Profile

বায়োডাটা নং : 6565

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গাছুয়া।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: হালিশহর।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Qur'anic Sciences & Islamic Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম International Islamic University Chittagong (IIUC)
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী (কুয়েত)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আল্লাহ তা’আলার ফয়সালায় আমার অত্যন্ত স্নেহের ছোট বোন ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বিরল ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং দ্বীনের প্রতি, বিশেষত পর্দার ব্যাপারে অত্যন্ত যত্নশীল ও সচেতন ছিল। তার দায়িত্বশীলতা, পরিপাট্য, পরিবারের প্রতি ভালোবাসা ও আন্তরিক যত্ন আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমি এমন একজন দ্বীনদার, পর্দানশীন, দায়িত্বশীল ও স্নেহশীলা মানুষ কামনা করি, যিনি আমার বোনের মতো সুন্দর চরিত্র ও উত্তম আখলাকের অধিকারিণী হবেন; পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা, যত্ন ও আন্তরিকতার মাধ্যমে একটি প্রশান্তিময় ও আল্লাহভীরু পরিবার গঠনে সহযাত্রী হবেন।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমিজমা যা আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ বজায় রাখার আন্তরিক চেষ্টা করা হয়। পরিপূর্ণতার দাবি করি না; তবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যথেষ্ট দ্বীন পালনের চেষ্টা করা হয়। মাহরাম-নন মাহরামের সীমারেখা রক্ষা এবং পর্দার বিধান মেনে চলার ব্যাপারেও পরিবারের সদস্যরা সচেতন থাকার চেষ্টা করেন। আমার বোনও মাহরাম, নন-মাহরামের বিষয়ে খুব সিরিয়াস ছিলো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। প্রায় ৮ বছর ধরে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? তেমন একটা হয় না, আলহামদুলিল্লাহ। হঠাৎ কোনো এক মাসে ১ ওয়াক্ত কাযা হয় তাও বিশেষ কোনো কারণে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা দেওয়া এবং কোনো কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ম্যাসেজ, ইসলামী আক্বিদা, তাদাব্বুরে কুরআন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (রাহিমাহুল্লাহ), দেলোয়ার হোসেন সাঈদী (রাহিমাহুল্লাহ), শায়খ আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ), ড. মিজানুর রহমান আজহারি (হাফিজাহুল্লাহ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, অবসর সময়ে উপকারী বই পড়া, লেখালেখি এবং দ্বীনি কাজে নিজেকে সম্পৃক্ত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। সময় ও সুযোগ হলে প্রকৃতির সান্নিধ্যে, বিশেষত পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। সরলতা, পরিপাট্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ পছন্দ করি। ঝগড়া-বিবাদ, অপ্রয়োজনীয় তর্ক, গীবত এবং এমন যেকোনো বিষয় অপছন্দ করি যা মানুষের মাঝে দূরত্ব ও অশান্তির কারণ হয়। রুচিবোধের ক্ষেত্রে ইসলামসম্মত, পরিমিত ও সাদাসিধে জীবনযাপনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। দুনিয়াবি সফলতার চেয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকেই জীবনের মূল লক্ষ্য মনে করি। স্বপ্ন ও প্রত্যাশা হলো এমন একটি পরিবার গড়ে তোলা, যেখানে দ্বীন পালনের পরিবেশ থাকবে, পরস্পরের জন্য জান্নাতের পথে সহযাত্রী হওয়া যাবে এবং আল্লাহ তাআলার দয়া-রহমতে কিয়ামতের দিন তাঁর আরশের ছায়া লাভের সৌভাগ্য অর্জিত হবে। ব্যক্তিগতভাবে আমার একটি গভীর আকাঙ্ক্ষা হলো, জান্নাতে আমার প্রিয় একমাত্র বোনের সঙ্গ লাভ করা এবং সেখানে প্রিয়জনদের সঙ্গে চিরস্থায়ী মিলনে ধন্য হওয়া। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুক।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বেশিরভাগই জুব্বা পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ ২০২১ এর শেষ দিকে দাড়ি উঠা শুরু করে। তখন থেকেই রেখে দিয়েছি। এখন সুন্নতি দাড়িই আছে, আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, আপাতত দ্বীনের খিদমতের একটি মাধ্যম হিসেবে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। আত্মশুদ্ধি, সুন্নাহ, প্রজন্ম গঠন ও পারিবারিক মূল্যবোধ বিষয়ক বিভিন্ন বিষয়ে লেখালেখির চেষ্টা করি। এ পর্যন্ত আমার রচিত পাঁচটি বই প্রকাশিত হয়েছে। পাঁচটি বই হলো— এসো জীবনকে পরিবর্তন করি, দৈনন্দিন জীবনে অবহেলিত সুন্নাহ, ইসলামের আলোয় প্রজন্মের আত্মজাগরণ, আয়াতের পরশে আত্মার জাগর এবং গাইরতহীন দাম্পত্য জীবন। নিজেকে কোনো বিশেষ মেহনতের দাবিদার মনে করি না। তবে কলমের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা এবং উপকারী বিষয়গুলো পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ তা’আলা কবুল করুন।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এ অধ্যয়নরত। পাশাপাশি আলহামদুলিল্লাহ, গ্রাফিক্স ডিজাইনের কাজের সঙ্গে টুকটাক যুক্ত আছি। এছাড়াও একটি ছোট পরিসরের অনলাইন ব্যবসা রয়েছে, যদিও পড়াশোনার ব্যস্ততার কারণে নিয়মিত সময় দেওয়া হয়ে ওঠে না। আলহামদুলিল্লাহ, বাবা এখনো কর্মক্ষম এবং পরিবারের দায়িত্ব বহন করছেন। যেহেতু আমি দ্বীনি শিক্ষা অর্জনের পথে রয়েছি, তাই বাবা সবসময় পড়াশোনায় মনোযোগ দেওয়ার ব্যাপারে উৎসাহ দেন এবং আপাতত অন্য কোনো পেশাগত ব্যস্ততায় জড়াতে নিরুৎসাহিত করেন। এ কারণে এখনো কোনো পেশায় পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়া হয়নি। তবে ইনশাআল্লাহ, পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে ব্যবসায় আরও মনোযোগী হওয়ার এবং হালাল উপায়ে স্বাবলম্বী হওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে জীবনের এই পর্যায়ে জ্ঞানার্জন ও নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলাকেই অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। অন্যের গোলামি করতে নিজেও পছন্দ করি না; স্ত্রীকেও করতে দিবো না, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? শহরেই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? মোটেও না। যে পরিবার নিজেদের আদরের মেয়েকে আমার হাতে তুলে দিবেন, সে পরিবার থেকে আর বেশি কিছু চাওয়া হবে জুলুম, অন্যায়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে কেবল একটি সামাজিক বন্ধন নয়; বরং এটি রাসূল সা.-এর সুন্নাহ, ঈমান ও চরিত্র হেফাজতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি পথ। জীবনের সুখ-দুঃখ, ইবাদত, দায়িত্ব ও স্বপ্নের পথে একজন দ্বীনদার সহযাত্রী পাওয়ার আশায় বিয়ে করতে চাই। আমার বিশ্বাস, দাম্পত্য জীবন পারস্পরিক ভালোবাসা, দয়া, শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, ত্যাগ এবং আল্লাহভীতির ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। স্বামী-স্ত্রী একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়; বরং জান্নাতের পথে পরস্পরের সহযাত্রী ও সহযোগী। একটি শান্তিপূর্ণ, সুন্নাহভিত্তিক ও দ্বীনি পরিবেশসম্পন্ন পরিবার গঠন করতে চাই, যেখানে পরস্পরকে দ্বীনের পথে উৎসাহিত করা হবে, একে অপরের অধিকার আদায়ের ব্যাপারে সচেতন থাকা হবে এবং সন্তানদের উত্তম তারবিয়াতের মাধ্যমে নেককার প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন॥
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫’২”-৫’৪”
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কমপক্ষে এসএসসি/দাখিল।
জেলা সন্দ্বীপের হলে ভালো হবে। তবে অন্য জেলা বা উপজেলা হলে ভেবেচিন্তে দেখা যাবে, ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা কোনো পেশার প্রয়োজন নেই আমার।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম একজন দ্বীনদার, আল্লাহভীরু ও উত্তম চরিত্রের অধিকারিণী জীবনসঙ্গী কামনা করি, যিনি দ্বীন পালনের ব্যাপারে আন্তরিক হবেন এবং পর্দার বিধান মেনে চলার চেষ্টা করবেন। সুন্দর আখলাক, বিনয়, দায়িত্ববোধ, ধৈর্য, পরিপাট্য ও পারিবারিক মূল্যবোধকে গুরুত্ব দেন— এমন কাউকে প্রত্যাশা করি। নিজের মা-বাবা ও শ্বশুরবাড়ির সদস্যদের প্রতি সম্মানশীল, স্নেহশীলা ও যত্নশীল হবেন এবং সুখ-দুঃখে পরস্পরের পাশে থেকে একটি শান্তিপূর্ণ ও দ্বীনি পরিবেশসম্পন্ন পরিবার গঠনে আগ্রহী থাকবেন— এমন প্রত্যাশা রাখি। দুনিয়াবি প্রাচুর্যের চেয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আখিরাতের সফলতাকে প্রাধান্য দেন, পরস্পরকে দ্বীনের পথে উৎসাহিত করেন এবং জান্নাতের পথে সহযাত্রী হওয়ার মানসিকতা রাখেন— এমন একজন মানুষকেই জীবনসঙ্গী হিসেবে কামনা করি। পরিপূর্ণতার দাবি করি না; বরং দ্বীনের পথে একসঙ্গে শেখা, বেড়ে ওঠা ও নিজেকে সংশোধনের মানসিকতাসম্পন্ন একজন সহযাত্রী প্রত্যাশা করি, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সন্দ্বীপ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3292

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4716

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3324

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4232

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5349

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6768

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন