Profile

বায়োডাটা নং : 6398

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শিবপুর, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শিবপুর
বর্তমান ঠিকানা নরসিংদী সদর, নরসিংদী, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নরসিংদী সদর
কোথায় বড় হয়েছেন? উত্তরা, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি.বি.এ. এর একটি সাবজেক্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে।
পাসের সন ২০২০ (২০২৩ এ শেষ হয়েছে - কোভিড + সেশন জ্যাম মিলিয়ে)
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এম.বি.এ. এর একটি সাবজেক্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে।
পাসের সন ২০২১ (২০২৪ এ শেষ হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে একাউন্টস এ জব করেছেন। বর্তমানে বয়স ও বার্ধক্যজনিত কারণে কিছু করছেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা-চাচাদের মধ্যে জমি এখনো বন্টন হয়নি। হলে সব মিলিয়ে মোটামুটি দেড় বিঘার মতো জমি হবে এবং বাজারে একটি দোকান আছে। বিস্তারিত পরে জানানো হবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমরা কোনো যৌথ ফ্যামিলি না। বাসায় আমি বাবা আর মা থাকি। গতানুগতিক মুসলিম পরিবার। উনারা সবাই ইসলামের ফরজ বিধানের ব্যাপারে সচেতন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে ও অন্যান্য সব ফরজ বিধান পালন করে। তবে দ্বীনের প্রকৃত বুঝ কম। উনারা মাহরাম নন-মাহরাম মেইনটেইন করেন না। তবে অনেক কিছুই বুঝিয়ে বললে বুঝে ও পালন করার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী। ছোটবেলা থেকেই পড়তাম, তবে নিয়মিত না। কয়েক ওয়াক্ত বাদ যেতো। ক্লাস টেন বা ইন্টার এর শুরুর দিক থেকে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওজর ছাড়া কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে আরো শুদ্ধ করা প্রয়োজন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হাই পাওয়ারের গ্লাস পরা হয়। তবে ল্যাসিক করানোর চিন্তাভাবনা আছে শীঘ্রই, ইনশাআল্লাহ। তখন সমস্যা অনেকটাই কমে যাবে আশা করি। এছাড়া তেমন কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ভন্ডামি শিরক। ওই জায়গায় কবর জিয়ারতের বিষয়টাও অপছন্দ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সংক্ষিপ্ত মাদারিজুস সালিকীন, ঈমান ভঙ্গের কারণ, আর-রাহীকুল মাখতুম, সাহাবিদের চোখে দুনিয়া
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আসিম আল হাকিম, শায়খ হারুন ইজহার, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ব্যক্তিগতভাবে খুবই সাধারণ চিন্তাভাবনার মানুষ। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। একসময় খুব বেহিসাব খরচ করতাম, এখন তা কমিয়ে আনার চেষ্টায় আছি। আমার দুনিয়াবী শখ বলতে আমি একটু ভোজনরসিক। খাওয়া দাওয়া বেশি পছন্দের। পছন্দ - অপছন্দের জিনিস আলাদা করে কিছু বলার নেই। আমি মনে করি পুরুষ মানুষের জীবনটা খুব বেশি স্ট্রাগল এর। প্রথম প্রথম দ্বীনের বুঝ আসার পর মনে হতো শুধুমাত্র দ্বীন নিয়ে অনেক কিছু করবো, ইসলামের জন্যও অনেক কিছু করবো, অনেক স্বপ্ন ছিলো এবং আছেও দ্বীনকেন্দ্রিক। কিন্তু যত দিন পেরোয়, আমি বুঝতে পারি, সব চাওয়া পূরণযোগ্য না। দুনিয়াটা স্ট্রাগলের জায়গা। এখানে দ্বীন-দুনিয়া ব্যালেন্স করেই চলতে হবে। আপাতত স্বপ্ন আমার ভবিষ্যত জেনারেশনের জন্য একটা অনুকূল দ্বীনি পরিবেশ ক্রিয়েট করা। যাতে আমি যেই জিনিসটা বটম থেকে পেলে দ্বীন এর জন্য অনেক কিছু