Profile

বায়োডাটা নং : 6431

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1994
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নোয়াগাঁও
বর্তমান ঠিকানা , গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নোয়াগাঁও
কোথায় বড় হয়েছেন? টঙ্গী
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন
বিভাগ lang.
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসা
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য বড় ভাই HSC পর্যন্ত পড়েছে, বর্তমানে চাকুরিরত এবং এক সন্তানের বাবা। আমার ইমিডিয়েট ছোটটাও HSC শেষ করে চাকুরিরত। /অবিবাহিত তারপরের জন উত্তরা ইউনিভার্সিটি থেকে CSE শেষ করে এখন সেখানেই লেকচারার হিসাবে নিয়োজিত আছে। /অবিবাহিত। আর,একদম ছোটোটা সবে SSC শেষ করলো। /অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমরা এইখানে টংগীতে একটা ফ্ল্যাট বাসায় ফ্যামিলি নিয়ে ভাড়া থাকি। অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সমাজে সম্মানিত।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, মোটামুটি দ্বীনি পরিবেশ রয়েছে। সকলেই নামায এবং পর্দার প্রতি দায়িত্বশীল। তবে,পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টাও চলছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৫ এর পর থেকেই নিয়মিত নামায পড়া চলছে, মাঝে মাঝে অনিয়ম ও হয় । তবে, বর্তমানে ৫ ওয়াক্ত নামায ই নিয়মিত আদায় করা হয়,আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে ফজর টা মিস হয়ে যায়,তবে সপ্তাহে ২/৩ ওয়াক্তের বেশি কাযা হয় না এমনিতে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বলতে আমরা সাধারণত সমাধিকে বোঝি, আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বা মাজার জিয়ারত করতেন এবং সাহাবী আজমাইনদেরকেও জিয়ারত করতে বলেছেন। তার মানে এই না যে, মাজারে গিয়ে সেজদা করব, মাজারে সেজদা করা শিরক। আমাদের সমাজে অনেকেই এই শিরকটি করে থাকে, মনে রাখতে হবে সেজদা শুধুমাত্র আল্লাহ তাআলারই জন্য। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সেজদা করলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ তাআলা শিরকের গোণাহ কখনোই ক্ষমা করেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মাজার বা কবর জিয়ারত করতে বলেছেন, যাতে করে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয়। আমাদের উচিত মাজারে যেয়ে কথিত পীর বা দরবেশদের কাছে দোয়া না চেয়ে বরঞ্চ আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া চাওয়া। কেননা মৃত মানুষ কখনো দোয়া করতে পারেনা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সীরাতে মোস্তফা, হেকায়েতে সাহাবা, বেহেশতী জেওর, কুররাতু আইয়ুন (১), কুররাতু আইয়ুন(২) ,
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমিরে তাবলীগ আল্লামা যোবায়ের আহমাদ দাঃ বাঃ, প্রফেসর মোহাম্মদ হামিদুর রহমান সাহেব (রঃ), মুফতী আজিজুর রহমান দাঃ বাঃ, শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক হাফিঃ, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী হাফিঃ, আল্লামা জুনাইদ আল হাবীব হাফিঃ, মাওলানা আব্দুল মালেক হাফিঃ , মুফতী মোস্তাকুন্নবি কাসেমী হাফিঃ সহ উলামায়ে দেওবন্দের হকপন্থী উলামায়ে কেরাম।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন بسم الله الرحمن الرحيم পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি খুবই সাধারণ এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নগণ্য বান্দা। ছোট বেলা থেকেই আল্লাহ তাআলার রহমতে বিভিন্ন সাফল্যের মাধ্যমে বড় হয়েছি। সম্মান এবং সম্ভ্রম নিয়ে পৃথিবীতে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। জাতীয়তা পরিচয়ে বাংলাদেশী এবং জাতীসত্তায় মুসলিম হিসেবে গর্ববোধ করি, নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য হৃদয়ের গভীর থেকে তীব্র যাতনা অনুভব করি, মুসলিমদের জন্য কিছু করার তীব্র বাসনা জাগে মনে। আমি দ্বীনের পথ ধরে চলছি খুব বেশিদিন হয়নি, প্রায়ই শয়তানের ওয়াস ওয়াসা পেয়ে গুমরাহ হয়ে পরি। কিন্তু পরোক্ষনেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। চেষ্টা করি সর্বত্র আল্লাহর বাধ্য বাধকতা মেনে চলতে। মানুষ সবাই সম্মানিত, বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি, আলেমদের তাযীম করি। কেউ যদি আমার কোন আচরণ বা স্বভাবে কষ্ট পেয়ে থাকে, আমি তাঁর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই। আর কেউ যদি আমার সাথে অন্যায় করে, আমি তাঁকে নিজে থেকেই ক্ষমা করে দেই। বই পড়া,মানুষের সেবা করা, মানুষের সাথে মিশতে পছন্দ করি। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন গুলো ঘুরে দেখা আমার জীবনের সবচেয়ে পছন্দ এবং শখের কাজ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, ২০২১ থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, যথাসাধ্য চেষ্টা করি দৃষ্টিকে অবনত রেখে চলার। তবে, অফিস চলাকালীন ব্যাপারটা বেশ কষ্টসাধ্য।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তেমন একটা দেখা হয় না। তার পরেও একেবারেই ছেড়ে দেওয়ার চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সাধারণভাবে দাওয়াতে তাবলীগের সাথে সম্পৃক্ত।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ এ্যামট্রানেট গ্রুপ অব কোম্পানির একটি প্রতিষ্ঠান, গার্মেন্টস এক্সোপোর্ট ভিলেজ লিমিটেড এ সুইং মেশিন অপারেটর পদে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ আমার উপার্জন হালাল। না খেয়ে থাকলেও হারাম পন্থা অবলম্বন করার কোন ইচ্ছাই আমার নেই। জীবন সংগ্রামের এই পথে আল্লাহ আমাকে সাহায্য করুক। হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আলহামদুলিল্লাহ, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইংশাআল্লাহ,পারব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? চাইনা পড়ুক,তবে ইসলামিক কোনো কোর্স হলে ভিন্ন কথা।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? পরিবারের সাথে থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদম না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান ফিৎনার যামানায় বিয়ে ছাড়া ঈমান এবং দ্বীন রক্ষা করা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের এই গুরুত্বপূর্ন সময়ে ঈমান এবং দ্বীন পরিপূর্ন করতে গুরুত্বপূর্ন কাজ বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে জীবন সঙ্গিনীর মাধ্যমে চক্ষুর প্রশান্তি লাভ করতে পারি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সরল সঠিক পথে হাতে হাত রেখে এগুতে পারি। এই প্রতিযোগিতা মূলক জীবনে, জীবনকে সহজভাবে এবং পজিটিভ ভাবে চিন্তা করি। দ্বীন মানার চেষ্টা করি এবং করতেছি, নিজেকে পরিবর্তন করতে চাই এবং মৃত্যু পর্যন্ত শিখতে চাই এটাই আমার জীবনের উদ্দেশ্য। এমন একজনের অপেক্ষায়, যে আমার জীবনকে দুনিয়াতে সহজ করবে এবং আখিরাতের আসল গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। অবশ্যই আল্লাহ উত্তম তাওফীকদাতা। বিয়ে মুলত অর্ধেক দ্বীন পূর্ণ করে, চক্ষু ও লজ্জা স্থানের হেফাজত করে, দায়িত্ববান ও কর্মঠ হতে শেখায়। নিজেকে এই ফিতনার যুগে সঠিক পথে ধরে রাখতে, চক্ষু ও লজ্জা স্থানের হেফাজত করতে এবং সর্বোপরি নিজের অর্ধেক দ্বীন পূর্ণ করতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া বিয়ের মাধ্যমে এবং একজন উত্তম জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যমে দুনিয়ায় জান্নাতের অনুভূতি পেতে চাচ্ছি। একটি ইসলামিক রীতি অনুযায়ী চলা পরিবার গঠন করতে চাচ্ছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'- ৫'৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা দ্বীনি মৌলিক জ্ঞান থাকার পাশাপাশি জেনারেল বা কওমি যেকোনো শিক্ষায় শিক্ষিত হলেও চলবে। এছাড়াও কোরআন শরীফ সহীহ শুদ্ধভাবে পড়তে পারতে হবে। যদি কোরআনে হাফেজা বা আলেমা হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ।
জেলা গাজীপুর, অন্যান্য জেলা বিবেচনায় থাকবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, মাদরাসার শিক্ষিকা।
অর্থনৈতিক অবস্থা মানানসই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
➣ চক্ষু শীতলকারী ➣ ধৈর্যশীল ➣ আত্মসম্মানবোধ থাকবে ➣ নেককার পরিবার গঠনের সদিচ্ছা থাকবে ➣ অন্য কারও স্বামীর সাথে তুলনা করা যাবেনা ➣ সন্তুষ্টির মনোভাব থাকবে ➣ শরয়ী পর্দা করবে ➣ ফরজ ওয়াজিব আমল বিনা ওজরে ছাড়বেনা ➣ সবার সাথে ভালো ব্যবহার করবে ➣ স্বামীকে সম্মান করবে ও স্বামীর হক্ব আদায় করবে ➣ সাংসারিক হবে সর্বোপরি একজন ভালো মনের মানুষ হতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে হবে,স্পষ্টভাষি এবং মিশুক হতে হবে, স্বামীর একান্ত বাধ্যগত হতে হবে। শশুর শাশুড়ীকে নিজের বাবা মায়ের মতো মান্য করতে হবে। যেকোনো পরিস্থিতিতে স্বামীর অবস্থা যেমনই হোক একত্রে মিলেমিশে একে অপরকে সহোযোগিতা করতে হবে। তবুও আল্লাহ তাআলা যার সাথে মিলিয়ে দেন সে যেমনই হোক দু'জনে মানিয়ে নিবো ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গাজীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3525

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1253

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12162

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2888

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5946

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কালীগঞ্জ, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12150

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন