| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
নিজের সম্পর্কে কিছু বলতে চাইলে সবার আগে এই কথাটাই মনে পড়ে --- " আমি আমার সম্পর্কে যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে আমার প্রতি ঘৃণাবশত তোমরা আমার মাথায় মাটি ছুড়ে মারতে!" [আবদুল্লাহ ইবনে মাসুদ (রা.)] আমি এক দ্বীনহীন, পাপী ,অধম বান্দা। প্রতিনিয়ত নফসের সাথে লড়াই করেই চলছি এই লড়ায় শেষ হবার নয়। যতদিন বেচে থাকব ততদিন চলবে এই লড়াই। কখন ও আমি জিতে যাই, কখনো আমার নফস। এভাবে ই পার করছি আমার এই ক্ষুদ্র জীবন। কিন্তু মনে দৃঢ আশা রেখেছি, আমার রবের সন্তুষ্টি অর্জন করে, রবের প্রিয় বান্দাদের তালিকায় আমার নাম লিপিবদ্ধ করার। নিজেকে জাহির করার মতো বিশেষ কোনো গুন নেই বললেই চলে। তবু ও যতটুকু দরকার ততটুকু লিখছি। আমি ছোট্ট বেলা থেকেই চঞ্চল প্রকৃতির মেয়ে। মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারি আলহামদুলিল্লাহ। অন্যকে সাহায্য করার মাধ্যমে প্রশান্তি খুজে পাই। দ্বীনের বুঝ উপলব্ধি করার পর থেকেই নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করি। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া আমার কাছে অপছন্দীয়। নিজের ঘরেই থাকতে নিরাপত্তা অনুভব করি । ঘরের কাজ করতে,পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। রাগ করা, বকাঝকা করা, ঝগড়া করা এসব করতে পারি না বললেই চলে, আল্লাহর জন্যই সবাইকে ভালোবাসতে চাই। আল্লাহ যখন থেকে বুঝার তৌফিক দিয়েছেন " সহশিক্ষা হারাম" তখন থেকেই জেনারেল শিক্ষার প্রতি একপ্রকার অনীহা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু অপারগতার কারনে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। ইচ্ছে আছে আল্লাহ যদি তৌফিক দেন তহলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে দ্বীনি ইলম অর্জন করার। বাইরে পড়াশোনা করার মটেও ইচ্ছে নাই। ইলম অর্জন করা খুব একটা সহজ নয়, ইলম অনেক গাইরতওয়ালা। অতি সহজে অর্জন করা সম্ভব নয়। অনেক মেহনত ও পরিশ্রম করতে হয়। আমি যদি ও পারি না ঠিক মতো সময় দিয়ে পড়ার, তবু ও চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটুকু পরি পড়ার। ইচ্ছে আছে শেষ পর্যন্ত লেগে থাকার। একটি বিষয় আমি প্রচন্ড অপছন্দ করি তা হলো ইন্টারনেট জাতীয় সকল ডিভাইজ ব্যাবহার করা । স্মার্ট ফোন থেকে খুব দূরে থাকার খুব চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না। আল্লাহ তায়লা যদি তৌফিক দেন তাহলে পুরোপুরি এই ডিভাইস থেকে দূরে থাকব ইনশাআল্লাহ। ***আল্লাহ তায়লার কাছে আমার, দুর্বলতা অযোগ্যতা, জ্ঞানের স্বল্পতা, অনুল্লেখযোগ্য আমল নিয়ে চাওয়া-- আল্লাহ কাছে পেশ করার মতো কোনো কিছুই আমার নেই, আছে শুধু আমার এই প্রাণটা, এটাও আল্লাহরই দেয়া, এই প্রাণটাকে আল্লাহ কাছ থেকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিতে চাই, এবং নবী সিদ্দীক, শহীদ, ও নেককার বান্দাদের পথে নিজেকে পরিচালিত করতে চাই।*** -- আমি মোটেই পারফেক্ট কোন মুসলিমাহ নই। আমার ইচ্ছা আমি আগ্রহ নিয়ে দ্বীনের পথে স্তির থাকবো, প্রয়োজনীয় ফরয ইলমসমুহ সময়মত অর্জন করবো এজন্য ইলম অর্জনের ক্ষেত্রে সাহায্যের আশা রাখি, দিন সম্পর্কিত সপ্নগুলো পূরণ করার জন্যে আন্তরিক অভিভাবকের আশা রাখি যিনি পরিবারকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার বিষয়ে দৃরপ্রতিজ্ঞ থাকবেন। --পরিশেষে, আমার বিষয়ে সবচেয়ে ভালো জানেন আল্লাহ তা'লা, তাই আমার যাবতীয় কথা যাচাই করতে এস্তেখারা করুন,আর পরিচিতদের কাছ থেকে আমার বিষয়ে পরিপূর্ণ খোঁজ নিয়ে তথ্যগুলো যাচাই করুন।
|