করতে পারতাম, সেই বটম লাইন টা যেনো আমার ভবিষ্যত প্রজন্ম দ্রুত পায়। এজন্য আমি নিজে এবং আমার আহলিয়া কেও একটু স্যাক্রিফাইসিং মেন্টালিটির হতে হবে। এটা এনশিওর করতে পারি যে আমার সাথে অভাবে থাকতে হবে না, ইনশাআল্লাহ। তবে প্রথম দিকে একটু কষ্ট করে, চাওয়া পাওয়া, এক্সপেক্টেটেশন কম রেখে, লং টার্মে যেনো ভালো করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেনো ভালো কিছু রেখে যেতে পারি সেই মন-মানসিকতা রাখাটা জরুরী। এছাড়া যেহেতু বিজনেসে পড়াশোনা আর যদিও এখন জব করছি, তাই কোনো একটা স্ট্যাবল বিজনেস দাড় করানোর প্যাশন আছে। যদি আল্লাহ রিজিকে রাখে, তাহলে এটা করে যাওয়ার ইচ্ছা আছে। এটাই আমার দুনিয়া ও আখিরাত কেন্দ্রিক চাওয়া পাওয়া বা স্বপ্ন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট, পাঞ্জাবী
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী। ২০২১ সাল থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পরিপূর্ণভাবে না। বিশেষ করে আত্মীয়-স্বজনদের মধ্যে, ক্ষেত্রবিশেষে কর্মক্ষেত্রে পরিপূর্ণভাবে মানা হয়না। তবে সেটা খোশগল্প না। প্রয়োজন ছাড়া কনভারসেশন না করার চেষ্টাই করি সবসময়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে ফেসবুক স্ক্রলিং এর সময় মাঝে মাঝে রিলস দেখা হয়ে যায়। ইনশাআল্লাহ কমানোর চেষ্টা করছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হাম্বলি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। একইসাথে বিশেষ মেহনতে যুক্ত হওয়ার নামে এক একটা দলে যুক্ত হয়ে দলকানা হয়ে যাওয়া চরমভাবে অপছন্দের কাজ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ একটি বেসরকারি স্কুলের বিজনেস স্টাডিজ শিক্ষক। বিস্তারিত পরে জানানো হবে। উপার্জন আলহামদুলিল্লাহ, হালাল।
মাসিক আয় এখানে জানাতে ইচ্ছুক নই। তবে সচ্ছলতার সাথে চলার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আগ্রহী নই। তবে চলমান, অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হলে বিবেচনাযোগ্য।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? চাকরির ন্যুনতম ইচ্ছা থাকা কেউ যোগাযোগ না করার অনুরোধ। বিশেষ কোনো ক্ষেত্রে যদি দ্বীনের স্বার্থে যেমন কুরআন শিখানো, এরকম কিছু হলে খুবই অল্প সময়ে বাসায় থেকে যদি করার সুযোগ থাকে তাহলে বিবেচনাযোগ্য। আমার ওনলি প্রায়োরিটি আমার ভবিষ্যত প্রজন্মে। স্ত্রীর প্রধান চাকরি হবে তার সন্তানদের ইসলামের আদর্শে গড়ে তোলা, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি সহ আমার বাবা-মার সাথে। এখানে উল্লেখ্য যে, আমি আমার বাবা-মার একমাত্র সন্তান। তাই তাদের থেকে আলাদা থাকা আমার পক্ষে সম্ভব না। তারা আমাকে বড় করতে যে সময় ও শ্রম দিয়েছেন, এই বার্ধক্যের সময় আমি তাদেরকে সেই সময়টা দিতে চাই, ইনশাআল্লাহ। যদি কারো এরকম ইচ্ছা থাকে যে বিয়ের পরে আস্তে আস্তে আলাদা হওয়ার ইচ্ছা পোষণ করবেন, তাহলে যোগাযোগ না করার অনুরোধ, আমার পক্ষে এটা সম্ভব না। আশা করি আমার স্ত্রী যিনি হবেন, তিনি শ্বশুর শ্বাশুড়ির সাথে একসাথে মিলেমিশে থাকার মন-মানসিকতা রাখবেন, ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। একইসাথে পাত্রীপক্ষ থেকে ঘরের জিনিসপত্র, সরঞ্জামাদি ইত্যাদি দেওয়ার কথা বলা থেকে বিরত থাকতে অনুরোধ। আমার যদি কোনো প্রয়োজনীয় জিনিসে সীমাবদ্ধতা বা স্বল্পতা থাকে, সেটা মেনেই আমার ঘরে আসার অনুরোধ থাকবে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে সম্পর্কে অনেকের অনেক ফ্যান্টাসি থাকে। বিশেষ করে নতুন করে দ্বীনে ফিরে আসা মানুষদের মধ্যে এই ফ্যান্টাসি অনেক বেশি কাজ করে। বলা বাহুল্য যে শুরুতে আমারও ছিলো। তবে সময়ের সাথে সাথে এটাই মনে হয়েছে যে বিয়ে আসলে অনেক বড় একটা দায়িত্ব। আমার স্ত্রীর প্রতি দায়িত্ব, অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব। তাদেরকে দ্বীনের জন্য পরিপূর্ণভাবে গড়ে তোলার দায়িত্ব। আর এই দায়িত্বের সবচেয়ে বড় কর্ণধার একজন মা। সেই মাকে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে থাকা, পাশাপাশি নিজের চরিত্র ঠিক রাখা ও গুনাহ থেকে বেচে থাকার জন্য বিয়ে জরুরি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 20-27
উচ্চতা ৫'২" - ৫'৭"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যুনতম অনার্স বা শেষ বর্ষ চলমান, মাস্টার্স।
জেলা ঢাকা ও রংপুর ও রাজশাহী বিভাগের যেকোনো জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা না থাকাই উত্তম। গৃহিণী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত (কুফুর সাথে মানানসই)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
- স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকা বেটার। খুব বেশি ডিমান্ড থাকলে যোগাযোগ না করার অনুরোধ। সংসার লাইফে স্যাক্রিফাইস না থাকলে আসলে সমস্যা বেড়ে যায়, যা নিজেদের একইসাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ক্ষতিকর। একই কথা আমার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। - আগেই যেহেতু বলেছি, হয়তো অভাব, টানা-পোড়নে থাকতে হবে না, তবে সংসার জীবনের প্রথম দিকটা স্ট্রাগলিং লাইফ লিড করার ধৈর্য থাকাটা বেটার, যাতে পরে লং-টার্ম এ ভালো থাকাটা অর্জন করতে পারি। সবকিছুই আল্লাহর উপর নির্ভরশীল। - দুনিয়া একটা পরীক্ষাক্ষেত্র। যেকোনো সময়, যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে বা বিপদ আপদ হতে পারে। এরকম সময় ধৈর্যের পরিচয় দেওয়াটা পছন্দের। আশা করি আমার জীবনসঙ্গীও এমন একজন হবেন ইনশাআল্লাহ। - আন্ডারস্ট্যান্ডিং হওয়া। যেহেতু একাই আমাকে সব কিছু করতে হয় ফ্যামিলির, তাই একজন আরেকজনের সিচুয়েশন বুঝে সব কাজ করা। এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। - পূর্বে কোনো হারাম রিলেশনে না থাকা। এইটা আমার পক্ষ থেকে মেন্ডেটরি। উল্লেখ্য আমি কো-এডুকেশনেই ছিলাম, ফ্রেন্ড সার্কেল ছিলো, সেখানে মেয়েরাও ছিলো, তবে আমি কখনো কোনো হারাম রিলেশনে জড়াইনি, আর দ্বীনে ফেরার পরে তো কোনো মেয়ে ফ্রেন্ড দের সাথেও কোনো যোগাযোগ রাখিনি। তাই এই ব্যাপারে কোনো ছাড় দিতে পারবো না। ডিজিটাল ফুটপ্রিন্ট সহ এই আধুনিক যুগে এই ধরনের কোনো বিষয় গোপন রাখাটা সমীচিন মনে করি না। এরকম বিষয় গোপন রাখলে একযুগ পরেও যদি প্রকাশ পায়, তা একটা ফ্যামিলিতে মারাত্মকভাবে প্রভাব ফেলে। নিজেদের উপর একই সাথে সন্তান-সন্ততির উপরও। তাই এই বিষয়ে ক্লিয়ার থাকা জরুরি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শিবপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2028

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1876

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6472

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6215

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7428

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6553

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শিবপুর, নরসিংদী, ঢাকা
নরসিংদী জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন