান করেছেন। এছাড়া ভবিষ্যতের জন্য বাড়ি করার উপযোগী আরও ৮ শতক জমি আছে, আলহামদুলিল্লাহ। বর্তমানে চাষাবাদের জমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দীনি পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়। আব্বাজান পূর্বে স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন, ফলে ছোটবেলা থেকেই নামাজ-কালামের প্রতি গুরুত্ব দেওয়া হয়। পরিবারের সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। মাহরাম-নন মাহরাম মেনে চলার বিষয়ে সচেতনতা আছে এবং ঘরে পর্দার পরিবেশ রয়েছে, আলহামদুলিল্লাহ। টিভি-গান-বাজনার প্রচলন নেই। অবসর সময়ে তালিম ও দীনি আলোচনার চেষ্টা করা হয়। আমি নিজে তাবলীগের ১ চিল্লা লাগিয়েছি ২ বার এবং দাওয়াতের মেহনতের সাথে জড়িত আছি। ভবিষ্যতে পরিবারকে নিয়ে পরিপূর্ণ সুন্নতি জীবন যাপন করার নিয়ত রাখি ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী, আলহামদুলিল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে নামাজের অভ্যাস ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে আরও গুরুত্বের সাথে, জামাতের সাথে নিয়মিতভাবে নামাজ আদায়ের প্রতি যত্নশীল হয়েছি এবং আলহামদুলিল্লাহ ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক হচ্ছে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ০০
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ কোন রোগ নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি বিশ্বাস করি, সকল সাহায্য, সুপারিশ ও বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। রাসূল কবরকে সিজদার স্থান বানাতে নিষেধ করেছেন এবং কবরের উপর ঘর বানানো ও বাতি জ্বালানো থেকে উম্মতকে সতর্ক করেছেন। (বুখারি, মুসলিম) নেককার বান্দাদের কবর জিয়ারত করা সুন্নাহ, যাতে মৃত্যুর কথা স্মরণ হয় এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যায়। কিন্তু কবরে সিজদা করা, মান্নত করা, সাহায্য চাওয়া বা কবরকে উৎসবের স্থান বানানো শরীয়তে নিষিদ্ধ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল্লাহ প্রেমের সন্ধানে, গুনাহ বর্জন আল্লার বন্ধুত্ব অর্জন, মাওলার তালাশে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমার শায়েখ আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব(দাঃবাঃ),মাওলানা তৈয়্যেব আশরাফ সাহেব,আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দী(রহ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আমি একটি দ্বীনদার ও সুন্নতি পরিবারে বড় হয়েছি। আমার বাবা একজন হাফেজে কোরআন এবং খুবই শান্ত স্বভাবের মানুষ; গ্রামের কারো সাথে কখনো তাঁর ঝগড়া-বিবাদ হয়নি। আর আমার মা বিয়ের পর থেকে সবসময় কঠিন পর্দা মেনে চলেছেন, গ্রামের কোনো পরপুরুষ তাঁকে কখনো দেখেনি। ছোটবেলায় বাবার সাথে মসজিদে যাওয়া ও নামাজ শেখার সুযোগ হয়েছিল। তবে জীবনের একপর্যায়ে আমার কিছু ভুলত্রুটি হয়ে যায় এবং আমি দ্বীন থেকে কিছুটা দূরে সরে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দয়া করে আমাকে আবার সঠিক পথে ফিরিয়ে এনেছেন। অতীতের ভুলের জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। এখন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাপমুক্ত থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাঁচতে চাই। নিয়মিত কোরআন তিলওয়াত, হাদিস ও দ্বীনি বই পড়ার মাধ্যমে ঈমান মজবুত রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নাটক-সিনেমা, গান বা ফেসবুক-টিকটকের মতো অনর্থক অ্যাপসের আসক্তি থেকে আমি সম্পূর্ণ মুক্ত। আমি সহজ-সরল ও পরিচ্ছন্ন জীবনযাপন পছন্দ করি। মেসওয়াক ও সুগন্ধি ব্যবহার করা আমার প্রিয় সুন্নাত। মিথ্যা, অহংকার, প্রদর্শনপ্রিয়তা এবং গীবত করা বা শোনাকে মন থেকে ঘৃণা করি; অযথা তর্ক-ঝগড়া এড়িয়ে চলি। অবসরে পরিবারকে সময় দেওয়া, ঘুরে বাড়ানো ও রান্না করা আমার ভালো লাগে। ভালো-মন্দ খাবার খেতেও পছন্দ করি—বলা যায় খানিকটা ভোজনরসিক মানুষ। আমি বাস্তববাদী; আবেগের চেয়ে দ্বীন ও পরিবারের অধিকারকে বেশি প্রাধান্য দিই। আমার লক্ষ্য হলো—সুন্নাহ মোতাবেক যৌথ পরিবারে মা-বাবার খেদমত করা এবং এমন একজন দ্বীনদার ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া, যে আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। দুজন মিলে দ্বীনের পথে থেকে একটি শান্ত, সুখী ও হাসিখুশি পরিবার গড়ে তুলে জান্নাতুল ফেরদাউসের সঙ্গী হওয়াই আমার মূল স্বপ্ন, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, ঘরের বাইরে সুন্নতি পোশাক পাঞ্জাবি-পায়জামা ও টুপি পড়ি। মাঝে মাঝে প্রয়োজনে শালীন টি-শার্ট ও ঢিলেঢালা ট্রাউজার পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, সুন্নতি দাড়ি আছে। আনুমানিক ৪ বছর যাবত দাড়ি রেখে আসছি। প্রাকৃতিকভাবেই দাড়ি কিছুটা দেরিতে উঠেছে। বর্তমানে পুরো মুখমণ্ডল জুড়েই দাড়ি রয়েছে; পরিমানে কিছুটা কম ও ছোট হলেও থুতনির নিচের অংশে এক মুষ্টি পরিমাণ দাড়ি রয়েছে।
টাখনুর উপরে কাপড় পরেন? জী, আলহামদুলিল্লাহ। রাসূল এর হুকুম মেনে টাখনুর উপরে কাপড় পরি এবং এটার উপর ইস্তিকামাত থাকার নিয়ত রাখি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, নাটক-সিনেমা-সিরিয়াল ও গান-বাজনা থেকে আমাদের পরিবার অনেক আগে থেকেই বিরত। আমাদের ঘরে টিভি নেই। ব্যক্তিগতভাবে, একসময় ফেসবুকে আসক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বুঝতে পেরেছি যে এগুলো ঈমান ও সময়ের জন্য সবচেয়ে বড় ফিতনা। তাই বর্তমানে ফেসবুকসহ অপ্রয়োজনীয় সব অ্যাপ মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি এবং খুব জরুরি প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার করি না। গান-বাজনা শোনা ও দেখা থেকে সম্পূর্ণ বিরত আছি, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যুক্ত আছি। নিয়মিত সাপ্তাহিক গাশত ও মসজিদওয়ার জামাতে সময় দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ, পড়াশোনা সম্পন্ন করার পর দ্বীন শিক্ষা, আত্মশুদ্ধি ও দ্বীনি পরিবেশে নিজেকে গড়ে তোলার উদ্দেশ্যে আমার শায়েখ, আরেফবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন সাহেবের শুভ সোহবতে রয়েছি। বর্তমানে তাঁর বাবার খেদমতে নিয়োজিত আছি এবং এর বিনিময়ে মাসিক সম্মানি হিসেবে হাদিয়া গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, এভাবে হালাল উপার্জন ও বরকতময় দ্বীনি পরিবেশে সময় কাটানোর সুযোগ পাচ্ছি। এটিকে আমি আমার স্থায়ী বা পরিপূর্ণ পেশা হিসেবে গ্রহণ করিনি; বরং বর্তমান সময়টিকে দ্বীন শিক্ষা, আত্মশুদ্ধি ও নিজেকে প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে দেখছি। আল্লাহর রহমতে এখান থেকে ফারেগ হওয়ার পর ইনশাআল্লাহ আমার শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মক্ষেত্রে প্রবেশ করার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমার জন্য উত্তম ও হালাল রিজিকের ব্যবস্থা করেন এবং দ্বীন ও দুনিয়ার মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রেখে চলার তাওফিক দান করেন। আমিন।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জী, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পর্দা করা ফরজ এবং স্বামী হিসেবে স্ত্রীকে পর্দায় রাখা আমার উপর শরয়ী দায়িত্ব। আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ পর্দার পরিবেশ আছে। আমার মা পর্দা করেন। বিয়ের পর আমার স্ত্রীকে আমি সর্বাবস্থায় শরয়ী পর্দা (নিকাব-সহ পরিপূর্ণ হিজাব) মেনে চলার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। বাজার-ঘাট, আত্মীয়-স্বজনের বাসা বা যে কোনো গাইরে মাহরাম পরিবেশে তাকে পর্দার সাথে নিয়ে যাব। এবং ঘরের ভিতরেও নন-মাহরাম আত্মীয় থেকে পর্দা রক্ষার ব্যবস্থা করব। আমি বিশ্বাস করি, স্ত্রীর ইজ্জত-সম্মান রক্ষা করা স্বামীর গাইরতের অংশ। আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন। আমিন।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জী, ইনশাআল্লাহ। আমি চাই আমার স্ত্রী দীনি ইলম অর্জন করুক। কারণ নবীজী বলেছেন, "ইলম তলব করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ।” তবে সে পড়াশোনা হবে *শুধুমাত্র কুরআন, হাদিস, ফিকহ, আকিদা ইত্যাদি দীনি বিষয়ে। দুনিয়াবি শিক্ষা, কলেজ-ভার্সিটি বা চাকরির উদ্দেশ্যে পড়াশোনা আমার পছন্দ নয়। শর্ত: পড়াশোনা হতে হবে সম্পূর্ণ শরয়ী পর্দা (নিকাব-সহ), মাহরামের উপস্থিতিতে অথবা সম্পূর্ণ মহিলা মাদরাসায়, ফিতনামুক্ত পরিবেশে। বেপর্দা হয়ে বা গাইরে মাহরাম পুরুষের সামনে পড়াশোনা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, ইনশাআল্লাহ। আমি আমার স্ত্রীকে চাকরি করতে দিতে চাই না। কারণ: আল্লাহ তাআলা কুরআনে বলেছেন: আর তোমরা নিজ ঘরে অবস্থান করো। (সূরা আহযাব: ৩৩)। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণপোষণ করা, আর স্ত্রীর দায়িত্ব হলো ঘর সামলানো ও সন্তান প্রতিপালন করা। এটাই আল্লাহর দেওয়া ফিতরাত। চাকরির জন্য বাইরে গেলে পর্দা নষ্ট হয়, গাইরে মাহরামের সাথে উঠাবসা করতে হয়, সন্তান মায়ের আদর থেকে বঞ্চিত হয় এবং সংসারে বরকত কমে যায়। আমি চাই না আমার স্ত্রী দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করুক। তবে: যদি সে ঘরে বসে পরিপূর্ণ পর্দার সাথে হস্তশিল্পের মতো কোনো কাজ করতে চায় যাতে বাইরে যেতে না হয়, পর্দা নষ্ট না হয় এবং সংসারে ক্ষতি না হয় তাহলে মাসওয়ারা করে অনুমতি দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। আমার মূল উদ্দেশ্য হলো তার ইজ্জত, পর্দা ও আখিরাত হেফাজত করা।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর স্ত্রীকে নিজ পরিবারে রেখে পারিবারিকভাবে যত্ন ও সম্মানের সাথে বসবাসের ইচ্ছা রয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আস্তাগফিরুল্লাহ! আমার গাইরতে বাধে যে আমি আমার শ্বশুরের কাছ থেকে ভিক্ষা নিব।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল বলেছেন, "বিয়ে আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।” আমি বিয়ে করতে চাচ্ছি মূলত ৪টি কারণে: ১. ঈমানের হেফাজত: নিজের চরিত্র ও দৃষ্টিকে গুনাহ থেকে বাঁচিয়ে অর্ধেক দীন পূর্ণ করা। ২. সুন্নাহ পালন: রাসূল এর সুন্নাহ জিন্দা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ৩. দীনের সহযোগী: এমন একজন সফরসঙ্গী পাওয়া যিনি আমাকে তাহাজ্জুদে জাগাবেন, গুনাহ থেকে বাঁচাবেন, আর জান্নাতের পথে একসাথে চলবেন। ৪. নেক সন্তান: এমন সন্তান চাই যারা আমার জন্য সদকায়ে জারিয়া হবে এবং উম্মতের খেদমত করবে ইনশাআল্লাহ। দাম্পত্য জীবন নিয়ে আমার চিন্তা: আমি বিশ্বাস করি, স্বামী-স্ত্রী একে অপরের পোশাক। আমার স্ত্রী আমার দীনের অর্ধেক, আমার দুনিয়ার শান্তি এবং আখিরাতের সঙ্গী। সংসার মানে শুধু ভাত-কাপড় না, বরং দুজন মিলে আল্লাহর ইবাদত করা, সবরের সাথে অভাব মোকাবেলা করা, আর হালাল রিজিকের উপর শোকর করে জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমি চাই আমাদের ঘরটা যেন ছোট্ট একটা মাদরাসা হয়, যেখানে কুরআন-হাদিসের আলো থাকবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫"-৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা আলহামদুলিল্লাহ, আমার কাছে দুনিয়াবি সার্টিফিকেটের চেয়ে দীনি ইলম ও তাকওয়া বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষাগত যোগ্যতা: কুরআন শরীফ নাজেরা/হিফজ, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, নামাজ-রোজার আহকাম, পর্দার বিধান ইত্যাদি ফরজে আইন পরিমাণ দীনি ইলম জানা থাকলেই আলহামদুলিল্লাহ। যদি আলেমা/কওমি মাদরাসা থেকে ফারেগ হন, তাহলে সেটা হবে আমার জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। দুনিয়াবি শিক্ষা: SSC, HSC বা জেনারেল লাইনে উচ্চশিক্ষিত হওয়া জরুরি নয়। বরং আমি চাই না আমার স্ত্রী সহশিক্ষা, ভার্সিটি বা চাকরির পরিবেশে যাক। কারণ এতে পর্দা ও আখিরাতের ক্ষতি হয়। আসল যোগ্যতা যা চাই: ১. পাঁচ ওয়াক্ত নামাজি ২. পরিপূর্ণ শরয়ী পর্দানশীন ৩. স্বামীর অনুগত ও ঘরমুখী ৪. গীবত-চোগলখুরি থেকে দূরে থাকা ৫. সন্তানদের দীনি তরবিয়ত দেওয়ার মানসিকতা দুনিয়ার ডিগ্রি না থাকলেও চলবে, কিন্তু এই গুণগুলো না থাকলে সংসার জান্নাত হবে না।
জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমি এমন জীবনসঙ্গিনী চাই যার পেশা হবে *" রাব্বাতুল বাইত” ঘরের রানী।
অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ, আমি পাত্রীর পরিবারের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে দুনিয়াবি প্রাচুর্য চাই না। আমার অগ্রাধিকার: আমি মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের দীনদার পাত্রীকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। নিম্নবিত্ত পরিবার হলে সেটা আমার জন্য সবচেয়ে বেশি পছন্দনীয়। কারণ: ১. রাসূলুল্লাহ বলেছেন: "তোমরা দীনদার নারীকে গ্রহণ করো, তোমার হাত ধূলিধূসরিত হোক।” (বুখারি)। এখানে সম্পদের কথা নাই, দীনদারির কথা আছে। ২. আমি বিশ্বাস করি, যে মেয়ে অভাবে থেকে সবর করতে শিখেছে, অল্পে তুষ্ট থাকতে শিখেছে সেই আমার হালাল ও সীমিত রিজিকে শুকরিয়া আদায় করে জান্নাতের সংসার গড়তে পারবে ইনশাআল্লাহ। ৩. ধনী পরিবারের মেয়ে প্রায়ই বিলাসিতায় অভ্যস্ত হয়, যা আমার সাধারণ জীবনযাপনের সাথে মানাবে না। আমি চাই না আমার স্ত্রী দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকায় পড়ুক। শর্ত: পরিবার গরিব হলেও সমস্যা নাই, কিন্তু *হালাল উপার্জনকারী, সুদ-ঘুষ মুক্ত, পর্দানশীন ও দীনদার হতে হবে*। হারাম কামাই করে গরিব হলেও সেই পরিবার আমার জন্য উপযুক্ত নয়। আমি টাকার পাহাড় চাই না। আমি চাই একটা দীনদার পরিবারের সতী-সাধ্বী মেয়ে, যে আমার সাথে মিলে আখিরাতের পাহাড় গড়বে ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার জীবনসঙ্গিনীর মধ্যে আমি সর্বপ্রথম ও সর্বপ্রধান যে গুণটি চাই তা হলো "তাকওয়া ও দীনদারি"। রাসূলুল্লাহ বলেছেন: "দুনিয়া হলো উপভোগের বস্তু। আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।” (মুসলিম)। আমি সেই সর্বোত্তম সম্পদই চাই ইনশাআল্লাহ। আমার প্রত্যাশিত বৈশিষ্ট্যসমূহ: ১. ঈমান ও আমল: ৫ ওয়াক্ত নামাজি ও নিয়মিত কুরআন তিলাওয়াতকারী হতে হবে। আল্লাহ ও তাঁর রাসূলকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসবে। শিরক, বিদআত ও কুসংস্কার থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। ২. পর্দা ও হায়া: পরিপূর্ণ শরয়ী পর্দা (নিকাব-সহ) করবে এবং এটাকে বোঝা নয়, ইজ্জত মনে করবে। গাইরে মাহরাম থেকে কঠোরভাবে পর্দা করবে ঘরে ও বাইরে। লজ্জাশীলতা হবে তার ভূষণ। সোশ্যাল মিডিয়ায় ছবি/ভিডিও আপলোড, টিকটক, বেপর্দা চলাফেরা থেকে সম্পূর্ণ দূরে থাকবে। ৩. আখলাক ও চরিত্র: স্বামীর অনুগত হবে। রাসূল বলেছেন: "যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে বলতাম, তবে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করতে।” (তিরমিজি)। মিষ্টভাষী, ধৈর্যশীল ও অল্পে তুষ্ট (কানা'আতওয়ালা) হবে। আমার হালাল ও সীমিত রিজিকে শুকরিয়া আদায় করবে। গীবত, চোগলখুরি, মিথ্যা ও ঝগড়া-ফ্যাসাদ থেকে দূরে থাকবে। আমার মা-বাবার খেদমত করাকে ইবাদত মনে করবে। ৫. জীবনধারা: টিভি, গান-বাজনা, সিনেমা, নাটক এসব হারাম জিনিস থেকে দূরে থাকবে। সুন্নতি জীবনযাপন পছন্দ করবে। বিলাসিতা ও অপচয় ঘৃণা করবে। তাহাজ্জুদগুজার বা তাহাজ্জুদের প্রতি আগ্রহী হবে। একসাথে জান্নাতে যাওয়ার সাথী হবে। আমি এমন একজন স্ত্রী চাই যে আমার দুনিয়ার সাথী না,আমার জান্নাতের সাথী হবে। যে আমার সাথে গাছতলায় থাকতেও রাজি, কিন্তু হারামখোরের প্রাসাদে না। যে আমাকে ফজরে ডেকে দিবে, গুনাহ থেকে বাঁচাবে, আর কিয়ামতের দিন আমার হাত ধরে বলবে "ইয়া আল্লাহ, এর সাথেই আমাকে জান্নাত দাও।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কুমারখালী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6494

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমারখালী, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9271

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমারখালী, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10155

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমারখালী, কুষ্টিয়া, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #942

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কুমারখালী, কুষ্টিয়া, খুলনা
কুষ্টিয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন