| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি, ২০১৫ থেকে পরি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
১-২ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মাইগ্রেন আছে। সেজন্য ইউভি প্রটেক্টর চশমা ব্যবহার করি।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হলো একটি সাধারণ কবর। যেখানে কিছু অসাধু লোক ব্যবসায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করেন । কবরে শায়িত ব্যক্তি নিজেই আল্লাহর বান্দা তার নিজের জন্য কিছু করার ক্ষমতা রাখে না। কবরে এসে ওনার জন্য দোয়া বা জিয়ারত করা যাবে । কিন্তু কোনো কিছু চাইলে বড় শিরক করা হবে।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইসলাম ও চলমান অর্থব্যবস্থা, পর্দা গাইডলাইন, ইলুমিনাতি, ফেরা সিরিজ, হেফাজত সিরিজ, পড়ো সিরিজ, অবাধ্যের ইতিহাস, পোশাক পর্দা ও দেহসজ্জা, সাজিদ সিরিজ, চিন্তাঅপরাধ, রংধনু, আসমান, আমার প্রিয় দোয়ার ডায়েরি, সাদিয়াত, ফেমিনিস্ট প্রোপাগান্ডা, জীবন যদি হতো নারী সাহাবীর মতো, মুহসানাত, ইসলামিক মনোভাব, কুররাতুন আইউন সিরিজ, বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর। আমি অনেক বই পড়তে পারি আলহামদুলিল্লাহ । পিডিএফ ও সারাদিন পড়তে পারি তাই পড়া সহজ হয়েছে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১. শায়খ আহমাদুল্লাহ (হাফি.) , ২. মিজানুর রহমান আযহারী (হাফি.),৩. মুফতি মেন্ক (হাফি.) ৪. জাকির নায়েক(হাফি.) ৫. নোমান আলী খান(হাফি.), ৬. মোহাম্মদ আলী(হাফি.) ৭. তকী উসমান(হাফি.), ৮. ওমর সোলাইমান(হাফি.) ৯. হিসাম আবু ইউসুফ(হাফি.), ১০. ওসামা ইয়াদ আলশুরাফা(হাফি.) ,১১. আবু তোহা আদনান (হাফি.) ১২. আসিফ আদনান(হাফি.), ১৩. শামসুল রহমান শক্তি(হাফি.) ১৪। প্রফেসর মোখতার আক্তার(হাফি.)। ১৫।আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক(হাফি.
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🔸শখ : শখের বিষয়ে জানাতে হলে প্রথমেই বলতে হবে বই পড়তে ভাল্লাগে, ঘর সাজাতে, বিভিন্ন ইনডোর, ছোট আউটডোর প্ল্যান্ট লাগানো, ঘুরতে বের হওয়া, ক্রাফটিং করা, বিভিন্ন স্কিল শেখা ( কম্পিউটার রিলেটেড , বিজনেস, ইসলামিক) এবং কাজে লাগানো।। ফটোগ্রাফি করতে ভালো লাগে। 🔸পছন্দ : যেকোনো কিছুতে স্বচ্ছতা /ক্লারীটি পছন্দ করি সেটা দায়িত্ব, সম্পর্ক, কাজ হোক। সবকিছুতে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো মনে করি। নিয়ত পরিশুদ্ধ করে ইবাদত বা সওয়াবের আশা করে সব কিছু করা। পরিস্থিতি, অবস্থা অনুযায়ী রেসপন্স করা পছন্দ । যা-ই করা হবে সেটা সেটা সর্বোত্তম ভাবে করা। সর্ব স্তরের মানুষ সম্মান পাওয়ার যোগ্যতা রাখে এটা বিশ্বাস করি। এপ্রোচ বা প্রকাশভঙ্গি বিনয়ী হবে। পরিপাটি এবং স্বাস্থ্য সচেতনতা পছন্দ । প্রকৃতি খুব ভালো লাগে, ফুল পছন্দ, বৃষ্টি ঝড় , যেকোনো সময়ের চাঁদ এগুলো অল টাইম ফেভারিট। ক্যাম্পের মধ্যে অনেক সময় কাটাই। ইদানীং সিগন্যালের মসজিদে গেলে প্রশান্তি লাগে ওখানে মন চাইলেই চলে যাই নামাজ কুরআন তেলাওয়াত করি। 🔸অপছন্দ : অলসতা। দুনিয়ার মোহ । কুরআন সুন্নাহ সম্পর্কে কম জ্ঞান এবং আমল। অসম্মানিত করা। প্রতারণা , বিশ্বাসঘাতকতা করা। সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা । ওভ্যাররিয়াক্ট করা। ফ্রি মিক্সিং। অহমিকা পছন্দ না । যেগুলো আমার অপছন্দ সেগুলো আমি নিজেও বিরত থাকার চেষ্টা করি। কেউ আমার প্রতি রাগ বা ক্ষোভ নিয়ে থাকুক এটা আমি চাইনা। 🔸রুচিবোধ : মার্জিত এবং শালীনতা । 🔸স্বপ্ন : দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। আমার একটা জীবন হবে যেখানে আল্লাহ তায়ালার পরীক্ষা গুলো বোঝার তৌফিক হবে সেগুলো সবর এবং শুকরিয়ার মাধ্যমে অতিক্রম করবো। নিজেকে দাঈ হিসেবে তৈরি করতে চাই যা উম্মতের খেদমতে নিয়োজিত থাকবে। বীর বা মুজাহিদের জননী হতে চাই। কুরআন সম্পর্কে গভীর জ্ঞান থাকবে। জীবনে প্রতিটি ক্ষেত্রে নববী আচরণ থাকবে। বাসায় একটা বইয়ের ছোট জায়গা থাকবে, নামাজের কর্নার থাকবে। বাচ্চারা বইয়ের সাথে মিশে বড় হবে, আমি সহ আমার পরিবার শেষ জামানার ফিতনা থেকে দূরে থাকবে। প্রতিনিয়ত ঈমান এবং কলবের নূর বৃদ্ধি পাবে। সর্বোপরি জীবন সঙ্গীর সাথে জান্নাতে প্রবেশের আল্লাহর অনুমতির অপেক্ষা ( ৪৩:৭০)। ক্যান্টনমেন্টের স্কুল ছেড়ে কোনো মহিলা কলেজ / মাদ্রাসা / আমার জ্ঞান ইসলামিক কাজে লাগবে সেরকম জায়গায় চাকুরী শিফট করা। ব্যবসার একটা কোর্স করছি তাই হালাল অনলাইন চাকুরী করতে চাই ( প্রোডাক্ট সেলিং + সার্ভিস সেলিং) । অনলাইন আলেমা কোর্সে ভর্তি হয়েছি ইকরা অনলাইন মাদ্রাসায় ৭ বছরের কোর্স দাওরাহ হাদীস পর্যন্ত শেষ করার স্বপ্ন আছে। আল্লাহ তায়ালা আমাকে অনেক সদকায়ে জারিয়া করার তৌফিক দিবেন । জামাইয়ের সাথে হজ্ব বা উমরা করবো। আল্লাহ চাইলে প্রায়ই উমরাহ করতে যাবো। মদিনায় বা মক্কায় আরবি শিখবো। ওখানে হুসনুল খাতামা হবে অথবা যেকোনো একটা যুদ্ধ বিধ্বস্ত মুসলিম দেশে যাবো পরিবার সহ জিহাদে অংশগ্রহণ করব। অনেক কিছুই স্বপ্ন দেখি । স্বপ্ন দেখতে বাধা নেই। আল্লাহ দোয়া না করলে রাগান্বিত হন , যার রহমত অসীম যে ওয়াহহাব তাকে ওয়াদুদ মনে করে অসম্ভব জিনিসও চাওয়া যায়। তাই আমি চাইতে দ্বিধা বোধ করিনা। তিরমিযী হাদীস ৩৫৭৩ নং এ উল্লেখ্য আল্লাহ তিন পর্যায়ের যেকোনো এক পর্যায়ে কবুল করবেন ইনশাআল্লাহ।। ।
|