Profile

বায়োডাটা নং : 6448

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৪′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ধলপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম:
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইডেন মহিলা কলেজ
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে ব্যবসায় করতেন, বর্তমানে অবসর
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন: এইচএসসি পাশ, বিবাহিতা, গৃহিনী ছোট বোন: অবিবাহিতা, DIU তে CSE নিয়ে পড়াশোনা করছে, পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আর্থিকভাবে সচ্ছল। সামাজিকভাবে সম্মানিত। নানা বাড়ির নির্ধারিত সীমিত কিছু জায়গা আছে। সেখানেই পরিবারের সবাই বসবাস করি। এছাড়া কোন ব্যাংক ব্যালেন্স বা অন্যান্য সম্পদ নেই। অর্থ-সম্পদের বিষয়ে আরো কিছু জানার আগ্রহ থাকলে সরাসরি যেকোন প্রশ্ন করতে পারেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের সদস্যগন নামায, রোযা যাকাতের বিষয়ে সচেষ্ট থাকলেও পর্দায় বিষয়ে এখনো গাফেল। তাই বাড়িতে পর্দার পরিবেশ সন্তোষজনক না। আল্লাহ তা'আলা সবাইকে পরিপূর্ণরূপে হিদায়াত দান করুন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোট থেকেই নামাযের অভ্যাস। তবে ২০২০ সালে দ্বীনের বুঝ আসার পর থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামায পড়া হয় আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ফরয সালাত সেভাবে কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের কারখানা। অত্যন্ত অপছন্দনীয়
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, তিনিই আমার রব, নবীজির পাঠশালা, নবীজির পদাঙ্ক অনুসরণ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি যুবায়ের আহমেদ হাফিজাহুল্লাহ, শায়খ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আল্লাহ সুবহানাহু তা’আলার একজন গাফেল বান্দি। জীবনের অনেকটা সময় দুনিয়াবী যোগ্যতা অর্জনের পিছনে ছুটতে গিয়ে গাফেলভাবে কাটিয়েছি। আল্লাহ তা'আলা আমাকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। দ্বীনের বুঝ আসার পর থেকে দ্বীনের সকল হুকুম আহকাম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছি। দ্বীনি ইল্ম অর্জনের প্রচেষ্টায় আছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। নিজেকে দ্বীনের খেদমতে নিয়োজিত রাখতে চাই। আল্লাহ তা'আলা তওফিক দান করুন। সাধাসিধে জীবনযাপন এবং অল্পতে তুষ্ট থাকতে পছন্দ করি। অতিরিক্ত বিলাসিতা ও অপচয় পছন্দ করিনা। ভোজনরসিক না। চুপচাপ স্বভাবের। বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল এবং ছোটদের প্রতি স্নেহময় আচরন করি। তর্ক করা পছন্দ করি না। অতিরিক্ত রাগী বদমেজাজি মানুষ পছন্দ না। কুরআন তিলাওয়াত করতে ও শুনতে ভীষন ভালো লাগে। বই পড়তে ভালো লাগে। একসময় কোডিং এর খুব সখ ছিলো। সেই সুবাধে ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্ট শেখা হয়েছিলো। তবে এখন আর তেমন সময় দেয়া হয় না কোডিং এ। আকাশ, সমুদ্র, পাহাড় খুব ভালো লাগে। ভ্রমণপ্রিয় মানুষ যদিও তেমন ভ্রমনের সুযোগ হয়নি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরে বাইরে খাস পর্দার চেষ্টা করি। বাইরে কালো বোরকা নিকাব সহ হাত মুজা পা মুজা পরিধান করি আলহামদুলিল্লাহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সাল থেকে আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ ঘরে বাইরে সর্বোচ্চ চেষ্টা করা হয়। তবে পরিবারের সদস্যদের মধ্যে সেভাবে পর্দার বুঝ না থাকায় পরিবারের নন মাহরামদের দ্বারা বিভিন্ন সময় পর্দা লঙ্ঘন হয়ে যায়। এ কারনে বাসায় সারাদিন বড় হিজাব পড়ে থাকা হয়।আল্লাহ তা'আলা সহজ করুন। আমাকে ক্ষমা করুন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অফলাইনে সেভাবে তেমন কিছুর সাথে যুক্ত নেই অনলাইনে মাদ্রাসার কিছু খেদমতে নিযুক্ত আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ নির্দিষ্ট কোন পেশায় যুক্ত নেই। অনলাইন মাদ্রাসার নির্দিষ্ট জিম্মাদারিতে দায়িত্বরত রয়েছি আলহামদুলিল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো আল্লাহ তা’আলার সন্তুষ্টির উদ্দেশ্য ফিতনা থেকে বাঁচার একটি অনন্য উপায়। বিয়ে হলো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুন্নাহ। বিয়ের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি একটি দীর্ঘমেয়াদি দায়িত্বে আবদ্ধ হন। বিয়ের মাধ্যমে একটি আদর্শ দ্বীনি পরিবার গঠন করা সম্ভব। তবে এর জন্য দু’জনের মধ্যকার বিশ্বাস, শ্রদ্ধা, এবং পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। আমার বিয়ে করার সবচেয়ে বড় উদ্দেশ্য হলো অনেকগুলো নেকসন্তানের মা হয়ে মুসলিম উম্মাহ বৃদ্ধিতে অংশীদার হওয়া। পাশাপাশি একটি আদর্শ দ্বীনি পরিবার গঠনে প্রয়োজনীয় সকল দায়িত্ব পালনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-36
উচ্চতা সর্বনিম্ন ৫'২"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা দ্বীনি ইল্মের পর্যাপ্ত জ্ঞান থাকলে আলহামদুলিল্লাহ
জেলা ঢাকা বা যেকোন জেলার
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ইনকাম, ব্যবসায়ী/চাকরিজীবি/ কোন দ্বীনি প্রতিষ্ঠানে দায়িত্বরতরত
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার নিকট এমন একজন জীবনসঙ্গী আশা করি, যিনি সত্যিকারের আল্লাহভীরু, দ্বীনদার, গাইরতসম্পন্ন এবং নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন। সহীহ আকিদা ও শিরক সম্পর্কে সচেতন। মাজার পূজারী নয়। ৫ ওয়াক্ত নামাযি ও ফরজ সকল ইবাদাতে সচেষ্ট। আল্লাহর হক্ব ও বান্দার হক্বের ব্যাপারে সচেতন। হালাল ও সৎ পথে উপার্জনকারী। মা-বাবা ও স্ত্রীর হক্বের ব্যাপারে সচেতন। দানশীল, ধৈর্যশীল। নিজের রাগ নিয়ন্ত্রণে সক্ষম। উচ্চবিলাসী ও অপচয়কারী নয়, পরনির্ভরশীল নয় এমন। কর্মোদ্যম-পরিশ্রমী, অল্পতে তুষ্ট থাকতে পছন্দ করেন। অধুমপায়ী। নন এলকোহলিক। শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতে সচেষ্ট ও দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী। সকল বিষয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। দ্বীনি পরিবার গঠনে আগ্রহী। স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখা এবং দ্বীন পালনে সর্বাত্মক সহযোগিতা করা। সর্বোপরি, আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি আমাদের একটি আদর্শ দ্বীনি পরিবার গঠনে লিড দিবেন যে পরিবার উম্মাহর কল্যানে, স্বার্থে নিয়োজিত থাকবে এবং আমি তার সহযোগিতা এবং নির্দেশনা অনুযায়ী আমার উপর থাকা দায়িত্বসমূহ যথাযথভাবে পালনের বিষয়ে সচেষ্ট থাকবো ইন শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তওফিক দান করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন